গীতসংহিতা

1

প্রথম খণ্ড

(গীতসংহিতা 1-41)

1একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দ লোকের পরামর্শে না চলে,

যদি সে পাপীদের মত জীবনযাপন না করে,

যদি সে তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করে—যারা ঈশ্বরকে অশ্রদ্ধা করে।

2একজন সৎ‌ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে।

সে প্রভুর শিক্ষা বিষয়ে দিনরাত চিন্তা করে।

3এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোঁতা গাছের মত শক্ত ও দৃঢ় হয়।

যে গাছ ঠিক সময় ফল দেয়, সেই লোক সেই গাছের মত হয়।

সেই লোক, সেই গাছের মতই হয়, যার পাতা কোনদিন ঝরে যায় না।

সে যা কিছু করে, সবই সফল হয়।

4মন্দ লোকরা সে রকম নয়।

মন্দ লোকরা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া তুষের মত।

5সৎ‌ লোকরা যদি একটা বিচারের সিদ্ধান্ত নেবার জন্য একত্রিত হয়, তবে মন্দ লোকরা অপরাধী হিসেবেই প্রমাণিত হবে।

সেই পাপীরা, বিচারে সরল নিষ্পাপ বলে প্রমাণিত হবে না।

6কেন? কারণ প্রভু সৎ‌ লোকদের রক্ষা করেন,

কিন্তু মন্দ লোকদের বিনাশ করেন।

2

1অন্যান্য জাতিগুলোর লোকজন এত ক্রুদ্ধ কেন?

কেন তারা বোকার মত পরিকল্পনা করছে?

2তাদের রাজারা এবং নেতারা,

প্রভু এবং তাঁর মনোনীত রাজার বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হচ্ছে।

3সেই সব নেতা বলছে, “এস আমরা ঈশ্বর এবং তাঁর মনোনীত রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি।

এস আমরা ওদের থেকে আলাদা হয়ে বেরিয়ে এসে নিজেদের মুক্ত করি!”

4কিন্তু আমার প্রভু, স্বর্গের রাজা,

ওদের প্রতি বিদ্রূপের হাসি হেসেছিলেন।

5ঈশ্বর ক্রুদ্ধ হয়ে সেই সব লোকদের বলেছেন,

6“এই ব্যক্তিকে আমি রাজা হিসেবে মনোনীত করেছি!

এবং সে সিয়োন পর্বতে রাজত্ব করবে।

সিয়োন আমার কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্বত।”

এই ঘটনা সেই সব নেতাদের ভীত করলো।

7এখন আমি তোমাকে প্রভুর চুক্তির কথা বলবো।

প্রভু আমায় বললেন, “আজ আমি তোমার পিতা হলাম!

এবং তুমি আমার পুত্র।

8যদি তুমি আমার কাছে চাও,

আমি সমগ্র জাতিগুলি তোমার হাতে দিয়ে দেব!

9ভেঙে যেতে পারে না এমন ক্ষমতা নিয়ে তুমি তাদের ওপর শাসন করবে।

তুমি তাদের ভেঙে চুরমার হয়ে যাওয়া মাটির পাত্রের মত ছড়িয়ে দেবে।”

10সুতরাং হে রাজন্যবর্গ, জ্ঞানী হও।

অতএব হে শাসকগণ, চালাক-চতুর হও।

11ভয় ও শ্রদ্ধা সহকারে প্রভুর সেবা কর।

12ঈশ্বরের পুত্রকে চুম্বন কর এবং প্রমাণ কর যে তুমি ঈশ্বরের পুত্রের প্রতি ভক্তিতে একনিষ্ঠ

যদি তুমি তা না কর তিনি ক্রুদ্ধ হবেন এবং তোমায় বিনাশ করবেন।

সেই সব লোক যারা প্রভুর ওপর আস্থা রাখে তারা ধন্য।

কিন্তু অন্যদের সাবধান হতে হবে, কারণ প্রভু তাঁর ক্রোধ দেখাতে প্রায় প্রস্তুত।

3

দায়ূদের একটি গীত যখন থেকে তিনি তাঁর পুত্র অবশালোমের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন।

1প্রভু, আমার অসংখ্য শত্রু।

বহু লোক আমার বিরুদ্ধে চলে গেছে।

2বহু লোক আমার বিরুদ্ধে মন্দ কথা বলছে।

তারা বলছে, “ঈশ্বর ওকে রক্ষা করবেন না!”

3কিন্তু হে প্রভু, আপনিই আমার ঢালস্বরূপ।

আপনি আমার গৌরব।

প্রভু আপনি আমাকে গুরুত্বপূর্ণ করেছেন!+ 3:3 প্রভু … করেছেন আক্ষরিক অর্থে, “আপনি আমার মহিমা, সেই জন যিনি আমার মাথা তুলে ধরেন।”

4আমি প্রভুর কাছে প্রার্থনা করবো।

পবিত্র পর্বত থেকে তিনি আমার ডাকে সাড়া দেবেন!

5আমি শুয়ে পড়ি এবং বিশ্রাম নিই এবং আমি জানি, আবার আমি জেগে উঠবো।

কেন? কারণ প্রভু আমায় আবৃত করে থাকেন। প্রভু আমায় রক্ষা করেন!

6যদি হাজার সৈন্যও আমায় ঘিরে ফেলে,

আমি ঐ শত্রুদের ভয়ে ভীত হব না!

7প্রভু, উঠে দাঁড়ান।+ 3:7 প্রভু … দাঁড়ান লোকরা যখন সাক্ষ্যসিন্দুকটি তুলত এবং তাদের সঙ্গে যুদ্ধে নিয়ে যেত তখন এই কথাটি বলত। এর দ্বারা বোঝা যেত যে ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন।

হে আমার ঈশ্বর, আপনি এসে আমায় উদ্ধার করুন!

আপনি অসীম শক্তির অধিকারী!

আমার শত্রুদের চোয়ালে আপনি যদি আঘাত করেন

আপনি তাদের সবকটা দাঁতই ভেঙে দেবেন।

8হে প্রভু, আপনার জয়!

এবং আপনার আশীর্বাদ রয়েছে আপনার লোকদের ওপর।

4

পরিচালকের প্রতি: তন্ত্রবাদ্যসহ গাইবার জন্য দায়ূদের একটি গীত।

1হে আমার ধার্ম্মিকতার ঈশ্বর, যখন আমি আপনার কাছে প্রার্থনা করি,

আমার ডাকে সাড়া দেবেন!

আমার প্রার্থনা শুনুন, আমার প্রতি সদয় হোন!

সঙ্কট থেকে আমায় পরিত্রাণ দিন!

2হে মানব সন্তানগণ, আর কতদিন তোমরা আমার বিরুদ্ধে মন্দ কথা বলতে থাকবে?

আমার সম্পর্কে বলার জন্য তোমরা নতুন নতুন মিথ্যার সন্ধান করছো। তোমরা মিথ্যা কথা বলতে ভালোবাসো।

3তোমরা জানো যে, ঈশ্বর তাঁর অনুগামী ভালো লোকদের কথাই শোনেন।

সুতরাং যখন আমি তাঁর কাছে প্রার্থনা করি তখন তিনি আমার কথা শোনেন।

4যদি কোন কিছু তোমায় বিব্রত করে, তুমি রেগে যেতে পারো, কিন্তু পাপ করো না।

যখন তুমি বিছানায় ঘুমোতে যাও, তখন তুমি অবশ্যই ঐ সব বিষয়ে চিন্তা করবে না এবং শান্ত থাকবে।

5ঈশ্বরকে ধার্ম্মিকতার বলি উৎসর্গ কর

এবং প্রভুর ওপর আস্থা রাখ।

6অনেকে বলে, “কে আমাদের ঈশ্বরের ধার্ম্মিকতা দেখাবে?

প্রভু, আপনার দীপ্তিময় মুখখানি আমাদের দেখতে দিন!”

7প্রভু, আপনি আমায় প্রচণ্ড সুখী করেছেন!

ফসলের সময়, যখন আমাদের কাছে প্রচুর শস্য এবং দ্রাক্ষারস ছিল তখনকার চেয়েও আমি এখন বেশী খুশী।

8আমি বিছানায় গিয়ে নির্বিঘ্নে ঘুমিয়ে পড়ি। কেন?

কারণ, হে প্রভু, নিরাপদে ঘুমোবার জন্য আপনি আমাকে শুইয়ে দেন।

5

পরিচালকের প্রতি: বাঁশীর সঙ্গে গাইবার জন্য দায়ূদের একটি গীত।

1হে প্রভু, আমার কথা শুনুন।

আমি যা বলতে চাইছি তা বুঝে নিন।

2হে আমার ঈশ্বর, হে রাজন,

আমার প্রার্থনা শুনুন।

3হে প্রভু, প্রতিদিন সকালে আপনার সামনে আমার নৈবেদ্য রাখি এবং আপনার সাহায্য প্রার্থনা করি।

প্রতিদিন সকালে আপনি আমার প্রার্থনা শোনেন।

4হে ঈশ্বর, মন্দ লোকরা আপনার কাছে থাকুক, এ আপনি চান না।

দুষ্ট লোকরা আপনার উপাসনা করে না।

5বোকারা আপনার কাছে আসতে পারে না।

লোকদের মন্দ কাজ করাকে আপনি ঘৃণা করেন।

6আপনি মিথ্যাবাদীদের বিনাশ করেন।

যারা অন্য লোকদের আঘাত করার জন্য গোপনে ফন্দি আঁটে সেইসব লোকদেরও আপনি ঘৃণা করেন।

7কিন্তু প্রভু, আপনার বিশাল করুণাধন্য হয়ে, আমি আপনার মন্দিরে যাবো।

প্রভু আমার, আপনার প্রতি ভীতি এবং শ্রদ্ধাসহ আমি আপনার মন্দিরে মাথা নত করবো।

8প্রভু আমার, আপনার সঠিক জীবনযাত্রা

আমার কাছে উদ্ঘাটন করুন।

লোকেরা আমার দুর্বলতা খুঁজছে।

তাই যেমনভাবে আমার বেঁচে থাকা উচিৎ‌ তা আমায় দেখিয়ে দিন।

9লোকজন সত্যি কথা বলে না।

তারা মিথ্যাবাদী, সত্যকে বিকৃত করে।

তাদের মুখ শূন্য কবরের মত।

তারা অন্য লোকদের ভালো ভালো কথা বলছে, তারা কেবল তাদের ফাঁদে ফেলতে চাইছে।

10ঈশ্বর, ওদের শাস্তি দিন।

তাদের নিজেদের ফাঁদেই তাদের পড়তে দিন।

ঐসব লোকেরা আপনার বিরুদ্ধে গিয়েছে

অতএব ওদের বহু অন্যায়ের জন্য ওদের শাস্তি দিন।

11কিন্তু সেই সব লোক যারা ঈশ্বরের ওপর নির্ভর করে, তাদের সুখী করুন।

চিরদিনের জন্য সুখী করুন!

ঈশ্বর আমার, যারা আপনাকে ভালোবাসে, আপনি তাদের রক্ষা করুন ও শক্তি দিন।

12হে প্রভু, সৎ‌ লোকের জন্য আপনি যখন ভালো কাজ করেন,

তখন আপনি বিরাট বড় ঢালের মত তাদের রক্ষা করেন।

6

পরিচালকের প্রতি: শমীনীৎ‌সহ তারবাদ্যে গাইবার জন্য দায়ূদের একটি গীত।

1হে প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমাকে সংশোধন করবেন না।

মহাক্রোধে আমাকে শাস্তি দেবেন না।

2প্রভু, আমার প্রতি সদয় হোন,

আমি দুর্বল এবং অসুস্থ।

আমায় সুস্থ করে দিন

কারণ আমার হাড়গুলো নড়বড় করছে।

3প্রভু আমার সারা দেহ টল্মল্ করছে।

প্রভু সুস্থ হতে আমার আর কতদিন লাগবে?

4প্রভু ফিরে আসুন এবং আবার আমাকে শক্তিশালী এবং সবল করে দিন।

আপনার দয়াগুনে আমাকে পরিত্রাণ করুন।

5মৃত লোকরা তাদের কবরে আপনাকে স্মরণ করে না।

মানুষ মৃত্যুর মুখে এসেও আপনার প্রশংসা করে না।

তাই আমায় সুস্থ করে দিন!

6হে প্রভু, সারা রাত ধরে প্রার্থনা করে

আমি নিজেকে ক্ষয় করেছি।

আমার চোখের জলে

আমার বিছানা ভিজে গেছে।

7আমার শত্রুরা আমাকে যা দুঃখ দিয়েছে

তার দরুণ কেঁদে কেঁদে আমার চোখ দুর্বল হয়ে গেছে।

8মন্দ লোকরা, তোমরা চলে যাও।

কেন? কারণ প্রভু আমার কান্না শুনেছেন।

9প্রভু আমার মিনতি শুনেছেন।

প্রভু আমার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আমায় উত্তর দিয়েছেন।

10আমার সকল শত্রু হতাশ এবং নিরাশ হবে।

হঠাৎ‌‌ একটা কিছু ঘটবে এবং ঐসব শত্রুরা লজ্জায় চলে যাবে।

7

প্রভুর উদ্দেশ্যে দায়ূদের একটি গীত। এই গানটি বিন্যামীন পরিবারগোষ্ঠীর কূশের পুত্র শৌল সম্পর্কিত।

1প্রভু, আমার ঈশ্বর, আমি আপনার ওপর নির্ভর করি। যারা আমায় তাড়া করছে তাদের হাত থেকে আপনি আমায় রক্ষা করুন। আমায় উদ্ধার করুন!

2যদি আপনি আমায় সাহায্য না করেন, আমি সিংহের হাতে ধরা পড়া পশুর মত অসহায় হয়ে পড়ব।

তারা আমাকে টেনে নিয়ে যাবে।

আমাকে রক্ষা করার কেউ থাকবে না!

3প্রভু আমার ঈশ্বর, আমি কোন অন্যায় করি নি।

আমি শপথ করে বলছি আমি কোন অন্যায় করিনি!

4 প্রভু আমার ঈশ্বর, যদি আমার বাক্য কোন মন্দ কাজ করে থাকে

এবং যদি আমি আমার বন্ধুর প্রতি কোন অন্যায় কাজ করে থাকি

এবং যদি কোন কারণ ছাড়াই শত্রুর কাছ থেকে কোন জিনিস নিয়ে থাকি বা আক্রমণ করে থাকি

তাহলে আমার শত্রুরা যেন আমাকে খুঁজে ধরে ফেলে

এবং আমাকে হত্যা করে আমার জীবন ধূলোয় মিশিয়ে দেয়

এবং আমার আত্মাকে পাতালে পাঠিয়ে দেয়।

7প্রভু, লোকদের বিচার করুন।

সকল জাতিদের আপনার সঙ্গে সঙ্ঘবদ্ধ করুন।

8এবং লোকদের বিচার করুন।

হে প্রভু, আমারও বিচার করুন।

প্রমাণ করুন আমি সত্য পথে আছি।

প্রমাণ করুন আমি নিষ্পাপ।

9মন্দ লোকদের শাস্তি দিন,

সৎ‌ লোকদের সাহায্য করুন।

হে ঈশ্বর, আপনিই মঙ্গলময়।

আপনি লোকের হৃদয়ের ভেতরে কি আছে তা দেখতে পান।

10যাদের হৃদয় সৎ‌ তাদের ঈশ্বর সাহায্য করেন।

তাই ঈশ্বর আমাকে রক্ষা করবেন।

11ঈশ্বর একজন সুবিচারক।

সব সময় তিনি মন্দের বিরুদ্ধে বলেন।

12ঈশ্বর তাঁর আক্রমণ থামাবেন না।

তিনি তাঁর আক্রমণ থেকে পিছু হঠবেন না।+ 7:12 ঈশ্বর … না আক্ষরিক অর্থে, “তিনি পেছনে ফিরবেন না। তিনি তাঁর তরবারি ধারালো করবেন।”

তিনি তাঁর ধনুকে টান দিয়েছেন

এবং শত্রুদের প্রতি তাঁর লক্ষ্য স্থির রেখেছেন।

13তিনি মারণাস্ত্র তৈরী করে রেখেছেন এবং তাঁর তীরগুলো ধারালো করেছেন।

14কিছু লোক সর্বদাই মন্দ ফন্দি আঁটে।

তারা গোপনে ফন্দি করে

এবং মিথ্যা কথা বলে।

15তারা অন্য লোকদের ফাঁদে ফেলতে চায় এবং আঘাত করতে চায়।

কিন্তু নিজেদের ফাঁদে পড়েই ওরা আহত হবে।

16যা শাস্তি ওদের প্রাপ্য ওরা সেই শাস্তিই পাবে।

অপরের প্রতি ওরা নির্দয় ছিল।

ওদের যা প্রাপ্য ওরা তাই পাবে।

17আমি প্রভুর প্রশংসা করি, কারণ তিনি ভালো।

আমি পরাৎ‌‌পর প্রভুর নামের প্রশংসা করি।

8

পরিচালকের প্রতি: গিত্তীৎ‌ সহযোগে দায়ূদের একটি গীত।

1হে প্রভু, আমাদের সদাপ্রভু, সারা পৃথিবীতে আপনার নামই সব থেকে মহিমান্বিত!

আপনার নাম স্বর্গলোক জুড়ে আপনার প্রশংসা এনে দেয়।

2শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ থেকে আপনার প্রশংসা গীত বেরিয়ে আসে।

আপনার শত্রুদের নীরব করে দেওয়ার জন্য আপনি ওদের মুখে এইসব শক্তিশালী গান দিয়েছেন।

3আপনি নিজের হাত দিয়ে যে স্বর্গ সৃষ্টি করেছেন তার দিকে চেয়ে দেখি।

আপনার সৃষ্টি করা চাঁদ এবং তারা দেখি এবং আমি বিস্মিত হই।

4“লোকরা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কেন?

কেন আপনি তাদের কথা স্মরণ করেন?

কেন লোকরা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ?

আপনি তাদের দিকে তাকিয়েই বা দেখেন কেন?”

5কিন্তু মানুষ আপনার কাছে গুরুত্বপূর্ণ!

আপনি মানুষকে প্রায় দেবতার মত করেই বানিয়েছেন।

এবং গৌরব ও সম্মান দিয়ে আপনি মানুষকে মহিমান্বিত করেছেন।

6আপনি যা যা সৃষ্টি করেছেন তার দায়িত্ব আপনি মানুষের হাতেই দিয়েছেন।

সব কিছুই আপনি মানুষের নিয়ন্ত্রণে রেখেছেন।

7মেষ, গবাদিপশু সহ অন্যান্য বন্য জন্তুদের ওপরে মানুষ কর্ত্তৃত্ব করেছে।

8আকাশের পাখী

ও জলের মাছের ওপর কর্ত্তৃত্ব করেছে।

9হে প্রভু, আমাদের সদাপ্রভু, সমগ্র বিশ্বে আপনার নামই সব থেকে মহিমান্বিত।

9

পরিচালকের প্রতি: মুৎ‌-লব্বেন স্বরে দায়ূদের একটি গীত।

1আমি আমার সমস্ত অন্তঃকরণ দিয়ে প্রভুর প্রশংসা করি।

প্রভু, আপনার সৃষ্টি করা প্রত্যেকটি আশ্চর্য কার্য সম্পর্কে আমি বলবো।

2আপনি আমাকে অত্যন্ত সুখী করেছেন।

হে পরাৎ‌‌পর ঈশ্বর, আমি আপনার নামের প্রশংসা করি।

3আপনার কাছ থেকে আমার শত্রুরা দূরে পালিয়ে গেছে।

কিন্তু তাদের পতন হবে ও তারা বিনষ্ট হবে।

4আপনি একজন সুবিচারক। আপনার সিংহাসনে আপনি ধর্ম বিচারকের মতই বসেছিলেন।

হে প্রভু, আপনি আমার অবস্থার কথা শুনেছিলেন এবং আমার সম্বন্ধে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।

5আপনি সেসব লোকের সমালোচনা করেছেন।

প্রভু, সেই সব দুষ্ট লোককে আপনি বিনষ্ট করেছেন।

যারা বেঁচে রয়েছে, তাদের নামের তালিকা থেকে আপনি সেই সব দুষ্ট লোকের নাম চিরদিনের জন্য মুছে দিয়েছেন।

6শত্রুরা নিশ্চিহ্ন হয়েছে!

প্রভু, আপনি তাদের নগরসমূহ ধ্বংস করেছেন!

এখন শুধুমাত্র ভাঙা বাড়ীগুলো পড়ে আছে।

সেই সব দুষ্ট লোকদের কথা আমাদের স্মরণ করিয়ে দেবার মত কিছুই আর অবশিষ্ট নেই।

7কিন্তু প্রভু চিরদিনের জন্য শাসন করেন।

প্রভু তাঁর রাজ্যকে শক্তিশালী করেছেন।

পৃথিবীতে ন্যায় আনবার জন্য তিনি এই কাজ করেছেন।

8প্রভু পৃথিবীতে প্রত্যেককে ন্যায় বিচার দেন।

প্রভু সব জাতিদের সৎ‌ভাবে বিচার করেন।

9বহু মানুষ তাদের নানাবিধ সমস্যার ফাঁদে আবদ্ধ এবং জর্জরিত।

তাদের সমস্যার ভারের নীচে তারা পিষ্ট হয়ে গেছে।

প্রভু, তাদের জন্য আপনি নিরাপদ স্থান হোন

যেন তারা আপনার কাছে যেতে পারে।

10লোকেরা যারা আপনার নাম জানে

তারা আপনার ওপর বিশ্বাস রাখবে।

প্রভু, লোকজন যদি আপনার কাছে আসে,

আপনি তাদের সাহায্য না করে ফিরিয়ে দেবেন না।

11হে সিয়োন-বাসীরা, তোমরা প্রভুর প্রশংসা কর।

প্রভুর মহৎ‌‌ কর্মের কথা অন্যান্য জাতিকে বল।

12যারা প্রভুর কাছে সাহায্যের জন্য গিয়েছিল

তিনি তাদের কথা মনে রেখেছেন।

সেই বঞ্চিত দরিদ্র লোকেরা সাহায্য প্রার্থনা করেছিল।

প্রভু তাদের ভুলে যান নি।

13আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেছিলাম: “প্রভু, আমার প্রতি সদয় হোন।

দেখুন, আমার শত্রুরা আমায় আঘাত করেছে।

আমাকে ‘মৃত্যুর ফটকগুলি’ থেকে রক্ষা করুন।

14তাহলে, হে প্রভু, জেরুশালেম শহরের ফটকে আমি আপনার প্রশংসাগীত করতে পারবো।

এতে আমি সুখী হবো। কারণ আপনি আমায় রক্ষা করেছিলেন।”

15অন্য সব জাতি, লোকদের ফাঁদে ফেলার জন্য মাটিতে গর্ত খুঁড়েছে।

কিন্তু তারা নিজেরাই নিজের ফাঁদে পড়ে গেছে।

অন্যসব লোকজনকে ধরবে বলে ওরা লুকিয়ে জাল পেতেছিল

কিন্তু ওরা নিজের জালেই ধরা পড়ে গেছে।

16প্রভু ওই মন্দ লোকদের ধরেছেন।

তাই লোকজন জানতে পারলো, যারা মন্দ কাজ করে প্রভু তাদের শাস্তি দেন।

17যারা ঈশ্বরকে ভুলে যায় তারাই মন্দ।

তারা পাতালে পতিত হবে।

18কখনও কখনও এমন মনে হয় যে, সমস্যা জর্জরিত মানুষকে ঈশ্বর ভুলে গেছেন।

এমনও মনে হচ্ছে যে, এইসব দরিদ্র লোকদের কোন আশা বাকী নেই।

কিন্তু ঈশ্বর কখনই তাদের চিরদিনের মত ভোলেন না।

19হে প্রভু, উঠুন এবং জাতিগণের বিচার করুন।

মানুষকে একথা ভাবতে দেবেন না যে তারা শক্তিশালী।

20লোকদের কিছু শিক্ষা দিন।

তাদের একথা বুঝতে দিন যে তারা কেবলই মানুষ।

10

1প্রভু, আপনি এত দূরে থাকেন কেন?

সমস্যা জর্জরিত মানুষ আপনাকে দেখতে পায় না।

2অহঙ্কারী এবং দুষ্ট লোকরা মন্দ ফন্দি আঁটছে

এবং তারা দরিদ্র লোকেদের আঘাত করে।

3মন্দ লোকরা যা চায় তার বড়াই করে।

ঐসব লোভী লোকরা ঈশ্বরের নিন্দা করে।

এইভাবেই মন্দ লোকেরা প্রকাশ করে যে তারা প্রভুকে ঘৃণা করে।

4মন্দ লোকরা ঈশ্বরকে অনুসরণ করার ক্ষেত্রে অতিরিক্ত দাম্ভিক।

তারা রাশি রাশি মন্দ ফন্দি আঁটে।

তারা এমন ভাব করে যেন ঈশ্বরের কোন অস্তিত্ব নেই।

5মন্দ লোকরা সর্বদাই কুটিল কাজকর্ম করে।

এমনকি তারা ঈশ্বরের বিধিসকল ও মহান শিক্ষামালাকে লক্ষ্য করে না।+ 10:5 তারা … করে না আক্ষরিক অর্থে, “তোমার বিচার তার অনেক উপরে।”

ঈশ্বরের শত্রুরা তাঁর শিক্ষামালাকে উপেক্ষা করে।

6ঐসব লোকজন মনে করে, কোনদিন ওদের খারাপ কিছু হবে না।

তারা বলে, “আমরা সব দিনই মজা করবো, আমাদের কোন শাস্তি হবে না।”

7ঐসব লোকরা সর্বদা অভিশাপ দিচ্ছে।

অন্যান্য লোকজন সম্পর্কে তারা সর্বদাই কটু ও মিথ্যা কথা বলে চলেছে।

সর্বদাই তারা অহিতকর কাজ করার ফন্দি আঁটে।

8ঐসব লোক অন্যান্য লোকদের ধরার জন্য গোপন স্থানে লুকিয়ে থাকে।

তারা লুকিয়ে থাকে, মানুষকে আঘাত করার জন্য খুঁজতে থাকে।

নির্দোষ লোকদের ওরা হত্যা করে।

9মন্দ লোকরা সেই সব সিংহের মত

যারা তাদের আহার্য পশুকে ধরার জন্য ঘাপটি মেরে অপেক্ষা করতে থাকে।

তারা দরিদ্র লোকদের আক্রমণ করে।

মন্দ লোকদের তৈরী ফাঁদে দরিদ্র লোকরা ধরা পড়ে।

10ঐসব লোক হতভাগ্য ও বিড়ম্বিত মানুষকে

বার বার আঘাত করে।

11এই কারণে ভাগ্যহত লোকরা ভাবে, “ঈশ্বর আমাদের ভুলেই গেছেন

আমাদের থেকে তিনি চিরদিনের জন্য বিমুখ হয়েছেন!

আমাদের ওপর যা যা ঘটে চলেছে প্রভু তা দেখছেন না!”

12প্রভু জেগে উঠুন এবং কিছু করুন!

ঈশ্বর, ঐসব মন্দ লোককে শাস্তি দিন!

ঐসব বঞ্চিত দরিদ্র লোকদের ভুলে যাবেন না!

13মন্দ লোকরা কেন ঈশ্বরকে অবজ্ঞা করে?

কারণ তারা ভাবে, ঈশ্বর তাদের শাস্তি দেবেন না।

14প্রভু, মন্দ লোকরা যে সব নির্দয় ও অহিতকর কাজ করে, নিশ্চয় আপনি তা দেখতে পান।

ঐসবের দিকে দেখুন এবং কিছু করুন!

সমস্যাগ্রস্ত মানুষ আপনার সাহায্যের দিকে চেয়ে রয়েছে।

হে প্রভু, আপনিই সেইজন যিনি অনাথদের সাহায্য করেন।

অতএব তাদের সাহায্য করুন!

15প্রভু, মন্দ লোকদের বিনাশ করুন।

16প্রভু চিরকালের এবং অনন্তকালের রাজা।

বিদেশী জাতিগুলি তাঁর দেশ থেকে অদৃশ্য হয়েছে।

17হে প্রভু, দরিদ্র লোকরা কি চায় তা আপনি শুনেছেন।

তাদের প্রার্থনা শুনুন এবং তারা যা চায় তাই করুন!

18প্রভু পিতৃ-মাতৃহীন সন্তানদের রক্ষা করুন।

দুঃখী লোকেদের অধিক যন্ত্রণার সম্মুখীন করবেন না।

এমন করুন যেন মন্দ লোকরা এখানে থাকতে ভয় পায়।

11

পরিচালকের প্রতি: দায়ূদের গীত।

1আমি প্রভুর ওপর বিশ্বাস রাখি। তবে কেন তোমরা আমায় দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ার পরামর্শ দিয়েছিলে?

তুমি আমায় বলেছিলে, “পাখীর মত তোমার পর্বতে উড়ে যেতে!”

2মন্দ লোকরা শিকারীর মত, তারা অন্ধকারে লুকিয়ে থাকে।

তারা ধনুকের ছিলা টেনে ধরে।

তারা তাদের তীর লোকের দিকে তাক করে এবং সাধু ও সৎ‌ লোকের হৃদয়ে তা সরাসরি বিদ্ধ করে।

3সমাজে ভিতগুলোই যদি নষ্ট হয়ে যায়,

তবে সৎ‌ লোকরা কি করবে?

4প্রভু তাঁর পবিত্র মন্দিরে রয়েছেন।

প্রভু স্বর্গে তাঁর সিংহাসনে বসে আছেন।

এই পৃথিবীতে যা কিছু ঘটে, তার সবই তিনি দেখতে পান।

লোকরা সত্যিকারের ভাল না মন্দ তা জানবার জন্য প্রভু লোকেদের খুব কাছ থেকে ভালভাবে নিরীক্ষণ করেন।

5প্রভু সৎ‌ লোকদের খোঁজেন।

কিন্তু হিংসাশ্রয়ী বদ লোকদের পরিত্যাগ করেন।

6মন্দ লোকদের ওপর তিনি জ্বলন্ত কয়লা ও গন্ধক বর্ষণ করবেন।

ঐসব মন্দ লোক উত্তপ্ত ও অগ্নিময় বাতাস ছাড়া আর কিছুই পাবে না।

7কিন্তু প্রভু ভালো। যেসব লোক ভাল কাজ করে তিনি তাদের ভালোবাসেন।

সৎ‌ লোকরা তাঁরই সঙ্গে থাকবে এবং তাঁকে দেখতে পাবে।

12

পরিচালকের প্রতি: শমীনীৎ‌ সহযোগে দায়ূদের একটি গীত।

1হে প্রভু, আমায় রক্ষা করুন!

ভালো লোকরা সবাই চলে গেছে।

প্রকৃত বিশ্বাসীদের এই পৃথিবীর লোকদের সঙ্গে রাখা হয় না।

2লোকে তার প্রতিবেশীদের মিথ্যা কথা বলে।

প্রত্যেকটি লোক তার প্রতিবেশীকে তোষামোদ করে এবং ঠকাবার জন্য মিথ্যে কথা বলে।

3যে ঠোঁট দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, সেই ঠোঁটগুলি প্রভুর কেটে ফেলা উচিৎ‌।

যে জিভ দিয়ে তারা বড় বড় গল্প বলেছে, প্রভুর সেই জিভগুলিও কেটে ফেলা উচিৎ‌।

4সেই লোকেরা বলছে, “আমরা প্রকৃত পক্ষে মিথ্যা কথা বলবো এবং গুরুত্বপূর্ণ লোক হব।

আমরা জানি কি বলতে হবে,

তাই কেউই আমাদের মনিব হবে না।”

5কিন্তু প্রভু বলছেন: “মন্দ লোকরা দুর্বলদের কাছ থেকে চুরি করেছে।

নিঃসহায় লোকদের জিনিষ ওরা নিয়ে নিয়েছে।

কিন্তু এখন আমি নিজে দাঁড়িয়ে,

ঐসব ভারাক্রান্ত লোকদের রক্ষা করবো।”

6প্রভুর কথাগুলি, জ্বলন্ত আগুনে গলানো রূপোর মত সত্য ও খাঁটি।

কথাগুলি সেই রূপোর মত খাঁটি

যাকে সাতবার গলিয়ে শুদ্ধ করা হয়েছে।

7হে প্রভু, নিঃসহায় মানুষের দেখাশুনা করুন।

তাদের এখন এবং চিরদিনের জন্য রক্ষা করুন!

8মন্দ লোকরা আমাদের চারদিকে রয়েছে।

তারা সব জায়গায় গুরুত্বপূর্ণ লোকের মত ব্যবহার করে।

এদিকে মানুষের নির্লজ্জ কাজগুলি প্রশংসা পায়।

13

পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত।

1হে প্রভু, আর কতক্ষণ আপনি আমায় ভুলে থাকবেন?

আপনি কি চিরদিনের জন্য আমায় ভুলে যাবেন?

আর কতদিন আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখবেন?

2আর কতকাল আমি এই চিন্তাগুলোর সঙ্গে যুদ্ধ করব?

আর কতকাল আমার হৃদয় এই দুঃখ ভোগ করবে?

আর কতদিন আমার শত্রুরা আমায় পরাজিত করবে?

3হে প্রভু আমার ঈশ্বর, আমার দিকে তাকান! আমার প্রশ্নের উত্তর দিন!

আমার প্রশ্নের উত্তর আমায় জানিয়ে দিন; নয়তো আমি মরে যাবো!

4যদি তাই ঘটে, আমার শত্রুরা বলবে, “আমি ওকে মেরেছিলাম!”

আমাকে পরাজিত করতে পারলে আমার শত্রুরা খুশী হবে।

5হে প্রভু, আমি আপনার প্রকৃত ভালবাসার ওপর আস্থা রেখেছিলাম।

আপনি আমায় রক্ষা করেছেন এবং সুখী করেছেন!

6আমি প্রভুর উদ্দেশ্যে আনন্দ গান গাই,

কারণ তিনি আমার জন্য হিতকর কাজ করেছেন।

14

পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত।

1একজন দুষ্ট নির্বোধ লোক মনে মনে বলে, “ঈশ্বর নেই।”

এইসব লোকরা ভয়ঙ্কর ও দুষ্ট কাজকর্ম করে।

তাদের মধ্যে একজনও নেই যে ভালো কাজ করে।

2ওদের মধ্যে ঈশ্বরের সাহায্য কামনা করে

এমন দেখবার জন্য প্রভু স্বর্গ থেকে

লোকদের প্রতি লক্ষ্য রেখেছিলেন। (জ্ঞানী লোকরা সাহায্যের জন্য ঈশ্বরমুখী হয়।)

3কিন্তু প্রত্যেকটি লোকই ঈশ্বরের থেকে বিমুখ হয়ে গেছে।

সব লোকই, মন্দ লোকে পরিণত হয়েছে।

না, একটা লোকও ভালো কাজ করে নি!

4মন্দ লোকরা আমার লোকদের বিনষ্ট করেছে।

ওই সব মন্দ লোকরা ঈশ্বরকে চেনে না।

মন্দ লোকদের জন্য গলাধঃকরণ করার মত প্রচুর খাদ্য রয়েছে।

এমনকি তারা প্রভুর উপাসনা পর্যন্ত করে না।

5ঐসব মন্দ লোক, একজন দরিদ্র মানুষের কাছ থেকে উপদেশ শুনতে চায় না।

কেন? কারণ ওই দরিদ্র লোকটি ঈশ্বরের ওপর নির্ভর করে।

6কিন্তু ঈশ্বর তাঁর সৎ‌ লোকদের সঙ্গে থাকেন।

সুতরাং মন্দ লোকদের ভয়ের অনেক কারণ আছে।

7সিয়োন পর্বত থেকে কে ইস্রায়েলকে রক্ষা করে?

তিনি স্বয়ং প্রভু যিনি ইস্রায়েলকে রক্ষা করেন!

প্রভু যখন আবার তাঁর লোকদের তাদের দেশ থেকে সমৃদ্ধশালী করেন,

তখন যাকোবের পরিবার আনন্দ করুক।

ইস্রায়েলের লোকেরা সুখী হোক্।+ 14:7 প্রভু যখন … সুখী হোক্ অথবা প্রভুর লোকেদের তাদের দেশ থেকে জোর করে বন্দী হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রভু তাঁর লোকদের ফিরিয়ে আনবেন। তখন ইস্রায়েলের লোকরা খুব খুশী হবে।

15

দায়ূদের একটি গীত।

1প্রভু, কে আপনার পবিত্র তাঁবুতে থাকতে পারে?

কে আপনার পবিত্র পর্বতে থাকতে পারে?

2একমাত্র তারাই পারে যারা পবিত্রভাবে জীবনযাপন করে, সৎ‌ কাজ করে,

এবং তাদের অন্তর থেকে সত্য কথা বলে,

তারাই আপনার পবিত্র পর্বতে বাস করতে পারে।

3এই ধরণের লোক, অন্যান্য মানুষ সম্পর্কে খারাপ কথা বলে না।

তারা তাদের প্রতিবেশীদের আঘাত করবার জন্য কোন কাজ করে না।

তারা তাদের খুব কাছের মানুষ সম্পর্কে লজ্জাজনক কিছু বলে না।

4ঈশ্বরকে যারা খুশী করে না, তারা তাদের সম্মান করে না।

কিন্তু যারা প্রভুর সেবা করে, তারা তাদের সম্মান প্রদর্শন করে।

যদি তারা প্রতিবেশীর কাছে কোন প্রতিশ্রুতি করে,

তবে তারা তাদের প্রতিশ্রুতি পালন করে।

5যদি তারা কাউকে টাকা ধার দেয়,

তারা সেই ঋণের জন্য সুদ চায় না।

এমনকি, কেউ যদি তাদের নির্দোষ লোকের বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য টাকা দিতে চায়

তবু তারা সে কাজ করতে অস্বীকার করে।

যে কেউ এইভাবে জীবনযাপন করে, সে সর্বদাই ঈশ্বরের কাছে থাকবে।+ 15:5 সে … থাকবে আক্ষরিক অর্থে, “সেই ব্যক্তিকে কখনও সরানো হবে না।”

16

দায়ূদের একটি মিকতাম।

1হে ঈশ্বর, আমায় রক্ষা করুন।

কারণ আমি আপনার ওপর নির্ভর করি।

2আমি প্রভুকে বলেছিলাম,

“প্রভু, আপনিই আমার সদাপ্রভু।

যা কিছু ভালো জিনিস এখন আমার আছে তা আপনার কাছ থেকেই এসেছে।”

3পৃথিবীতে তাঁর অনুচরদের জন্য প্রভু বিস্ময়কর কাজ করেন।

প্রভু দেখিয়ে দেন যে প্রকৃতই তিনি ঐসব লোকেদের ভালোবাসেন।

4কিন্তু যারা অন্যান্য দেবতার পূজা করতে ছুটে যায় তারা অনেক যন্ত্রণায় পড়বে।

যে রক্ত তারা ঐসব দেবমূর্ত্তিতে উৎসর্গ করে, আমি সেই উৎসর্গের সামিল হব না।

এমনকি আমি ঐসব দেবমূর্ত্তির নামও উচ্চারণ করবো না।

5না, আমার ভাগের অংশ, আমার পানপাত্র প্রভুর কাছ থেকে আসে।

প্রভু আপনি আমায় সহায়তা দিয়েছেন।

আপনি আমায় আমার অংশ দিয়েছেন।

6আমার অংশটুকু অবশ্যই চমৎ‌‌কার।

আমার উত্তরাধিকার সত্যিই সুন্দর।

7আমি প্রভুর প্রশংসা করি, কারণ তিনি আমায় উত্তমরূপে শিক্ষাদান করেছেন।

এমনকি নিশাকালে, তাঁর নির্দেশসমূহ তিনি আমার অন্তরের গভীরে রেখে যান।

8আমি সর্বদাই প্রভুকে আমার সামনে রাখি।

আমি কখনই তাঁর দক্ষিণ পাশ ছেড়ে যাবো না।

9তাই, আমার হৃদয় এবং আত্মা অত্যন্ত খুশী হবে।

আমার দেহও নিরাপদে বেঁচে থাকবে।

10কেন? কারণ হে প্রভু পাতালে আপনি আমার আত্মা ছেড়ে চলে যাবেন না।

আপনার বিশ্বস্ত জনকে আপনি কবরে পচতে দেবেন না।

11আপনি আমাকে বাঁচার প্রকৃত পথ সম্পর্কে শিক্ষা প্রদান করবেন।

হে প্রভু, শুধুমাত্র আপনার সঙ্গে থাকলেই জীবনের চরম শান্তি লাভ হবে।

আপনার ডানদিকে থাকতে পারলেই চিরন্তন সুখ আসবে।

17

দায়ূদের একটি প্রার্থনা।

1হে প্রভু, ন্যায্য বিচারের জন্য আমার প্রার্থনা শুনুন।

আমি উচ্চস্বরে আপনাকে ডাকছি

এবং আমি যা বলছি, সৎ‌ভাবে বলছি।

অতএব, আমার প্রার্থনা শুনুন।

2আপনি আমার সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নেবেন।

আপনি সত্যকে দেখতে পান।

3আপনি আমার অন্তরের গভীর পর্যন্ত দেখেছেন।

সারারাত আপনি আমার সঙ্গে ছিলেন।

আপনি আমায় জিজ্ঞাসা করেছেন এবং আমার মধ্যে কোন ত্রুটি পান নি।

আমি কোন মন্দ ফন্দি করি নি।

4আপনার নির্দেশ পালন করতে গিয়ে,

মানুষের পক্ষে যতখানি কঠিন প্রচেষ্টা সম্ভব, তা আমি করেছি।

5আমি আপনার পথ অনুসরণ করেছি।

আমার দুটি পা আপনার প্রদর্শিত জীবনের চলার পথ কখনও পরিত্যাগ করে নি।

6হে ঈশ্বর, আমি আপনাকে ডাকছি, দয়া করে আমায় উত্তর দিন।

আমার কথা শুনুন, আমার প্রার্থনা শুনুন।

7হে ঈশ্বর, যারা আপনার ওপর নির্ভর করে,

তাদের আপনি সাহায্য করেন।

সেই সব লোক আপনার ডানদিকে দাঁড়াবে।

তাই দয়া করে, আপনার এক অনুগামীর প্রার্থনা শুনুন।

8আপনার চোখের মণির মত আমায় রক্ষা করুন।

আপনার ডানার ছায়ায় আমায় আশ্রয় দিন।

9প্রভু, সেই সব মন্দ লোক, যারা আমাকে বিনষ্ট করতে চাইছে, তাদের হাত থেকে আমায় রক্ষা করুন।

যারা আমার চার পাশে থেকে আমাকে আঘাত করতে চাইছে, তাদের হাত থেকে আমায় রক্ষা করুন।

10ঐসব মন্দ লোক এত অহঙ্কারী যে তারা ঈশ্বরের বাক্য শুনতেই চায় না

এবং তারা নিজেদের সম্পর্কে বড়াই করে।

11ঐসব লোক আমাকে তাড়া করেছে।

এখন তারা আমার চারপাশে রয়েছে।

তারা আক্রমণ করার জন্য তৈরী হয়ে রয়েছে।

12ঐসব মন্দ লোক সিংহের মত অন্য পশুকে হত্যা করে খাবার জন্য অপেক্ষা করছে।

তারা সিংহের মত লুকিয়ে থাকে, আক্রমণের জন্য প্রস্তুত থাকে।

13প্রভু উঠুন এবং শত্রুদের কাছে যান।

ওদের দিয়ে আত্মসমর্পণ করান।

আপনার তরবারি ব্যবহার করে আমাকে মন্দ লোকদের হাত থেকে রক্ষা করুন।

14প্রভু, আপনার ক্ষমতা দ্বারা

দুষ্ট লোকদের বসতভূমি থেকে উচ্ছেদ করুন।

প্রভু, বহু লোক আপনার সাহায্যের জন্য এসেছে।

এই জীবনে এইসব লোকদের খুব বেশী কিছু নেই।

ঐসব লোককে প্রচুর খাদ্য দিন।

ওদের শিশুরা যা চায় সব দিন।

ওদের শিশুদের এতই বেশী পরিমান দিন যেন, ওরা ওদের শিশুদের জন্যও উদ্বৃত্ত খাদ্য রেখে যেতে পারে।

15আমি বিচারের জন্য প্রার্থনা করেছি, তাই হে প্রভু আমি আপনাকে দেখবো।

এবং হে প্রভু, আপনাকে দেখে পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হব।

18

পরিচালকের প্রতি: প্রভুর দাস দায়ূদের একটি গীত। প্রভু যখন দায়ূদকে শৌল এবং অন্যান্য শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন, তখন দায়ূদ এই গীতটি লিখেছিলেন।

1তিনি বললেন, “প্রভু আমার শক্তি,

আমি আপনাকে ভালোবাসি!”

2প্রভুই আমার শিলা, আমার দুর্গ, আমার নিরাপদ আশ্রয়স্থল।

আমার ঈশ্বর, আমার শিলা। আমি তাঁর কাছে নিরাপত্তার জন্য ছুটে যাই।

ঈশ্বরই আমার ঢালস্বরূপ। তাঁর শক্তি আমায় রক্ষা করে।

দুর্গম পাহাড়ে প্রভুই আমার গোপন আশ্রয়স্থল।

3ওরা আমায় উপহাস করেছে।

কিন্তু আমি প্রভুর কাছে সাহায্য চেয়েছি

এবং আমার শত্রুদের কাছ থেকে রক্ষা পেয়েছি!

4আমার শত্রুরা আমায় হত্যা করতে চাইছিল!

আমার চারপাশে ছিল মৃত্যুর দড়ি।

এক তীব্র বন্যা আমাকে পাতালের দিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল।

5আমার চারপাশে ছিল কবরের রজ্জুগুলি।

আমার সামনে পড়েছিল মৃত্যুর ফাঁদ।

6ফাঁদে বদ্ধ হয়ে, আমি প্রভুর কাছে সাহায্য চাইলাম।

হ্যাঁ, আমি আমার ঈশ্বরকে ডাকলাম।

ঈশ্বর তাঁর মন্দিরে ছিলেন।

তিনি আমার কন্ঠস্বর শুনতে পেলেন।

তিনি আমার সাহায্যের জন্য কান্না শুনতে পেলেন।

7সারা পৃথিবী কেঁপে উঠলো,

পর্বতের ভিতগুলো পর্যন্ত নড়ে উঠেছিল। কেন?

কারণ প্রভু ক্রুদ্ধ হয়েছিলেন!

8ঈশ্বরের নাক দিয়ে ধোঁয়া বেরিয়ে এলো।

ঈশ্বরের মুখ থেকে বেরিয়ে এলো জ্বলন্ত অগ্নিশিখা।

তাঁর দেহ থেকে জ্বলন্ত আগুন বিচ্ছুরিত হতে লাগলো।

9আকাশমণ্ডল বিদীর্ণ করে প্রভু নীচে নেমে এলেন!

একটি ঘন কালো মেঘের ওপর তিনি দাঁড়িয়েছিলেন।

10বাতাসের পাখায় চড়ে তিনি আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে বেড়াচ্ছিলেন।

বাতাসের ওপর ভর করে, তিনি সুদূর শূন্যে ভেসে বেড়াচ্ছিলেন।

11প্রভু একটা ঘন কালো মেঘের মধ্যে লুকিয়েছিলেন, সেই মেঘ তাঁকে তাঁবুর মত ঘিরেছিল।

তিনি ঘন বজ্রময় মেঘের মধ্যে লুকিয়েছিলেন।

12তারপর মেঘ ভেদ করে ঈশ্বরের আলোকময় ঔজ্জ্বল্য বেরিয়ে এলো।

সেখানে বজ্রসহ শিলাবৃষ্টি এবং বিদ্যুতের ঝলকানি দেখা দিল।

13আকাশ থেকে প্রভু বিদ্যুতের মত ঝলসে উঠলেন!

পরাৎ‌‌পরের রব শোনা গেল।

সেখানে তখন শিলাবৃষ্টি এবং বজ্রসহ অগ্নিময় বিদ্যুতের ঝলক ছিল।

14প্রভু তাঁর তীরসমূহ+ 18:14 তীরসমূহ অর্থাৎ‌ “বিদ্যুৎ।” নিক্ষেপ করে শত্রুদের ছত্রভঙ্গ করে দিলেন।

প্রভু তীরের মত ক্ষিপ্রগতিতে অনেকগুলো অশনিপাত করলেন এবং লোকরা বিভ্রান্ত হয়ে ছড়িয়ে পড়লো।

15প্রভু আপনি উচ্চস্বরে আপনার আজ্ঞা দিলেন

এবং তীব্র বেগে বাতাস বইতে শুরু করলো।

জল পেছনে সরে গেল এবং আমরা সমুদ্রের তলদেশ দেখতে সমর্থ হলাম।

আমরা পৃথিবীর ভিত দেখতে পেলাম।

16প্রভু ওপর থেকে নীচে পৌঁছলেন এবং আমাকে রক্ষা করলেন।

প্রভু আমাকে গভীর জল থেকে টেনে তুললেন।

17আমার শত্রুরা আমার চেয়ে শক্তিশালী ছিলো।

ওই সব লোক আমায় ঘৃণা করেছে।

আমার কাছে আমার শত্রুরা বেশ শক্তিশালীই ছিল, তাই ঈশ্বর আমায় রক্ষা করেছেন!

18আমি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলাম এবং আমার শত্রুরা আমায় আক্রমণ করেছিল।

কিন্তু আমাকে সহায়তা দেওয়ার জন্য প্রভু সেখানে ছিলেন!

19প্রভু আমায় ভালোবাসেন, তাই তিনি আমায় উদ্ধার করলেন.

তিনি আমায় নিরাপদ আশ্রয়ে নিয়ে গেলেন।

20আমি নিস্পাপ, তাই প্রভু আমাকে আমার যোগ্য পুরস্কার দেবেন।

আমি কোন অন্যায় কাজ করি নি, তাই তিনি আমার জন্য হিতকর কাজই করবেন।

21কেন? কারণ আমি প্রভুর নির্দেশ পালন করেছি!

আমি ঈশ্বরের বিরুদ্ধে কোন পাপ করি নি।

22আমি সর্বদাই প্রভুর নির্দেশসমূহ স্মরণে রাখি।

আমি তাঁর নির্দেশিত বিধি পালন করি!

23তাঁর সামনে আমি সর্বদাই সৎ‌ ও বিশুদ্ধ ছিলাম।

আমি নিজেকে অন্যায় কাজ থেকে দূরে রেখেছিলাম।

24এই কারণে প্রভু আমাকে আমার পুরস্কার দেবেন!

কেন? কারণ আমি নির্দোষ!

প্রভু দেখেছেন, আমি কোন গর্হিত কাজ করি নি।

তাই আমার প্রতি তিনি হিতকর কাজই করবেন।

25প্রভু, যদি কোন লোক প্রকৃতই আপনাকে ভালোবাসে আপনিও তাঁর প্রতি প্রকৃত ভালোবাসা প্রদর্শন করুন।

আপনার প্রতি কেউ যদি সৎ‌ ও একনিষ্ঠ হয়, আপনিও তার প্রতি সৎ‌ হন।

26হে প্রভু, যারা ভাল এবং শুচি তাদের কাছে আপনিও ভাল এবং শুচি।

কিন্তু, নীচতম এবং ক্রুরতম ব্যক্তিকেও আপনি পরাক্রমী করতে পারেন।

27প্রভু, নম্র লোকদের আপনি সাহায্য করেন।

কিন্তু উদ্ধত ও অহঙ্কারী লোকদের আপনি অবদমিত করেন।

28প্রভু, আপনিই আমার প্রদীপ জ্বালান।

আমার ঈশ্বর, আমার চারদিকের অন্ধকারকে আলোকিত করেন!

29আপনার সাহায্যে হে প্রভু, আমি সৈন্যদের সঙ্গে ছুটতে পারি।

ঈশ্বরের সাহায্য পেয়ে, আমি শত্রুদের দেওয়ালের ওপর চড়তে পারি।

30ঈশ্বর সর্বদাই যা সঠিক তাই করে থাকেন।

প্রভুর বাক্য পরীক্ষা করা হয়েছে।

যারা তাঁর ওপর বিশ্বাস রাখে, তিনি তাদের রক্ষা করেন।

31প্রভু ছাড়া আর অন্য কোন ঈশ্বর নেই।

আমাদের প্রভু ছাড়া আর কোন শিলা নেই।

32ঈশ্বর আমায় শক্তি দেন।

তিনি আমাকে পবিত্র জীবনযাপন করতে সাহায্য করেন।

33ঈশ্বর আমাকে হরিণের মত দ্রুত দৌড়তে সাহায্য করেন।

উচ্চস্থানে তিনিই আমাকে অবিচল রাখেন।

34ঈশ্বর আমাকে যুদ্ধের কৌশল শিক্ষা দেন,

তাই আমার বাহুগুলি একটি শক্তিশালী ধনুকে ছিলা পরাতে পারে।

35ঈশ্বর আপনি আমায় রক্ষা করেছেন এবং জয়ী হতে সাহায্য করেছেন।

আপনার ডান হাত দিয়ে আপনি সহায়তা করেছেন।

আমার শত্রুকে পরাজিত করতে আপনি আমায় সাহায্য করেছেন।

36আমার পা এবং গোড়ালি শক্ত করে দিন,

যেন আমি হোঁচট না খেয়ে দ্রুত দৌড়তে পারি।

37আমি যেন আমার শত্রুদের তাড়া করতে পারি এবং তাদের ধরে ফেলতে পারি।

তাদের শেষ না করে আমি আর ফিরবো না!

38আমি আমার শত্রুদের পরাজিত করবো। তারা আর উঠে দাঁড়াবে না।

আমার সব শত্রু আমার পায়ের নীচে পড়ে থাকবে।

39ঈশ্বর, যুদ্ধে আপনিই আমাকে শক্তিশালী করেছেন।

আপনিই আমার শত্রুকে আমার সামনে ভূপতিত করেছেন।

40আমার শত্রুদের পরাজিত করতে আপনি আমায় সাহায্য করেছেন

এবং আমি আমার বিরোধীদের বিনষ্ট করেছি!

41আমার শত্রুরা সাহায্যের জন্য চিৎকার করেছিল।

কিন্তু তাদের সাহায্য করার কেউ ছিল না।

তারা এমনকি প্রভুকেও ডেকেছিল,

কিন্তু প্রভু তাদের উত্তর দেন নি।

42আমি আমার শত্রুদের মেরে টুকরো টুকরো করে দিয়েছি।

তারা ধূলোর মত বাতাসে উড়ে গিয়েছিল।

আমি তাদের একেবারে খণ্ড বিখণ্ড করে ছেড়েছি।

43যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে আমাকে তাদের হাত থেকে রক্ষা করুন।

আমাকে সেই সব জাতির নেতা বানিয়ে দিন।

যে সব লোকদের আমি জানি না, তারা আমার সেবা করবে।

44সেই সব লোক আমার সম্পর্কে শোনামাত্রই আমার আজ্ঞাকারী হবে।

ঐ বিদেশীরা আমায় ভয় করবে।

45ঐসব বিদেশীরা ভয়ে শুকিয়ে যাবে।

ভয়ে কম্পমান হয়ে ওরা ওদের গোপন ডেরা থেকে বেরিয়ে আসবে।

46প্রভু জীবন্ত!

আমি আমার শিলার প্রশংসা করি। ঈশ্বর আমায় রক্ষা করেন।

তিনি মহান!

47ঈশ্বর আমার জন্য আমার শত্রুদের শাস্তি দিয়েছেন।

তিনি লোকদের আমার অধীনে এনে দিয়েছেন।

48প্রভু, আপনি শত্রুর হাত থেকে আমায় বাঁচিয়েছেন।

যারা আমার বিরুদ্ধে গিয়েছিল, তাদের পরাস্ত করতে আপনি আমায় সাহায্য করেছেন।

নিষ্ঠুর মানুষের হাত থেকে আপনি আমায় রক্ষা করেছেন।

49হে প্রভু, এই কারণে আমি সকল জাতির কাছে আপনার প্রশংসা করি।

এই জন্যই আপনার নামে আমি স্তোত্র গান করি।

50প্রভু তাঁর মনোনীত রাজাকে বহু যুদ্ধে জয়ী হতে সাহায্য করেন!

তাঁর মনোনীত রাজার প্রতি তিনি প্রকৃত ভালোবাসা দেখান।

তিনি দায়ূদ এবং তাঁর উত্তরপুরুষদের প্রতি চিরদিন বিশ্বস্ত থাকবেন!

19

পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত।

1আকাশমণ্ডল ঈশ্বরের মহিমা বর্ণনা করে।

বিতান তাঁর হাতের তৈরী শ্রেষ্ঠ সৃষ্টির কথা ঘোষণা করে।

2প্রতিটি নতুন দিন, ঈশ্বরের মহত্ত্বের কথা বলে।

প্রতিটি রাত্রি ঘোরতরভাবে ঈশ্বরের জ্ঞান প্রকাশ করে।

3প্রকৃতপক্ষে তুমি কোন কথা বা শব্দ শুনতে পাবে না।

আমাদের কানে শোনার মত কোন শব্দ তারা সৃষ্টি করে না।

4কিন্তু তাদের রব সারা পৃথিবী পরিব্যপ্ত করে রাখে।

তাদের শব্দসকল পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায়।

সূর্যের কাছে আকাশ একটি বাড়ির মত।

5সকালের সূর্য বাসরঘর থেকে পরিতৃপ্ত বরের মত বেরিয়ে আসে।

সূর্য হচ্ছে একজন দৌড়বাজের মত।

আকাশের এপার থেকে ওপার পর্যন্ত তার দৌড়ের প্রতিযোগিতায় দৌড়বার জন্য উদগ্রীব।

6সূর্য আকাশের এক দিক থেকে দৌড় শুরু করে

এবং সারা রাস্তা দৌড়ে দৌড়ে আকাশের অন্য প্রান্তে গিয়ে দৌড় শেষ করে।

তার তাপ থেকে কিছুই লুকিয়ে থাকতে পারে না।

প্রভুর শিক্ষাগুলিও ঠিক এই রকম।

7প্রভুর শিক্ষামালা হচ্ছে নিখুঁত।

সেগুলি ঈশ্বরের লোকদের শক্তি দেয়।

প্রভুর সাক্ষ্য বিশ্বাসযোগ্য।

তা অজ্ঞ মানুষকে জ্ঞানী হতে সাহায্য করে।

8প্রভুর সকল বিধি যথাযথ।

সেগুলি মানুষকে সুখী করে।

প্রভুর আজ্ঞাগুলিও উত্তম।

সেগুলি মানুষকে বাঁচার যথার্থ পথ দেখায়।

9প্রভুর উপাসনা সেই আলোর মত,

যার দীপ্তি চিরদিন ভাস্বর।

প্রভুর সিদ্ধান্তগুলি ভাল এবং ন্যায়সঙ্গত।

10প্রভুর শিক্ষামালা সব থেকে খাঁটি সোনার চেয়েও মূল্যবান।

তা শ্রেষ্ঠ মধু, যা মৌচাক থেকে সরাসরি পাওয়া যায় তার থেকেও মিষ্টি।

11প্রভুর শিক্ষামালা তাঁর দাসকে সতর্ক করে।

সেগুলি পালন করলে মহাফল হয়।

12প্রভু, কোন ব্যক্তিই তার নিজের সব দোষ দেখতে পায় না।

তাই হে প্রভু, গোপনে পাপ করা থেকে আমায় বিরত করুন।

13আমার যে সব পাপ করতে ইচ্ছা হয়, সেগুলো আমায় করতে দেবেন না।

ঐ পাপগুলিকে আমার ওপর প্রভুত্ব করতে দেবেন না।

আপনি যদি আমায় সাহায্য করেন, তবে আমি পাপমুক্ত ও শুচি থাকবো।

14আমার বাক্য এবং চিন্তাসমূহ আপনাকে প্রসন্ন করুক।

হে প্রভু, আপনিই আমার শিলা। আপনিই সেই জন যিনি আমার রক্ষা করেন।

20

পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত।

1যখন তুমি সংকটের মধ্যে থাকো, তখন প্রভু যেন তোমার ডাকে সাড়া দেন।

যাকোবের ঈশ্বর তোমায় সেগুলো অতিক্রম করতে সাহায্য করুন।

2ঈশ্বর তাঁর পবিত্রস্থান থেকে তোমায় সাহায্য করুন।

সিয়োন পর্বত থেকে তিনি যেন তোমায় সাহায্য করেন।

3তোমার দেওয়া সকল উৎসর্গ ঈশ্বর স্মরণে রাখুন।

তোমার দেওয়া সকল নৈবেদ্য যেন তিনি গ্রহণ করেন।

4তুমি যা চাও, ঈশ্বর যেন তাই মঞ্জুর করেন।

তিনি যেন তোমার সব পরিকল্পনা সফল করেন।

5ঈশ্বর যখন তোমাকে সাহায্য করেন তখন আমরা আনন্দ করব।

এস, আমরা তাঁর নামের প্রশংসা করি।

তুমি যা চাও প্রভু যেন তোমাকে তার সব কিছুই দেন!

6এখন আমি জেনেছি, প্রভু তাঁর মনোনীত রাজাকে সাহায্য করেন!

প্রভু তাঁর পবিত্র স্বর্গলোকে বিরাজিত ছিলেন

এবং তাঁর মনোনীত রাজাকে তিনি উত্তর দিয়েছিলেন।

7কিছু লোক তাদের রথের ওপর নির্ভর করেছিল।

কিছু লোক তাদের সৈন্যদের ওপর নির্ভর করেছিল।

কিন্তু আমরা স্মরণে রেখেছিলাম আমাদের প্রভু ঈশ্বরকে।

8সেই সব লোকগুলো পরাজিত হয়েছে, তারা যুদ্ধে মারা গেছে।

কিন্তু আমরা জিতেছি! আমরা বিজয়ী হয়েছি!

9প্রভু তাঁর মনোনীত রাজাকে রক্ষা করেছেন!

ঈশ্বরের মনোনীত রাজা সাহায্য চাইলো। প্রভু তার উত্তর দিলেন!

21

পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত।

1প্রভু, আপনার শক্তি রাজাকে সুখী রাখে।

আপনি যখন তাকে রক্ষা করেন তখন সে অত্যন্ত খুশী হয়।

2রাজা যা যা চেয়েছিল, আপনি তাকে তাই দিয়েছেন।

প্রভু, রাজা কিছু চেয়েছিল এবং আপনি তাকে ঠিক তাই দিয়েছেন সে যা চেয়েছিল।

3প্রভু, সত্যিই আপনি রাজাকে আশীর্বাদ করেছেন।

আপনিই তার মাথায় সোনার মুকুট পরিয়ে দিয়েছেন।

4ঈশ্বর, রাজা আপনার কাছে জীবন চেয়েছিলো, আপনি তাকে তাই দিয়েছেন!

আপনি তাকে দীর্ঘ জীবন দিয়েছেন, যা যুগ যুগ ধরে চলছে।

5আপনি রাজাকে জয়ের পথে পরিচালিত করেছেন এবং তাকে মহান গৌরব এনে দিয়েছেন।

আপনি তাকে সম্মান এবং প্রশংসা দিয়েছেন।

6ঈশ্বর, সত্যিই আপনি রাজাকে চিরদিনের জন্য আশীর্বাদ করেছেন।

যখন রাজা আপনার মুখ দর্শন করে, তখন সে ভীষণ খুশী হয়।

7রাজা প্রভুর ওপর আস্থা রাখে।

হে পরাৎ‌‌পর, তাকে হতাশ করবেন না।

8হে ঈশ্বর, আপনি আপনার শত্রুদের দেখাবেন যে আপনি শক্তিমান।

যারা আপনাকে ঘৃণা করে, আপনার শক্তি তাদের পরাজিত করবে।

9হে প্রভু, আপনি যখন রাজার সঙ্গে থাকেন,

তখন সে একটা জ্বলন্ত চুল্লির মত যা সব কিছুকেই পুড়িয়ে দেয়।

তার ক্রোধ লেলিহান আগুনের মত জ্বলতে থাকে

এবং সে শত্রুদের বিনাশ করে।

10আর তার শত্রুদের পরিবারসমূহ ধ্বংস হয়ে যাবে।

তারা এই পৃথিবী থেকে সরে যাবে।

11কেন? কারণ ঐসব লোক প্রভু, আপনার বিরুদ্ধে খারাপ কাজের ফন্দি এঁটেছিল

কিন্তু তারা সফল হতে পারে নি।

12প্রভু, ঐসব লোককে আপনি আপনার ক্রীতদাস করে রেখেছেন।

আপনি ওদের একসঙ্গে দড়ি দিয়ে বেঁধেছেন।

আপনি ওদের গলায় দড়ি পরিয়েছেন।

আপনি ওদের ক্রীতদাসের মত মাথা নত করিয়েছেন।

13প্রভু, আমরা আপনার মহত্বের গৌরব-গাথা গাইবো!

হে প্রভু, আপনার বিরাটত্বে আপনি মহিমান্বিত হউন!

22

পরিচালকের প্রতি: “ভোরের হরিণ” গানটির সুরে বসানো দায়ূদের একটি গীত।

1হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর!

কেন আপনি আমায় ছেড়ে চলে গেছেন?

আপনি এত দূরে যে, আমাকে রক্ষা করতে পারবেন না!

আপনি এত দূরে যে, আমার সাহায্যের জন্য চিৎকারও শুনতে পাবেন না!

2ঈশ্বর আমার, সারাদিন ধরে আমি আপনাকে ডেকেছি।

কিন্তু আপনি সাড়া দেন নি।

সারারাত ধরে আমি আপনাকে ডেকেছি।

3ঈশ্বর, আপনি হলেন সেই পবিত্র একজন।

আপনি রাজার মত থেকে যান। ইস্রায়েলের প্রশংসাই আপনার সিংহাসন।

4আমাদের পূর্বপুরুষরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন।

হ্যাঁ, হে ঈশ্বর তাঁরা আপনার ওপর বিশ্বাস করেছিলেন এবং আপনি তাঁদের রক্ষা করেছেন।

5ঈশ্বর, আমাদের পূর্বপুরুষরা আপনার কাছে সাহায্যের জন্য কেঁদে পড়েছিলেন

এবং তাঁরা তাঁদের শত্রুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন।

তাঁরা আপনার ওপর আস্থা রেখেছিলেন এবং তাই তাঁরা আশাহত হন নি!

6সুতরাং, আমি কি কীট, মানুষ নই?

লোকে আমার সম্পর্কে লজ্জা বোধ করে এবং আমাকে ঘৃণা করে।

7প্রত্যেকে যারা আমাকে দেখে, আমায় নিয়ে ঠাট্টা করে।

তারা তাদের মাথা নাড়ায় এবং আমায় জিভ ভেঙ্গায়।

8তারা আমায় বলে: “প্রভুর কাছে সাহায্য চাও।

হয়তো বা তিনি তোমার পরিত্রাণ করবেন।

তিনি যদি সত্যিই তোমায় পছন্দ করেন, নিশ্চয়ই তিনি তোমায় উদ্ধার করবেন!”

9হে ঈশ্বর, এটাই প্রকৃত সত্য যে, একমাত্র আপনার ওপরেই আমি নির্ভর করি।

এমন কি আমি যখন আমার মায়ের বুকের দুধ খেতাম আপনি আমাকে আশ্বাস এবং স্বস্তি দিতেন।

10যে দিন আমি জন্মেছি, সে দিন থেকেই আপনি আমার ঈশ্বর।

মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পরেই আমি আপনার যত্নে লালিত হয়েছি।

11তাই, হে আমার ঈশ্বর, আমাকে ছেড়ে যাবেন না!

কারণ সংকট নিকটবর্ত্তী।

আমাকে সাহায্য করার মত কেউই নেই।

12আমার চারপাশে লোকজন রয়েছে, শক্তিশালী বলদের মত

তারা আমার চারদিকে ঘিরে রয়েছে।

13তাদের মুখগুলো একটা গর্জনকারী সিংহের মত হাঁ করে খোলা,

যেন তার শিকারের দিকে সবেগে ছুটে যাচ্ছে।

14মাটিতে ফেলে দেওয়া জলের মত আমার শক্তি চলে গেছে।

আমার অস্থিগুলো আলাদা হয়ে গেছে।

আমি আমার সাহস হারিয়ে ফেলেছি!

15আমার শক্তি+ 22:15 শক্তি অথবা “মুখ।” ভাঙ্গা মৃত্‌ পাত্রের মতই শুকিয়ে গেছে।

আমার জিভ তালুতে আটকে যাচ্ছে।

আপনি আমাকে মৃত্যুর ধূলায় পৌঁছে দিয়েছেন।

16আমার চারপাশে “কুকুর” ঘুরে বেড়াচ্ছে।

সেই সব মন্দ লোকেদের দল আমাকে ফাঁদে ফেলেছে।

সিংহের মত তারা আমার হাত ও পা বিদ্ধ করে দিয়েছে।

17আমি আমার হাড়গুলো পর্যন্ত দেখতে পাচ্ছি।

লোকজন আমার দিকে চেয়ে রয়েছে!

তারা ক্রুর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে!

18ঐ লোকগুলো ওদের মধ্যে আমার কাপড়গুলো ভাগাভাগি করে নিচ্ছে।

তারা আমার কাপড়ের জন্য ঘুঁটি চালছে।

19প্রভু, আমাকে ছেড়ে যাবেন না!

আপনিই আমার শক্তি।

শীঘ্রই আমাকে সাহায্য করুন!

20প্রভু, শত্রুর তরবারি হতে আমায় রক্ষা করুন।

ওই সব কুকুরদের হাত থেকে আমার মূল্যবান জীবন রক্ষা করুন।

21আমাকে সিংহের মুখ থেকে রক্ষা করুন।

বলদের শিং এর আঘাত থেকে আমায় রক্ষা করুন।

22প্রভু, আপনার সম্পর্কে আমি আমার ভাইদের বলবো।

মহাসমাজের সামনে আমি আপনার প্রশংসা করব।

23তোমরা যারা প্রভুর উপাসনা কর, তারা প্রভুর প্রশংসা কর!

হে ইস্রায়েলের উত্তরপুরুষগণ প্রভুর প্রতি সম্মান প্রদর্শন কর!

হে ইস্রায়েলের মানুষ, প্রভুকে ভয় ও শ্রদ্ধা কর।

24কেন? কারণ প্রভু দরিদ্র লোকদের তাদের সংকটে সাহায্য করেন।

প্রভু তাদের জন্য লজ্জিত নন।

যদি মানুষ তাঁর কাছে সাহায্য প্রার্থনা করে

তিনি তাদের কাছ থেকে লুকিয়ে থাকেন না।

25প্রভু, মহাসমাজে আমার প্রশংসা আপনার কাছ থেকেই আসে।

এইসব উপাসনাকারী ভক্তদের সামনে, আমার মানত করা বলি আমি আপনাকে উৎসর্গ করবো।

26দরিদ্র লোকরা খেয়ে তৃপ্ত হবে।

তোমরা যারা প্রভুকে খুঁজছ, তারা তাঁর প্রশংসা কর!

তোমাদের অন্তঃকরণ চিরজীবি হউক!

27তোমরা, সুদূর দেশগুলির জনগণ, প্রভুকে মনে রেখো

এবং তাঁর কাছে ফিরে এস!

যে সব মানুষ বিদেশে থাকে তারাও যেন প্রভুরই উপাসনা করে।

28কেন? কারণ প্রভুই রাজা।

তিনি সব জাতিকে শাসন করেন।

29বলিষ্ঠ এবং সুদেহী লোকেরা আহারান্তে ঈশ্বরের কাছে প্রণিপাত করবে।

বস্তুতঃ সকলে যারা মারা যাবে

এবং যারা ইতিমধ্যেই মারা গেছে

তারা সকলেই ঈশ্বরের কাছে অবনত হবে!

30এবং ভবিষ্যতে আমাদের উত্তরপুরুষরা প্রভুর সেবা করবে।

লোকে চিরদিন তাঁর কথা বলবে।

31প্রত্যেকটি প্রজন্ম তাদের শিশুদের কাছে

ঈশ্বর যে ভাল জিনিসগুলি করেছেন সে সম্পর্কে বলবে।

23

দায়ূদের একটি গীত।

1প্রভুই আমার মেষপালক।

আমার যা কিছু চাই, সবসময় আমি তা-ই নেব।+ 23:1 আমার … নেব আক্ষরিক অর্থে, “আমার কোন কিছুরই অভাব নেই।”

2তিনি আমাকে সবুজ চারণ ক্ষেত্রে শুইয়ে দেন।

তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন।

3তাঁর নামের মহিমা উপলদ্ধি করার জন্য তিনি আমার আত্মাকে নতুন শক্তি দেন।

তাঁর নামের জন্য তিনি আমায় ঠিক পথে পরিচালিত করেন।

4এমনকি, যদি আমি কবরের মত গাঢ় অন্ধকারময় কোন উপত্যকা দিয়ে হেঁটে যাই,

আমি কোন বিপদের দ্বারা ভীত হব না।

কেন? কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন প্রভু।

আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয়, নিরাপদে রাখে।

5প্রভু, আপনি আমার শত্রুদের সামনে আমার টেবিল তৈরী করেছিলেন।

আপনি আমার মাথায় তেল দিয়ে আমাকে অভিবাদন করেছিলেন।

আমার পানপাত্র পরিপূর্ণ এবং তা উপচে পড়ছে।

6ধার্ম্মিকতা এবং ক্ষমা আজীবন আমার সঙ্গে থাকবে।

এবং আমি প্রভুর মন্দিরে দীর্ঘ সময় ধরে বসে থাকবো।

24

দায়ূদের একটি গীত।

1এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই প্রভুর।

এই জগৎ‌‌ এবং জগতের সব লোকও তাঁর।

2প্রভু জলের ওপর এই পৃথিবী সৃষ্টি করেছেন।

তিনি নদীসমূহের ওপর এইসব তৈরী করেছেন।

3কে প্রভুর পর্বতে আরোহণ করতে পারে?

কে প্রভুর পবিত্র মন্দিরে গিয়ে দাঁড়াতে পারে?

4সেই সব লোক যারা মন্দ কাজ করে নি,

সেই সব লোক যাদের অন্তঃকরণ শুচি,

সেই সব লোকরা যারা মিথ্যেকে সত্যের মত করে বলবার সময় আমার নাম নেয় নি,

যারা মিথ্যা কথা বলে নি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয় নি একমাত্র সেই সব লোকই এখানে উপাসনা করতে পারে।

5ভালো লোকরা প্রভুকে অন্যদের আশীর্বাদ করবার জন্য বলে।

ঐসব ভালো লোকরাও ঈশ্বর, তাদের পরিত্রাতাকে ভাল কাজই করতে বলে।

6সেই সব ভালো লোক ঈশ্বরকে অনুসরণ করার চেষ্টা করে।

তারা সাহায্যের জন্য যাকোবের ঈশ্বরের কাছে যায়।

7হে ফটক সকল, তোমাদের মাথা তোল!

হে প্রাচীন দ্বারসমূহ, খুলে যাও,

কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন।

8কে সেই মহিমান্বিত রাজা?

প্রভুই সেই রাজা। তিনিই পরাক্রমী সৈনিক।

প্রভুই সেই রাজা, তিনিই যুদ্ধের নায়ক।

9হে ফটক সকল, তোমাদের মাথা তোল!

হে প্রাচীন প্রবেশ দ্বারসমূহ, খুলে যাও,

কারণ মহিমান্বিত রাজা ভেতরে আসবেন।

10কে সেই মহিমান্বিত রাজা?

সর্বশক্তিমান প্রভুই সেই রাজা। তিনিই সেই মহিমান্বিত রাজা!

25

দায়ূদের একটি গীত।

1প্রভু, আমি নিজেকে আপনার হাতে সমর্পণ করেছি।

2হে আমার ঈশ্বর, আমি আপনাতে আস্থা রাখি।

তাই আমাকে লজ্জিত করবেন না।

আমার শত্রুরা যেন আমার ওপর জয়লাভ না করে।

3যদি কোন ব্যক্তি আপনার ওপর নির্ভর করে, সে কখনও হতাশাগ্রস্থ হবে না।

কিন্তু বিশ্বাসঘাতকরা হতাশ হবে।

তারা কিছুই পাবে না।

4হে প্রভু, আপনার পথগুলি আমাকে দেখান।

আপনার পথ সম্পর্কে আমায় শিক্ষা দিন।

5আমায় পরিচালিত করুন এবং আপনার সত্য সম্পর্কে আমায় শিক্ষা দিন।

আপনিই আমার ঈশ্বর, আমার পরিত্রাতা।

প্রতিদিন আমি আপনার ওপর নির্ভর করি।

6হে প্রভু, আমার প্রতি দয়া করে আমায় স্মরণ করবেন।

যে কোমল ভালোবাসা আপনি আমায় চিরদিন দিয়ে এসেছেন সেই ভালোবাসা আমার প্রতি প্রদর্শন করুন।

7আমার তরুণ বয়সের কৃত কুকর্ম ও পাপ আপনি স্মরণে রাখবেন না।

হে প্রভু, আপনার সুনামের জন্য, আমায় ভালোবেসে স্মরণ করবেন।

8প্রভু প্রকৃতপক্ষেই ভাল এবং সৎ‌।

তিনি পাপীদের ঠিক পথে জীবনযাপন করবার শিক্ষা দেন।

9যারা বিনীত, তাদেরই তিনি তাঁর পথগুলি শেখান।

তিনি ন্যায়পথে তাদের পরিচালিত করেন।

10প্রভুই রাজা, যারা তাঁর চুক্তি এবং প্রতিশ্রুতি অনুসরণ করে

তিনি তাদের প্রতি সত্যনিষ্ঠ হন।

11হে প্রভু, আমি অনেক পাপ কাজ করেছি।

কিন্তু আপনার মহত্ব দেখাবার জন্য, আমি যা যা করেছিলাম, সেগুলো সবই আপনি ক্ষমা করেছেন।

12যদি কোন লোক প্রভুকেই অনুসরণ করবে বলে মনোনীত করে,

তাহলে ঈশ্বর তাকে বেঁচে থাকবার শ্রেষ্ঠ রাস্তা দেখাবেন।

13সেই লোক ভাল জিনিস উপভোগ করতে পারবে,

এবং তাঁর সন্তানরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূখণ্ড পাবে।

14প্রভু তাঁর গূঢ় কথা তাঁর অনুগামীদের বলেন।

তাঁর চুক্তি সম্পর্কে তিনি তাদের শিক্ষা দেন।

15সাহায্যের জন্য আমি সর্বদাই প্রভুর দিকে চেয়ে থাকি।

তিনি সর্বদাই আমাকে সমস্যার জাল থেকে মুক্ত করেন।

16হে প্রভু, আমি নিঃসহায় এবং নিঃসঙ্গ।

আমার দিকে মুখ ফেরান, আমায় কৃপা করুন।

17আমাকে আমার সংকটসমূহ থেকে মুক্ত করুন।

আমার সমস্যাগুলির সমাধান করতে আমায় সাহায্য করুন।

18আমার প্রচেষ্টা ও সমস্যার দিকে দৃষ্টিপাত করুন।

আমার সকল পাপ থেকে আমায় ক্ষমা করে দিন।

19আমার যেসব শত্রু আছে তাদের দিকে দেখুন।

তারা আমায় ঘৃণা করে, আমায় আঘাত করতে চায়।

20হে ঈশ্বর, আমায় রক্ষা করুন এবং আমায় উদ্ধার করুন।

আমি আপনার ওপর নির্ভর করি।

দয়া করে আমায় হতাশ করবেন না।

21হে ঈশ্বর, আপনি প্রকৃতই ভাল।

আমি আপনাতে নির্ভর করি, তাই আমায় রক্ষা করুন।

22হে ঈশ্বর, ইস্রায়েলের লোকদের,

তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করুন।

26

দায়ূদের একটি গীত।

1প্রভু, আমার বিচার করুন। আমি যে সৎ‌ পথে জীবনযাপন করেছি তা প্রমাণ করে দিন।

আমি কখনও প্রভুতে আস্থা রাখা থেকে বিরত হই নি।

2প্রভু আমায় পরীক্ষা করুন,

আমার হৃদয় ও মনকে খুব ভালোভাবে দেখুন।

3আমি সর্বদাই আপনার কোমল ভালোবাসা দেখতে পাই।

আপনার সত্যে আমি বাঁচি।

4আমি মিথ্যাবাদী ও কপটাচারীদের সঙ্গে নিজেকে যুক্ত করি না।

আমি ঐসব অকেজো লোকদের সঙ্গে সংশ্লিষ্ট হই না।

5ঐসব অপরাধীদের দলগুলিকে আমি ঘৃণা করি।

ঐসব শয়তানদের দলে আমি যোগ দেবো না।

6হে প্রভু আমি যে নিস্পাপ তা দেখাতে

এবং আপনার যজ্ঞবেদীতে যাওয়ার জন্য আমি আমার হাত ধুই।

7প্রভু আমি আপনার প্রশংসা গান গাই।

আপনার সৃষ্টিকরা আশ্চর্য বিষয় সম্পর্কে আমি গান গাই।

8প্রভু আমি আপনার মন্দিরকে ভালোবাসি।

আমি আপনার মহিমাময় তাঁবু ভালোবাসি।

9প্রভু আমাকে ঐসব পাপীদের দলভুক্ত করবেন না।

ঐসব খুনীদের সঙ্গে আমার জীবন গ্রহণ করবেন না।

10ঐ লোকগুলো সব সময় অন্যদের প্রতারিত করে।

খারাপ কাজ করার জন্য ওরা সর্বদাই উৎ‌কোচ নিতে প্রস্তুত।

11কিন্তু আমি নির্দোষ।

তাই হে ঈশ্বর, আমার প্রতি সদয় হোন এবং আমায় রক্ষা করুন।

12সব বিপদ থেকে আমি সুরক্ষিত।

হে প্রভু, আমি আপনার মণ্ডলীগণের সামনে আপনার প্রশংসা করি।

27

দায়ূদের একটি গীত।

1প্রভু, আপনিই আমার জ্যোতি এবং আমার পরিত্রাতা।

আমি কাউকেই ভয় পাবো না!

প্রভুই আমার জীবনের সুরক্ষা স্থান,

তাই কোন লোককেই আমি ভয় পাবো না।

2মন্দ লোকেরা আমায় আক্রমণ করতে পারে

এবং আমার শত্রুরা আমায় ধ্বংস করবার চেষ্টা করতে পারে,

তখন তারা হোঁচট খেয়ে পড়ে যাবে।

3যদি একদল সৈন্যও আমার চারদিকে ঘিরে থাকে, আমি ভয় করবো না।

এমনকি যুদ্ধে যদি লোকজন আমায় আক্রমণ করে, আমি ভয় করবো না। কেন? কারণ আমি প্রভুকে বিশ্বাস করি।

4প্রভুর কাছ থেকে আমি কেবলমাত্র একটা জিনিসই চাইবো:

আমাকে সারাজীবন মন্দিরে তাঁর সৌন্দর্য্য দেখবার জন্য

এবং তাঁকে সাক্ষাৎ করবার জন্য

প্রভুর মন্দিরে বসে থাকতে দিন।

5যখন আমি বিপদগ্রস্ত তখন প্রভুই আমায় রক্ষা করবেন।

তাঁর তাঁবুতেই তিনি আমায় লুকিয়ে রাখবেন।

তিনি আমাকে তাঁর নিরাপদ আশ্রয়ে তুলে নেবেন।

6আমার শত্রুরা আমায় ঘিরে রয়েছে, কিন্তু ওদের পরাজিত করতে প্রভু আমায় সাহায্য করবেন!

তারপর আমি তাঁর তাঁবুতে বলি উৎসর্গ করবো।

আনন্দধ্বনি করে আমি উৎসর্গ নিবেদন করব।

প্রভুর সম্মানে আমি গান-বাজনা করবো।

7প্রভু আমার কথা শুনুন।

আমায় উত্তর দিন এবং আমার প্রতি সদয় হোন।

8প্রভু, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই।

আমার অন্তর থেকে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই।

আপনার সঙ্গে কথা বলার জন্য আমি আপনার সামনে এসেছি।

9প্রভু, আপনার দাস আমি, আমার দিক থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না।

আমায় সাহায্য করুন এবং আমায় সরিয়ে দেবেন না!

আমায় ফেলে চলে যাবেন না! ঈশ্বর আমার, আপনিই আমার পরিত্রাতা।

10আমার মা বাবা আমায় ছেড়ে চলে গেছেন।

কিন্তু প্রভু আমায় গ্রহণ করেছেন।

তিনি আমায় তাঁর আপনজন করে নিয়েছেন।

11প্রভু আমার প্রচুর শত্রু আছে।

তাই আপনার পথ আমায় শেখান।

আমায় সঠিক কাজ করতে শেখান।

12প্রভু, আমার বিরোধী পক্ষকে আমায় পরাজিত করতে দেবেন না।

কারণ মিথ্যে সাক্ষীরা আদালতে আমার বিরুদ্ধে কথা বলেছে।

আমার বিরুদ্ধে হিংসাত্মক কার্যকলাপ উদ্রেক করবার জন্য

তারা এটা করেছিল।

13আমি প্রকৃতই বিশ্বাস করি যে, আমার মৃত্যুর পূর্বে+ 27:13 আমার … পূর্বে আক্ষরিক অর্থে, “জীবিতদের দেশে।” আমি প্রভুর ধার্মিকতা দেখে যাবো।

14প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা কর।

শক্তিমান ও সাহসী হও

এবং প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা কর!

28

দায়ূদের একটি গীত।

1হে প্রভু, আপনি আমার শিলা।

আপনার সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি।

আমার প্রার্থনা থেকে কান ফিরিয়ে নেবেন না।

যদি আপনি আমার ডাকে সাড়া না দেন,

লোকে ভাববে আমি কবরের মৃত ব্যক্তির চেয়ে উন্নত কিছু নই।

2প্রভু, আমার দু হাত তুলে আপনার পবিত্রতম স্থানে আমি প্রার্থনা জানাই।

যখন আমি আপনাকে ডাকি আমার ডাক শুনুন।

আমার প্রতি কৃপা প্রদর্শন করুন।

3প্রভু, আমাকে খারাপ লোকদের একজন ভাববেন না।

তারা তাদের প্রতিবেশীদের বন্ধুভাবে অভিবাদন করে।

কিন্তু মনে মনে তারা প্রতিবেশীদের বিরুদ্ধে মন্দ ফন্দি আঁটে।

4প্রভু, ঐসব লোক অন্যান্য লোকদের প্রতি মন্দ আচরণ করে।

অতএব তাদের যাতে খারাপ হয় তাই করুন।

যেমন ওরা অন্যদের করেছিল।

5মন্দ লোকরা কখনই প্রভুর ভালো কাজগুলো বুঝতে পারে না।

প্রভু যে সব ভালো কাজ করেন তা তারা দেখে না।

না তারা বুঝতে চায় না, তারা শুধু ধ্বংস করতে চায়।

6প্রভুর প্রশংসা কর!

তিনি আমার প্রতি করুণা করার প্রার্থনা শুনেছেন!

7প্রভুই আমার শক্তি, তিনিই আমার ঢাল।

আমি তাঁকে বিশ্বাস করেছি।

তিনি আমায় সাহায্য করেছেন এবং আমি প্রচণ্ড খুশী!

এবং তাই আমি তাঁর প্রশংসা করে গান গাইছি।

8প্রভু যাকে পছন্দ করেন তাঁকে রক্ষা করেন।

প্রভুই তাঁর শক্তি!

9ঈশ্বর আপনার লোকদের রক্ষা করেন।

আপনার অধিকারভুক্ত যারা তাদের আশীর্বাদ করুন।

তাদের আপনি চিরকালের জন্য নেতৃত্ব দিন এবং তাদের সম্মান দিন!

29

দায়ূদের একটি গীত।

1হে ঈশ্বরের সন্তানরা, তোমরা প্রভুর প্রশংসা কর!

তাঁর শক্তি এবং মহিমার প্রশংসা কর।

2প্রভুর প্রশংসা কর এবং তাঁর নামের সম্মান কর!

তোমরা পবিত্র বস্ত্র পরে তাঁর উপাসনা কর।

3প্রভুর রব সমুদ্রের এপার থেকে ওপারে শোনা যায়।

মহিমান্বিত ঈশ্বরের রব মহাসমুদ্রের বজ্রধ্বনির মত।

4প্রভুর রব তাঁর শক্তি ঘোষণা করে।

প্রভুর রব তাঁর মহিমা প্রকাশ করে।

5প্রভুর রব বিরাট বড় এরস গাছদের ভেঙে টুকরো টুকরো করে দেয়।

প্রভু লিবানোনের এরস গাছ ভেঙে দিয়েছেন।

6প্রভু লিবানোনকে প্রকম্পিত করেছেন এবং দেখে মনে হয় যেন একটি বাচ্চা বাছুর নাচছে।

শিরিয়োণ+ 29:6 শিরিয়োণ অথবা “হেরমোন্ পর্বত।” প্রকম্পিত হচ্ছে, দেখে মনে হয় যেন একটা বাচ্চা ছাগল লাফাচ্ছে।

7বিদ্যুতের চমক দিয়ে প্রভুর রব বাতাসকে কেটে কেটে দিচ্ছে।

8প্রভুর রব মরুভূমিকে কাঁপিয়ে দিচ্ছে।

প্রভুর রবে কাদেশ মরুভূমি কেঁপে উঠছে।

9প্রভুর রব দেবদারু গাছকে কাঁপিয়ে দেয়।

প্রভু বনস্থলী ধ্বংস করেন।

কিন্তু তাঁর পবিত্র মন্দিরে, লোকে তাঁর মহিমার গান গায়।

10প্লাবনের সময় প্রভুই ছিলেন রাজা

এবং চিরদিনের জন্য প্রভুই রাজা থাকবেন।

11প্রভু তাঁর লোকদের শক্তি দেন।

তিনি তাঁর লোকেদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন।

30

দায়ূদের গানগুলির অন্যতম এই গানটি মন্দির উৎসর্গীকরণের উদ্দেশ্যে রচিত।

1প্রভু, আপনি আমায় আমার সংকটগুলি থেকে টেনে তুলেছেন।

আপনি আমাকে আমার শত্রুদের হাতে পরাজিত হতে এবং বিদ্রূপ করতেও দেন নি।

তাই আপনার প্রতি আমি সম্মান দেখাবো।

2প্রভু, আমার ঈশ্বর, আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম।

এবং আমার প্রার্থনা শুনে আপনি আমায় আরোগ্য করে তুলেছেন।

3আপনি আমায় কবর থেকে টেনে তুলেছেন।

আপনি আমায় বাঁচতে দিয়েছেন।

মৃত্যু-লোকের মৃত মানুষদের সঙ্গে আমাকে থাকতে হয় নি।

4ঈশ্বরের অনুগামীরা, প্রভুর প্রতি স্তবগান কর।

তাঁর পবিত্র নামের প্রশংসা কর!

5যখন ঈশ্বর ক্রুদ্ধ ছিলেন তখন মৃত্যু ছিল তাঁর সিদ্ধান্ত।

কিন্তু তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে দিয়েছেন জীবন।

রাত্রে আমি লুটিয়ে পড়ে কাঁদি।

পরদিন সকালে আমি আনন্দে গান গাই!

6যখন নিশ্চিন্তে ও নিরাপদে ছিলাম

আমি ভেবেছিলাম কিছুই আমাকে আঘাত করতে পারবে না!

7হ্যাঁ, প্রভু যখন আপনি আমার প্রতি সদয় ছিলেন

আমি অনুভব করেছিলাম কোন কিছুই আমাকে হারাতে পারবে না!

কিন্তু যখন আপনি মুখ ঘুরিয়ে নিলেন

আমি ভয়ে কাঁপতে লাগলাম।

8তাই, হে ঈশ্বর আমি ফিরে এসে আপনার কাছে প্রার্থনা করেছি।

আমি আপনার কাছে করুণা প্রার্থনা করেছি।

9আমি বলেছিলাম, “হে ঈশ্বর, যদি আমি মরে কবরে যাই,

তাতে কি ভালো হবে?

মৃত লোকরা শুধুই ধূলোয় শুয়ে থাকে!

তারা আপনার প্রশংসা করে না।

আমরা যে আপনার ওপর কতখানি নির্ভর করতে পারি, তা তারা অন্যান্য লোকদের বলে না।

10প্রভু আমার প্রার্থনা শুনুন এবং আমার প্রতি সদয় হোন!

প্রভু আমায় সাহায্য করুন!”

11আমি প্রার্থনা করেছিলাম এবং আপনি আমায় সাহায্য করেছেন!

আপনি আমার কান্নাকে নৃত্যে পরিণত করেছেন।

আপনি আমায় চটের বস্ত্র সরিয়ে দিয়ে আনন্দ দিয়ে ঢেকে দিয়েছেন।

12প্রভু আমার ঈশ্বর, আমি চিরদিন আপনার প্রশংসা করবো, তাই কখনই নীরবতা থাকবে না।

সর্বদাই কোন একজন থাকবে, যে আপনার সম্মানের জন্য আপনার প্রশংসা গীত গাইবে।

31

পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত।

1প্রভু, আমি আপনার ওপর নির্ভর করি।

আমাকে হতাশ করবেন না।

আমার প্রতি সদয় হোন এবং আমায় রক্ষা করুন।

2হে ঈশ্বর, আমার কথা শুনুন।

শীঘ্রই আপনি এসে আমায় রক্ষা করুন।

আপনি আমার নিরাপদ আশ্রয় হোন।

আপনি আমার নিরাপদ দুর্গ হোন এবং আমায় সুরক্ষিত করুন!

3ঈশ্বর, আপনিই আমার শিলা;

তাই, আপনার নামের স্বার্থে আমায় পরিচালিত করুন।

4আমার শত্রুরা আমার সামনে এক ফাঁদ পেতে রেখেছে।

ওদের ফাঁদ থেকে আমায় উদ্ধার করুন।

আপনিই আমার নিরাপদ আশ্রয়।

5প্রভু, আপনিই সেই ঈশ্বর যাকে আমরা বিশ্বাস করতে পারি।

আমার জীবন আমি আপনার হাতে সমর্পণ করলাম।

আমায় উদ্ধার করুন!

6যারা মূর্ত্তিসমূহের পূজা করে, তাদের আমি ঘৃণা করি।

আমি একমাত্র প্রভুকেই বিশ্বাস করি।

7হে ঈশ্বর, আপনার করুণায় আমি খুব খুশী।

আপনি আমার দুর্ভোগ দেখেছেন।

আমার যে সব সমস্যা ছিল তাও আপনি জানেন।

8আপনি আমাকে আমার শত্রুদের হস্তগত করবেন না।

ওদের ফাঁদ থেকে আপনি আমায় মুক্ত করবেন।

9প্রভু, আমার অসংখ্য সমস্যা আছে।

তাই আমার প্রতি সদয় হন।

আমি মানসিকভাবে এমন বিপর্যস্ত যে কেঁদে কেঁদে আমার চোখ ব্যথা করছে।

আমার গলা ও পেট জ্বালা করছে।

10আমার জীবন দুঃখে শেষ হতে চলেছে।

দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আমার বছরগুলি কাটছে।

আমার সংকটগুলি আমার সব শক্তিকে কেড়ে নিচ্ছে।

আমার সব শক্তি, আমায় ত্যাগ করছে।+ 31:10 আমার … করছে আক্ষরিক অর্থে, “আমার হাড়গুলি নষ্ট হয়ে যাচ্ছে।”

11শত্রুরা আমায় ঘৃণা করছে।

আমার প্রতিবেশীরাও আমায় ঘৃণা করছে।

সমস্ত আত্মীয়রা আমার সঙ্গে রাস্তায় দেখা করে।

তারা আমাকে ভয় পায় এবং এড়িয়ে চলে।

12হারিয়ে যাওয়া যন্ত্রপাতির মত

লোকরা আমাকে ভুলে গেছে।

13লোকরা আমার সম্পর্কে যে সব ভয়ঙ্কর কথা বলে, তা আমি শুনি।

ঐসব লোক আমার বিরুদ্ধে গেছে।

ওরা আমায় মেরে ফেলার চক্রান্ত করেছে।

14হে প্রভু, আমি আপনাতে আস্থা রাখি।

আপনিই আমার ঈশ্বর।

15আমার জীবন আপনার হাতে রয়েছে।

আমার শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন।

কিছু লোক আমায় তাড়া করছে।

ওদের হাত থেকে আমায় রক্ষা করুন।

16দয়া করে আপনার দাসকে অভ্যর্থনা করুন এবং গ্রহণ করুন।

আমার প্রতি সদয় হোন এবং আমাকে রক্ষা করুন!

17প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করেছি,

তাই আমি হতাশ হবো না,

মন্দ লোকেরা হতাশ হবে।

ওরা নীরবে কবরে যাবে।

18ঐসব মন্দ লোক নিজেদের সম্পর্কে বড়াই করে

এবং সৎ‌ লোকেদের সম্পর্কে মিথ্যা কথা বলে।

ঐসব মন্দ লোকেরা প্রচণ্ড উদ্ধত।

কিন্তু যে মুখ দিয়ে ওরা মিথ্যা কথা বলে তা নীরব হয়ে যাবে।

19হে ঈশ্বর, আপনার অনুগামীদের জন্য আপনি অনেক ভালো জিনিষ বাঁচিয়ে রেখেছেন।

যারা আপনাকে বিশ্বাস করে তাদের জন্য সকলের সামনেই আপনি ভাল কাজ করেন।

20সৎ‌ লোকদের আঘাত করার জন্য মন্দ লোকরা একসঙ্গে জড় হয়।

ঐসব মন্দ লোক লড়াই শুরু করতে চায়।

কিন্তু আপনি সেই সব সৎ‌ লোকদের লুকিয়ে রাখেন এবং তাদের রক্ষা করেন।

আপনার নিজের আশ্রয়ে আপনি তাদের রক্ষা করেন।

21প্রভু ধন্য! সারা শহর যখন শত্রুদের দ্বারা বেষ্টিত,

তখন তিনি আমার প্রতি, তাঁর আশ্চর্য করুণা দেখিয়েছেন।

22আমি ভীত হয়ে বলেছিলাম, “আমি এমন এক জায়গায় রয়েছি সেখানে ঈশ্বরও আমাকে দেখতে পাবেন না।”

কিন্তু হে ঈশ্বর, আপনার সাহায্য চেয়ে আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম এবং আপনি আমার উচ্চস্বরের প্রার্থনা শুনেছিলেন।

23হে ঈশ্বরের অনুগামীরা, তোমরা অবশ্যই প্রভুকে ভালোবেসো!

যারা প্রভুর প্রতি নিষ্ঠাবান, প্রভু তাদের রক্ষা করেন।

কিন্তু যারা নিজের ক্ষমতা নিয়ে দম্ভ করে প্রভু তাদের শাস্তি দেন।

তারা তাদের প্রাপ্য শাস্তি পায়।

24তোমরা যারা প্রভুর সাহায্যের জন্য প্রতীক্ষা করছো, তারা সাহসী হও, শক্তিশালী হও!

32

দায়ূদের একটি মস্কীল।

1একজন ব্যক্তি, যার পাপসমূহ ক্ষমা করা হয়েছে,

সে প্রকৃতই ধন্য।

যার পাপ মুছে দেওয়া হয়েছে, সেই লোকও সত্যিই ধন্য।

2একজন ব্যক্তি সত্যিকারের সুখী

যখন প্রভু তাকে বলেন তার কোন দোষ নেই।

সেই ব্যক্তি ভাগ্যবান, সে তার গোপন পাপ লুকিয়ে রাখে নি।

3ঈশ্বর, আমি বার বার আপনার কাছে প্রার্থনা করেছি,

কিন্তু আমার গোপন পাপের কথা আমি বলিনি।

তাই যতবার আমি প্রার্থনা করেছি, ততবারই আমি দুর্বল হয়ে পড়েছি।

4দিন রাত আপনি আমার জীবনকে কঠিন থেকে কঠিনতর করে তুলেছেন।

গ্রীষ্মকালের শুকনো জমির মত আমি শুকিয়ে গিয়েছিলাম।

5তখন আমি আমার সব পাপ প্রভুর কাছে স্বীকার করার সিদ্ধান্ত নিলাম।

প্রভু, আমি আপনাকে আমার পাপের কথা বলেছি।

আমার কোন অপরাধ আমি লুকিয়ে রাখিনি এবং আপনি আমার সব পাপ ক্ষমা করে দিয়েছেন!

6এই কারণে, হে ঈশ্বর, সব অনুগামীদের আপনার প্রতি প্রার্থনা করা উচিৎ‌।

এমনকি, যখন প্লাবনের মত বিপর্যয়গুলি অন্যদের ওপর আসে, তখনও তারা আপনার অনুগামীদের কাছে আসবে না।

7হে ঈশ্বর, আমার কাছে আপনিই লুকোনোর স্থান।

আমার সমস্যা থেকে আপনি আমায় রক্ষা করেছেন।

আপনি আমায় ঘিরে থাকেন এবং আমায় রক্ষা করেন।

তাই আপনি যে ভাবে আমায় উদ্ধার করেছেন আমি তারই গান গাই।

8প্রভু বলেন, “যে পথে তুমি বাঁচবে আমি তোমাকে সেই পথের শিক্ষা দেবো।

আমি তোমায় সেই পথে পরিচালিত করবো।

আমি তোমায় রক্ষা করবো এবং তোমার পথ প্রদর্শক হবো।

9একটা ঘোড়া বা গাধা, যাদের বোধশক্তি নেই, তাদের মত নির্বোধ হয়ো না।

এইসব জন্তুকে বশে আনতে গেলে, লোকদের বল্গা ও লাগাম ব্যবহার করা উচিত।

এইসব জিনিস ছাড়া ঐসব জন্তু আপনার কাছে আসবে না।”

10মন্দ লোকদের কাছে অনেক যন্ত্রণা আসবে।

কিন্তু যারা প্রভুতে আস্থা রাখে, তাঁর প্রকৃত ভালোবাসা তাদের ঘিরে থাকবে।

11ভালো লোকেরা, তোমরা আনন্দ কর এবং প্রভুতে আনন্দলাভ কর! তোমরা সৎ‌ লোকেরা আনন্দ কর!

33

1হে ভালো লোকরা, তোমরা প্রভুতে আনন্দ কর!

ভাল লোকদের পক্ষে তাঁর প্রশংসা করাই ভালো!

2বীণা বাজাও এবং প্রভুর প্রশংসা কর!

দশতারা বাদ্যযন্ত্র সহযোগে প্রভুর গান গাও।

3তাঁর জন্য একটা নতুন গান গাও।

অত্যন্ত সুন্দরভাবে বাজাও এবং আনন্দ ধ্বনি দাও!

4প্রভুর বাক্য সত্য। তিনি যা কিছু করেন,

তাতে তোমরা নির্ভর করতে পারো।

5ঈশ্বর ন্যায়পরায়ণ হতে ও ভাল কাজ করতে ভালবাসেন।

প্রভুর প্রকৃত ভালোবাসা পৃথিবীকে ভরিয়ে দেয়!

6প্রভু নির্দেশবাক্য উচ্চারণ করেছিলেন এবং এই পৃথিবী সৃষ্টি হয়েছিল।

ঈশ্বরের মুখের নিঃশ্বাস থেকেই পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়েছে।

7ঈশ্বর, সমুদ্রের জল এক জায়গায় জমা করেছেন।

তিনি সমুদ্রকে তার জায়গায় রাখেন।

8সমগ্র পৃথিবীর সকলের উচিৎ‌ ঈশ্বরকে ভয় এবং শ্রদ্ধা করা।

জগতের প্রত্যেকটি মানুষের তাঁকে ভয় করা উচিত।

9কেন? কারণ ঈশ্বর একটি আজ্ঞা দেন এবং সেটি ঘটে।

যদি তিনি বলেন “থাম” তাহলেই সব কিছু বন্ধ হয়ে যায়।

10প্রভু প্রত্যেকের উপদেশকেই অর্থহীন করে তুলতে পারেন।

তিনি জাতিদের পরিকল্পনাগুলি মূল্যহীন করে দিতে পারেন।

11কিন্তু প্রভুর উপদেশ চিরন্তন সত্য।

তাঁর পরিকল্পনাগুলো বংশপরম্পরায় সত্য থাকে।

12যারা প্রভুকে তাদের ঈশ্বররূপে পেয়েছে তারা সত্যিই ধন্য।

কেন? কারণ ঈশ্বরই তাদের তাঁর নিজের লোক হিসেবে মনোনীত করেছেন।

13প্রভু স্বর্গ থেকে নীচের দিকে তাকিয়েছিলেন

এবং সমস্ত লোকদের দেখেছেন।

14পৃথিবীতে যারা বসবাস করছে,

তাঁর উচ্চ সিংহাসন থেকে তিনি সকলকে দেখেন।

15ঈশ্বর প্রত্যেকটি লোকের মন সৃষ্টি করেছেন।

প্রত্যেকটি লোক কি ভাবছে ঈশ্বর তাও জানেন।

16একজন রাজা তার বৃহৎ‌‌ শক্তিতে উদ্ধার পায় না।

একজন বলবান সৈনিক, তার নিজের শক্তিতে রক্ষা পায় না।

17ঘোড়াগুলো যুদ্ধের বিজয় এনে দেয় না।

এমনকি তাদের শক্তিও সৈন্যদের পালাতে সাহায্য করতে পারে না।

18তাঁর প্রকৃত ভালবাসায় আস্থা রেখে, যারা প্রভুকে অনুসরণ করে,

প্রভু তাদের ওপর লক্ষ্য রাখেন এবং তাদের প্রতি যত্ন নেন।

19সেই সব লোককে ঈশ্বর মৃত্যু থেকে রক্ষা করেন।

ক্ষুধার্ত অবস্থায় তিনি তাদের শক্তি দেন।

20তাই আমরা প্রভুর জন্য প্রতীক্ষা করবো।

তিনি আমাদের সাহায্য করেন, রক্ষা করেন।

21ঈশ্বর আমাদের সুখী করেন,

আমরা তাঁর পবিত্র নামে প্রকৃতই আস্থা রাখি।

22প্রভু, প্রকৃতই আমরা আপনার উপাসনা করি!

তাই আমাদের প্রতি আপনার মহান ভালোবাসা দেখান।

34

দায়ূদের একটি গীত। যখন থেকে দায়ূদ পাগলের মত আচরণ করেছিলেন যাতে অবীমেলক তাঁকে দূর করে দেন। এইভাবে দায়ূদ তাঁকে ছেড়ে চলে যান।

1সর্বদা আমি প্রভুকে ধন্যবাদ জানাই।

আমার মুখ সর্বদাই তাঁর প্রশংসা করে।

2হে বিনীত লোকরা, যখন আমি প্রভুর সম্পর্কে বড়াই করি

তোমরা শোন এবং সুখী হও।

3আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রশংসা কর।

এসো আমরা তাঁর নামের সম্মান করি।

4আমি ঈশ্বরের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম এবং তিনি শুনেছেন।

যা কিছু আমি ভয় করতাম, তা থেকে তিনি আমায় উদ্ধার করেছেন।

5সাহায্যের জন্য ঈশ্বরের দিকে চাও,

তিনি তোমায় গ্রহণ করবেন।

লজ্জিত হয়ো না।+ 34:5 তিনি … না আক্ষরিক অর্থে, “তাঁর দিকে তাকাও এবং উজ্জ্বল হও। তোমার মুখ বিবর্ণ করো না।”

6এই দরিদ্র মানুষটি প্রভুকে ডেকে সাহায্য প্রার্থনা করে।

প্রভু আমার কথা শুনেছেন

এবং সব সমস্যা থেকে তিনি আমায় রক্ষা করেছেন।

7যারা প্রভুকে অনুসরণ করে, প্রভুর দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন।

প্রভুর দূত তাদের রক্ষা করেন।

8প্রভু কতখানি ভালো তা দেখাবার জন্য প্রভুর স্বাদ গ্রহণ কর।

যে প্রভুর ওপর নির্ভর করে সে সত্যিই সুখী হয়।

9তোমরা প্রভুর পবিত্র অনুগামীরা, প্রভুকে শ্রদ্ধা কর।

কারণ অনুগামীদের কাছে প্রত্যেকটি জিনিস আছে যা তাদের প্রয়োজন।

10বলবান লোকরাও ক্ষুধার্ত এবং দুর্বল হয়ে পড়বে।

কিন্তু যারা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য যাবে, তারা সব ভালো জিনিসই পাবে।

11শিশুরা, আমার কথা শোন,

আমি তোমাদের শিখিয়ে দেবো কেমন করে প্রভুকে শ্রদ্ধা করতে হয়।

12যদি কেউ জীবনকে ভালোবাসে

এবং দীর্ঘ ও ভালো জীবনযাপন করতে চায়,

13তাহলে, সেই ব্যক্তি যেন মন্দ কথা না বলে,

সে যেন মিথ্যা কথা না বলে।

14খারাপ কাজ করা বন্ধ করে দাও! ভালো কাজ কর।

শান্তির জন্য কাজ কর। যতক্ষণ না শান্তি পাও, ততক্ষণ তার পেছনে ছুটে বেড়াও।

15ভালো লোকদের প্রভু রক্ষা করেন।

তিনি তাদের প্রার্থনা শোনেন।

16কিন্তু যারা খারাপ কাজ করে প্রভু তাদের বিরোধী।

তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেন!

17প্রভুর কাছে প্রার্থনা কর এবং তিনি তোমার কথা শুনবেন

এবং সব সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন।

18যখন সংকট আসে তখন কয়েকজন দম্ভ করা থেকে বিরত হয়।

প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন।

19ভালো লোকদের অনেক সমস্যা হতে পারে,

কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করবেন।

20তাদের প্রত্যেকটি হাড় প্রভু রক্ষা করবেন।

তাদের একটি হাড়ও ভাঙবে না।

21দুষ্ট লোকদের শয়তানি

তাদের ক্রমশঃ ধ্বংস করবে।

22প্রভু তাঁর দাসদের আত্মাকে রক্ষা করেন।

যারা তাঁর ওপর নির্ভর করে তিনি তাদের বিনষ্ট হতে দেবেন না।

35

দায়ূদের একটি গীত।

1হে প্রভু, আমার বিরোধীপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করুন!

যারা আমার সঙ্গে যুদ্ধ করেছে তাদের সঙ্গে আপনি যুদ্ধ করুন!

2প্রভু, ঢাল এবং বর্ম তুলে নিন।

উঠুন এবং আমায় সাহায্য করুন।

3বর্শা এবং বল্লম হাতে তুলে নিন

এবং যারা আমার বিরুদ্ধে রয়েছে তাদের সঙ্গে যুদ্ধ করুন।

হে প্রভু আমার আত্মাকে বলুন, “আমি তোমায় উদ্ধার করবো।”

4কিছু লোক আমাকে হত্যা করতে চাইছে।

ওদের পরাজিত এবং লজ্জিত করুন।

এমন করুন যেন ওরা পিছন ফিরে পালিয়ে যায়।

ওরা আমায় আঘাত করার চক্রান্ত করছে।

ওদের পরাজিত ও নাস্তানাবুদ করে ছাড়ুন।

5ওদের তুষের মত বাতাসে উড়িয়ে দিন।

প্রভুর দূত যেন ওদের ধাওয়া করে।

6প্রভু ওদের পথ অন্ধকারময় এবং পিচ্ছিল করে দিন।

প্রভুর দূত যেন ওদের তাড়া করে।

7আমি ওদের কাছে কোন ভুল কাজ করিনি কিন্তু ঐসব লোক আমাকে ফাঁদে ফেলতে চাইছে।

সম্পূর্ণ বিনা কারণে ওরা আমায় ফাঁদে ফেলতে চাইছে।

8তাই প্রভু, ওদের নিজেদের ফাঁদেই ওদের ফেলুন।

নিজেদের জালেই ওরা হোঁচট খাক্।

কোন অজানা বিপদ যেন ওদের উপরে বর্তায়।

9তখন আমি প্রভুতে আনন্দ করবো।

তিনি যখন আমায় উদ্ধার করবেন তখন আমি সুখী হবো।

10আমার সমস্ত সত্ত্বা দিয়ে আমি বলব, “প্রভু আপনার মত কেউই নেই।

শক্তিশালী লোকেদের হাত থেকে আপনি একজন দুর্বল লোককে বাঁচিয়েছেন।

আপনি একজন দরিদ্র লোককে উদ্ধার করেন

যার কাছ থেকে লোকে চুরি করতে চেষ্টা করে।”

11একদল মিথ্যা সাক্ষী আমায় আঘাত করবার জন্য পরিকল্পনা করছে।

ওরা আমায় নানা প্রশ্ন জিজ্ঞাসা করবে। আমি কিন্তু জানি না ওরা কি বিষয়ে বলছে।

12আমি কেবলমাত্র ভাল কাজই করেছি।

কিন্তু ওরা আমার প্রতি খারাপ কাজই করবে।

প্রভু, যে রকম ভালো জিনিস আমার প্রাপ্য তা আমায় দিন।

13যখন ওরা অসুস্থ হয়েছিলো, আমি ওদের জন্য দুঃখ পেয়েছিলাম।

উপবাসের মাধ্যমে আমি সেই দুঃখ প্রকাশ করেছি।

ওদের জন্য প্রার্থনা করে এটাই কি আমার প্রাপ্য?

14ঐসব লোকদের জন্য আমি দুঃখের পোশাক পরেছিলাম এবং ওদের আমি আমার বন্ধুর মত, এমন কি ভাইয়ের মত দেখেছিলাম।

মায়ের মৃত্যুর পর যে লোকটা কাঁদে আমি তার মতই দুঃখিত ছিলাম।

ওদের দুঃখের কারণে আমি কালো কাপড় পরেছিলাম এবং দুঃখে মাথা নত করে আমি হাঁটাচলা করতাম।

15কিন্তু যখন আমি একটু ভুল করলাম, ওরা আমায় উপহাস করলো।

ওরা আসলে প্রকৃত বন্ধু ছিল না।

আমি ওদের চিনতামও না, কিন্তু চারিদিক থেকে ওরা আমায় ঘিরেছিল এবং আক্রমণ করেছিল।

16অত্যন্ত খারাপ ভাষায় ওরা আমায় বিদ্রূপ করেছে।

ওরা আমার বিরুদ্ধে ক্রোধ দেখিয়ে দাঁত কিড়মিড় করে।

17হে আমার প্রভু, আর কতদিন আপনি এইসব খারাপ ঘটনা ঘটতে শুধুই দেখে যাবেন?

ওরা আমায় ধ্বংস করতে চাইছে।

হে প্রভু, আমার জীবন রক্ষা করুন।

আমার প্রিয় জীবনকে ওদের থেকে রক্ষা করুন। ওরা সিংহের মত হিংস্র।

18প্রভু মন্দিরের মহাসমাজে আমি আপনার প্রশংসা করবো।

সেই বলবান জনতার সামনে আমি আপনার প্রশংসা করবো।

19ঐসব শত্রুকে কোন কারণেই আমাকে ঘৃণা করতে অথবা পরাজিত করতে দেবেন না।

আমাকে ওদের বিদ্রূপের পাত্র হতে দেবেন না।

ওদের গোপন পরিকল্পনার জন্য ওরা অবশ্যই শাস্তি পাবে।

20আমার শত্রুরা প্রকৃতপক্ষে শান্তির জন্য পরিকল্পনা করছে না।

ওরা দেশের শান্তিপ্রিয় লোকদের বিরুদ্ধে অনিষ্টকর কাজ করার জন্য গোপনে পরিকল্পনা করছে।

21শত্রুরা আমার সম্পর্কে বাজে কথা বলে চলেছে।

ওরা মিথ্যা কথা বলে, ওরা বলে “হ্যাঁ হ্যাঁ জানি, তুমি কি করছো।”

22হে প্রভু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন প্রকৃতপক্ষে কি ঘটছে।

তাই, চুপ করে থাকবেন না।

আমায় ছেড়ে যাবেন না।

23প্রভু, উঠুন! জাগুন!

হে আমার প্রভু, আমার ঈশ্বর, আমার জন্য লড়াই করুন, আমাকে ন্যায় বিচার দিন।

24প্রভু, আমার ঈশ্বর, আপনার নিরপেক্ষতা দিয়ে আমার বিচার করুন।

ঐ লোকগুলোকে আমার প্রতি বিদ্রূপ করতে দেবেন না।

25ওরা যেন বলতে না পারে, “হ্যাঁ! এইতো আমরা যা চেয়েছি, তাই পেয়েছি!”

ওরা যেন বলতে না পারে, “আমরা ওকে ধ্বংস করেছি!”

26আমি আশা করি, আমার সব শত্রু লজ্জিত ও অপমানিত হবে।

যখন আমার কিছু খারাপ হয়েছিল, তখন ওরা খুব খুশী হয়েছিল।

ওরা ভেবেছিলো ওরা আমার থেকে বেশী ভালো!

তাই, ওই সব লোক যেন লজ্জা ও অবমাননায় ঢেকে যায়।

27কিছু লোক চায় আমার ভালো হোক্। আমি আশা করি, ওরা প্রচণ্ড সুখী হবে!

ওরা সব সময় বলে, “প্রভু মহান!

যা তাঁর দাসের পক্ষে মঙ্গলকর, তিনি তাই চান।”

28তাই হে প্রভু, আমি লোকদের বলি, আপনি কত ভাল।

প্রতিদিনই আমি আপনার প্রশংসা করি।

36

পরিচালকের প্রতি: প্রভুর দাসের প্রতি, দায়ূদের একটি গীত।

1একজন খারাপ লোক নিজের উপরেই খুব খারাপ আচরণ করে,

যখন সে বলে, “আমি ঈশ্বরকে ভয় বা শ্রদ্ধা করবো না।”

2সেই লোক নিজের প্রতিই মিথ্যাচার করে।

সেই লোক তার নিজের দোষ দেখে না।

তাই সে ক্ষমাও চায় না।

3তার কথামাত্রই অকাজের মিথ্যা কথা।

ঐ লোকের কোনদিন সত্য জ্ঞান হবে না এবং কোনদিন সে ভাল কাজ করতে শিখবে না।

4রাতের বেলায় সে অকাজের পরিকল্পনা করে

সকালে উঠে সে কোনও ভাল কাজই করে না।

এমনকি সে মন্দ করাকেও এড়িয়ে চলে না।

5হে প্রভু, আপনার প্রকৃত প্রেম আকাশ ছুঁয়ে যায়,

আর আপনার আনুগত্য স্বর্গে পৌঁছায়।

6হে প্রভু আপনার ধার্মিকতা উচ্চতম পর্বতের চেয়েও উঁচু।

আপনার ন্যায়নীতি গভীরতম সমুদ্রের চেয়েও গভীর।

প্রভু, আপনিই মানুষ এবং পশুদের রক্ষা করেন।

7আপনার বিশ্বস্ত প্রেমের চেয়ে মূল্যবান আর কিছুই নেই।

লোকরা এবং দূতরা আপনার পাখার ছায়ায় আশ্রয় নেয়।

8হে প্রভু, আপনার মন্দিরের ভাল জিনিস থেকে তারা নতুন শক্তি পায়।

আপনার আনন্দ—নদী থেকে আপনি ওদের জল পান করতে দেন।

9প্রভু আপনার থেকেই জীবনের ঝর্ণা ধারা প্রবাহিত হয়!

আপনার আলো আমাদের আলো দেখতে সাহায্য করে।

10প্রভু, যারা সত্যি সত্যিই আপনাকে চেনে, তাদের প্রতি আপনার ভালোবাসা অব্যাহত রাখুন।

যারা আপনার প্রতি নিষ্ঠাবান আপনি তাদের মঙ্গল করুন।

11প্রভু অহঙ্কারী লোকদের হাতে আমাকে ধরা পড়তে দেবেন না।

দুষ্ট লোকদের আমাকে ধরতে দেবেন না।

12ওদের কবরের ফলকে লিখে দিন,

“এখানে দুষ্ট লোকদের দেহ পড়ে রয়েছে।

ওদের ধ্বংস করা হয়েছে।

আর কোনদিন ওরা জাগবে না।”

37

দায়ূদের একটি গীত।

1দুষ্ট লোকদের দেখে মর্মপীড়া বোধ করো না।

যারা মন্দ কাজ করে, ওদের দেখে ঈর্ষান্বিত হয়ো না।

2মন্দ লোকরা সবুজ ঘাস-পাতার মত,

যা তাড়াতাড়ি বিবর্ণ হয়ে মারা যায়।

3যদি তুমি প্রভুতে আস্থা রাখ এবং ভালো কাজ কর,

তাহলে তুমি বেঁচে থাকবে এবং এই পৃথিবীর ভাল বস্তুগুলি উপভোগ করবে।

4প্রভুর সেবা করে নিজে উপভোগ কর

এবং তাহলে তোমার যা প্রয়োজন, তিনি তোমায় তাই দেবেন।

5প্রভুর ওপরে নির্ভর কর। তাঁকে বিশ্বাস কর,

যা করার তিনি তাই করবেন।

6প্রভু তোমার ধার্ম্মিকতা ও ন্যায়নীতি

মধ্যাহ্নের সূর্যের মত উজ্জ্বল করুন।

7প্রভুকে বিশ্বাস কর এবং তাঁর সাহায্যের জন্য অপেক্ষা কর।

মন্দ লোকরা যখন জয়ী হয় তখন হতাশ হয়ো না।

দুষ্ট লোকেরা যখন কু-পরিকল্পনা করে জয়ী হয়, তখন মর্মপীড়া বোধ করো না।

8ক্রুদ্ধ হয়ো না! রাগে আত্মহারা হয়ে যেও না!

এতখানি হতাশ হয়ে যেও না, যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয়।

9কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে।

কিন্তু যারা সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবে, তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে।

10খুব অল্প সময়ের মধ্যেই দুষ্ট লোকরা আর সেখানে থাকবে না।

তোমরা হয়তো তাদের খুঁজবে, কিন্তু ততদিনে তারা সবাই গত হয়েছে!

11বিনয়ী লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে

এবং তারা শান্তি ভোগ করবে।

12মন্দ লোকরা ভালো লোকদের বিরুদ্ধে মন্দ ফন্দি আঁটবে।

ভালো লোকদের দিকে দাঁত কিড়মিড় করে ওরা ওদের ক্রোধ প্রকাশ করবে।

13কিন্তু আমাদের প্রভু ওদের দেখে দেখে হাসেন।

ওদের যে কি হবে, তা তিনি দেখতে পান।

14মন্দ লোকরা তাদের তরবারি তুলে নেয়, ওদের তীর তাক করে।

ওরা দরিদ্র সহায়সম্বলহীন লোককে হত্যা করতে চায়।

সৎ‌ এবং ভালো লোকদের ওরা হত্যা করতে চায়.

15কিন্তু ওদের তরবারি ওদের বুকেই বিদ্ধ হবে,

ওদের তীরও ভেঙ্গে যাবে।

16মন্দ লোকদের বিপুল সমাবেশের চেয়ে

মুষ্টিমেয় কিছু সৎ‌ লোক অনেক ভালো।

17কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে।

কিন্তু প্রভু সৎ‌ লোকদের প্রতি যত্ন নেন।

18খাঁটি ভালো মানুষদের প্রভু আজীবন রক্ষা করেন।

ওরা অনন্তকাল ধরে পুরস্কার পাবে।

19সংকট এলে সৎ‌ লোকরা হতাশ হবে না।

দুর্ভিক্ষের সময় ভালো লোকদের জন্য প্রচুর আহার থাকবে।

20কিন্তু মন্দ লোকরা প্রভুর শত্রু এবং ওরা ধ্বংসপ্রাপ্ত হবে।

ওদের উপত্যকা শুকিয়ে যাবে এবং পুড়ে যাবে।

ওরা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে।

21দুষ্ট লোকরা খুব তাড়াতাড়ি টাকা ধার করে, কিন্তু কখনও সেটা ফেরৎ‌ দেয় না।

কিন্তু ভালো লোকরা দয়ালু এবং উদারহস্ত।

22প্রভুর আশীর্বাদপূত প্রত্যেকে ঈশ্বরের প্রতিশ্রুত দেশ পাবে।

কিন্তু প্রভু যাকে অভিশাপ দেন সে ধ্বংসপ্রাপ্ত হবে।

23যে সৈন্য সাবধানে চলে, প্রভু তাকে সাহায্য করেন।

প্রভু তাকে পড়ে যেতে দেন না।

24যদি সেই সৈন্য দৌড়ে গিয়ে শত্রুকে আক্রমণ করে,

প্রভু সেই সৈন্যের হাত ধরে তাকে পতন থেকে রক্ষা করেন।

25একসময় আমি তরুণ ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়েছি।

আমি কখনও ঈশ্বরকে ভালো লোকেদের পরিত্যাগ করতে দেখি নি।

ভালো লোকেদের সন্তানদের আমি কখনও খাবার ভিক্ষা করতে দেখি নি।

26একজন সৎ‌ লোক মুক্ত হাতে অন্যকে দেয়।

সৎ‌ লোকদের সন্তানরা আশীর্বাদের মত।

27যদি তুমি খারাপ কাজ না কর, যদি তুমি ভালো কাজ কর,

তুমি অনন্তকাল বেঁচে থাকবে।

28প্রভু ন্যায় ভালবাসেন।

সাহায্য না করে তিনি তাঁর অনুগামীদের পরিত্যাগ করেন না।

প্রভু তাঁর অনুগামীদের সর্বদাই রক্ষা করেন।

কিন্তু দুষ্ট লোকদের তিনি বিনাশ করেন।

29সৎ‌ লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত রাজ্য পাবে।

সেখানে তারা চিরদিন বাস করবে।

30একজন সৎ‌ লোক সর্বদাই সুপরামর্শ দেয়।

সে প্রত্যেকের জন্যই ন্যায্য সিদ্ধান্ত দেয়।

31তার মনের মধ্যে সর্বদাই প্রভুর শিক্ষামালা থাকে।

তাই সে সৎ‌ পথে বাঁচা থেকে বিরত হবে না।

32কিন্তু দুষ্ট লোকরা সব সময় সৎ‌ লোকদের হত্যা করবার সুযোগ খোঁজে।

33সৎ‌ লোকরা যখন মন্দ লোকদের ফাঁদে পড়ে, তখন প্রভু সৎ‌ লোকদের ত্যাগ করেন না।

ঈশ্বর কখনই সৎ‌ লোকদের দোষী বলে বিচারে সাব্যস্ত হতে দেবেন না।

34ঈশ্বর যা বলেন তা কর এবং তাঁর সাহায্যের প্রতীক্ষা কর।

যখন তিনি মন্দ লোকদের জোর করে তাড়িয়ে দেবেন,

তখন প্রভু তোমাকেই জয়ী করবেন এবং তুমিই প্রভুর প্রতিশ্রুত রাজ্য পাবে।

35আমি একজন দুষ্ট লোককে দেখেছিলাম যে ছিল ক্ষমতাশালী।

তার ছিল একটা স্বাস্থ্যবান সবুজ গাছের মতো একটি শক্তিশালী দেহ।

36পরে আমি সেই পথে গিয়েছি।

আমি তাকে খুঁজেছি, কিন্তু পাইনি।

37সৎ‌ এবং পবিত্র হও।

শান্তিপ্রিয় লোকরা অনেক উত্তরপুরুষ পাবে।

38কিন্তু যারা ঈশ্বরের বিধান ভাঙে তারা সম্পূর্ণ বিনষ্ট হবে।

এবং তাদের উত্তরপুরুষদেরও দেশ থেকে সরিয়ে দেওয়া হবে।

39প্রভু সৎ‌ লোকেদের রক্ষা করেন।

সৎ‌ লোকেরা যখন সংকটে পড়ে, তখন প্রভুই তাদের আশ্রয়।

40প্রভু সৎ‌ লোকদের সাহায্য করেন, রক্ষা করেন।

সৎ‌ লোকরা প্রভুতে বিশ্বাস রাখে এবং তিনি তাদের দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা করেন।

38

স্মরণীয় দিনটির জন্য দায়ূদের একটি গীত।

1প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমার সমালোচনা করবেন না।

রাগান্বিত অবস্থায় আমায় শাস্তি দেবেন না।

2প্রভু আপনি আমায় আঘাত করেছেন।

আপনার তীর আমার হৃদয়ের গভীরে বিদ্ধ হয়েছে।

3আপনি আমায় শাস্তি দিয়েছেন।

এখন আমার সারা শরীর যন্ত্রণা করছে।

আমি পাপ করেছিলাম, আপনি আমায় শাস্তি দিলেন।

আমার সমস্ত হাড় ব্যথা করছে।

4মন্দ কাজ করার দায়ে আমি অপরাধী।

আমার সেই পাপের এত ভার যে আমি লজ্জায় আমার মাথা তুলতে পারছি না।

5আমি মূর্খের মত কাজ করেছি।

এখন আমার আছে দুর্গন্ধময় ক্ষতস্থান।

6এখন আমি সর্বদা বেদনায় বেঁকে রয়েছি।

সারাদিনই আমি মানসিক অবসাদে কাটাই।

7আমার সারা শরীর জ্বরে টন্-টন্ করছে।

8আমি এমনই যন্ত্রণায় কাতর যে আমি কিছু অনুভব করতে পারছি না।

আমার দ্রুত স্পন্দিত হৃদয় আমার আর্তনাদের কারণ!

9হে প্রভু, আপনি আমার তীব্র আর্তনাদ শুনেছেন।

আমি কোন্ কোন্ জিনিসের আকাঙ্খী তা আপনি জানেন।

10আমার অন্তরে তীব্র ঘা দিচ্ছে।

আমার সব শক্তি চলে গেছে এবং আমি অন্ধ হতে বসেছি।

11আমার অসুস্থতার জন্য

আমার বন্ধু এবং প্রতিবেশীদের কেউই আমায় দেখতে আসে না।

আমার পরিবারের কেউ আমার কাছে আসবে না।

12শত্রুরা যারা আমায় হত্যা করতে চায় তারা আমার নামে মিথ্যা রটনা করে।

ওরা যারা আমায় হত্যা করতে চায়, আমার নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে।

সর্বদাই ওরা আমার বিষয়ে আলোচনা করছে।

13কিন্তু যে কানে শোনে না আমি তার মতই বধির।

যে কথা বলতে পারে না, আমি তার মতই মূক হয়ে আছি।

14আমি সেই লোকের মত যে, লোকে তার সম্পর্কে কি বলছে, তা শুনতে পায় না।

আমি যুক্তিতর্কে প্রমাণ করতে অক্ষম যে আমার শত্রুরা মিথ্যা বলছে।

15তাই প্রভু, আপনি আমায় বাঁচান।

হে প্রভু, আমার ঈশ্বর, আপনি আমার হয়ে কথা বলুন।

16আমি যদি কিছু বলি, তবে আমার শত্রুরা আমায় নিয়ে মজা করবে।

আমাকে অসুস্থ দেখলে তারা ভাববে কোন অন্যায় কাজের জন্য আমার শাস্তি হয়েছে।

17আমি জানি খারাপ করার জন্য আমি দোষী।

আমার যন্ত্রণা আমি ভুলতে পারছি না।

18প্রভু, যে খারাপ কাজ আমি করেছি, তা আমি আপনাকে বলেছি।

আমার পাপের জন্য আমি দুঃখিত।

19আমার শত্রুরা স্বাস্থ্যবান ও বলবান।

ওরা অনেক অনেক মিথ্যা কথা বলেছে।

20আমার শত্রুরা আমার প্রতি অনেক খারাপ আচরণ করেছে।

আমি কিন্তু ওদের শুধু ভালো করেছি।

আমি শুধুমাত্র ভাল কাজই করতে চেষ্টা করেছি,

কিন্তু ওই সব লোক আমার বিরুদ্ধে গেছে।

21প্রভু আমায় ছেড়ে যাবেন না!

হে আমার ঈশ্বর, আমার কাছে থাকুন!

22শীঘ্র এসে আমায় সাহায্য করুন!

হে ঈশ্বর, আপনি আমায় রক্ষা করুন!

39

পরিচালকের প্রতি: যিদূথূনের প্রতি দায়ূদের একটি গীত।

1আমি বলেছিলাম, “আমি যা বলবো সে সম্পর্কে সতর্ক থাকবো।

আমার জিভকে আমাকে কোন পাপ করতে দেবো না।

যখন আমি দুষ্ট লোকদের মধ্যে থাকবো তখন আমি চুপ করে থাকবো।”

2তাই আমি কিছু বলি নি।

এমন কি আমি কোন ভালো কথাও বলি নি!

কিন্তু আমি আরো বেশী যন্ত্রণা বোধ করছি।

3আমি প্রচণ্ড ক্রুদ্ধ ছিলাম।

এ বিষয়ে আমি যত ভেবেছি, ততই ক্রুদ্ধ হয়েছি।

তাই আমি কিছু বলি নি।

4হে প্রভু, আমায় বলে দিন, এখন আমার কী হবে?

বলুন, আর কতদিন আমি বাঁচবো?

আমাকে জানতে দিন আসলে আমার জীবন কত ছোট।

5হে প্রভু আপনি আমায় একটি স্বল্প আয়ু দান করেছেন।

আপনার তুলনায় আমার জীবন কিছুই নয়।

প্রত্যেকটি মানুষের জীবন মেঘের মতই যা তাড়াতাড়ি মিলিয়ে যায়।

কোন মানুষই চিরদিন বাঁচবে না।

6আমাদের জীবন দর্পণের প্রতিবিম্বের মত, আমাদের সমস্যারও প্রকৃত কোন মূল্য নেই।

আমাদের মৃত্যুর পর কারা এইসব ভোগ করবে

তা না জেনেই আমরা সারা জীবন ধরে জিনিসপত্র সংগ্রহ করে চলেছি।

7তাই প্রভু, আমি আর কী আশা রাখবো?

আপনিই আমার আশা!

8প্রভু আমি যে সব মন্দ কাজ করেছি, তা থেকে আমাকে বাঁচান।

আমাকে যেন একজন দুষ্ট মূর্খের লজ্জ্বার সম্মুখীন হতে না হয়।

9আমি আমার মুখ খুলবো না।

আমি কোন কিছুই বলবো না।

প্রভু যা করণীয়, আপনি তাই করেছেন।

10কিন্তু হে ঈশ্বর, আমাকে আর শাস্তি দেবেন না।

আপনি যদি না থামেন আপনার হাতে আমি শেষ হয়ে যাবো!

11হে প্রভু, বাঁচার প্রকৃত পথ সম্পর্কে শিক্ষা দেবার জন্য, যারা ভুল কাজ করে, তাদের আপনি শাস্তি দেন।

মথ যেমন কাপড় কেটে নষ্ট করে, তেমন করে মানুষ যা ভালোবাসে, তা আপনি বিনষ্ট করে দেন।

হ্যাঁ, আমাদের জীবন ক্ষুদ্র মেঘের মত যা তাড়াতাড়ি মিলিয়ে যায়।

12প্রভু, আমার প্রার্থনা শুনুন!

চিৎকার করে আমি যে প্রার্থনা করি তা শুনুন।

আমার চোখের জলের দিকে তাকান।

আমি একজন পথিক মাত্র যে এই জীবন আপনার সঙ্গে ভোগ করছি।

আমার পূর্বপুরুষদের মত আমি ক্ষণিকের জন্য এখানে থাকবো।

13মৃত্যুর পূর্বে, আমার চলে যাওয়ার আগে,

আমাকে একা থাকতে দিন, আমাকে সুখী হতে দিন।

40

পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত।

1আমি প্রভুকে ডেকেছিলাম, তিনি তা শুনেছেন।

তিনি আমার ডাক শুনেছেন।

2তিনি আমাকে কবর থেকে টেনে তুলেছেন।

তিনি আমাকে সেই কাদাময় জায়গা থেকে টেনে তুলেছেন।

তিনি আমায় উদ্ধার করে, আমাকে শক্ত মাটিতে দাঁড় করিয়েছেন।

তিনি আমার পদস্খলন হতে দেন নি।

3প্রভু আমার মুখে নতুন গান দিয়েছেন,

সেই গান দিয়ে আমি আমার ঈশ্বরের প্রশংসা করি।

বহুলোক দেখতে পাবে আমার কি হবে

এবং তারা ঈশ্বরের উপাসনা করবে। তাঁরা প্রভুকে বিশ্বাস করবে।

4সেই ধন্য যে প্রভুর উপর বিশ্বাস রাখে।

যদি কেউ অপদেবতা এবং মূর্ত্তির দিকে সাহায্যের জন্য না যায় সে প্রকৃতই সুখী হবে।

5প্রভু, আমাদের ঈশ্বর, আপনি অনেক আশ্চর্য কার্য করেছেন!

আমাদের জন্য আপনার ভীষণ ভালো পরিকল্পনা আছে।

কোন লোকই তার সব তালিকা করতে পারবে না!

আমি সেই সব জিনিসের কথা বার বার বলবো যা গুনে শেষ করা যায় না।

6আপনি আমাকে প্রকৃত সত্য বাণী শোনবার কান দিয়েছেন।

হে প্রভু আপনি আমাকে এটা বুঝতে দিয়েছেন।

আপনি প্রকৃতপক্ষে উৎসর্গ বা শস্য নৈবেদ্য কোনটাই চান নি।

আপনি আসলে হোমবলি এবং পাপমোচনের নৈবেদ্যও চান না।

কিন্তু আপনি যা চান তা হল অন্য আরো কিছু।

7তাই আমি বলেছি, “এই যে আমি, আমায় গ্রহণ করুন।

আমি এসেছি, আমার সম্পর্কে বইতে এমনই লেখা আছে।

8হে ঈশ্বর, আপনি যা চান, আমি সেইগুলোই করতে চাই।

আমি আপনার শিক্ষামালাগুলো জানতে চাই।”

9মহাসভায় মানুষের সামনে আমি জয়ের কথা বলেছি।

এবং প্রভু আপনি জানেন, সুসমাচার উচ্চারণ করা থেকে আমি কখনও বিরত হব না।

10আপনার কৃত মহৎ‌‌ কীর্তি সম্পর্কে আমি বলেছি।

আমার অন্তরেও আমি সে সব কথা গোপন রাখি নি।

প্রভু আমি লোকদের বলেছি, নিজেদের বাঁচানোর জন্য তারা আপনার ওপর নির্ভর করতে পারে।

আমি মহাসভায় আপনার করুণা ও বিশ্বস্ততা গোপন করি নি।

11তাই, প্রভু আপনার করুণা আমার কাছে লুকোবেন না!

আপনার করুণা ও বিশ্বস্ততা দিয়ে আমায় রক্ষা করুন।

12মন্দ লোকরা আমার চারদিকে জড় হয়েছে।

তাদের গুনে শেষ করা যাবে না!

আমি আমার পাপের আবর্ত্তে আটকে পড়েছি।

আমি তা থেকে পালাতে পারছি না।

আমার মাথার চুলের চেয়েও ওদের সংখ্যা বেশী।

আমি সাহস হারিয়েছি।

13প্রভু আমার কাছে ছুটে আসুন, আমায় বাঁচান!

প্রভু তাড়াতাড়ি এসে আমায় সাহায্য করুন!

14ঐসব মন্দ লোক আমায় হত্যা করতে চাইছে।

প্রভু ঐসব লোককে হতাশ ও লজ্জিত করুন।

ঐ লোকরা আমায় আঘাত করতে চাইছে।

ওরা যেন লজ্জায় ছুটে পালিয়ে যায়!

15ঐ মন্দ লোকরা আমায় নিয়ে হাসাহাসি করে।

ঐসব লোক যেন অবমাননায় বোবা হয়ে যায়!

16কিন্তু তারা, যারা আপনার কাছে আসে যেন সুখী হয় ও আনন্দ পায়।

তারা আপনার হাতে উদ্ধার পেতে ভালবাসে। অতএব তারা বলুক, “প্রভুর প্রশংসা কর!”

17প্রভু, আমি একজন দরিদ্র ও অসহায় মানুষ।

আমায় সাহায্য করুন, আমায় রক্ষা করুন।

হে আমার ঈশ্বর, আর দেরী করবেন না!

41

পরিচালকের প্রতি। দায়ূদের একটি গীত।

1সেই ব্যক্তি যে দীন দরিদ্রকে সফল হতে সাহায্য করে, সে বিপুল পরিমানে আশীর্বাদ পাবে।

সমস্যার সময় প্রভু তাকে উদ্ধার করবেন।

2প্রভু সেই ব্যক্তিকে রক্ষা করবেন এবং জীবিত রাখবেন।

পৃথিবীতে সেই লোকই আশীর্বাদ ধন্য হবে।

তার সেই লোকের শত্রুর হাতে ঈশ্বর তাকে ধ্বংস হতে দেবেন না।

3যখন সেই ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, প্রভু তাকে শক্তি দেন।

সে বিছানায় অসুস্থ থাকতে পারে, কিন্তু প্রভু তাকে সুস্থ করে দেন!

4আমি বলেছিলাম, “প্রভু, আমার প্রতি সদয় হোন,

আমি আপনার বিরুদ্ধে পাপ করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন, সুস্থ করে তুলুন।”

5আমার শত্রুরা আমার সম্পর্কে খারাপ কথা বলছে।

তারা বলে, “যখন ও মারা যাবে তখন ওর নাম মুছে যাবে।”

6লোকে আমাকে দেখতে আসে

কিন্তু তারা প্রকৃতই কি ভাবছে, তা আমাকে বলে না।

ওরা আমার সম্পর্কে খবর নিতে আসে

এবং ফিরে গিয়ে গুজব ছড়ায়।

7আমার শত্রু আমার সম্পর্কে কানাঘুষো করে।

ওরা আমার বিরুদ্ধে খারাপ কাজ করার ষড়যন্ত্র করছে।

8ওরা বলে, “ও নিশ্চয় কোন অন্যায় কাজ করেছিলো।

তাই ও অসুস্থ হয়েছে

এবং আর কখনও ভালো হয়ে উঠবে না।”

9আমার প্রিয়তম বন্ধু, আমার সঙ্গে খেয়েছে।

আমি ওকে বিশ্বাস করেছিলাম। কিন্তু এখন সেও আমার বিরুদ্ধে গিয়েছে।

10তাই প্রভু আমার প্রতি সদয় হোন।

আমাকে উঠে দাঁড়াতে দিন, ওদের প্রাপ্য আমি ফেরৎ‌ দেবো।

11প্রভু শত্রুদের হাতে আমাকে আহত হতে দেবেন না।

তাহলে আমি বুঝবো আমাকে আঘাত করার জন্য আপনি ওদের পাঠান নি।

12আমি নির্দোষ ছিলাম, তাই আপনি আমায় সহায়তা দিয়েছিলেন।

আমাকে উঠে দাঁড়াতে দিন, চিরদিন আপনার সেবা করতে দিন।

13প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর!

তিনি চিরদিন ছিলেন, তিনি চিরদিন বিরাজিত থাকবেন।

আমেন।

42

দ্বিতীয় খণ্ড

(গীতসংহিতা 42-72)

পরিচালকের প্রতি: কোরহ পরিবারের একটি মস্কীল।

1হরিণ যেমন ঝর্ণার জলের জন্য তৃষ্ণার্ত থাকে,

সেইভাবে হে ঈশ্বর, আমার আত্মাও আপনার জন্য তৃষ্ণার্ত।

2জীবন্ত ঈশ্বরের জন্য আমার আত্মা তৃষ্ণার্ত।

আমি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারি?

3আমার শত্রু আমায় অনবরত উপহাস করে চলেছে।

সে বলছে, “কোথায় তোমার ঈশ্বর?

তিনি কি এখনও তোমায় বাঁচাতে আসেন নি?”

আমি এমনই দুঃখী যে একমাত্র চোখের জলই আমার খাদ্য হয়েছে।

4পবিত্র মন্দিরে যখন আমার সুসময় ছিল, সে কথা যখন স্মরণ করি তখন আমার হৃদয় বিদীর্ণ হয়ে যায়।

আমার মনে পড়ে আমি ভীড়ের একেবারে সামনে গিয়ে জনতাকে ঈশ্বরের মন্দিরের দিকে নেতৃত্ব দিতে নিয়ে যেতাম।

উৎসব পালনের সময় প্রভুর প্রশংসায়

জনতা যে আনন্দ গীত গাইতো আমি তা স্মরণ করি।

5 কেন আমি এত বিমর্ষ হব?

কেন আমি এত মর্মপীড়া ভোগ করব?

আমি ঈশ্বরের সাহায্যের জন্য অপেক্ষা করবো।

তবু আমি তাঁর প্রশংসা করবার একটা সুযোগ পাবো।

তিনি আমায় রক্ষা করবেন!

“হে আমার ঈশ্বর, আমি এত দুঃখিত কারণ, এই ছোট্ট পাহাড়, এই জায়গা থেকে আমি আপনাকে স্মরণ করছি।

যেখানে হর্ম্মোণ পর্বত ও যর্দন নদী এসে মিলেছে।”

7পৃথিবীর গভীর অতল থেকে আগত জল,

জলপ্রপাতের মধ্যে দিয়ে ঝরে পড়ছে, আমি সেই জলের গর্জন শুনেছি।

প্রভু আপনার সব তরঙ্গ বিক্ষোভ আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে।

আপনি আমায় সমস্যার মধ্যে ফেলেছেন!

8প্রত্যেক দিন আমার প্রতি প্রভু তাঁর প্রকৃত ভালোবাসা দেখান।

প্রতি রাতে আমার জীবন্ত ঈশ্বরের জন্য আমার একটি প্রার্থনা সঙ্গীত আছে।

9আমি আমার শৈলস্বরূপ ঈশ্বরের সঙ্গে কথা বলব, “প্রভু, কেন আপনি আমায় ভুলে গেছেন?

কেন আমি আমার শত্রুদের নিষ্ঠুরতার জন্য ভুগব?”

10আমার শত্রুরা আমাকে অনবরত অপমান করে চলেছে এবং তারা আমাকে চরম আঘাত হেনে জিজ্ঞাসা করছে, “কোথায় তোমার ঈশ্বর?

তিনি কি এখনও তোমায় বাঁচাতে আসেন নি?”

11কেন আমি অত দুঃখিত হবো?

কেন আমি অবসন্ন হবো?

আমাকে প্রভুর সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে।

আমি তবুও তাঁর প্রশংসা করবার একটা সুযোগ পাব।

তিনি আমায় রক্ষা করবেন!

43

1হে ঈশ্বর, একজন লোক আছে যে আপনার একনিষ্ঠ ভক্ত নয়।

সে লোক অত্যন্ত ঠগ ও মিথ্যাবাদী।

হে ঈশ্বর, আমাকে ঐ লোকটার হাত থেকে রক্ষা করুন!

আমাকে প্রতিরক্ষা করুন এবং প্রমাণ করে দিন যে আমি নির্দোষ।

2ঈশ্বর, আপনিই আমার দূর্গস্বরূপ!

প্রভু, কেন আপনি আমায় ত্যাগ করে গেছেন?

কেন আমি আমার পীড়নকারী

শত্রুর হাতে এত বিপর্যস্ত হবো?

3হে ঈশ্বর, আপনার সত্য এবং আলো আমার ওপর বিকীর্ণ হোক্।

আপনার আলো ও সত্য আমায় পথ দেখাবে।

ঐগুলো আমায় আপনার পবিত্র পর্বতে নিয়ে যাবে।

ঐগুলো আমাকে আপনার গৃহের পথ দেখাবে।

4আমি ঈশ্বরের বেদীর কাছে যাবো।

আমি সেই ঈশ্বরের কাছে যাবো, যিনি আমায় এত সুখী করেছেন।

ঈশ্বর, হে আমার ঈশ্বর,

আমি বীণা বাজিয়ে আপনার প্রশংসা করবো।

5কেন আমি এত দুঃখিত?

কেন আমি এত অবসন্ন?

আমার ঈশ্বরের সাহায্যের জন্য প্রতীক্ষা করা উচিৎ‌।

আমি তবুও প্রভুর প্রশংসা করবার একটা সুযোগ পাব।

তিনি আমায় রক্ষা করবেন!

44

পরিচালকের প্রতি: কোরহ পরিবার থেকে একটি মস্কীল।

1ঈশ্বর, আমরা আপনার সম্পর্কে শুনেছি।

আমাদের পিতৃপুরুষরা বলে গেছেন তাঁদের জীবদ্দশায় আপনি কি করেছেন।

তাঁরা বলে গেছেন সুদূর অতীতে আপনি কী করেছেন।

2ঈশ্বর আপনার পরাক্রমী শক্তিবলে এই ভূখণ্ড

আপনি অন্যের কাছ থেকে নিয়ে আমাদের দিয়েছেন।

সেই সব ভিন দেশী লোকেদের আপনি একেবারে ধূলিস্যাৎ‌ করে দিয়েছেন।

এই ভূখণ্ড ছেড়ে যেতে আপনি তাদের বাধ্য করেছেন।

3আমাদের পিতৃপুরুষরা তাঁদের তরবারির জোরে এই ভূখণ্ড অধিকার করেন নি।

তাঁদের বলিষ্ঠ বাহুর জোরে তাঁরা জয়ী হন নি।

এইসব হয়েছে কারণ, আপনি আমাদের পিতৃপুরুষদের সঙ্গে ছিলেন।

ঈশ্বর আপনার বিপুল শক্তি আমার পিতৃপুরুষদের রক্ষা করেছে।

কেন? কারণ আপনি তাদের ভালোবাসতেন!

4হে ঈশ্বর, আপনিই আমার রাজা।

আপনি আজ্ঞা দিন এবং যাকোবের লোকদের জয়ের পথে পরিচালিত করুন।

5হে ঈশ্বর, আপনার সাহায্য নিয়েই আমরা আমাদের শত্রুকে পিছু হটিয়ে দেবো।

আপনার ক্ষমতা নিয়ে আমরা আমাদের শত্রুদের ওপর অনায়াসে বিজয়ী হব।

6আমি আমার তীর-ধনুকে আস্থা রাখি না।

আমি জানি অন্ততঃ আমার তরবারি আমাকে রক্ষা করবে না।

7ঈশ্বর আপনিই আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছেন।

আপনিই শত্রুদের লজ্জার মুখে ঠেলে দিয়েছেন।

8হে ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার প্রশংসা করেছি!

চিরকাল আমরা আপনার প্রশংসা করবো!

9কিন্তু হে ঈশ্বর আপনি আমাদের ত্যাগ করেছেন।

আপনি আমাদের বিব্রত করেছেন। আপনি আমাদের সঙ্গে যুদ্ধে আসেন নি।

10আপনিই আমাদের শত্রুদের আমাদের ঠেলে সরিয়ে দেবার সুযোগ করে দিয়েছেন।

শত্রুরা আমাদের সম্পদ নিয়ে গেছে।

11আপনি আমাদের সেই মেষের মত ফেলে রেখেছিলেন যাদের বধ করতে নিয়ে যাওয়া হয়।

সেই সব মেষের মত আমাদের পরিত্যাগ করেছেন।

আমাদের আপনি বিদেশী জাতিগুলির মধ্যে ছড়িয়ে দিয়েছেন।

12হে ঈশ্বর, আপনি আপনার লোকদের নামমাত্র মূল্যে বিক্রি করেছেন।

এমনকি আপনি মূল্য নিয়েও কোন তর্ক করলেন না।

13প্রতিবেশীদের কাছে আপনি আমাদের হাস্যাস্পদ করে তুললেন।

ওরা আমাদের নিয়ে হাসাহাসি ও মজা করে।

14আমরা এখন লোকমুখে হাসির গল্পের মত।

এমনকি সেই সব লোক যাদের নিজেদের কোন জাতি নেই তারাও আমাদের দেখে মাথা নাড়িয়ে হাসে।

15আমি লজ্জায় ডুবে রয়েছি।

সারাদিন ধরে আমি আমার লজ্জাকেই দেখি।

16যারা আমার প্রতি প্রতিশোধ নিতে ইচ্ছুক,

সেই সব শত্রুর উপহাস এবং অপমান থেকে আমি লজ্জায় নিজেকে লুকিয়ে রাখি।

17ঈশ্বর, আমরা আপনাকে ভুলি নি।

তথাপি আপনি আমাদের প্রতি ঐসব করলেন।

যখন আপনার চুক্তিতে আমরা স্বাক্ষর করেছিলাম,

তখন আমরা আপনার সঙ্গে মিথ্যাচার করি নি!

18ঈশ্বর, আমরা আপনার কাছ থেকে মুখ ঘুরিয়ে দূরে চলে যাই নি।

আমরা আপনাকে অনুসরণ করা থেকে বিরত হই নি।

19কিন্তু হে ঈশ্বর, যেখানে শেয়ালের বাস, সেখানে আপনি আমাদের গুঁড়িয়ে ফেললেন।

মৃত্যুর মত নীরন্ধ্র অন্ধকারে আপনি আমাদের ত্যাগ করে চলে গেছেন।

20আমরা কি আমাদের ঈশ্বরের নাম ভুলে গিয়েছিলাম?

আমরা কি অন্য কোন দেবতার কাছে প্রার্থনা করেছিলাম?

না! আমরা তা করি নি।

21নিশ্চিতভাবে ঈশ্বর এইসব জানেন।

আমাদের গভীরতম গোপন কথা পর্যন্ত তিনি জানেন।

22ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার জন্য প্রাণ দিয়েছি!

যে সব মেষদের কেটে ফেলা হবে আমরা তাদের মতই হয়েছি।

23হে আমার প্রভু, উঠুন!

কেন আপনি ঘুমাচ্ছেন?

উঠুন! চিরদিনের জন্য আমাদের ত্যাগ করবেন না!

24প্রভু, কেন আপনি আমাদের থেকে লুকোচ্ছেন?

আপনি কি আমাদের দুঃখ যন্ত্রণা ভুলে গেছেন?

25আমাদের ধূলোর মধ্যে ঠেলে দেওয়া হয়েছে।

ধূলোতে উদর ঠেকিয়ে আমরা পড়ে আছি।

26ঈশ্বর, উঠুন এবং আমাদের সাহায্য করুন!

আপনার চিরন্তণ প্রেম প্রদর্শন করে আমাদের উদ্ধার করুন!

45

পরিচালকের প্রতি: “শোশন্নীম” গানটি যে পর্দায় গাওয়া সেই পর্দায় গাওয়া। কোরহ পরিবার থেকে মস্কীল একটি গীত। একটি প্রেম গীত।

1রাজার জন্য যখন আমি এই গানটি লিখছি,

আমার মন চমৎ‌‌কার শব্দসমূহে ভরে যাচ্ছে।

একজন দক্ষ লেখকের কলমে যেমন শব্দ আসে,

তেমনি ভাবে আমার মুখে শব্দগুলো আসছে।

2যে কোন লোকের থেকেই তুমি সুন্দর!

তুমি একজন দারুণ বক্তা।

তাই ঈশ্বর সর্বদাই তোমাকে আশীর্বাদ করবেন!

3তোমার তরবারি কোমরে বেঁধে নাও।

তোমার গৌরবময় উর্দি পরে নাও।

4তোমাকে বড় সুন্দর দেখায়! যাও, ন্যায় এবং সত্যের যুদ্ধে বিজয়ী হও।

তোমার বলবান ডান হাত বিস্ময়কর কাজ করবার শিক্ষা পেয়েছে।

5হে রাজা আপনার ধারালো তীরসমূহ আপনার শত্রুদের হৃদয়ের গভীরে বিদ্ধ হয়েছে, আপনার সামনেই তারা মাটিতে লুটিয়ে পড়বে।

আপনি চিরকাল আপনার শত্রুদের ওপরে শাসন করবেন।

6হে ঈশ্বর, আপনার সিংহাসন চিরবিরাজমান থাকবে!

আপনি ন্যায়সঙ্গতভাবে শাসন করেন।

7আপনি ন্যায় ভালোবাসেন এবং আপনি মন্দ ঘৃণা করেন।

তাই ঈশ্বর, আপনার ঈশ্বর

আপনাকে আপনার অনুগামীদের রাজা করেছেন।

8আপনার পোশাক চন্দন, ঘৃতকুমারী ও দারুচিনির গন্ধে সুবাসিত।

হাতির দাঁতের কাজ করা আপনার প্রাসাদ থেকে আপনার বিনোদনের জন্য সঙ্গীত ভেসে আসছে।

9আপনার সভা-নন্দিনীরা সকলেই রাজকন্যা, রাণী

আপনার ডানদিকে খাঁটি সোনার রাজমুকুট পরে বসে আছেন।

10হে আমার নারী, আমার কথা শোন।

খুব মন দিয়ে শোন, তাহলে তুমি বুঝতে পারবে।

নিজের লোকজন

এবং বাপের বাড়ীর কথা ভুলে যাও।

11তাহলে রাজা তোমার রূপে খুশী হবেন।

তিনি তোমার নতুন প্রভু হবেন।

তাই তাঁকে তোমার সম্মান করা উচিৎ‌।

12সোর প্রদেশের ধনী লোকরা, তোমার সাক্ষাৎ পাবার জন্য

তোমার কাছে মূল্যবান উপহার সামগ্রী নিয়ে আসবে।

13সোনার সুতো দিয়ে বোনা তাঁর পোশাকে

রাজকন্যাকে দেখতে মহিযসী লাগছে।

14সেই সুন্দর পোশাক পরে যখন তিনি রাজার কাছে যাবেন

তখন রাজার সভা-নন্দিনীরা তাঁর পিছন পিছন যাবে।

15নাচে, গানে, আনন্দে মশগুল হয়ে

তারা রাজপ্রাসাদের দিকে যাবে।

16হে রাজা, আপনার পরে, রাজ্য শাসন করার জন্য

আপনি অনেক পুত্র সন্তান পাবেন। যাতে আপনার পরে তারা রাজ্য শাসন করতে পারে।

17আমি আপনার নাম চিরদিনের জন্য বিখ্যাত করে যাবো।

লোকে চিরকাল আপনার প্রশংসা করে যাবে!

46

পরিচালকের প্রতি: কোরহ পরিবারের একটি গীত। অলামোতের দ্বারা একটি গীত।

1ঈশ্বর আমাদের আশ্রয় এবং আমাদের শক্তির উৎ‌স।

সমস্যার সময় তাঁর মধ্যেই আমরা সব সাহায্য খুঁজে পাবো।

2তাই যখন ভূমিকম্প হয়, যখন পর্বত ভেঙে সমুদ্রে পড়ে যায়

তখন আমরা ভয় পাই না।

3যখন সমুদ্র উত্তাল হয়ে ওঠে আর গর্জন করে

এবং পর্বত যখন কেঁপে ওঠে, তখন আমরা ভয় পাই না।

4একটি নদী আছে যার স্রোত ঈশ্বরের শহরে

পরাৎ‌‌পরের পবিত্র শহরে আনন্দ বয়ে আনে।

5সেই শহরে ঈশ্বর আছেন, তাই কোনদিন তা ধ্বংস হবে না।

সূর্যোদয়ের আগেই ঈশ্বর সেখানে সাহায্যের জন্য উপস্থিত থাকবেন।

6যখন প্রভু গর্জন করবেন, পৃথিবী ভেঙে পড়বে,

জাতিগুলি ভয়ে কাঁপবে এবং রাজত্বগুলি ভেঙে পড়বে।

7সর্বশক্তিমান প্রভু আমাদের সঙ্গে আছেন।

যাকোবের ঈশ্বরই আমাদের নিরাপদ স্থান।

8প্রভু যে সব ক্ষমতা সম্পন্ন কাজ করেন তা দেখ।

পৃথিবীতে তিনি যে সব বিস্ময়কর জিনিসগুলি করেছেন সেগুলো দেখ।

9প্রভু এই পৃথিবীর যে কোন জায়গার যুদ্ধ থামিয়ে দিতে পারেন।

তিনি একজন সৈনিকের ধনু ভেঙে দিতে পারেন।

তিনি তাদের বল্লম চূর্ণবিচূর্ণ করে দিতে পারেন

এবং তিনি তাদের রথও পুড়িয়ে দিতে পারেন।

10ঈশ্বর বলেন, “লড়াই বন্ধ কর এবং আমিই যে ঈশ্বর এই শিক্ষা গ্রহণ কর!

আমিই সেই জন, যে জাতিগণকে পরাজিত করি!

আমিই পৃথিবীকে নিয়ন্ত্রণ করি!”

11সর্বশক্তিমান প্রভু আমাদের সঙ্গে আছেন।

যাকোবের ঈশ্বরই আমাদের নিরাপদ স্থান।

47

পরিচালকের প্রতি: কোরহ পরিবারের থেকে একটি গীত।

1হে পৃথিবীর জনগণ, তোমরা হাততালি দাও!

মহানন্দে ঈশ্বরের উদ্দেশ্যে ধ্বনি দাও!

2পরাৎ‌‌পর প্রভু বড় ভয়ঙ্কর।

তিনি সারা পৃথিবীর মহান রাজা।

3তিনি আমাদের অন্য লোকদের পরাজিত করতে সাহায্য করেন।

ঐসব জাতিকে তিনি আমাদের অধীনস্থ করেছেন।

4প্রভুই আমাদের জন্য নির্দিষ্ট ভূখণ্ড মনোনীত করেছেন।

যাকোব, যাকে তিনি ভালোবাসতেন, তাঁর জন্য তিনিই সুন্দর ভূখণ্ড মনোনীত করেছেন।

5শিঙা ও ভেরীর শব্দের মাঝে প্রভু

তাঁর সিংহাসনে আরোহণ করেন।

6ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা কর, তাঁর প্রশংসা কর।

আমাদের রাজার প্রশংসাগীত গাও, তাঁর প্রশংসা কর।

7ঈশ্বরই সারা পৃথিবীর রাজা।

তাঁরই প্রশংসা কর।

8ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে বসেন।

তিনি সব জাতিকে শাসন করেন।

9সব জাতির নেতারা অব্রাহামের ঈশ্বরের

লোকদের সঙ্গে একত্র হয়।

পৃথিবীর সব জাতির সকল নেতা ঈশ্বরের অধীন।

ঈশ্বর তাদের সবার ওপরে বিরাজ করেন!

48

কোরহ পরিবার থেকে একটি প্রশস্তি গীত।

1প্রভু মহান! আমাদের ঈশ্বরের শহরে,

তাঁর পবিত্র পর্বতে লোকরা নিষ্ঠার সঙ্গে তাঁর প্রশংসা করে।

2ঈশ্বরের পবিত্র শহর একটি মনোরম উচ্চতায় অবস্থিত!

তা সারা পৃথিবীর লোকদের সুখী করে!

সিয়োন পর্বতই ঈশ্বরের প্রকৃত পর্বত।+ 48:2 ঈশ্বরের … পর্বত আক্ষরিক অর্থে, “ষাফনের শীর্ষ” কনানীয় গল্পে আছে, যেখানে ঈশ্বর বাস করেন সেটিই ষাফন পর্বত।

এটাই মহান রাজার নগর।

3ঐ শহরের রাজপ্রাসাদগুলোর মধ্যে,

ঈশ্বর নগর দুর্গ হিসাবে জ্ঞাত।

4এক সময় কিছু রাজা একসঙ্গে মিলে

এই শহর আক্রমণ করার পরিকল্পনা করলো।

তারা সবাই দলে দলে শহরের দিকে এগিয়ে এলো।

5কিন্তু যখন তারা এই শহর দেখলো, তখন তারা অভিভূত হয়ে গেল;

তারা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল!

6ভয়ে পরিপূর্ণ হয়ে তারা কেঁপে উঠল।

তারা প্রসব যন্ত্রণায় ব্যথিত একজন মহিলার মত কাঁপতে লাগল!

7ঈশ্বর একটা দমকা পূবের বাতাস দিয়েই

আপনি ওদের বড় জাহাজ ধ্বংস করে দিয়েছেন।

8হ্যাঁ, আমরা আপনার পরাক্রমের কথা শুনেছি।

আমরা আমাদের ঈশ্বরের নগরে এবং আমাদের সর্বশক্তিমান প্রভুর নগরে তা ঘটতেও দেখেছি।

ঈশ্বর সেই নগরকে চিরদিনের জন্য দৃঢ় রাখবেন!

9হে ঈশ্বর, আপনার মন্দিরে, আমরা আপনার প্রেমময় দয়ার কথা ধ্যান করি।

10ঈশ্বর, আপনি বিখ্যাত।

সারা পৃথিবী জুড়ে লোকরা আপনার প্রশংসা করে।

প্রত্যেকেই জানে আপনি কত ভাল।

11ঈশ্বর, সিয়োন পর্বত সত্যই সুখী।

আপনার সিদ্ধান্তের জন্য যিহূদার শহরগুলি আনন্দ করছে।

12সিয়োন শহরে ঘুরুন।

এই শহরকে দেখুন এবং দুর্গসমূহ গুনে দেখুন।

13এর দেওয়ালগুলো দেখুন।

সিয়োনের প্রাসাদগুলিকে মুগ্ধভাবে প্রশংসা করুন।

তাহলে আপনি পরবর্তী প্রজন্মকে এ বিষয়ে বলতে পারবেন।

14এই আমাদের ঈশ্বর চিরদিনের ঈশ্বর!

চিরদিনের জন্য তিনি আমাদের পরিচালিত করবেন!

49

পরিচালকের প্রতি: কোরহ পরিবার থেকে একটি গীত।

1হে জাতিসকল, তোমরা শোন।

পৃথিবীর সকল মানুষ, তোমরা শোন।

2ধনী দরিদ্র প্রত্যেকটি লোক, তোমরা শোন।

3আমি তোমাদের অত্যন্ত জ্ঞানের

এবং চিন্তনের কথা কিছু বলবো।

4আমি নিজে এই কাহিনীগুলি শুনেছি।

এখন আমার বীণার সহযোগে গান গেয়ে, সেই বাণী আমি তোমাদের কাছে প্রকাশ করবো।

5যদি সংকট আসে কেন আমি ভীত হব?

যদি দুষ্ট লোকেরা আমাকে ঘিরে থাকে এবং আমাকে ফাঁদে ফেলার চেষ্টায় থাকে, আমি কেন ভয় পাবো?

6কিছু লোক ভাবে তাদের শক্তি এবং সম্পত্তি তাদের রক্ষা করবে।

প্রকৃতপক্ষে ওরা বোকা লোক।

7কোন লোকরা, বন্ধু, তোমাকে বাঁচাতে পারবে না।

লোকরা ঈশ্বরকে উৎ‌কোচ দিতে পারে না।

8নিজের জীবনকে কিনে ফেলার মত

যথেষ্ট টাকা একটা মানুষ কখনই পাবে না।

9নিজের কবরের পচন থেকে শরীরকে রক্ষা করার মত

এবং চিরকাল বেঁচে থাকার অধিকার কেনার মত

টাকা একটা মানুষ কখনই পাবে না।

10দেখ, জ্ঞানী লোকরা বোকা এবং অজ্ঞ লোকের মতই মরে।

অন্য লোকরা তাদের সম্পদ নিয়ে যায়।

11চিরদিনের জন্য ওদের কবর ওদের ঘর হয়।

যদিও জীবিত অবস্থায় তাদের অনেক জমি ছিল।

12লোকরা ধনী হয়ে যেতে পারে কিন্তু চিরদিন তারা এখানে থাকবে না।

আর পাঁচটা পশুর মত তারাও মরবে।

13যারা তাদের সম্পদ নিয়ে তুষ্ট হবে,

সেই বোকা লোকদের ঐ পরিণতিই হবে।

14ওই সব লোক মেষের মত।

ওদের কবরের মধ্যে রাখা হবে, মৃত্যু ওদের শাসন করবে।

তারপর সেই সকালে সৎ‌ লোকরাই জয়ী হবে, অন্যদিকে অহঙ্কারী লোকদের দেহ

তাদের সুদৃশ্য ঘর থেকে বহু দূরে কবরের মধ্যে নীরবে পচে যাবে।

15কিন্তু প্রভু আমায় মৃত্যু থেকে মুক্তি দেবেন এবং আমার জীবনকে রক্ষা করবেন।

যখন তিনি আমাকে তাঁর সঙ্গে নিয়ে যাবেন, তখন তিনি আমায় কবরের দুর্ভোগ থেকে রক্ষা করবেন!

16মানুষ শুধুমাত্র ধনী বলে ওদের ভয় পেও না।

তাদেরও ভয় পেও না যাদের খুব সুদৃশ্য বাড়ী আছে।

17মৃত্যুর সময় তারা কোন জিনিসই সঙ্গে নিয়ে যাবে না।

ঐসব সুন্দর জিনিসের মধ্যে একটাও সঙ্গে নিয়ে যাবে না।

18একজন সম্পদশালী লোক তার ইহজীবনে যে সাফল্য লাভ করেছে, সে বিষয়ে সে নিজেকে অভিনন্দন জানাতে পারে।

এমনকি নিজের জন্য সে যা করেছে, তার জন্য অন্য লোকও তার গুণগান করতে পারে।

19কিন্তু এমন সময় আসবে যখন তাকে মরতে হবে,

এবং মৃত্যুলোকে গিয়ে তাকে তার পূর্বপুরুষদের সঙ্গে থাকতে হবে।

আর কোনদিন সে দিনের আলো দেখবে না।

20লোকেরা খুব ধনশালী হতে পারে, কিন্তু তবু তারা প্রকৃত সত্য হৃদয়ঙ্গম করতে পারে না।

কিন্তু নিছক একটা প্রাণীর মত তাদেরও মরতে হবে।

50

আসফের সঙ্গীতগুলির অন্যতম।

1প্রভু, যিনি ঈশ্বরদেরও ঈশ্বর স্বয়ং তিনি কথা বলছেন।

তিনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ‌ এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সমগ্র পৃথিবীর মানুষকে চিৎকার করে ডাক দিচ্ছেন।

2সিয়োন থেকে দীপ্তিমান ঈশ্বর অসীম সুন্দর!

3আমাদের ঈশ্বর আসছেন এবং তিনি নীরব থাকবেন না।

তাঁর সামনে সর্বগ্রাসী আগুন জ্বলছে।

তাঁর চারদিকে প্রচণ্ড ঝড় বইছে।

4যখন তিনি তাঁর লোকদের বিচার করেন

তখন তিনি আকাশ ও পৃথিবীকে সাক্ষী থাকতে ডাকেন।

5ঈশ্বর বলেন, “হে আমার অনুগামীরা আমার চারিদিকে এস।

হে আমার ভক্তসকল, আমরা একে অন্যের সঙ্গে চুক্তি করেছি।”

6ঈশ্বর হলেন বিচারক,

আকাশ তাঁর যথাযথ ধার্ম্মিকতার কথা ঘোষণা করে।

7ঈশ্বর বলেন, “আমার লোকরা, আমার কথা শোন!

হে ইস্রায়েলের লোকরা, আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেব। আমিই ঈশ্বর, তোমাদের ঈশ্বর।

8আমি তোমাদের বলি সম্পর্কে অভিযোগ করছি না।

তোমরা ইস্রায়েলের লোকেরা সর্বদাই আমার কাছে হোমবলি দিয়েছ এবং প্রতিদিনই তোমরা তা আমায় দিয়েছ।

9তোমাদের ঘর থেকে আমি ষাঁড় নেব না।

তোমাদের খোঁয়াড় থেকে আমি ছাগলও নেব না।

10ঐ পশুগুলো আমি চাই না, ইতিমধ্যেই জঙ্গলের সমস্ত পশুসমুহের আমি অধিকারী।

হাজার হাজার পর্বতের ওপরের সমস্ত পশুগুলি ইতিমধ্যে আমার অধিকারে।

11উচ্চতম পর্বতের প্রত্যেকটি পাখিকে আমি চিনি।

পাহাড়ের প্রত্যেকটি চলমান বস্তুই আমার।

12আমি ক্ষুধার্ত নই! যদি আমি ক্ষুধার্তও হতাম আমি তোমাদের কাছে আহার চাইতাম না।

সারা পৃথিবী এবং তার মধ্যে যা যা আছে, আমিই পৃথিবীর এবং পৃথিবীর সমস্ত জিনিষের মালিক।

13আমি ষাঁড়ের মাংস খাই না অথবা ছাগলের দেহ থেকে রক্ত পান করি না।”

14অতএব, অন্যান্য ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তোমাদের ঈশ্বরের কাছে দেয় ধন্যবাদ নৈবেদ্য নিয়ে এস

এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য এসো এবং তোমাদের পরাৎ‌‌পরের কাছে যা প্রতিশ্রুতি করেছিলে তোমরা তাঁকে তাই দাও।

15ঈশ্বর বলেন, “যখন তুমি সংকটে পড়বে তখন আমায় ডেকো!

আমি তোমাকে সাহায্য করবো!

তারপর তুমি আমাকে সম্মান করতে পারবে।”

16কিন্তু দুষ্ট লোকেদের ঈশ্বর বলেন,

“তোমরা আমার বিধির সম্বন্ধে কথা বল।

তোমরা আমার চুক্তির সম্বন্ধে কথা বল।

17আমি যখন তোমাদের ভুল সংশোধন করে দিই, তখন কেন তোমরা তা ঘৃণা কর?

আমি যা বলি কেন তোমরা তা উপেক্ষা কর?

18তোমরা একটা চোরকে দেখ এবং তার সঙ্গে যোগ দিতে ছুটে যাও।

যারা ব্যভিচার করে তোমরা তাদের সঙ্গে বিছানায় ঝাঁপিয়ে পড়।

19তোমরা মিথ্যা কথা বল এবং

অশুভ ব্যাপারে কথা বল।

20অন্য লোকদের সম্পর্কে তোমরা সব সময় খারাপ কথা বল।

এমনকি তোমরা নিজের ভাইদের সম্পর্কেও খারাপ কথা বল।

21তোমরা ঐসব বাজে কাজ করেছো এবং আমি কিছু বলি নি।

তাই তোমরা ভেবেছো আমিও ঠিক তোমাদের মত।

তবে হ্যাঁ, আর বেশীদিন আমি চুপ করে থাকবো না!

এটা আমি তোমার পরিষ্কার বুঝিয়ে দেবো এবং আমি সামনাসামনি তোমার সমালোচনা করবো!

22তোমরা ঈশ্বরকে ভুলে গেছ।

তাই আমি তোমাদের ছিন্নভিন্ন করার আগে যদি তোমরা উপলদ্ধি কর তো ভাল!

আর যদি না বোঝ

কেউ তোমাদের বাঁচাতে পারবে না!

23তাই যদি কোন লোক আমায় ধন্যবাদ বলি দেয় তবে সে আমার সম্মান করে।

যদি সে সৎ‌ উপায়ে বাঁচে তাকে বাঁচানোর জন্য আমি আমার সমস্ত ক্ষমতা প্রদর্শন করবো।”

51

পরিচালকের প্রতি: দায়ূদের গানগুলির মধ্যে একটি গীত। বৎ‌শেবার প্রতি দায়ূদের পাপকর্মের পর ভাববাদী নাথন দায়ূদের কাছে গিয়েছিল। এটা প্রায় সেই সময়ের গীত।

1আপনার মহান প্রেমময় দয়ার জন্য

এবং আপনার মহান করুণা দিয়ে

আমার সমস্ত পাপসমূহ ধুয়ে মুছে দিন!

2ঈশ্বর, আমার অপরাধ মুছে দিন, আমার সব পাপ ধুয়ে দিন।

আবার আমায় পাপমুক্ত করে দিন!

3আমি জানি আমি পাপ করেছি।

সব সময় আমি সেই সব পাপ দেখতে পাই।

4যে সব কাজকে আপনি গর্হিত বলেন, সেই সব কাজই আমি করেছি।

ঈশ্বর আপনিই সেই পরম এক যার বিরুদ্ধে আমি পাপ করেছি।

এইসব কথা আমি স্বীকার করেছি যাতে মানুষ বোঝে

আমি ভুল কিন্তু আপনি সঠিক।

আপনার সব সিদ্ধান্ত যথাযথ নিরপেক্ষ।

5আমি পাপের মধ্যে দিয়ে জন্মেছিলাম

এবং পাপের মধ্যেই আমার মা আমায় গর্ভে ধারণ করেছিলেন।

6হে ঈশ্বর, আপনি চান আমি প্রকৃতভাবে অনুগত হই।

তাই আমার মনের গভীরে প্রকৃত প্রজ্ঞা দান করুন।

7এসবের দ্বারা আমার সব পাপ মুছে দিন, আমায় পবিত্র করে দিন।

সমস্ত পাপ ধুয়ে দিয়ে আমাকে তুষারের থেকেও শুভ্র করে দিন!

8আমায় সুখী করুন! আবার কি করে সুখী হতে পারবো তা বলে দিন।

আপনি যে হাড়গুলো চূর্ণবিচূর্ণ করেছেন সেগুলো আবার সুখী হোক্!

9আমার পাপের দিকে তাকাবেন না!

আমার সব পাপ মুছে দিন!

10ঈশ্বর আমার মধ্যে বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করুন!

আমার আত্মাকে আবার শক্তিশালী করুন!

11আমাকে দূরে ঠেলে দেবেন না!

আমার কাছ থেকে আপনার পবিত্র আত্মাকে সরিয়ে নেবেন না!

12আপনার সাহায্য আমাকে প্রচণ্ড সুখী করেছে!

সেই আনন্দ আবার আমায় ফিরিয়ে দিন।

আপনার নির্দেশ মান্য করার জন্য, আমার আত্মাকে শক্তিশালী করে দিন।

13পাপীদের কেমন ধারা জীবনযাত্রা আপনি চান তা আমি ওদের শেখাবো

এবং ওরা আপনার কাছে ফিরে আসবে।

14ঈশ্বর, মৃত্যুর শাস্তি থেকে আমায় নিষ্কৃতি দিন।

হে আমার ঈশ্বর, আপনিই সেই, যিনি আমায় রক্ষা করেন!

আমার জন্য আপনি যে সব ভালো কাজ করেছেন, তা নিয়ে আমায় গান গাইতে দিন!

15প্রভু আমার, আপনার সম্মানে আমি মুখ খুলবো এবং আপনার প্রশংসা গান গাইবো!

16প্রকৃতপক্ষে আপনি কোন বলি চান না।

যদি আপনি চাইতেন আমি তা আপনার উদ্দেশ্যে দিতাম।

তাহলে কেন আপনাকে হোমবলি দেব যা আপনি প্রকৃত পক্ষে চান না!

17ঈশ্বর যে বলি চান তা হল এক অনুতপ্ত আত্মা।

হে ঈশ্বর, যদি একজন লোক নম্র হৃদয়ে ও বশ্যতার মন নিয়ে আপনার কাছে আসে তাকে আপনি ফিরিয়ে দেবেন না।

18ঈশ্বর, সিয়োনের প্রতি প্রসন্ন হন ও ভাল ব্যবহার করুন।

জেরুশালেমের প্রাচীর আবার গড়ে দিন,

19তাহলে আপনি হোমবলি এবং সব উত্তম বলি উপভোগ করতে পারবেন।

লোকরা আবার আপনার বেদীতে ষাঁড় বলি দেবে।

52

পরিচালকের প্রতি: দায়ূদের একটি মস্কীল। যখন ইদোমীয় দোয়েগ শৌলের কাছে গিয়েছিল এবং তাকে বলেছিল, “দায়ূদ অহীমেলকের ঘরে আছে।”

1হে যোদ্ধা, তোমার কৃত অন্যায় নিয়ে তুমি এত বড়াই কর কেন?

তুমি অনবরত ঈশ্বরের সম্মানহানি ঘটাও।

2তোমরা সবসময় অন্য লোকদের বিরুদ্ধে চক্রান্ত কর। তোমাদের জিভ বিপজ্জনক, খুরের মতই ধারালো।

তোমরা সর্বদাই মিথ্যা কথা বল এবং কাউকে না কাউকে ঠকাতে চেষ্টা কর!

3ভালোর থেকে মন্দটাই তোমরা বেশী পছন্দ কর।

তোমরা সত্যের থেকে মিথ্যা বলতেই বেশী পছন্দ কর।

4তোমরা এবং তোমাদের মিথ্যাবাদী জিভ মানুষকে আঘাত করতে ভালোবাসে।

5তাই ঈশ্বর চিরদিনের জন্য তোমাদের ধ্বংস করবেন!

যেমন করে একটা লোক একটা গাছকে মূলসহ উপড়ে ফেলে, একইভাবে ঈশ্বর তোমাদের বাড়ী+ 52:5 বাড়ী এর অর্থ শরীর। এটি কাব্যিক ভাষায় লেখা যে, ঈশ্বর তোমাকে চিরতরে ধ্বংস করবেন। থেকে তোমাদের বিচ্ছিন্ন করে দেবেন!

6ভালো লোকরা তা দেখবে

এবং ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করতে শিখবে।

তারা তোমাদের দেখে উপহাস করে বলবে,

7“দেখ, ঈশ্বরে যে ব্যক্তি নির্ভর করত না, তার কি অবস্থা হয়েছে।

ঐ লোকটা ভেবেছিলো ওর সম্পদ এবং মিথ্যাচার ওকে রক্ষা করবে।”

8কিন্তু আমি সবুজ জলপাই গাছের মত প্রভুর মন্দিরে বড় হয়ে উঠছি।

আমি প্রভুর সত্য প্রেমে চিরদিন আস্থা রাখবো।

9ঈশ্বর যা কিছু আপনি করেছেন তার জন্য চিরদিন আমি আপনার প্রশংসা করবো।

আপনার ভক্তদের সামনে আমি আপনার নামের প্রশস্তি গীত করবো,+ 52:9 আপনার … করবো আক্ষরিক অর্থে, “আমি আপনার নামে আস্থা রাখবো।” কারণ সেটা খুব ভালো!

53

পরিচালকের প্রতি: মহলৎ‌ এর ওপর দায়ূদের একটি মস্কীল।

1একমাত্র বোকারা ভাবে ঈশ্বর বলে কিছু নেই।

এই ধরণের লোকরা দুর্নীতিগ্রস্ত, দুর্জন এবং ক্ষতিকর,

ওরা ভাল কিছু করে না।

2প্রকৃতপক্ষে একজন ঈশ্বর আছেন

যিনি স্বর্গ থেকে আমাদের লক্ষ্য করছেন।

ঈশ্বর সেইসব জ্ঞানী মানুষের খোঁজ করছেন যারা ঈশ্বরের খোঁজ করে!

3কিন্তু প্রত্যেকে ঈশ্বরের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে।

প্রত্যেকটি লোকই খারাপ।

কেউ ভাল কিছু করে না।

না, একটা লোকও না।

4ঈশ্বর বলেন, “ওই সব মন্দ লোকরা নিশ্চয় জানে সত্য কী!

কিন্তু ওরা আমার কাছে প্রার্থনা করে না।

দুষ্ট লোকরা এমনভাবে আমার লোকদের গ্রাস করে যেন ওরা খাবার খাচ্ছে।”

5ঐসব মন্দ লোক এমন আতঙ্কিত হবে, যে আতঙ্কের অভিজ্ঞতা ওদের আগে কখনও হয় নি!

ঐ মন্দ লোকরা ইস্রায়েলের শত্রু।

ঈশ্বর ঐ মন্দ লোকদের বাতিল করে দিয়েছেন।

তাই ঈশ্বরের লোকরা ওদের পরাজিত করবে এবং ওদের হাড়গুলো ঈশ্বর দ্বারা ছিন্নভিন্ন হবে।

6ঈশ্বর, ইস্রায়েলের জন্য

সিয়োন পর্বতে জয় নিয়ে আসুন!

ঈশ্বর যখন তাঁর লোকদের নির্বাসন থেকে ফিরিয়ে আনবেন

তখন যাকোবের লোকরা যেন আনন্দ করে।

54

পরিচালকের প্রতি: বাদ্যযন্ত্রসহ দায়ূদের একটি মস্কীল যখন সীফীয়রা এসে শৌলকে বলেছিল, “আমাদের মনে হয় দায়ূদ আমাদের লোকদের মধ্যে লুকিয়ে আছে।”

1ঈশ্বর, আপনার ক্ষমতা প্রয়োগ করে আমায় রক্ষা করুন।

আমাকে মুক্তি দিতে আপনার পরাক্রম কাজে লাগান।

2ঈশ্বর আমার প্রার্থনা শুনুন।

আমি যা বলি তা শুনুন।

3বিদেশী লোকরা যারা ঈশ্বরের উপাসনা করে না তারা আমার দিক থেকে মুখ ফিরিয়েছে।

ঐসব শক্তিশালী লোকরা আমায় হত্যা করার চেষ্টা করছে।

4দেখ, আমার ঈশ্বর আমায় সাহায্য করবেন।

আমার প্রভু আমায় সহায়তা দেবেন।

5যারা আমার বিরুদ্ধে গিয়েছে, আমার ঈশ্বর তাদের শাস্তি দেবেন।

ঈশ্বর আমার প্রতি বিশ্বস্ত হবেন এবং ঐসব লোকের বিনাশ করবেন।

6হে ঈশ্বর, আমি আপনাকে স্বেচ্ছাবলি উৎসর্গ করব।

প্রভু, আমি আপনার নামের প্রশংসা করবো কারণ সেটি এত ভালো!

7আমি আপনার নামের প্রশংসা করব কারণ আমার সব সঙ্কট থেকে আপনি আমায় রক্ষা করেছেন।

আমি আমার শত্রুদের পরাজিত হতে দেখেছি।

55

পরিচালকের প্রতি: বাদ্যযন্ত্র সহ দায়ূদের একটি মস্কীল।

1ঈশ্বর আমার প্রার্থনা শুনুন।

করুণার জন্য আমার যে প্রার্থনা তাকে উপেক্ষা করবেন না।

2ঈশ্বর, দয়া করে আমার প্রার্থনা শুনুন এবং উত্তর দিন।

আমাকে কোন্ জিনিস মানসিকভাবে যন্ত্রণা দেয় তা আপনার কাছে বলতে দিন।

3আমি যে সব জিনিষে ভয় পাই আমার শত্রু সেইগুলো বলছে।

ঐ দুষ্ট লোকটি আমাকে বলছে, আমার শত্রুরা যারা ক্রোধে উন্মত্ত তারা আমায় আক্রমণ করছে।

ওরা আমার মাথার ওপর হুড়মুড় করে সংকটসমূহ এনে ফেলেছে।

4আমার হৃদয়ের ভিতরে ঘাত-প্রতিঘাত হয়ে যাচ্ছে।

মৃত্যু ভয়ে আমি ভীত হয়ে রয়েছি।

5আতঙ্কে আমি কাঁপছি।

আমি সন্ত্রস্ত।

6আহা, আমার যদি ঘুঘু পাখীর মত ডানা থাকত!

তাহলে আমি উড়ে গিয়ে একটা বিশ্রামের জায়গা খুঁজে নিতাম।

7আমি মরুভূমির অনেক দূরের কোন জায়গায় চলে যেতাম।

8আমি ছুট দিতাম। আমি পালিয়ে যেতাম।

এই সমস্যার ঝড় থেকে আমি পালিয়ে যেতাম।

9প্রভু আমার, ওদের মিথ্যা বলা আপনি বন্ধ করুন।

আমি এই শহরে হিংসাত্মক ব্যাপার এবং লড়াই দেখছি।

10এই শহরের প্রতিটি জায়গায় দিনরাত্রি জুড়ে

অপরাধ ও ধ্বংসাত্মক কাজ লেগেই রয়েছে।

11রাস্তাগুলোতে অপরাধ বেড়ে গেছে।

লোকজন সর্বত্র মিথ্যা কথা বলছে এবং ঠকাচ্ছে।

12এটা যদি আমার শত্রুরা আমাকে অপমান করতো,

আমি সহ্য করতে পারতাম।

এটা যদি আমার শত্রুরা আমায় আক্রমণ করতো

আমি লুকোতে পারতাম।

13কিন্তু হে আমার সখা, বন্ধু,

আপনি স্বয়ং আমায় আক্রমণ করেছেন।

14যখন আমরা একসঙ্গে ভীড়ের মধ্যে দিয়ে ঈশ্বরের মন্দিরে হেঁটে যেতাম,

তখন নিজেদের গোপন কথা একে অপরের সঙ্গে বিনিময় করে কত নিকটভাবে কথা বলেছি।

15যেন অত্যন্ত বিস্ময়করভাবে মৃত্যু এসে আমার শত্রুদের গ্রাস করে!

পৃথিবী ফাঁক হয়ে যাক্ এবং ওদের জীবন্ত গিলে ফেলুক! কেন?

কারণ ওরা সবাই মিলে ভয়ঙ্কর সব কু-পরিকল্পনা করে।

16সাহায্যের জন্য আমি ঈশ্বরকে ডাকবো,

প্রভু অবশ্যই আমাকে উদ্ধার করবেন।

17সন্ধ্যায়, সকালে, দুপুরে আমি ঈশ্বরের সঙ্গে কথা বলি।

আমি তাঁকে বলব, কোন্ বিষয় আমাকে ক্লেশগ্রস্ত করে এবং তিনি আমার কথা শোনেন।

18আমি অনেক যুদ্ধ করেছি।

সর্বদাই ঈশ্বর আমায় উদ্ধার করেছেন এবং নিরাপদে ফিরিয়ে এনেছেন।

19ঈশ্বর, আমার কথা শোনেন।

সেই অনন্ত রাজা অবশ্যই আমায় সাহায্য করবেন।

কিন্তু আমার শত্রুরা ঈশ্বরকে ভয় করে না বা তাঁকে শ্রদ্ধাও করে না।

তারা তাদের হৃদয় এবং জীবন বদলাবে না।

20ওরা প্রতিশ্রুতি ভঙ্গ করে

এবং নিজের বন্ধুদের আক্রমণ করে।

21আমার শত্রুরা খুব মসৃণভাবে কথা বলে,

শান্তির কথা বললেও ওরা যুদ্ধের পরিকল্পনা করে।

ওদের কথা মাখনের মত মসৃণ,

কিন্তু ঐসব কথা ছুরির মতই কাটে।

22তোমার যোদ্ধাদের প্রভুর কাছে সমর্পণ কর

তিনি তোমাদের যত্ন নেবেন।

ঈশ্বর ভালো লোকদের পরাজিত হতে দেবেন না।

23তোমার চুক্তির অঙ্গ অনুসারে, ঐসব খুনী ও মিথ্যাবাদীদের অর্ধেক জীবন শেষ হওয়ার আগেই

হে ঈশ্বর আপনি ওদের কবরে পাঠান

এবং আমার চুক্তির একটি অংশ হিসেবে আমি আপনাতে আস্থা রাখব।

56

পরিচালকের প্রতি: “সুদূর ওক গাছের পারাবত।” গানটির পর্দায় গাওয়া দায়ূদের একটি মিক্তাম যখন পলেষ্টীয়রা তাঁকে গাতে বন্দী করেছিল।

1ঈশ্বর, লোকে আমায় আক্রমণ করেছে তাই আমার প্রতি কৃপা করুন।

ওরা সর্বক্ষণ ধরে আমার সঙ্গে যুদ্ধ করে চলেছে, আমায় তাড়া করে চলেছে।

2আমার শত্রুরা ক্রমাগত আমায় আক্রমণ করে চলেছে।

ওখানে অসংখ্য যোদ্ধা আছে।

3যখন আমি ভীত হয়ে পড়ি তখন আপনাতে আমার বিশ্বাস স্থাপন করি।

4আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাই আমি ভয় পাই না। মানুষ আমার কী করবে!

আমার প্রতি ঈশ্বরের শপথের জন্য আমি তাঁর প্রশংসা করি।

5শত্রুরা সব সময় আমার কথাকে বিকৃত করে।

সর্বদাই ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে।

6আমাকে হত্যা করবার একটা পথ খুঁজে পাবার আশায়

ওরা একসঙ্গে লুকিয়ে থেকে আমার গতিবিধি লক্ষ্য করে।

7ঈশ্বর, ওদের অন্য দেশে বিদায় করে দিন।

হে ঈশ্বর, ওদের দুষ্ট কাজের জন্য ওদের শাস্তি দিন।

আপনার ক্রোধ দেখান এবং ঐসব জাতিদের পরাজিত করুন।

8আপনি জানেন যে আমি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত।

আমি যে কত কেঁদেছি তাও আপনি জানেন।

আপনি নিশ্চয় আমার চোখের জলের হিসেব রেখেছেন।

9তাই যখন আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তখন আমার শত্রুদের পরাজিত করুন।

আমি জানি আপনি তা করতে পারবেন।

কারণ আপনিই আমার ঈশ্বর!

10তাঁর প্রতিশ্রুতির জন্য আমি ঈশ্বরের প্রশংসা করি।

আমার প্রতি তাঁর প্রতিশ্রুতির জন্য আমি প্রভুর প্রশংসা করি।

11আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাই আমি ভয় পাই না।

মানুষ আমার কী করবে!

12ঈশ্বর, আমি আপনার কাছে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছি এবং যা প্রতিশ্রুতি দিয়েছি তা আমি পালন করবো।

আমি আপনাকে আমার ধন্যবাদ উৎসর্গ নিবেদন করবো।

13কেন? কারণ আপনি আমাকে মৃত্যু থেকে উদ্ধার করেছেন।

পরাজয় থেকে আপনি আমায় রক্ষা করেছেন।

তাই আমি প্রকাশ্য দিবালোকে ঈশ্বরের উপাসনা করবো

যাতে কেবলমাত্র জীবিত লোকেরা দেখতে পায়।

57

পরিচালকের প্রতি: সুর “ধ্বংস করো না।” গানটির পর্দায় গাওয়া দায়ূদের একটি মিকতাম, যখন তিনি শৌলের কাছ থেকে পালিয়ে গুহায় লুকিয়ে ছিলেন।

1ঈশ্বর, আমার প্রতি ক্ষমাশীল হোন।

সদয় হোন কেননা আমার আত্মা আপনাতে বিশ্বাস রাখে।

যখন সমস্যা আসে,

তখন আমি সুরক্ষার জন্য আপনার কাছে আসি।

2আমি পরাৎ‌‌পর ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করি।

ঈশ্বর সম্পূর্ণভাবে আমার যত্ন নেন!

3স্বর্গ থেকে তিনি আমায় সাহায্য দেন ও রক্ষা করেন।

যারা আমায় অবদমিত করে তাদের তিনি পরাজিত করেন।

আমার প্রতি ঈশ্বর

তাঁর প্রকৃত ভালোবাসা প্রদর্শন করেন।

4আমার জীবন সঙ্কটাপন্ন।

শত্রুরা আমার চারদিকে ঘিরে রয়েছে।

ওরা মানুষখেকো সিংহদের মত;

ওদের দাঁতগুলো তীরের মত তীক্ষ্ণ;

ওদের জিভগুলো তরবারির মত ধারালো।

5হে ঈশ্বর, আপনি স্বর্গের চেয়েও ওপরে।

আপনার মহিমা পৃথিবীকে আবৃত করে।

6আমার শত্রুরা আমার জন্য একটা ফাঁদ পেতেছে।

ওরা আমায় ফাঁদে ফেলতে চাইছে।

ওরা আমার পথে একটা গভীর গর্ত খুঁড়েছে যাতে আমি ওর মধ্যে পড়ে যাই,

কিন্তু ওরা নিজেরাই তার মধ্যে পড়ে গেছে!

7কিন্তু ঈশ্বর আমায় নিরাপদে রাখবেন।

তিনি আমায় সাহস দেবেন এবং আমি তাঁর প্রশংসা করবো।

8হে আমার আত্মা, জেগে ওঠো!

হে সারেঙ্গী, হে বীণা, তোমাদের সঙ্গীত শুরু কর! এস আমরা উষাকালকে জাগিয়ে তুলি।

9আমার প্রভু সকলের কাছে আমি আপনার প্রশংসা করি।

সব জাতির কাছেই আমি আপনার প্রশংসা করি।

10আপনার প্রকৃত ভালোবাসা, আকাশের উচ্চতম মেঘের থেকেও উচ্চ!

11হে ঈশ্বর, স্বর্গকেও অতিক্রম করে যাও।

আপনার মহিমা পৃথিবীকে আবৃত করুক।

58

পরিচালকের প্রতি: “বিনাশ করো না” গানটির পর্দায় গাওয়া দায়ূদের একটি মিকতাম।

1ওহে বিচারকগণ, তোমরা তোমাদের বিচারে ন্যায় সঙ্গত নও।

তোমরা সৎ‌ভাবে লোকের বিচার করছো না।

2না, তোমরা শুধুই খারাপ কাজ করার কথা ভাবো।

এই দেশে তোমরা হিংসাত্মক অপরাধসমূহ কর।

3সেই সব মন্দ লোক যখনই জন্মায় তখন থেকেই ওরা ভুল কাজ করতে শুরু করে।

জন্ম থেকেই ওরা মিথ্যাবাদী।

4ওদের ক্রোধ সাপের বিষের মতই ভয়ঙ্কর এবং বধির গোখুরে সাপের মত।

ওরা সত্য কথা শুনতে অস্বীকার করে।

5গোখুরে সাপরা সাঁপুড়ের বীণের সুর বা গান শুনতে পায় না।

ঐসব মন্দ লোকরাও সেইসব সাপের মত, কারণ তারা কু-চক্রান্ত করে।

6প্রভু, ঐ লোকগুলো সিংহের মত।

তাই হে প্রভু, ওদের দাঁতগুলো ভেঙে দিন।

7নর্দমা দিয়ে যেমন জল গড়িয়ে যায়, ঐ লোকগুলোও যেন সেভাবেই অদৃশ্য হয়ে যায়।

পথের ধারে আগাছার মত ওরা যেন বিনষ্ট হয়।

8ওরা শামুকের মত হোক্, নড়বার সময় যেন গলে গলে যায়।

ওরা যেন জন্ম-মৃত শিশুর মত কোনদিন দিনের আলো না দেখে।

9যে কাঁটাঝোপকে জ্বালানী হিসেবে জ্বালিয়ে রান্নার পাত্র গরম করা হয়

ওরা যেন সেই কাঁটাঝোপের জ্বালানীর মত বিনষ্ট হয়।

10একজন সৎ‌ লোক তখন খুশী হবে যখন সে দেখবে

তার প্রতি করা অন্যায় কাজের জন্য মন্দ লোকরা শাস্তি পাচ্ছে।

সে সেই রকম সৈনিকের মত হবে যে

তার সমস্ত শত্রুদের পরাজিত করেছে।+ 58:10 সে … করেছে আক্ষরিক অর্থে, “সে তার পা-দুটো দুষ্ট লোকেদের রক্ত দিয়ে ধোবে।”

11যখন এটা ঘটবে, তখন লোকে বলবে: “সৎ‌ লোকেরা সত্যিই পুরস্কৃত।

সত্যই একজন ঈশ্বর আছেন যিনি পৃথিবীর বিচার করেন।”

59

পরিচালকের প্রতি: “বিনাশ করো না।” গানটির পর্দায় গাওয়া দায়ূদের একটি মিকতাম যখন শৌল দায়ূদকে হত্যা করবার জন্য তাঁর বাড়ীতে লোক পাঠিয়েছিলেন।

1ঈশ্বর আমাকে আমার শত্রুদের হাত থেকে রক্ষা করুন।

যারা আমার সঙ্গে লড়াই করতে এসেছে তাদের পরাজিত করতে আমায় সাহায্য করুন।

2সেই সব লোক যারা মন্দ কাজ করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন।

ঐসব খুনীদের হাত থেকে আমায় রক্ষা করুন।

3দেখুন শক্তিশালী লোকরা আমার জন্য অপেক্ষা করছে।

যদিও আমি কোন পাপ বা অপরাধ করিনি

তবুও ওরা আমায় হত্যা করার জন্য অপেক্ষা করছে।

4আমি কোন ভুল করি নি কিন্তু আমাকে আক্রমণ করার জন্য ওরা এখানে ছুটে এসেছে।

প্রভু, উঠুন এবং এসে আমায় সাহায্য করুন। দেখুন কি ঘটছে।

5প্রভু, আপনিই সর্বশক্তিমান ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর!

উঠুন এবং ঐসব লোককে শাস্তি দিন।

ঐসব বদ বিশ্বাসঘাতকদের প্রতি এতটুকু দয়া দেখাবেন না।

6ঐসব লোকরা কুকুরের মত

যারা সন্ধ্যা বেলায় ক্রুদ্ধ গর্জন করতে করতে

এবং রাস্তায় ঘুরতে ঘুরতে শহরে আসে।

7ওদের হুমকি ও অপমান শুনুন।

ওরা ঐসব নির্মম কথাগুলো বলছে।

কিন্তু ওরা খেয়াল করে না কারা তা শুনছে।

8প্রভু ওদের আপনি উপহাস করুন।

ওদের সকলকে বিদ্রূপ করুন।

9আমি আপনার উদ্দেশ্যে আমার বন্দনা গান করবো।

ঈশ্বর, উঁচু পর্বতে আপনিই আমার নিরাপদ স্থান।

10ঈশ্বর আমায় ভালোবাসেন এবং তিনি আমাকে জয়ী হতে সাহায্য করবেন।

তিনি আমায় শত্রুদের পরাজিত করতে সাহায্য করবেন।

11হে ঈশ্বর, ওদের নিছক হত্যা করবেন না, নতুবা আমার লোকেরা তাদের ভুলে যেতে পারে। কে তাদের জয় এনে দিয়েছে?

হে আমার প্রভু এবং রক্ষাকারী, আপনার ক্ষমতা বলে ওদের আপনি পরাজিত করুন। ছত্রভঙ্গ করুন।

12ঐসব মন্দ লোক মিথ্যা কথা বলে ও অভিশাপ দেয়।

ওরা যা বলেছে তার জন্য ওদের শাস্তি দিন।

ওদেরই দম্ভের ফাঁদে ওদের পড়তে দিন।

13আপনার ক্রোধে ওদের ধ্বংস করে দিন।

ওদের সম্পূর্ণরূপে বিনাশ করুন!

সারা পৃথিবীকে বুঝতে দিন যে স্বয়ং ঈশ্বর ইস্রায়েলে শাসন করছেন!

14ঐসব মন্দ লোক, ঘেউ ঘেউ করা ভ্রাম্যমান কুকুরের মত,

রাতের বেলায় শহরে এসেছে।

15তারা কিছু খাবারের খোঁজে ঘুরে বেড়াবে, কিন্তু কোন খাবার পাবে না,

রাতে বিশ্রাম করবার জন্যও কোন জায়গা তারা খুঁজে পাবে না।

16কিন্তু সকালে, আমি আপনার প্রশংসা গান গাইবো।

আমি আপনার প্রেমে আনন্দ উল্লাস করবো।

কেন? কারণ উচ্চ পর্বতে আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল।

সংকট এলে আমি আপনার কাছে ছুটে যেতে পারবো।

17আপনার প্রশংসা করে আমি গান গাইবো। কেন?

কারণ উচ্চ পর্বতে আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল।

আপনি সেই ঈশ্বর যিনি আমায় ভালোবাসেন!

60

পরিচালকের প্রতি: “চুক্তির লিলি ফুল” গানটির পর্দায় গাওয়া দায়ূদের একটি মিক্তাম। যখন দায়ূদের অরাম-নহরয়িম ও অরাম-সোবার সঙ্গে যুদ্ধ হয় এবং যখন যোয়াব লবণ উপত্যকায় ইদোমের 12,000 সৈন্যকে পরাজিত করে ফিরে এসেছিলো তখনকার গীত।

1হে ঈশ্বর, আপনি আমাদের ওপর ক্রুদ্ধ ছিলেন।

আপনি আমাদের বাতিল করে দিয়েছেন, আমাদের ধ্বংস করে দিয়েছেন।

দয়া করে আমাদের পুনরুদ্ধার করুন।

2আপনিই ভূমিকম্প করিয়েছেন এবং পৃথিবীকে দ্বিধাবিভক্ত করেছেন।

আমাদের পৃথিবী টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে।

দয়া করে একে ঠিক করুন।

3আপনি আপনার লোকদের বহু সমস্যা দিয়েছেন।

আমরা নেশাগ্রস্ত লোকদের মত টলমল করতে করতে পড়ে যাচ্ছি।

4যারা আপনাকে উপাসনা করে তাদের আপনি সতর্ক করেছেন।

এখন তারা শত্রুদের হাত থেকে পালিয়ে যেতে পারে।

5আপনার পরাক্রম প্রয়োগ করে আমাদের উদ্ধার করুন!

আমার প্রার্থনার উত্তর দিন এবং যাদের আপনি ভালোবাসেন তাদের রক্ষা করুন!

6ঈশ্বর তাঁর মন্দিরে কথা বলেছেন এবং এতে আমি খুব খুশী!

তিনি বলেছেন, “আমার লোকদের সঙ্গে আমি এই ভূখণ্ড ভাগ করে নেব।

আমি ওদের শিখিম দেবো।

আমি ওদের সুক্কোতের উপত্যকা দেবো।

7গিলিয়দ এবং মনঃশি আমার হবে।

ইফ্রয়িম আমার মাথার শিরস্ত্রাণ হবে।

যিহূদা হবে আমার বিচারদণ্ড।

8মোয়াব দেশ আমার পা ধোয়ার গামলা হবে।

ইদোম আমার জুতো বহনকারী ক্রীতদাস হবে।

আমি পলেষ্টীয়দের পরাজিত করে বিজয় উল্লাসে চিৎকার করে উঠবো!”

9 কিন্তু ঈশ্বর, আপনি আমাদের ত্যাগ করলেন!

আমাদের সৈন্যদের সঙ্গে আপনি গেলেন না!

তাই কে আমাকে ঐ দৃঢ় ও সুরক্ষিত শহরে নিয়ে যাবে?

ইদোমের বিরুদ্ধে যুদ্ধ করতে কে আমায় নেতৃত্ব দেবে?

11ঈশ্বর, শত্রুদের পরাজিত করতে আমাদের সাহায্য করুন!

জনগণ আমাদের সাহায্য করতে পারে না!

12একমাত্র ঈশ্বরই আমাদের শক্তিশালী করতে পারেন।

একমাত্র ঈশ্বরই আমাদের শত্রুদের পরাজিত করতে পারেন!

61

সঙ্গীত পরিচালকের প্রতি: তন্ত্রবাদ্য সহযোগে দায়ূদের গানগুলির অন্যতম।

1হে ঈশ্বর, আমার প্রার্থনা সঙ্গীত শুনুন।

আমার প্রার্থনা শুনুন।

2আমি যেখানেই থাকি, যতই দুর্বল হই না কেন,

আমি সাহায্যের জন্য আপনাকে ডাকবো!

আমাকে বহু বহু উঁচুতে

নিরাপদ স্থানে নিয়ে চলুন।

3আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল!

আপনিই সেই শক্তিশালী দুর্গ যা আমাকে আমার শত্রুদের থেকে রক্ষা করে।

4আমি চিরদিনের জন্য আপনার তাঁবুতে থাকতে চাই।

যেখানে আপনি আমায় সুরক্ষিত করবেন আমি সেখানেই লুকিয়ে থাকতে চাই।

5হে ঈশ্বর, আপনাকে যা দেবার প্রতিশ্রুতি আমি করেছি তা আপনি শুনেছেন।

কিন্তু আপনার অনুগামীদের যা আছে, তার প্রতিটি জিনিসই আপনার কাছ থেকে এসেছে।

6রাজাকে দীর্ঘ জীবন দিন!

তাকে চিরদিন জীবিত থাকতে দিন!

7তাকে চিরদিন ঈশ্বরের সঙ্গে বেঁচে থাকতে দিন!

আপনার প্রকৃত ভালোবাসা দিয়ে তাকে আপনি রক্ষা করুন।

8আমি চিরকাল আপনার নামের প্রশংসা করবো।

আমি যা প্রতিশ্রুতি দিয়েছি, প্রতিদিনই আমি তা পালন করবো।

62

সঙ্গীত পরিচালকের প্রতি: যিদূথূনের উদ্দেশ্যে দায়ূদের একটি গীত।

1যাই ঘটুক না কেন, ঈশ্বর আমায় উদ্ধার করবেন এই আশায় আমার আত্মা ধৈর্য্য ধরে অপেক্ষা করছে।

আমার পরিত্রাণ একমাত্র তাঁর কাছ থেকেই আসবে।

2হয়তো আমার অনেক শত্রু আছে, কিন্তু ঈশ্বরই আমার দুর্গ।

ঈশ্বর আমায় রক্ষা করেন।

উঁচু পর্বতে ঈশ্বরই আমার নিরাপদ আশ্রয়স্থল।

আমার মস্ত বড় শত্রুও আমায় পরাজিত করতে পারবে না।

3কতক্ষণ তোমরা আমায় আক্রমণ করবে?

আমি একটা ঝুঁকে পড়া দেওয়ালের মত।

আমি একটা ভগ্ন প্রায় বেড়ার মত।

4আমার গুরুত্ব থাকা সত্ত্বেও

ঐসব লোক আমার বিনাশের পরিকল্পনা করছে।

আমার সম্পর্কে মিথ্যা বলে ওরা আনন্দ পায়।

জনসমক্ষে ওরা আমার সম্পর্কে ভাল কথা বলে

কিন্তু গোপনে আমায় অভিশাপ দেয়।

5আমাকে রক্ষা করবার জন্য আমার আত্মা ধৈর্য্য ধরে শুধুমাত্র ঈশ্বরের অপেক্ষা করছে!

ঈশ্বর আমার একমাত্র আশা।

6ঈশ্বরই আমার দুর্গ। ঈশ্বরই আমায় রক্ষা করেন।

উঁচু পর্বতে ঈশ্বরই আমার নিরাপদ আশ্রয়স্থল।

7আমার মহিমা ও জয় ঈশ্বরের কাছ থেকে আসে।

তিনিই আমার দৃঢ় দুর্গ, তিনিই আমার নিরাপদ আশ্রয়স্থল।

8হে লোক সকল, সর্বদাই ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো।

তোমাদের সব সমস্যা ঈশ্বরকে বল।

ঈশ্বরই আমাদের নিরাপদ আশ্রয়স্থল।

9প্রকৃতপক্ষে লোকজন কোন সাহায্য করতে পারে না।

প্রকৃত সাহায্যের জন্য তোমরা ওদের ওপর নির্ভর করতে পারবে না।

ঈশ্বরের সঙ্গে তুলনা করলে,

ওরা একটি বাতাসের ফুত্‌কার ছাড়া আর বেশী কিছু নয়।

10জোর করে কেড়ে নেওয়ার ব্যাপারে তোমার ক্ষমতার ওপর বিশ্বাস কর না।

একদম ভেবো না যে চুরি করে কিছু নিয়ে লাভবান হবে।

যদি তুমি ধনী হও,

তবে মোটেই বিশ্বাস করো না সম্পদ তোমায় সাহায্য করবে।

11ঈশ্বর বলেন, একটাই মাত্র জিনিস আছে যার ওপর তুমি নির্ভর করতে পারো এবং আমি তা বিশ্বাস করি।

“একমাত্র ঈশ্বরের কাছ থেকেই শক্তি আসে!”

12হে আমার প্রভু, আপনার ভালোবাসাই প্রকৃত ভালোবাসা।

লোকে যে কাজ করে তার জন্যই আপনি তাকে পুরস্কার বা শাস্তি দেন।

63

দায়ূদের একটি গীত: যখন থেকে তিনি যিহূদার মরুভূমিতে ছিলেন।

1ঈশ্বর, আপনিই আমার ঈশ্বর।

আমি আপনাকে ভীষণভাবে চাই।

রৌদ্রদগ্ধ শুকনো জমির মত,

আমার দেহ ও আত্মা আপনার জন্য তৃষ্ণার্ত হয়ে রয়েছে।

2হ্যাঁ, আপনার মন্দিরে আমি আপনাকে দেখেছি।

আপনার শক্তি এবং মহিমাও আমি দেখেছি।

3আপনার ভালোবাসা জীবনের চেয়েও উত্তম।

আমার ওষ্ঠদ্বয় আপনারই প্রশংসা করে।

4হ্যাঁ, আমার এ জীবনে আমি আপনারই প্রশংসা করবো।

আপনার পবিত্র নামে আমি দু-হাত তুলে প্রার্থনা করবো।

5আমি এমনই সন্তুষ্ট হব যেন আমি সব থেকে সেরা খাবার খেয়েছি।

এবং আমার আনন্দপ্লুত মুখ দিয়ে আমি আপনারই প্রশংসা করবো।

6যখন আমি বিছানায় শুতে যাবো তখন আমি আপনাকে স্মরণ করবো।

মধ্যরাত্রে আমি আপনার ধ্যান করব।

7আপনি সত্যিই আমাকে সাহায্য করেছেন!

আপনি যখন আমায় সুরক্ষা দেন তখন আমি আনন্দোল্লাস করি!

8আমার আত্মা আপনাকে জড়িয়ে ধরে থাকে।

আপনার ডান হাত আমাকে সহায়তা দেয়।

9যারা আমায় মেরে ফেলতে ইচ্ছা করে ওরা সবাই ধ্বংসপ্রাপ্ত হবে।

ওরা ওদের কবরে তলিয়ে যাবে।

10তরবারির দ্বারা ওদের মৃত্যু হবে।

বুনো কুকুর ওদের মৃতদেহ ছিঁড়ে খাবে।

11কিন্তু রাজা দায়ূদ তাঁর ঈশ্বরকে নিয়েই সুখী হবে

এবং যারা তাঁকে মান্য করে তারাই ঈশ্বরের প্রশংসা করবে কারণ তিনি সব মিথ্যাবাদীকে পরাজিত করেছেন।

64

সঙ্গীত পরিচালকের প্রতি: দায়ূদের একটি গীত।

1ঈশ্বর, আমার কথা শুনুন।

আমার শত্রু আমায় শাসাচ্ছে। আমাকে তার হাত থেকে রক্ষা করুন!

2শত্রুর গোপন চক্রান্ত থেকে আমায় রক্ষা করুন।

ঐ মন্দ লোকেদের কাছ থেকে আমায় লুকিয়ে রাখুন।

3ওরা আমার সম্পর্কে খারাপ ও মিথ্যা কথা বলেছে।

ওদের জিভ তীক্ষ্ণ তরবারির মত, ওদের তিক্ত কথা যেন বিভক্ত তীরের মত।

4ওদের গোপন ডেরা থেকে ওরা নির্ভয়ে

এবং অতর্কিতে সরল ও সৎ‌ মানুষদের দিকে তীর ছোঁড়ে।

5মন্দ কাজে ওরা একে অন্যকে উৎসাহিত করে।

ওরা ওদের ফাঁদ পাতার কথাবার্তা বলে, ওরা একে অন্যকে বলে, “কেউ এই ফাঁদ দেখতে পাবে না!”

6ওরা ওদের ফাঁদ লুকিয়ে রেখেছে।

ওরা জীবন্ত বলিসমূহের সন্ধানে আছে।

মানুষ খুব চতুর হতে পারে, তাই ওরা কি ফন্দি করছে তা জানা মুস্কিল।

7কিন্তু ঈশ্বরও ওদের দিকে “তীর” নিক্ষেপ করতে পারেন!

এটা জানতে পারার আগেই দুষ্ট লোকরা জখম হয়ে যাবে।

8মন্দ লোকরা অন্য লোকের খারাপ করারই চিন্তা করে।

কিন্তু ঈশ্বর ওদের দুষ্ট পরিকল্পনা ভেস্তে দিতে পারেন এবং ঐ কু-পরিকল্পনা ওদের ওপরেই ঘটাতে পারেন।

তখন যারাই ওদের দেখবে

তারা বিস্ময়ে অভিভূত হয়ে মাথা নাড়াবে।

9লোকরা দেখবে ঈশ্বর কি করেছেন।

তাঁর সম্পর্কে তারা অন্য লোকদের বলবে।

তখন প্রত্যেকে ঈশ্বর সম্পর্কে আরও বেশী জানতে পারবে।

ওরা তাঁকে ভয় ও শ্রদ্ধা করতে শিখবে।

10একজন ভালো লোক আনন্দের সঙ্গে প্রভুর সেবা করে

এবং তাঁর ওপর নির্ভর করে।

একজন ভাল ও সৎ‌ লোক ঈশ্বরকে তার অন্তর থেকে প্রশংসা করে।

65

সঙ্গীত পরিচালকের প্রতি: দায়ূদের একটি প্রশংসা গীত।

1সিয়োনে বিরাজমান হে ঈশ্বর, আমি আপনার প্রশংসা করি।

আপনাকে যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আমি দিয়েছি।

2আপনি যে সব কাজ করেছেন সে সম্পর্কে আমরা বলে থাকি।

আপনিও আমাদের প্রার্থনা শুনেছেন।

যারা আপনার কাছে আসে, তাদের প্রত্যেকের প্রার্থনা আপনি শোনেন।

3যখন আমাদের পাপের ভার অতিরিক্ত বেড়ে যায়,

তখন আপনি সেই পাপ ভার লাঘব করেন।

4ঈশ্বর, আপনিই আপনার লোকদের মনোনীত করেন।

আপনার মন্দিরে এসে আপনার উপাসনা করার জন্য আপনিই আমাদের মনোনীত করেছেন।

আপনার মন্দিরে, আপনার পবিত্র প্রাসাদে,

যে সব মনোরম জিনিস আছে, তাই দিয়ে আমরা সন্তুষ্ট হব!

5ঈশ্বর আপনি আমাদের রক্ষা করেন।

ভালো লোকরা আপনার কাছে প্রার্থনা করে এবং আপনি তাদের প্রার্থনার উত্তর দেন।

তাদের জন্য আপনি আশ্চর্য কার্য করেন।

সারা পৃথিবীতে লোকরা আপনাতে আস্থা রাখে।

6ঈশ্বর তাঁর শক্তি দিয়ে পর্বত সৃষ্টি করেছেন।

আমাদের চারপাশে আমরা তাঁর শক্তিকে দেখতে পাই।

7উত্তাল সমুদ্রকে ঈশ্বর শান্ত করেছেন।

ঈশ্বরই পৃথিবীতে “জনসমুদ্রসমূহ” সৃষ্টি করেছেন।

8আপনি যেসব বিস্ময়কর জিনিস করেন, তাতে সারা পৃথিবীর লোক বিস্ময়-বিহ্বল হয়েছে।

সূর্যোদয় ও সূর্যাস্ত আমাদের প্রচণ্ড সুখী করে!

9আপনিই জমির যত্ন নেন।

আপনিই জমিতে সেচ দেন এবং তাতে ফসল ফলান।

হে ঈশ্বর, আপনিই সেই জন, যিনি নদী ও খালগুলি জলে ভরে দিয়েছেন

এবং ফসল ফলাতে সাহায্য করেছেন।

10হাল দেওয়া জমিতে আপনিই বৃষ্টি ঝরান।

আপনিই জমিকে জল দিয়ে সিক্ত করেন।

আপনিই বৃষ্টির জল দিয়ে জমিকে নরম করেন

এবং আপনিই কচি চারা জন্মাতে দেন।

11আপনি ভালো ফসল দিয়ে নতুন বছর শুরু করেন।

আপনি বিভিন্ন ফসল দিয়ে গাড়ীগুলি ভরে দেন।

12পাহাড় ও মরুভূমি ঘাসে আচ্ছাদিত হয়ে আছে।

13চারণ ভূমিগুলো মেষে ভরে রয়েছে।

উপত্যকাগুলো ফসলে পরিপূর্ণ হয়েছে।

প্রত্যেকটি মানুষ আনন্দে ধ্বনি দিচ্ছে এবং গান গাইছে।

66

সঙ্গীত পরিচালকের প্রতি: একটি প্রশংসা গীত।

1সমগ্র পৃথিবী উচ্চ স্বরে ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি কর!

2তাঁর মহিমাময় নামের প্রশংসা কর!

প্রশংসা গান গেয়ে তাঁর নামের সম্মান কর!

3ঈশ্বরকে বল তাঁর কীর্তিগুলি কি অনবদ্য!

হে ঈশ্বর, আপনার পরাক্রমের মহত্বে আপনার শত্রুরা তাদের মাথা আপনার কাছে অবনত করে; ওরা আপনার ভয়ে ভীত!

4সারা পৃথিবী যেন আপনার উপাসনা করে।

প্রত্যেকে যেন আপনার নামের প্রশংসা করে।

5ঈশ্বর যা যা করেছেন তার দিকে দেখ!

এইসব জিনিস আমাদের বিস্ময় বিহ্বল করে।

6ঈশ্বর, সমুদ্রকে শুষ্ক ভূমিতে পরিণত করেছেন।

আনন্দে উল্লাস করতে করতে

তাঁর লোকরা নদী হেঁটে পারাপার করেছে।

7ঈশ্বর, তাঁর পরাক্রমে পৃথিবী শাসন করছেন।

সর্বত্রই তিনি লোকের ওপর নজর রাখছেন।

কেউই তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হতে পারবে না।

8হে জনগণ, আমাদের ঈশ্বরের প্রশংসা কর।

তাঁর কাছে উচ্চস্বরে প্রশংসা গান গাও।

9ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন।

ঈশ্বর আমাদের রক্ষা করেন।

10মানুষ যেমন করে আগুনে রূপো পরীক্ষা করে, তেমন করে ঈশ্বর আমাদের পরীক্ষা করেছেন।

11ঈশ্বর, আপনি আমাদের ফাঁদে ফেলেছেন।

আপনি আমাদের ওপর ভারি বোঝা চাপিয়েছেন।

12আপনি আমাদের শত্রুদের আমাদের অতিক্রম করতে দিয়েছেন।

আগুন ও জলের ভেতর দিয়ে আপনি আমাদের টেনে-হিঁচড়ে নিয়ে গেছেন।

কিন্তু আপনি আমাদের নিরাপদ স্থানে নিয়ে এসেছেন।

13 তাই আমি আপনার মন্দিরে বলি নিয়ে যাবো।

যখন আমি সংকটের মধ্যে ছিলাম আমি আপনার সাহায্য চেয়েছিলাম।

আমি আপনার কাছে অনেক প্রতিশ্রুতি করেছিলাম।

যা আমি প্রতিশ্রুতি করেছিলাম, এখন তা আমি আপনাকে দিচ্ছি।

15আমি আপনার কাছে পাপমোচনের নৈবেদ্য উৎসর্গ করি।

আমি আপনাকে মেষসহ ধূপ উৎসর্গ করি।

আমি আপনাকে ছাগল ও ষাঁড়সমূহ উৎসর্গ করি।

16তোমরা যারা ঈশ্বরের উপাসনা করছ তারা আমার কাছে এসো,

আমি তোমাদের বলবো ঈশ্বর আমার জন্য কি করেছেন।

17 আমি তাঁর কাছে প্রার্থনা করেছিলাম,

আমি তাঁর প্রশংসা করেছিলাম।

আমার হৃদয় নির্মল ছিল

তাই আমার প্রভু আমার কথা শুনেছেন।

19ঈশ্বর আমার কথা শুনেছেন।

ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন।

20ঈশ্বরের প্রশংসা কর!

ঈশ্বর আমার দিক থেকে বিমুখ হন নি, তিনি আমার প্রার্থনা শুনেছেন।

আমার প্রতি তিনি তাঁর ভালোবাসা দেখিয়েছেন!

67

সঙ্গীত পরিচালকের প্রতি: বাদ্যযন্ত্রসহ একটি প্রশংসা গীত।

1হে ঈশ্বর, আমাদের কৃপা করুন এবং আশীর্বাদ করুন।

অনুগ্রহ করে আমাদের গ্রহণ করুন!

2হে ঈশ্বর, পৃথিবীর সমস্ত লোক যেন আপনার সম্পর্কে জানতে পারে।

প্রত্যেকটা জাতি যেন দেখতে পায় কেমন করে আপনি মানুষকে বাঁচান।

3হে ঈশ্বর, লোকরা যেন আপনার প্রশংসা করে!

যেন সমস্ত লোক আপনার প্রশংসা করে।

4সমস্ত জাতি আহ্লাদিত হয়ে আনন্দ উপভোগ করুন! কেন?

কারণ আপনি ন্যায়সঙ্গতভাবে লোকের বিচার করেন।

এবং আপনি প্রত্যেকটি জাতিকে শাসন করেন।

5হে ঈশ্বর, লোকরা যেন আপনার প্রশংসা করে!

সকল লোক যেন আপনার প্রশংসা করে।

6হে ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের আশীর্বাদ করুন।

আমাদের জমি যেন আমাদের ভাল আবাদ দেয়।

7ঈশ্বর যেন আমাদের আশীর্বাদ করেন।

পৃথিবীর সমস্ত লোক যেন ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে।

68

সঙ্গীত পরিচালকের প্রতি: দায়ূদের একটি প্রশংসা গীত।

1ঈশ্বর, আপনি উঠুন এবং শত্রুদের ছত্রভঙ্গ করুন।

তাঁর সব শত্রুরা যেন তাঁর থেকে দূরে পালিয়ে যায়।

2ধোঁয়া যেমন বাতাসে উড়ে যায়,

তেমনি আপনার শত্রুরা যেন ছত্রভঙ্গ হয়।

মোম যেমনভাবে আগুনে গলে যায়,

তেমনই করে যেন আপনার শত্রুরাও ধ্বংস হয়।

3কিন্তু ধার্ম্মিক লোকরা সুখী।

ধার্ম্মিক লোকরা ঈশ্বরের সঙ্গে আনন্দোল্লাসে সময় কাটাবে।

ধার্ম্মিক লোকরা নিজেদের উপভোগ করতে পারবে এবং প্রচণ্ড সুখী হবে!

4ঈশ্বরের উদ্দেশ্য গান গাও।

তাঁর নামে প্রশংসা কর। ঈশ্বরের জন্য পথ প্রস্তুত কর।

মরুভূমিতে তিনি রথে চড়ে আসছেন।

তাঁর নাম “যাঃ।” তাঁর নামের প্রশংসা কর!

5তাঁর পবিত্র মন্দিরে তিনিই অনাথের পিতার মত।

ঈশ্বর বিধবাদের যত্ন নেন।

6সঙ্গীহীন লোককে ঈশ্বর গৃহ দেন;

ঈশ্বর তাঁর লোকদের কারাগার থেকে মুক্ত করেন, তারা ভীষণ সুখী।

কিন্তু যে লোকরা ঈশ্বরের বিরোধিতা করবে তারা রৌদ্র দগ্ধ মরুভূমিতে বাস করবে।

7ঈশ্বর, আপনিই আপনার লোকদের মিশর থেকে বেরিয়ে আসতে নেতৃত্ব দিয়েছিলেন।

আপনিই মরুভূমিতে হেঁটে গিয়েছিলেন।

8এবং ভূমি কেঁপে উঠেছিল।

ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর স্বয়ং সীনয় পর্বতে নেমে এলেন এবং আকাশ বিগলিত হল।

9একটা পরিশ্রান্ত ও প্রাচীন ভূখণ্ডকে পুনরায় সতেজ করার জন্য

আপনি বৃষ্টি পাঠিয়েছিলেন।

10আপনার সব পশু সেই ভূখণ্ডে ফিরে এলো।

হে ঈশ্বর, সেই জায়গায় দরিদ্র লোকদের আপনি বহু ভাল জিনিস দিয়েছেন।

11ঈশ্বর আজ্ঞা দিলেন

এবং বহু লোক সুসমাচার দিতে গেল:

12“শক্তিশালী রাজার সৈনিকরা পালিয়ে গেছে! সৈনিকরা যুদ্ধ ফেরৎ‌ যে সব জিনিস আনবে, বাড়ীর মহিলারা সেগুলো ভাগ করে নেবে।

যারা বাড়ীতে আছে তারা সেই সব সম্পদ ভাগ করে নেবে।

13রূপোয় মোড়া ঘুঘুর ডানা ওরা পাবে।

সোনায় ঝকঝক্ করা ডানা তারা পাবে।”

14সল্‌মোন পর্বতে ঈশ্বর শত্রু রাজাদের ছত্রভঙ্গ করলেন।

ওরা হয়েছিল তুষারে ঝরে যাওয়ার মত।

15বাশন পর্বত অনেকগুলো শৃঙ্গ সম্বলিত এক বিরাট পর্বত।

16হে বাশন পর্বত, কেন তুমি সিয়োন পর্বতকে নীচু নজরে দেখ?

ঈশ্বর সিয়োন পর্বতকে ভালোবাসেন।

প্রভু চিরদিন সেখানে থাকবেন বলে স্থির করেছেন।

17ঈশ্বর পবিত্র সিয়োন পর্বতে আসেন।

তাঁর পিছু পিছু লক্ষ লক্ষ রথ আসে।

18লোকদের কাছ থেকে উপহার নেওয়ার জন্য,

এমনকি যারা তাঁর বিরুদ্ধে গিয়েছিল

তাদের কাছ থেকেও উপহার গ্রহণ করার জন্য

তিনি জাঁকজমক করে বন্দীদের নেতৃত্ব দিয়ে উচ্চ পর্বতের ওপরে গেলেন।

প্রভু ঈশ্বর সেখানে থাকার জন্য গেলেন।

19প্রভুর প্রশংসা কর!

দিনের পর দিন তিনি আমাদের ভার বহন করেন।

ঈশ্বর আমাদের রক্ষা করেন!

20তিনিই আমাদের ঈশ্বর, তিনি সেই ঈশ্বর যিনি আমাদের রক্ষা করেন।

প্রভু আমাদের ঈশ্বর, আমাদের মৃত্যু থেকে রক্ষা করেন।

21ঈশ্বর অবশ্যই দেখাবেন যে তিনি তাঁর শত্রুদের পরাজিত করেছেন।

যারা তাঁর বিরুদ্ধে লড়াই করেছে ঈশ্বর তাদের শাস্তি দেবেন।

22আমার প্রভু বলেছেন, “বাশন থেকে আমি আমার শত্রুদের নিয়ে আসবো,

পশ্চিম দেশ থেকে আমি শত্রুদের নিয়ে আসবো।

23তোমরা তাদের রক্তের ওপর দিয়ে হাঁটতে পারবে।

তোমাদের কুকুর ওদের রক্ত চেটে খাবে।”

24ঈশ্বরের শোভাযাত্রার দিকে তাকিয়ে দেখ।

আমার ঈশ্বর, আমার রাজার পবিত্র শোভাযাত্রার দিকে তাকিয়ে দেখ।

25প্রথমেই আসছে গায়করা, তাদের পেছনে রয়েছে বীণাযন্ত্র বাদ্যকারীগণ

যাদের অনুসরণ করছিল খঞ্জণী বাজনারতা মেয়েরা।+ 68:25 মেয়েরা আক্ষরিক অর্থে, হিব্রু শব্দে “মেয়েরা” সঙ্গীত শিল্পী অথবা ছোট ছেলেদের গানের দলকেও বোঝাতে পারে।

26মহাসমাবেশে ঈশ্বরের প্রশংসা কর!

হে ইস্রায়েলের লোকরা, প্রভুর প্রশংসা কর!

27ছোট বিন্যামীন নামক উপজাতি তাদের নেতৃত্ব দিচ্ছে।

সেখানে যিহূদার বড় পরিবারও রয়েছে।

সবূলূন এবং নপ্তালির নেতারাও সেখানে রয়েছেন।

28ঈশ্বর, আপনার ক্ষমতা আমাদের দেখান!

যে ক্ষমতা আমাদের জন্য অতীতে ব্যবহার করেছেন সেই ক্ষমতা প্রদর্শন করুন।

29জেরুশালেমে, আপনার প্রাসাদে আপনাকে উপহার দেবার জন্য

রাজারা তাঁদের ঐশ্বর্য্য নিয়ে আসবেন।

30আপনি যা চান আপনার দণ্ড ব্যবহার করে,

ঐসব জন্তুদের দিয়ে আপনি তাই করান।

ঐসব জাতির ষাঁড় ও গোরুদের

আপনার অনুগত করুন।

ওই সব জাতিকে আপনি যুদ্ধে পরাজিত করেছেন।

ওদের দিয়ে আপনার কাছে রূপো আনয়ন করুন।

31ওদের দিয়ে মিশর থেকে ধন-সম্পদ আনয়ন করুন।

ঈশ্বর, কূশীয়রা যেন ওদের সম্পদ আপনার কাছে নিয়ে আসে।

32পৃথিবীতে রাজারা যারা আছো, ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা কর!

আমাদের প্রভুর উদ্দেশ্যে প্রশংসা গান কর!

33ঈশ্বরের গীত গাও! তিনি তাঁর রথ প্রাচীন স্বর্গগুলির মধ্য দিয়ে চালান।

তাঁর পরাক্রান্ত রব শোন!

34তোমাদের যে কোন দেবতার থেকে

ঈশ্বর অনেক বেশী শক্তিশালী।

ইস্রায়েলের ঈশ্বর তাঁর লোকদের শক্তিশালী করেছেন।

35তাঁর মন্দিরে ঈশ্বর অবিস্মরণীয়, ইস্রায়েলের ঈশ্বর তাঁর লোকদের শক্তি এবং ক্ষমতা দিয়েছেন।

ঈশ্বরের প্রশংসা কর!

69

পরিচালকের প্রতি: “পদ্মসমূহ” গানটির পর্দায় গাওয়া। দায়ূদের একটি গীত।

1হে ঈশ্বর আমার সংকটসমূহ থেকে আমায় রক্ষা করুন!

আমার মুখ পর্যন্ত জল পৌঁছে গেছে।

2এখানে এমন কিছু নেই, যার ওপর আমি দাঁড়াতে পারি।

আমি কাদায় ডুবে যেতে বসেছি,

আমি গভীর জলে ডুবে রয়েছি, আমার চারদিকে ঢেউ উত্তাল হয়ে উঠেছে।

আমি প্রায় ডুবে মরতে বসেছি।

3আমি এতই দুর্বল হয়ে পড়েছি যে সাহায্য চাইতেও অক্ষম হয়ে গেছি।

আমার গলা যন্ত্রণা করছে।

আমার চোখ যন্ত্রণায় টন্ টন্ করে ওঠার আগে পর্যন্ত

আমি আপনার সাহায্যের প্রতীক্ষা করেছি।

4আমার মাথায় যত চুল আছে, আমার শত্রুর সংখ্যা তার থেকেও বেশী।

কোন কারণ ছাড়াই তারা আমায় ঘৃণা করে।

আমাকে বিনাশ করার জন্য ওরা খুব কঠিন চেষ্টা করে।

শত্রুরা আমার সম্পর্কে মিথ্যা কথা বলছে।

ওরা বলছে যে আমি নাকি চুরি করেছি।

এরপর যে জিনিস আমি চুরি করি নি, ওরা আমায় তার দাম দিতে বাধ্য করেছে।

5হে ঈশ্বর, আপনি আমার ত্রুটিগুলি জানেন।

আপনার কাছে আমি আমার পাপ লুকোতে পারি না।

6হে আমার সদাপ্রভু, সর্বশক্তিমান প্রভু, আমার জন্য যেন আপনার অনুগামীরা লজ্জায় না পড়ে।

হে ইস্রায়েলের ঈশ্বর, আপনার অনুগামীরা যেন আমার জন্য বিব্রত বোধ না করে।

7আমার মুখ লজ্জায় ঢেকে গেছে।

এই লজ্জা আমি আপনার জন্য বহন করছি।

8আমার ভাইরা অচেনা মানুষের সঙ্গে যেরকম ব্যবহার করে সেরকম আমার সঙ্গে করে।

আমার মায়ের সন্তানরা আমার সঙ্গে ভিন দেশীর মতই ব্যবহার করে।

9আপনার মন্দির সম্পর্কে আমার তীব্র অনুভূতিই আমাকে শেষ করে দিচ্ছে।

যারা আপনাকে নিয়ে মজা করে তাদের কাছ থেকে আমি অপমান কুড়িয়েছি।

10আমি কাঁদি এবং উপবাস করি,

এর জন্য ওরা আমায় নিয়ে হাসাহাসি করে।

11দুঃখ প্রকাশের জন্য আমি প্রায়শ্চিত্ত করি, কাপড় পরি,

লোকে আমায় নিয়ে মজা করে।

12প্রকাশ্য স্থানে ওরা আমায় নিয়ে আলোচনা করে।

ওই মাতালরা আমায় নিয়ে গান বাঁধে।

13হে ঈশ্বর, আমার দিক থেকে আপনার কাছে এই প্রার্থনা:

আমি চাই আপনি আমায় গ্রহণ করুন!

হে ঈশ্বর আমি চাই প্রেমের সঙ্গে আপনি আমায় সাড়া দিন।

আমি জানি আপনি আমায় উদ্ধার করবেন।

এ ব্যাপারে আমি আপনার ওপর নির্ভর করতে পারি।

14আমাকে কাদা থেকে টেনে তুলুন।

আমায় কাদায় ডুবে যেতে দেবেন না।

যারা আমায় ঘৃণা করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন।

এই গভীর জল থেকে আমায় উদ্ধার করুন।

15ঢেউগুলো যেন আমায় ডুবিয়ে না দেয়।

গভীর গহ্বরকে আমায় ভক্ষণ করতে দেবেন না।

কবরকে আমায় গিলে ফেলতে দেবেন না।

16প্রভু, আপনার প্রেম ভালো, আপনার ভালোবাসা দিয়ে আমায় উত্তর দিন।

আপনার সব দয়া নিয়ে আমার দিকে ফিরুন, আমায় সাহায্য করুন!

17আপনার দাসের কাছ থেকে দূরে সরে যাবেন না।

আমি সংকটের মধ্যে পড়েছি! তাড়াতাড়ি আমায় সাহায্য করুন!

18আসুন আমার আত্মাকে রক্ষা করুন।

শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন।

19আমার লজ্জা আপনি জানেন।

আপনি জানেন যে আমার শত্রুরা আমাকে ঘৃণা ও অপমান করেছে।

ওরা আমার প্রতি যে কাজ করেছে তাও আপনি দেখেছেন।

20সেই লজ্জা আমায় বিদীর্ণ করে দিয়েছে।

লজ্জায় আমি মরে যেতে বসেছি!

আমি সহানুভূতি পাওয়ার আশা করেছিলাম

কিন্তু কখনই আমি তা পাই নি।

আমি অপেক্ষা করেছিলাম কোন লোক এসে আমায় সান্ত্বনা দিক

কিন্তু কোন লোক আসে নি।

21ওরা আমায়, আহার নয়, বিষ দিয়েছে।

যখন আমি তৃষ্ণার্ত ছিলাম দ্রাক্ষারসের বদলে ওরা আমায় অম্লরস দিয়েছিল।

22ওদের টেবিলগুলো খাবারে পরিপূর্ণ।

সমারোহপূর্ণ মঙ্গল আহার ওদের আছে।

ওদের ভোজ যেন ওদের বিনাশ করে।

23আমি কামনা করি ওরা যেন অন্ধ হয়ে যায় এবং ওদের মেরুদণ্ড যেন দুর্বল হয়ে পড়ে।

24ওদের আপনার সব ক্রোধ

অনুভব করতে দিন।

25ওদের ঘর শূন্য করে দিন।

একটা কেউ যেন ওখানে বেঁচে না থাকে।

26ওদের শাস্তি দিন, ওরা ছুটে পালাবে।

তখন ওরা আলোচনা করার জন্য কিছু যন্ত্রণা ও ক্ষত পাবে।

27মন্দ কাজের জন্য ওদের শাস্তি দিন।

আপনার ধার্ম্মিকতা ওদের দেখাবেন না।

28জীবনের গ্রন্থ থেকে ওদের নাম মুছে দিন।

জীবনের পুস্তকে ধার্ম্মিক লোকদের নামের সঙ্গে ওদের নাম লিখবেন না!

29আমি দুঃখী এবং যন্ত্রণাবিদ্ধ।

ঈশ্বর আমায় টেনে তুলুন; আমায় রক্ষা করুন!

30গানের মধ্যে দিয়ে আমি ঈশ্বরের প্রশংসা করবো।

ধন্যবাদ গীতের মধ্য দিয়ে আমি তাঁর প্রশংসা করবো।

31এটাই ঈশ্বরকে সুখী করবে!

উৎসর্গ হিসেবে একটা গোটা পশু দেওয়ার চেয়ে অথবা একটা ষাঁড় হত্যা করার চেয়ে, গানের মধ্যে দিয়ে ধন্যবাদ দেওয়া অনেক ভাল হবে।

32হে বিনয়ী লোকরা, ঈশ্বরের উপাসনার জন্য এসো।

এইসব জেনে তোমরা খুশী হবে।

33দরিদ্র ও অসহায় মানুষের কথা প্রভু শোনেন।

যারা বন্দী আছেন প্রভু তাদের এখনও পছন্দ করেন।

34হে আকাশ ও পৃথিবী, ঈশ্বরের প্রশংসা কর!

হে সমুদ্র এবং সমুদ্রের মধ্যের সবকিছু, প্রভুর প্রশংসা কর!

35প্রভু সিয়োনকে রক্ষা করবেন।

প্রভু যিহূদার শহরগুলি আবার নির্মাণ করবেন।

সেই ভূখণ্ড যাদের, সেখানে তারা আবার বাস করবে!

36তাঁর দাসদের উত্তরপুরুষরা এই ভূখণ্ড পাবে।

সেই সব লোক যারা তাঁর নামকে ভালোবাসে তারা সেই ভূখণ্ডে বসবাস করবে।

70

সঙ্গীত পরিচালকের প্রতি: লোকেদের স্মরণ করিয়ে দেবার মানসে দায়ূদের একটি গীত।

1ঈশ্বর আমায় রক্ষা করুন!

ঈশ্বর শীঘ্র আমায় সাহায্য করুন!

2লোকে আমায় হত্যা করার চেষ্টা করছে।

ওদের নিরাশ করুন!

ওদের লজ্জিত বোধ করান!

যে সব লোক আমার খারাপ করতে চায়

তাদের যেন পতন হয় ও তারা যেন লজ্জা পায়।

3লোকে আমায় নিয়ে হাসাহাসি করে।

আশা করি ওদের যা প্রাপ্য ওরা তাই পাবে এবং লজ্জাবোধ করবে।

4আমি কামনা করি যারা আপনার উপাসনা করে তারা যেন সত্যিকারের সুখী হয়।

যারা আপনার সাহায্য চায় তারা যেন সর্বদাই আপনার প্রশংসা করে।

5ঈশ্বর আমি দীন অসহায় মানুষ।

ঈশ্বর তাড়াতাড়ি করুন!

আপনি আসুন, আমায় রক্ষা করুন! ঈশ্বর একমাত্র আপনিই আমায় উদ্ধার করতে পারেন।

আর দেরী করবেন না!

71

1হে প্রভু, আমি আপনাতে বিশ্বাস রাখি,

তাই আমি কখনও হতাশ হব না।

2আপনার ধার্ম্মিকতা দিয়ে আপনি আমায় রক্ষা করবেন।

আপনিই আমায় উদ্ধার করবেন। আমার কথা শুনুন, আমায় রক্ষা করুন।

3আপনি আমার দুর্গ হোন,

সেই গৃহ হোন যেখানে আমি নিরাপত্তার জন্য ছুটে যেতে পারি।

আপনিই আমার শিলা এবং আমার নিরাপদ আশ্রয়স্থল।

তাই আমাকে রক্ষার আজ্ঞা দিন।

4হে আমার ঈশ্বর, আমায় দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করুন।

নৃশংস ও মন্দ লোকেদের হাত থেকে আমায় রক্ষা করুন।

5আমার জন্মের সময় থেকে আমি আপনার যত্নে ছিলাম।

আমার জন্মের সময় থেকে আপনি আমার সঙ্গে ছিলেন।

6এমনকি আমার জন্মের আগে থেকেই আমি আপনার ওপর নির্ভর করেছি।

আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখনও আমি আপনার ওপর আস্থা রেখেছি।

সর্বদাই আমি আপনার কাছে প্রার্থনা করেছি।

7আপনিই আমার শক্তির উৎ‌স।

তাই অন্য লোকদের কাছে আমি দৃষ্টান্তস্বরূপ ছিলাম।

8যে সব বিস্ময়কর জিনিস আপনি করেন তার সম্বন্ধে সর্বদাই আমি গান গাই।

9আমি বৃদ্ধ হয়েছি বলে আমায় ছুঁড়ে ফেলে দেবেন না।

হত-শক্তি হয়েছি বলে আমায় ত্যাগ করবেন না।

10শত্রুরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে।

ওরা একসঙ্গে মিলিত হয়েছিলো, এবং আমাকে হত্যা করার চক্রান্ত করেছিলো।

11আমার শত্রুরা বলছে, “যাও ওকে তুলে নিয়ে এসো!

ঈশ্বর ওকে ত্যাগ করেছেন। আর কেউ ওকে সাহায্য করবে না।”

12ঈশ্বর, আমায় পরিত্যাগ করবেন না!

ঈশ্বর তাড়াতাড়ি এসে আমায় রক্ষা করুন!

13আমার শত্রুদের পরাজিত করুন!

ওদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিন!

যারা আমার ক্ষতি করতে চাইছে,

তারা যেন লজ্জিত ও অপমানিত হয়।

14তাহলে আমি সব সময়ই আপনার ওপর নির্ভর করবো

এবং আমি আরো বেশী করে আপনার প্রশংসা করবো।

15আপনি যে কত ভালো, তা আমি লোকদের বলবো।

আমি লোকদের বলবো কিভাবে আপনি আমায় প্রতিবার রক্ষা করেছিলেন।

তা এত বার ঘটেছে যে গুনে শেষ করা যায় না।

16আমি আপনার মহত্বের কথা বলবো, প্রভু আমার সদাপ্রভু।

আমি সেই সব ধার্ম্মিকতার কথা বলব, যা শুধুমাত্র আপনি করতে পারেন।

17ঈশ্বর, আমি যখন একটি ছোট্ট বালক ছিলাম তখন থেকে আপনি আমায় শিক্ষা দিয়েছেন।

তখন থেকে আজ পর্যন্ত আপনি যে সব আশ্চর্য কার্য করেছেন তা আমি মানুষকে বলেছি!

18এখন আমি বৃদ্ধ হয়েছি, আমার চুল পেকে গেছে।

কিন্তু হে ঈশ্বর, আমি জানি, আপনি আমায় ত্যাগ করবেন না।

প্রত্যেকটি নতুন প্রজন্মকে আমি আপনার ক্ষমতা ও মহত্বের কথা বলবো।

19ঈশ্বর, আপনার ধার্ম্মিকতা আকাশের সীমা অতিক্রম করে যায়।

ঈশ্বর, কোন দেবতাই আপনার মত নয়।

আপনি বিস্ময়কর সব কাজ করেছেন।

20আপনি আমাকে সমস্যা এবং দুঃসময় প্রত্যক্ষ করিয়েছেন।

কিন্তু তাদের সবকিছু থেকে রক্ষা করে আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন।

কত গভীরে আমি ডুবে গিয়েছিলাম সেটা কথা নয়, কিন্তু আপনি আমায় সমস্যা থেকে টেনে তুলেছেন।

21অতীতে যা করেছি তার থেকেও মহৎ‌‌ কাজসমূহ করতে আমায় সাহায্য করুন।

আমাকে আরাম দিতে থাকুন।

22আমি বীণা বাজিয়ে আপনার প্রশংসা করবো।

হে ঈশ্বর আমি গাইবো ও বলবো যে, আপনার ওপর নির্ভর করা যেতে পারে।

ইস্রায়েলের পবিত্র এক এর জন্য বীণা বাজিয়ে আমি গান গাইবো।

23আপনি আমার আত্মাকে রক্ষা করেছেন।

আমার আত্মা সুখী হবে। নিজের মুখে আমি আপনার প্রশংসা গান করবো।

24আমার জিভ সর্বদাই আপনার ধর্মশীলতার গান গাইবে

এবং যারা আমাকে হত্যা করতে চেয়েছিলো তারা পরাজিত ও অসম্মানিত হবে।

72

শলোমনের প্রতি।

1ঈশ্বর রাজাকে আপনার মত সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন।

রাজার পুত্রকে আপনার ধার্মিকতা সম্পর্কে শিক্ষালাভ করতে সাহায্য করুন।

2রাজাকে আপনার লোকদের প্রতি ন্যায্য বিচার করতে সাহায্য করুন।

আপনার দীন লোকদের প্রতি বিচক্ষণ সিদ্ধান্ত নিতে তাকে সাহায্য করুন।

3সারা ভূখণ্ড জুড়ে শান্তি

ও ন্যায়বিচার থাকতে দিন।

4রাজাকে দীন মানুষের প্রতি সুবিচার করতে দিন।

সহায় সম্বলহীনকে তিনি যেন সাহায্য করেন।

ওদের যারা আঘাত করে তাদের যেন উনি শাস্তি দেন।

5যতদিন পর্যন্ত আকাশে চাঁদ থাকে এবং সূর্য প্রতিভাত হবে ততদিন যেন লোকেরা রাজাকে ভয় ও শ্রদ্ধা করে।

লোকরা যেন তাকে চিরদিন ভয় ও শ্রদ্ধা করে।

6যে বৃষ্টি শস্যক্ষেতের ওপর ঝরে পড়ে, রাজাকে সেই বৃষ্টির মত হতে সাহায্য করুন।

যে জলধারা জমিতে পতিত হয়, তাকে সেই ধারার মত হতে সাহায্য করুন।

7যতক্ষণ তিনি রাজা রয়েছেন ততদিন যেন সৎ‌ লোকরা বিকশিত হয়।

যতদিন আকাশে চাঁদ রয়েছে ততদিন যেন শান্তি বজায় থাকে।

8এক সমুদ্র থেকে আর এক সমুদ্র পর্যন্ত তার রাজত্বের বিস্তার হোক্।

ফরাৎ নদী থেকে পৃথিবীর দূর প্রান্ত পর্যন্ত যেন তাঁর রাজত্ব বজায় থাকে।

9মরুভূমিতে যারা বাস করে তারা সবাই যেন তাঁর কাছে আনত হয়।

তাঁর সব শত্রুরা যেন মাটির ধূলোতে মুখ ঠেকিয়ে তাঁর কাছে অবনত হয়।

10তর্শীশের রাজা এবং অন্যান্য দূরবর্তী রাজ্য যেন তাঁর জন্য উপহার বয়ে আনে।

শিবা ও সবার রাজারা যেন তার জন্য নৈবেদ্য বয়ে আনে।

11সব রাজা যেন আমাদের রাজার কাছে নত হয়।

সব জাতি যেন তাঁর সেবা করেন।

12আমাদের রাজা সহায় সম্বলহীনদের সাহায্য করেন।

আমাদের রাজা দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করেন।

13দরিদ্র ও অসহায় মানুষ তাঁর ওপর নির্ভর করেন।

রাজা তাদের বেঁচে থাকতে সাহায্য করেন।

14সেই সব নিষ্ঠুর লোকরা যারা ওদের ক্ষতি করতে চেষ্টা করে, তাদের হাত থেকে রাজা ওদের রক্ষা করেন।

ওই সব দীন-দরিদ্র মানুষের জীবন রাজার কাছে অত্যন্ত মূল্যবান।

15রাজা দীর্ঘজীবী হোন!

তিনি যেন শিবার কাছ থেকে সোনা গ্রহণ করেন।

সর্বদা রাজার জন্য প্রার্থনা কর।

প্রতিদিন তাকে আশীর্বাদ কর।

16জমিগুলিতে যেন প্রচুর পরিমানে ফসল হয়।

পাহাড়গুলো যেন শস্যে ভরে ওঠে।

জমিগুলো যেন লিবানোনের মত উর্বর হয়ে ওঠে।

যেমন করে মাঠগুলো ঘাসে ভরে যায় তেমন করে যেন শহরগুলো মানুষে ভরে ওঠে।

17রাজা যেন চিরদিনের জন্য বিখ্যাত হয়ে যান।

যতদিন সূর্য প্রতিভাত হবে, ততদিন যেন লোকরা তাঁর নাম মনে রাখে।

লোকরা যেন তাঁর আশীর্বাদ পায়

এবং সকলে যেন তাঁকে আশীর্বাদ করে।

18প্রভু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর!

একমাত্র ঈশ্বরই এমন আশ্চর্য কার্য করতে পারেন।

19চিরদিন তাঁর মহিমাময় নামের প্রশংসা কর!

তাঁর মহিমা যেন সারা পৃথিবীকে পরিপূর্ণ করে দেয়!

আমেন! আমেন!

20(যিশয়ের পুত্র, দায়ূদের প্রার্থনাসমূহ এখানেই শেষ হলো।)

73

তৃতীয় খণ্ড

(গীতসংহিতা 73-89)

আসফের একটি প্রশংসা গীত।

1ঈশ্বর সত্যিই ইস্রায়েলের সঙ্গে ভালো ব্যবহার করছেন।

যাদের হৃদয় শুচি তাদের সঙ্গে ঈশ্বর ভালো ব্যবহার করেন।

2আমার প্রায় পদস্খলন হয়েছিলো

এবং আমি পাপ কাজ করতে শুরু করেছিলাম।

3আমি দেখেছি ঐসব দুষ্ট লোকরা কৃতকার্য হয়েছে

এবং তা দেখে ঐসব উদ্ধত লোকদের প্রতি আমি ঈর্ষা করেছিলাম।

4ওরা সবাই বলবান লোক ছিলো।

বেঁচে থাকবার জন্য ওদের কোন লড়াই করতে হত না।

5ঐসব উদ্ধত লোককে আমাদের মত দুর্ভোগ পোহাতে হয় না।

অন্যান্য লোকেদের মত ওদের কোন সংকট নেই।

6তাই ওরা উদ্ধত এবং মানুষকে ঘৃণা করে।

এই অহঙ্কারকে তারা গলার মালার মত এবং শৌখিন বস্ত্রের মত সহজেই ধারণ করে।

7ঐসব লোক যদি ওদের পছন্দের কিছু দেখে, ওরা গিয়ে তা নিয়ে চলে আসে।

ওরা যা মনে করে, ওরা তাই করতে পারে।

8লোকের সম্পর্কে ওরা নির্মম ও অহিতকর কথাবার্তা বলে।

অন্যদের কাছ থেকে ওরা কিভাবে সুবিধে নেয় সে সম্বন্ধে ওরা গর্বের সঙ্গে কথা বলে।

9ঐসব অহঙ্কারী লোকরা নিজেদের দেবতা বলে ভাবে!

ওরা ভাবে ওরাই পৃথিবীর শাসনকর্তা।

10এমনকি ঈশ্বরের লোকরা পর্যন্ত সাহায্যের জন্য ওদের কাছে ছুটে যায়।

ঐ উদ্ধত লোকরা যা বলে, ওরাও তাই করে।

11ঐ মন্দ লোকরা বলে, “আমরা কি করছি ঈশ্বর তা জানেন না!

ঈশ্বর, যিনি পরাৎ‌‌পর, তিনি জানেন না!”

12ঐ অহঙ্কারী লোকরা প্রচণ্ড দুর্জন,

কিন্তু ওরা ধনী এবং ওরা ক্রমশঃ আরো ধনী হয়ে উঠছে।

13তাই আমার আত্মাকে কেন শুদ্ধ হতে হবে?

আমি কেন আমার হাত নির্দোষ রাখব?

14হে ঈশ্বর, সারাদিন ধরে আমি যন্ত্রণা ভোগ করি।

প্রত্যেকদিন সকালে আপনি আমায় শাস্তি দেন।

15ঈশ্বর, এইসব বিষয়ে আমি অন্য লোকদের সঙ্গে কথা বলতে চেয়েছি।

কিন্তু আমি জানি তাতে আপনার লোকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

16এইসব বিষয় বোঝার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি।

কিন্তু এটা আমার পক্ষে ভীষণ কষ্টকর।

17ততক্ষণ পর্যন্ত আমি আপনার মন্দিরে যাই নি,

আমি ঈশ্বরের মন্দিরে গেলাম এবং তারপর বুঝতে পারলাম।

18ঈশ্বর, সত্যিই ঐসব লোককে আপনি ভয়ানক পরিস্থিতির মধ্যে ফেলেছেন।

ওদের পতন এবং বিনাশ এখন সহজ হবে।

19হঠাৎ‌‌ই সমস্যা আসতে পারে

এবং ঐ অহঙ্কারী লোকরা ধ্বংস হবে।

ওদের সাংঘাতিক কিছু ঘটতে পারে

এবং ওরা শেষ হয়ে যাবে।

20প্রভু, যেমন করে আমরা জেগে উঠে স্বপ্নকে ভুলে যাই,

ঐসব লোকরা সেই স্বপ্নের মতই বিস্মৃত হবে।

আমাদের রাতের দুঃস্বপ্ন যেমন আপনি অদৃশ্য করে দেন,

তেমনি করে আপনি ওই লোকগুলোকে অদৃশ্য করে দেবেন।

21 আমি অত্যন্ত নির্বোধ ছিলাম।

আমি দুষ্ট ও ধনী লোকদের কথা ভাবতাম এবং ক্লেশগ্রস্ত হয়ে পড়তাম।

হে ঈশ্বর, আমি ক্লেশগ্রস্ত ছিলাম এবং আপনার ওপর রাগ করেছিলাম!

আমি নির্বোধ ও অজ্ঞ পশুর মত ব্যবহার করেছিলাম।

23আমার যা কিছু দরকার তা আমার আছে!

আমি সর্বদাই আপনার সঙ্গে আছি।

হে ঈশ্বর আপনি আমার হাত ধরুন।

24ঈশ্বর, আমায় সুপরামর্শ দিন ও পরিচালিত করুন।

তাহলে আপনি আমায় গৌরবের পথে নিয়ে যাবেন।

25হে স্বর্গের ঈশ্বর, আমি সর্বদা আপনার সঙ্গে রয়েছি

এবং আমি যখন আপনার সঙ্গে রয়েছি তখন এই পৃথিবীতে আমি আর কী চাইতে পারি?

26আমার এই দেহ মন একদিন ধ্বংস হয়ে যাবে,

কিন্তু আমার শিলা, যাঁকে আমি ভালোবাসি তিনি থাকবেন।

চিরকালের জন্য আমার কাছে ঈশ্বর আছেন!

27ঈশ্বর যারা আপনাকে ত্যাগ করেছে তারা হারিয়ে যাবে।

যারা আপনার প্রতি অবিশ্বস্ত তাদের আপনি ধ্বংস করে দেবেন।

28আমি জানি, আমি ঈশ্বরের কাছে এসেছি এবং তাঁর কাছাকাছি থাকা আমার পক্ষে ভালো।

আমি আমার প্রভু, সদাপ্রভুকে নিরাপদ আশ্রয়স্থল করে নিয়েছি।

ঈশ্বর আপনি যা কিছু করেছেন তাঁর সব কিছু বলতে আমি এসেছি।

74

আসফের একটি মস্কীল।

1ঈশ্বর আপনি কি চিরকালের জন্য আমাদের ছেড়ে চলে গেছেন?

আপনি কি এখনও আপনার লোকদের ওপর ক্রুদ্ধ আছেন?

2অতীতে আপনি যে সব লোকদের এনেছিলেন তাদের কথা স্মরণ করুন।

আপনি আমাদের রক্ষা করেছেন, তাই আমরা সবাই আপনার।

সিয়োন পর্বতের কথা স্মরণ করুন, যেখানে আপনি বাস করতেন।

3ঈশ্বর, সেই সব প্রাচীন ধ্বংসাবশেষের ওপর দিয়ে আপনি হেঁটে আসুন।

যে পবিত্র স্থানকে শত্রুরা ধ্বংস করে দিয়েছে সেখানে ফিরে আসুন।

4মন্দিরেই তারা যুদ্ধের উন্মত্ত গর্জন শুরু করেছিলো।

যুদ্ধে তারা জয়ী হয়েছে এটা বোঝানোর জন্য ওরা মন্দিরে পতাকা উড়িয়েছিল।

5যারা নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে

শত্রু সৈন্যরা সেই সব লোকের মত নির্মম।

6হে ঈশ্বর, কুঠার ও কুড়ুল ব্যবহার করে

ওরা আপনার মন্দিরের খোদাই করা কাঠের কক্ষগুলি ভেঙে চুরমার করেছে।

7ঐ সৈন্যরা আপনার পবিত্রস্থান পুড়িয়ে দিয়েছে।

আপনার নামের সম্মানে সেই মন্দির তৈরী হয়েছিলো

কিন্তু ওরা তা মাটিতে মিশিয়ে দিয়েছে।

8শত্রুরা আমাদের সম্পূর্ণভাবে গুঁড়িয়ে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

দেশের প্রত্যেকটা পবিত্রস্থান ওরা পুড়িয়ে দিয়েছে।

9আমরা আমাদের কোন চিহ্নসমূহ দেখতে পাচ্ছি না।

আর কোন ভাববাদী নেই।

কেউই জানে না এখন কি করতে হবে।

10ঈশ্বর আর কতদিন শত্রুরা আমাদের নিয়ে উপহাস করবে?

আপনি কি চিরদিন ওদের আপনার নামের অবমাননা করতে দেবেন?

11ঈশ্বর, কেন আপনি আমাদের এত কঠিন শাস্তি দিলেন?

আপনার বিপুল শক্তি ব্যবহার করে আপনি আমাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলেন!

12ঈশ্বর দীর্ঘদিন ধরে আপনি আমাদের রাজা ছিলেন।

এই দেশে যে কোন যুদ্ধ জয় করতে আপনি আমাদের সাহায্য করেছেন।

13ঈশ্বর লোহিত সাগরকে দুভাগে ভাগ করতে

আপনি আপনার পরাক্রম প্রয়োগ করেছিলেন।

14বড় বড় সমুদ্র দানবদের আপনি পরাজিত করেছেন!

আপনিই লিবিয়াথনের মাথা গুঁড়িয়ে দিয়েছেন এবং তার দেহ পশুদের খাওয়ার জন্য ফেলে এসেছেন।

15নদী এবং ঝর্ণায আপনিই প্রবাহ দিয়েছেন।

আপনিই নদীকে শুষ্ক করে দিয়েছেন।

16হে ঈশ্বর, আপনিই দিন এবং রাত্রি নিয়ন্ত্রণ করেন।

আপনিই চাঁদ এবং সূর্য সৃষ্টি করেছেন।

17আপনিই পৃথিবীর সব কিছুর সীমা নির্ধারণ করেছেন।

আপনিই শীত, গ্রীষ্ম সৃষ্টি করেছেন।

18প্রভু মনে রাখবেন কেমন করে শত্রুরা আপনাকে অপমান করেছিলো!

ঐ লোকগুলো আপনাকে অপমান করেছিল।

ঐসব মূর্খ লোক আপনার নামকে ঘৃণা ও নিন্দে করেছে!

19ঐসব বন্য পশুদের আপনার পারাবত নিয়ে যেতে দেবেন না!

আপনার দীন দরিদ্র মানুষদের চিরদিনের জন্য ভুলে যাবেন না।

20আমাদের চুক্তির কথা স্মরণ করুন!

এই দেশের প্রত্যেকটি অন্ধকার স্থানে রয়েছে হিংসাত্মক ঘটনা।

21ঈশ্বর, আপনার লোকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

ওদের আর আহত হতে দেবেন না।

আপনার দীন দুঃখী লোকরা আপনার প্রশংসা করে।

22ঈশ্বর, উঠুন এবং যুদ্ধ করুন!

প্রতিদিন যে অবমাননা ঐসব নির্বোধদের কাছ থেকে আপনাকে পেতে হয়েছে তা মনে রাখবেন।

23আপনার শত্রুদের উন্মত্ত চিৎকারের কথা মনে রাখবেন।

বার বার ওরা আপনাকে অপমান করেছে!

75

সঙ্গীত পরিচালকের প্রতি: “বিনাশ কর না।” গানটির পর্দায় গাওয়া আসফের একটি প্রশংসা গীত।

1হে ঈশ্বর, আমরা আপনার প্রশংসা করি!

আমরা আপনার প্রশংসা করি।

আপনি (আপনার নাম) খুব কাছাকাছি রয়েছেন এবং যে সব আশ্চর্য কার্য আপনি করেছেন লোকে তার কথা বলে।

2ঈশ্বর বলেন, “আমি বিচারের সময় নির্দিষ্ট করব

এবং আমি ন্যায়সঙ্গতভাবে বিচার করবো।

3পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই কম্পমান এবং পতনোন্মুখ হতে পারে,

কিন্তু আমি ওদের দৃঢ় সংবদ্ধ করে রাখবো।

4“কিছু লোক প্রচণ্ড গর্বিত।

‘ওরা ভাবে ওরাই শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ।’

5কিন্তু আমি ওই লোকদের বলেছি, ‘মিথ্যা বড়াই করো না!

এত অহঙ্কারী হয়ো না!’”

6পৃথিবীতে এমন কোন শক্তি নেই

যা একটা মানুষকে এতখানি গুরুত্বপূর্ণ করে তুলতে পারে।

7প্রভুই বিচারক।

কে গুরুত্বপূর্ণ হবে তা ঈশ্বরই স্থির করেন।

ঈশ্বর একজন ব্যক্তিকে তুলে নেন এবং তাকে গুরুত্বপূর্ণ করে তোলেন।

অন্যদিকে, তিনি অন্য এক ব্যক্তিকে টেনে নামিয়ে দেন এবং তাকে গুরুত্বহীন করেন।

8মন্দ লোকদের শাস্তি দিতে ঈশ্বর সর্বদাই প্রস্তুত।

প্রভুর হাতে একটা পেয়ালা আছে।

সেই পেয়ালাটি বিষাক্ত দ্রাক্ষারসে পরিপূর্ণ।

এই দ্রাক্ষারস (শাস্তি) তিনি মন্দ লোকদের ওপর ঢালবেন এবং শেষ বিন্দু পর্যন্ত তারা তা পান করবে।

9এসব বিষয় সম্পর্কে আমি সর্বদাই লোকদের বলবো।

আমি ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা গান করবো।

10ঈশ্বর বলেন, “মন্দ লোকদের শক্তি আমি হরণ করবো

এবং ভাল লোকদের আমি বেশী শক্তি দেবো।”

76

সঙ্গীত পরিচালকের প্রতি: বাদ্যযন্ত্র সহ আসফের একটি প্রশংসা গীত।

1যিহূদার লোকরা ঈশ্বরকে জানে।

ইস্রায়েলের লোকরা ঈশ্বরের নামকে সম্মান করে।

2শালেমে ঈশ্বরের মন্দির আছে।

সিয়োন পর্বতের ওপর ঈশ্বর বাস করেন।

3সেই খানেই ঈশ্বর, তীর-ধনুক,

ঢাল-তলোয়ার এবং অন্য সব যুদ্ধাস্ত্র, চূর্ণবিচূর্ণ করেছেন।

4হে ঈশ্বর, পর্বতসমূহের থেকে ফিরে,

যেখানে আপনি আপনার শত্রুদের পরাজিত করেছেন, আপনাকে মহিমান্বিত দেখাচ্ছে।

5ঐসব সৈন্য ভেবেছিলো ওরা শক্তিশালী।

কিন্তু এখন তারা যুদ্ধক্ষেত্রে মরে পড়ে রয়েছে।

ওদের গায়ে যা কিছু ছিল সবই খুলে নেওয়া হয়েছিল।

ঐ বলশালী সৈনিকরা কেউই নিজেকে রক্ষা করতে পারে নি।

6যাকোবের ঈশ্বর ওই সৈন্যদের উদ্দেশ্যে গর্জন করে উঠলেন।

তারা তাদের ঘোড়াগুলো সহ পড়ে মরে গেল।

7ঈশ্বর, আপনি ভয়ানক!

যখন আপনি ক্রুদ্ধ হন তখন কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে না।

8 বিচারক হিসাবে প্রভুই তাঁর সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

এই ভূখণ্ডের নম্র ও ভক্ত লোকদের ঈশ্বর রক্ষা করেছেন।

স্বর্গ থেকেই তিনি এই সিদ্ধান্ত পাঠিয়েছেন।

সারা পৃথিবী ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল।

10ঈশ্বর, যখন আপনি মন্দ লোকেদের শাস্তি দেন তখন লোকে আপনাকে সম্মান করে।

আপনি আপনার ক্রোধ প্রদর্শন করলেন এবং যারা বেঁচে গিয়েছিলো তারা শক্তিশালী হল।

11লোকরা তোমরা ঈশ্বরের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে।

এখন, যা প্রতিশ্রুতি করেছিলে, তা তাঁকে দাও।

পৃথিবীর প্রত্যেকটি জায়গার মানুষ ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে।

তারা তাঁর কাছে উপহার নিয়ে আসবে।

12ঈশ্বর বড় বড় নেতাদের পরাজিত করেন।

পৃথিবীর প্রত্যেকটি রাজা তাঁকে ভয় করে।

77

সঙ্গীত পরিচালকের প্রতি: যিদুথূনের প্রতি আসফের একটি গীত।

1আমি ঈশ্বরের কাছে কেঁদে পড়েছিলাম এবং সাহায্যের জন্য প্রার্থনা করেছি।

হে ঈশ্বর, আমি উচ্চস্বরে আপনাকে ডেকেছি, আমার কথা শুনুন!

2আমার প্রভু, যখনই আমি সমস্যায় পড়ি তখনই আমি আপনার কাছে আসি।

সারা রাত আমি আপনার দিকে আমার দুবাহু বাড়িয়ে দিয়েছিলাম।

আমার আত্মা আরাম পেতে অস্বীকার করেছিল।

3আমি ঈশ্বর বিষয়ে চিন্তা করেছি এবং আমি যা অনুভব করেছি তা বলতে চেয়েছি।

কিন্তু আমি পারি নি।

4আপনি আমাকে ঘুমাতে দেন নি।

আমি কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আমি এত বিচলিত ছিলাম যে কথা বলতে পারছিলাম না।

5আমি অতীতের কথা চিন্তা করছিলাম।

বহু অতীতে যা ঘটে গেছে আমি সেই সব চিন্তা করেছিলাম।

6রাত্রে আমি আমার গানগুলো সম্পর্কে ভাবি।

আমি নিজের সঙ্গে কথা বলি এবং বুঝতে চেষ্টা করি।

7আমি বিস্মিত হই, “আমাদের প্রভু কি চিরদিনের মত আমাদের ত্যাগ করে চলে গেলেন?

আবার কি তিনি আমাদের চাইবেন?

8ঈশ্বরের প্রেম কি চিরদিনের জন্য চলে গেল?

আবার কি তিনি আমাদের সঙ্গে কথা বলবেন?

9ঈশ্বর কি কৃপা দেখাতে ভুলে গেলেন?

তাঁর সহানুভূতি কি ক্রোধে রূপান্তরিত হয়েছে?”

10তারপর আমি ভাবলাম, “যে বিষয়টা আমায় সব থেকে বেশী বিব্রত করলো তা হল:

পরাৎ‌‌পর কি তাঁর ক্ষমতা হারিয়েছেন?”

11প্রভু কি করেছেন তা আমার স্মরণে আছে।

হে ঈশ্বর, অতীতে যে সব আশ্চর্য কার্য আপনি করেছিলেন, তা আমার স্মরণে আছে।

12আপনি যা করেছেন, তা নিয়ে আমি ভেবেছি,

সে সম্পর্কে আমি চিন্তা করেছি।

13ঈশ্বর, আপনার পথই পবিত্র পথ।

ঈশ্বর কেউই আপনার মত মহৎ‌‌ নয়।

14আপনিই সেই ঈশ্বর, যিনি আশ্চর্য কার্য করেছেন।

আপনি লোকদের আপনার পরাক্রমের পরিচয় দিয়েছেন।

15আপনার ক্ষমতাবলে আপনি আপনার লোকদের রক্ষা করেছেন।

যাকোব এবং যোষেফের উত্তরপুরুষদের আপনি রক্ষা করেছেন।

16ঈশ্বর, আপনাকে দেখে জলও ভীত হয়েছিলো।

গভীর জলরাশি আপনাকে দেখে ভয়ে কেঁপে গিয়েছিলো।

17ঘন মেঘে জল সিঞ্চন করেছিলো।

লোকে উঁচু মেঘে দারুণ বজ্র নির্ঘোষ শুনেছিলো।

তারপর আপনার বিদ্যুতের তীর সারা মেঘে ঝলক দিয়ে উঠেছিলো।

18গুরু গুরু গর্জনের বজ্রধ্বনিতে আকাশ ভরে উঠেছিলো।

বিদ্যুৎ ঝলকে সারা পৃথিবী আলোকিত হয়ে উঠেছিলো।

পৃথিবী শিহরিত ও কম্পিত হয়েছিলো।

19ঈশ্বর, গভীর জলের মধ্যে দিয়ে আপনি হেঁটে গেলেন, গভীর সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে গেলেন।

কিন্তু সেখানে আপনি কোন চরণচিহ্ন রেখে যান নি।

20মোশি এবং হারোণের মধ্যে দিয়ে

আপনি আপনার লোকদের মেষের মত পরিচালিত করেছেন।

78

আসফের একটি মস্কীল।

1হে আমার লোকরা, আমার শিক্ষামালা শোন।

আমি যা বলছি তা শোন।

2আমি তোমাদের এই গল্প বলবো।

আমি তোমাদের এই প্রাচীন গল্পটি বলবো।

3এই গল্প আমরাও শুনেছি, এই গল্পটা আমরা খুব ভালোভাবে জানি।

আমাদের পিতা-পিতামহরা এই গল্প বলেছেন।

4এই গল্প আমরাও ভুলে যাবো না।

আমাদের লোকরা শেষ প্রজন্মকে পর্যন্ত এই গল্প বলতে থাকবে।

আমরা সবাই প্রভুর প্রশংসা করবো

এবং প্রভু যে সব আশ্চর্য কার্য করেছেন তা বলবো।

5প্রভু যাকোবের সঙ্গে একটা চুক্তি করেছিলেন।

ইস্রায়েলকে ঈশ্বর একটা বিধি দিয়েছিলেন।

আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর আজ্ঞা দিয়েছেন।

তিনি আমাদের পূর্বপুরুষদের বলেছেন তারা যেন তাদের উত্তরপুরুষদের সেই বিধি সম্পর্কে শিক্ষাদান করে।

6নতুন শিশুরা জন্ম নেবে। তারা আস্তে আস্তে বড় হবে।

তারা তাদের ছেলেমেয়েদের এই গল্পগুলো বলবে।

এইভাবে শেষ প্রজন্মের মানুষ পর্যন্ত এই বিধি জানতে পারবে।

7তাই ঐসব লোকরাই ঈশ্বরকে বিশ্বাস করবে।

ঈশ্বর কি করেছেন তা তারা ভুলবে না।

ওরা খুব যত্ন করে তাঁর আজ্ঞাগুলো পালন করবে।

8যদি লোকরা তাদের শিশুদের ঈশ্বরের আজ্ঞাগুলো সম্পর্কে শিক্ষা দেয়

তাহলে ওই শিশুরা ওদের পূর্বপুরুষদের মত হবে না, ওদের পূর্বপুরুষরা ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিলো।

তারা তাঁকে মানতে অস্বীকার করেছিলো, ঐসব লোক প্রচণ্ড একগুঁয়ে ছিলো।

ওরা ঈশ্বরের আত্মার প্রতি নিষ্ঠাবান ছিল না।

9ইফ্রয়িমের লোকেরা অস্ত্রসস্ত্রে সজ্জিত ছিল

কিন্তু তারা যুদ্ধক্ষেত্র থেকে দৌড়ে পালিয়ে গেল।

10তারা ঈশ্বরের সঙ্গে তাদের চুক্তি রক্ষা করে নি।

তারা তাঁর শিক্ষামালা মান্য করতে অস্বীকার করেছিলো।

11ঈশ্বর যে সব আশ্চর্য কার্য করেছিলেন, ইফ্রয়িমের লোকরা তা ভুলে গিয়েছিলো।

তিনি যে সব আশ্চর্য কার্য ওদের দেখিয়েছিলেন, তা তারা ভুলে গিয়েছিলো।

12ঈশ্বর ওদের পিতৃপুরুষদের মিশরের সোয়নে,

তাঁর পরাক্রম প্রদর্শন করে দেখিয়েছিলেন।

13ঈশ্বর লোহিত সাগরকে দুভাগ করেছিলেন এবং লোকদের সাগর পার করিয়েছিলেন।

সেই জল দুধারে একটি শক্তি দেওয়ালের মত দাঁড়িয়েছিলো।

14প্রতিদিন প্রলম্বিত মেঘের দ্বারা ঈশ্বর ওদের পথ দেখিয়েছিলেন।

প্রতিটি রাত্রে আগুনের আলো দিয়ে ঈশ্বর ওদের পথ দেখিয়ে ছিলেন।

15ঈশ্বর মরুভূমির পাথরকে দ্বিধাবিভক্ত করেছেন।

মাটির গভীর অতল থেকে ওই সব লোকদের তিনি জলও দিয়েছেন।

16পাথর থেকে আগত ঝর্ণার জলকে

ঈশ্বরই নদীর প্রবাহ দিয়েছেন!

17কিন্তু লোকরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ কাজ অব্যাহত রেখেছিল।

পরাৎ‌‌পরের বিরুদ্ধে তারা মরুভূমিতে পর্যন্ত বিদ্রোহ করেছে।

18তারা যখন তাদের ইচ্ছা পূর্ণ করবার জন্য খাবার চাইল

তখন তারা তাদের মনে মনে ঈশ্বরকে পরীক্ষা করল।

19ওরা ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলো,

“ঈশ্বর কি আমাদের এই মরুভূমিতে খাবার এনে দিতে পারবেন?

20তিনি পাথরে আঘাত করলেন এবং বন্যার মতো জলধারা বেরিয়ে এলো।

কিন্তু তিনি কি আমাদের কিছু রুটি এবং মাংস দিতে পারেন?”

21ওই লোকগুলো কি বলছে, প্রভু তা শুনলেন।

যাকোবের ওপর ঈশ্বর প্রচণ্ড ক্রুদ্ধ হলেন।

ইস্রায়েলের ওপর ঈশ্বর প্রচণ্ড ক্রুদ্ধ হলেন।

22কেন? কারণ লোকরা তাঁকে বিশ্বাস করে নি।

ঈশ্বর যে ওদের রক্ষা করতে পারেন, তা ওরা বিশ্বাস করে নি।

23 এর পর ঈশ্বর মেঘকে উন্মুক্ত করে দিলেন

এবং খাদ্যের জন্য ওদের ওপরে মান্না বর্ষিত হল।

এ যেন আকাশের দ্বার খুলে গেল

এবং স্বর্গের ভাণ্ডার থেকে শস্যরাশি পড়তে লাগলো।

25লোকরা দেবদূতদের+ 78:25 দেবদূত অথবা “পরাক্রমী একজন।” সেই খাবার খেয়েছিলো।

ওদের সন্তুষ্ট করার জন্য ঈশ্বর প্রচুর খাবার পাঠিয়েছিলেন।

26ঈশ্বর পূর্বদিক থেকে একটা ঝোড়ো বাতাস প্রবাহিত করলেন

এবং ওদের কাছে একধরণের পাখি বৃষ্টির মত পড়তে লাগলো।

27ঈশ্বর তেমানের দিক থেকে সেই বায়ুকে প্রবাহিত করালেন

এবং যে নীল আকাশের দিকটায় প্রচুর পাখি ছিল সেই দিকটা অন্ধকারময় হয়ে গেল।

28ওদের তাঁবুর ঠিক মাঝখানে,

ওদের তাঁবুর চারপাশে পাখিগুলো পড়ে গিয়েছিল।

29তাদের কাছে বিরাট খাদ্যের ভাণ্ডার ছিল।

কিন্তু তাদের ক্ষুধা তাদের পাপকার্যে প্ররোচিত করেছিল।

30তারা তাদের ভোজন নিয়ন্ত্রিত করে নি।

তাই পাখীগুলোর দেহ থেকে রক্ত বেরিয়ে আসার আগেই তারা পাখীগুলোকে খেয়ে ফেলেছিল।

31অতএব, খাবার যখন তাদের মুখের মধ্যে তখনও ছিল তখন ঈশ্বর ওইসব লোকের ওপর প্রচণ্ড ক্ষুদ্ধ হলেন

এবং ওদের অনেককে মেরে ফেললেন। ঈশ্বর বহু স্বাস্থ্যবান তরুণের মৃত্যুর কারণ হলেন।

32ওইসব লোকরা আবার পাপ করলো!

ঈশ্বর যে সব আশ্চর্য কার্য করতে পারেন তার ওপর নির্ভর করলো না।

33তাই ওদের মূল্যহীন জীবনগুলোতে

ঈশ্বর দুর্বিপাক এনে শেষ করে দিলেন।

34যখনই ঈশ্বর ওদের কাউকে হত্যা করেছেন, অন্যরা তাঁর কাছে ফিরে এসেছেন।

ওরা ছুটে ছুটে ঈশ্বরের কাছে ফিরে এসেছে।

35তখন এইসব লোকরা স্মরণ করবে যে ঈশ্বরই ছিলেন তাদের শিলা।

ওরা তখন মনে করবে যে পরাৎ‌‌পরই একমাত্র ওদের মুক্তিদাতা।

36ওরা বলেছিলো, ওরা তাঁকে ভালোবাসে কিন্তু ওরা মিথ্যা কথা বলেছিলো।

ওই সব লোক একেবারেই আন্তরিক ছিলো না।

37প্রকৃতপক্ষে ওদের হৃদয় ঈশ্বরের সঙ্গে ছিলো না।

চুক্তির প্রতি ওরা একেবারেই বিশ্বস্ত ছিলো না।

38কিন্তু ঈশ্বর করুণাময় ছিলেন।

তিনি ওদের সব পাপ ক্ষমা করে দিলেন, তিনি কিন্তু ওদের ধ্বংস করেন নি।

বহুবার ঈশ্বর তাঁর ক্রোধ সংবরণ করেছেন।

তিনি নিজেকে কখনই অতিরিক্ত ক্রুদ্ধ হতে দেন নি।

39ঈশ্বর মনে রেখেছিলেন যে ওরা ন্যায়পরায়ণ মানুষ।

লোকরা বাতাসেরই মত, যারা বয়ে যায় এবং চলে যায়।

40ওঃ, কতবার ঐ লোকগুলো মরুভূমিতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে!

ওরা তাঁকে কত দুঃখই দিয়েছে!

41ওই লোকগুলো বার বার ঈশ্বরের ধৈর্য্য পরীক্ষা করেছে।

ইস্রায়েলের পবিত্র একজনকে ওরা সত্যই ক্রুদ্ধ করেছে।

42ওই লোকরা ঈশ্বরের পরাক্রমের কথা ভুলে গিয়েছিলো।

ঈশ্বর যে বহুবার শত্রুদের হাত থেকে ওদের রক্ষা করেছিলেন, তা ওরা ভুলে গিয়েছিলো।

43মিশরে ঈশ্বর যে সব চমৎ‌‌কার কাজগুলি করেছিলেন তার কথা ওরা ভুলে গিয়েছিলো,

সোয়ন প্রান্তরের চমৎ‌‌কার কাজের কথা ওরা ভুলে গিয়েছিলো।

44ঈশ্বর নদীগুলিকে রক্তে পরিণত করেছিলেন!

মিশরবাসীরা সেই জল পান করতে পারলো না।

45ঈশ্বর ঝাঁকে ঝাঁকে মাছি পাঠালেন যারা মিশরবাসীদের কামড় দিলো,

তিনি অগনিত ব্যাঙ পাঠালেন যারা মিশরবাসীর জীবন ধ্বংস করে দিলো।

46ওদের শস্যকে ঈশ্বর গঙ্গা ফড়িংয়ের কবলে

এবং ওদের বৃক্ষ লতাকে পঙ্গপালের কবলে করে দিলেন।

47ঈশ্বর শিলাবৃষ্টির দ্বারা ওদের দ্রাক্ষাক্ষেত নষ্ট করলেন।

শিলাবৃষ্টির দ্বারা তিনি ওদের বৃক্ষরাজি ধ্বংস করলেন।

48শিলাবৃষ্টি দিয়ে তিনি ওদের পশুদের মারলেন

এবং বজ্র-বিদ্যুৎ দিয়ে গবাদি পশুদের মারলেন।

49ঈশ্বর মিশরের লোকদের তাঁর ক্রোধ দেখালেন।

ওদের বিরুদ্ধে তিনি তাঁর বিধ্বংসকারী দূতদের পাঠালেন।

50ক্রোধ প্রদর্শনের জন্য ঈশ্বর একটা রাস্তা পেয়েছিলেন।

ওদের একটা লোককেও তিনি বাঁচতে দিলেন না।

এক মহামড়কের মধ্যে দিয়ে তিনি ওদের মরতে দিলেন।

51মিশরের প্রত্যেকটি প্রথমজাত সন্তানকে ঈশ্বর হত্যা করলেন।

হাম পরিবারের প্রত্যেকটি প্রথম জাতককে তিনি হত্যা করলেন।

52তারপর একজন মেষপালকের মত তিনি ইস্রায়েলকে পথ দেখিয়েছিলেন।

একজন মেষপালকের মত তিনি তাঁর লোকেদের, মেষপালকের মত জনহীন প্রান্তরে নেতৃত্ব দিয়েছিলেন।

53ঈশ্বর তাঁর লোকদের নিরাপদে চালনা করেছিলেন।

তাঁর লোকদের ভয় করার মত কিছু ছিল না।

তাদের শত্রুদের তিনি লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছিলেন।

54তাঁর পবিত্র ভূখণ্ডে ঈশ্বর তাঁর লোকদের পৌঁছে দিয়েছিলেন।

তিনি তাঁর লোকদের নিজ ক্ষমতা বলে পাওয়া সেই পর্বতে যেটা তিনি রূপ দিয়েছিলেন সেটাতে নিয়ে গেলেন।

55ঈশ্বর অন্যান্য জাতিদের সেই ভূখণ্ডের থেকে বাইরে তাড়িয়ে দিয়েছিলেন।

প্রত্যেকটি পরিবারকে বাধ্য করিয়েছেন।

প্রত্যেকটি পরিবারকে ঈশ্বর সে ভূখণ্ডের অংশ দিয়েছেন।

এখান বাস করার জন্য ইস্রায়েলের প্রত্যেকটি পরিবারগোষ্ঠীকে

ঈশ্বর সেই ভূখণ্ডে ঘর দিয়েছেন।

56কিন্তু ওরা পরাৎ‌‌পর ঈশ্বরকে পরীক্ষা করেছিলো এবং তাঁকে দুঃখী করেছিলো।

ওই সব লোক ঈশ্বরের আজ্ঞা মান্য করে নি।

57ওরা ঠিক ওদের পূর্বপুরুষদের মতই ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলো।

ওরা একটি বঞ্চক ধনুকের মত+ 78:57 বঞ্চক ধনুকের মত পাখী শিকারের জন্য এটি একটি বাঁকানো লাঠি। ঠিক করে ছুঁড়লে, এটি মাটির কাছে ওড়ে এবং ওপর দিকে বেঁকে যায়; প্রায়ই যে ব্যক্তি সেটা ছুঁড়েছে তার কাছে ফিরে আসে। আক্ষরিক অর্থে, “ছোঁড়বার একটি ধনুক” অথবা “একটি প্রতারক ধনুক।” দিক পরিবর্তন করেছিলো।

58ইস্রায়েলের লোকরা উচ্চস্থান তৈরী করেছিলো এবং ঈশ্বরকে ক্রুদ্ধ করেছিলো।

তারা মূর্ত্তিসমূহ তৈরী করেছিলো এবং ঈশ্বরকে অত্যন্ত ঈর্ষান্বিত করে তুলেছিল।

59এইসব শুনে ঈশ্বর ক্রোধান্বিত হয়েছিলেন।

ঈশ্বর ইস্রায়েলকে তীব্রভাবে অস্বীকার করেছিলেন!

60ঈশ্বর পবিত্র তাঁবুটি শীলোতে রেখেছিলেন।

সাধারণ লোকদের মধ্যে ঈশ্বর সেই তাঁবুতে থাকতেন।

61ঈশ্বর অন্য জাতিকে তাঁর লোকদের অধিকার করতে দিয়েছেন।

শত্রুরা ঈশ্বরের সুন্দরতম রত্ন নিয়ে গিয়েছিলো।

62ঈশ্বর তাঁর লোকদের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করলেন।

তিনি তাদের যুদ্ধে নিহত হতে দিলেন।

63তরুণরা সব পুড়ে মারা গেল

এবং যে মেয়েদের ওরা বিয়ে করবে ভেবেছিলো তারা কেউই বিয়ের গান গাইছিলো না।

64যাজকরা মারা গেল

কিন্তু তাদের বিধবারা ওদের জন্য কাঁদে নি।

65শেষ কালে, যেমন করে একজন লোক ঘুম থেকে ওঠে,

প্রচুর দ্রাক্ষারস পান করে যেমন একজন সৈনিক ওঠে,

তেমন করে আমাদের প্রভু উঠলেন।

66ঈশ্বর তাঁর শত্রুদের জোর করে হঠিয়ে দিয়ে ওদের পরাজিত করালেন।

ঈশ্বর তাঁর শত্রুদের পরাজিত করে চিরদিনের জন্য ওদের অসম্মানিত করলেন।

67তারপর ঈশ্বর যোষেফের তাঁবুটিকে+ 78:67 যোষেফের তাঁবু অর্থাৎ‌ শীলো, সেই স্থান যেখানে তাঁবুটি ছিল। বাতিল করলেন

এবং ইফ্রয়িমের শাসন ক্ষমতা কেড়ে নিলেন।

68তারপর ঈশ্বর যিহূদা জাতিকে শাসক জাতি হিসেবে মনোনীত করলেন

এবং তাঁর প্রিয় জেরুশালেমকে মন্দির নির্মাণের স্থান হিসেবে বেছে নিলেন।

69সেই পাহাড়ের উঁচু জায়গায় ঈশ্বর তাঁর মন্দির নির্মাণ করলেন।

পৃথিবীর মত তিনি তাঁর মন্দির চিরকালের জন্য স্থাপন করলেন।

70ঈশ্বর তাঁর বিশেষ সেবকরূপে দায়ূদকে মনোনীত করলেন।

দায়ূদ মেষ চরাচ্ছিলো, কিন্তু ঈশ্বর সেই কাজ থেকে তাকে নিয়ে এলেন।

71ঈশ্বর দায়ূদকে, তাঁর লোকদের মেষপালক হওয়ার দায়িত্ব,

যাকোবের লোকদের দায়িত্ব এবং ইস্রায়েলের লোকদের ও তাদের সম্পত্তির দায়িত্ব দিয়েছিলেন।

72দায়ূদ পবিত্র মনে তাদের নেতৃত্ব দিলেন।

তিনি খুব প্রজ্ঞার সঙ্গে তাদের পরিচালিত করলেন।

79

আসফের প্রশংসা গীতের অন্যতম।

1হে ঈশ্বর, অন্য জাতিসমূহের কিছু লোক আপনার লোকদের বিরুদ্ধে লড়াই করতে এসেছিলো।

ওই সব লোক আপনার পবিত্র মন্দির ধ্বংস করেছে।

ওরা জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

2হিংস্র পাখীদের খাওয়ানোর জন্য ওরা আপনার সেবকদের দেহ ফেলে রেখে গেছে।

বুনো পশুদের খাওয়ানোর জন্য ওরা আপনার অনুগামীদের দেহ ফেলে রেখে গেছে।

3হে ঈশ্বর, যতক্ষণ না জলের মত রক্ত বয়েছে, ততক্ষণ পর্যন্ত ওরা আপনার লোকদের হত্যা করেছে,

মৃতদেহগুলোকে কবর দেওয়ার মত একজনও অবশিষ্ট নেই।

4আমাদের চারপাশের দেশগুলো আমাদের অপমান করেছে।

আমাদের চারপাশের লোকেরা আমাদের নিয়ে উপহাস করেছে এবং আমাদের নিয়ে মজা করেছে।

5ঈশ্বর, চিরদিনই কি আপনি আমাদের প্রতি ক্রুদ্ধ থাকবেন?

আপনার তীব্র আবেগ কি আগুনের মতই জ্বলতে থাকবে?

6হে ঈশ্বর, যে সব জাতি আপনাকে জানে না তাদের ওপর আপনার ক্রোধ দেখান।

সেই সব রাজ্য যারা আপনার নামের উপাসনা করে না, তাদের ওপর আপনার ক্রোধ উজাড় করে দিন।

7ওইসব জাতি যাকোবকে বিনষ্ট করেছে।

ওরা যাকোবের দেশকে ধ্বংস করেছে।

8ঈশ্বর, আমাদের পূর্বপুরুষের পাপের জন্য আমাদের শাস্তি দেবেন না।

শীঘ্রই আপনার করুণা প্রদর্শন করুন!

আমাদের ভীষণভাবে আপনাকে প্রয়োজন!

9হে আমাদের পরিত্রাতা ঈশ্বর, আমাদের সাহায্য করুন! সাহায্য করুন! পরিত্রাণ করুন!

তা আপনার নামের মহিমা এনে দেবে।

আপনার নামের ধার্ম্মিকতার জন্য

আমাদের পাপ মুছে দিন।

10আমাদের উদ্দেশ্যে, অন্য জাতিকে এই কথা বলতে দেবেন না,

“কোথায় তোমাদের ঈশ্বর? তিনি কি তোমাদের সাহায্য করতে পারেন না?”

ঈশ্বর, ঐ লোকদের শাস্তি দিন এবং সেই শাস্তি যেন আমরা দেখতে পাই।

আপনার সেবকদের হত্যা করার জন্য ওদের শাস্তি দিন।

11দয়া করে বন্দীদের আর্তনাদ শুনুন!

ঈশ্বর, যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আপনার মহৎ‌‌ শক্তি ব্যবহার করে তাদের রক্ষা করুন।

12হে ঈশ্বর, আমাদের চারপাশের লোকরা আমাদের সঙ্গে যে ব্যবহার করেছে, তার জন্য ওদের আপনি সাত গুণ বেশী শাস্তি দিন।

আপনাকে অপমান করার জন্য ওদের শাস্তি দিন।

13আমরা আপনারই লোক। আমরাই আপনার পালের মেষ।

আমরা চিরদিন আপনার প্রশংসা করবো।

ঈশ্বর, আদি অনন্তকাল ধরে আমরা আপনার প্রশংসা করবো!

80

সঙ্গীত পরিচালকের প্রতি: “চুক্তির লিলিফুল” গানটির পর্দায় গাওয়া আসফের একটি প্রশংসা গীত।

1হে ইস্রায়েলের মেষপালক, আমার কথা শুনুন।

আপনি যোষেফের লোকদের মেষের মত পরিচালিত করেছেন।

করূব দূতের ওপর আপনি রাজার মত বসেন।

আপনাকে আমাদের দেখতে দিন।

2হে ইস্রায়েলের মেষপালক ইফ্রয়িম, বিন্যামীন এবং মনঃশির প্রতি আপনার মহত্ব প্রদর্শন করুন।

আপনি এসে আমাদের রক্ষা করুন।

3ঈশ্বর, পুনর্বার আমাদের গ্রহণ করুন।

আমাদের গ্রহণ করুন, আমাদের রক্ষা করুন!

4প্রভু, হে সর্বশক্তিমান ঈশ্বর, কখন আপনি আমাদের প্রার্থনা শুনবেন?

আপনি কি চিরদিনের মত আমাদের ওপর ক্রুদ্ধ হয়ে থাকবেন?

5খাদ্য হিসেবে আপনার লোকদের আপনি চোখের জল দিয়েছেন।

আপনার লোকদের আপনি তাদেরই চোখের জলে ভর্ত্তি গামলা দিয়েছেন।

সেটাই ছিল তাদের পানীয় জল।

6আমাদের শত্রুদের জন্য আপনি আমাদের ঝগড়ার কারণ হবার লক্ষ্য বানিয়েছেন

এবং শত্রুরা আমাদের বিদ্রূপ করে।

7হে সর্বশক্তিমান ঈশ্বর, পুনরায় আমাদের গ্রহণ করুন।

আমাদের গ্রহণ করুন, আমাদের রক্ষা করুন।

8অতীতে আপনি আমাদের প্রতি

গুরুত্বপূর্ণ চারা গাছের মতই যত্ন নিয়েছিলেন।

মিশর থেকে আপনি আপনার দ্রাক্ষালতা এনেছিলেন।

অন্যান্য লোকদের আপনি এদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং আপনার দ্রাক্ষালতা আপনি এখানে রোপণ করেছিলেন।

9সেই দ্রাক্ষালতার জন্য আপনি জমি তৈরী করেছিলেন।

এর শিকড়গুলোকে আপনি জমির গভীরে বাড়তে সাহায্য করেছিলেন, খুব তাড়াতাড়ি এই দ্রাক্ষালতা সারা দেশ ছেয়ে ফেলেছে।

10এটি পর্বতকে ঢেকে দিয়েছে।

এর পাতাগুলি বৃহৎ‌‌ এরস গাছকেও ছায়া দিয়েছে।

11এই দ্রাক্ষালতা ভূমধ্যসাগর পর্যন্ত ছড়িয়ে পড়বে।

এর লতাপাতা ফরাৎ নদী পর্যন্ত বিস্তৃত হবে।

12ঈশ্বর, যে প্রাচীর আপনার দ্রাক্ষালতাকে রক্ষা করতো, কেন তাকে ভেঙে ফেললেন?

এখন যে কোন ব্যক্তিই এর ধার দিয়ে যায়, সেই এর দ্রাক্ষা তুলে নিয়ে যায়।

13বুনো শূকররা এসে আমাদের দ্রাক্ষাক্ষেতে ঘুরে বেড়ায়।

বুনো জন্তুরা এসে এর পাতা খায়।

14হে সর্বশক্তিমান ঈশ্বর আপনি আসুন।

স্বর্গ থেকে আপনার দ্রাক্ষাক্ষেত দেখুন এবং তাকে রক্ষা করুন।

15হে ঈশ্বর, নিজ হাতে যে দ্রাক্ষালতা আপনি লাগিয়েছিলেন, তার দিকে দেখুন।

যে চারাগাছকে+ 80:15 চারাগাছ আক্ষরিক অর্থে, “পুত্র।” আপনি বড় হতে দিয়েছেন তার দিকে দেখুন।

16শুকনো গোবরের মত আপনার দ্রাক্ষালতা পুড়ে গিয়েছিলো।

আপনি এর প্রতি ক্রুদ্ধ হয়ে একে ধ্বংস করে দিয়েছিলেন।

17হে ঈশ্বর, যে সন্তান আপনার ডানদিকে দাঁড়িয়ে ছিল তার দিকে হাত বাড়ান।

যে সন্তানকে আপনি বড় করেছেন তার দিকে হাত বাড়ান।

18সে আর আপনাকে ছেড়ে যাবে না।

তাকে বাঁচতে দিন, সে আপনার নামের উপাসনা করবে।

19হে প্রভু সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের কাছে ফিরে আসুন।

আমাদের গ্রহণ করুন। আমাদের রক্ষা করুন।

81

সঙ্গীত পরিচালকের প্রতি: গিত্তীৎ সহযোগে আসফের একটি গীত।

1সুখী হও এবং আমাদের শক্তিদাতা ঈশ্বরের কাছে গান গাও।

ইস্রায়েলের ঈশ্বরের কাছে আনন্দ ধ্বনি দাও।

2সঙ্গীত শুরু কর।

খঞ্জনীগুলি বাজাও।

সুশ্রাব্য বীণা এবং অন্যান্য তন্ত্রবাদ্য বাজাও।

3অমাবস্যার সময় মেষের শিঙা বাজিও।

পূর্ণিমার দিনে যখন আমাদের ছুটির উৎসব হয় তখন শিঙা বাজিও।

4ইস্রায়েলের লোকের জন্য এটাই বিধি।

ঈশ্বর যাকোবকে সেই আজ্ঞা দিয়েছিলেন।

5ঈশ্বর যখন যোষেফকে+ 81:5 যোষেফ এখানে এর অর্থ যোষেফের পরিবার ইস্রায়েলের লোকরা। মিশর থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন,

সেই সময় তিনি তাঁর সঙ্গে এই চুক্তি করেছিলেন।

মিশরে আমরা একটা ভাষা শুনেছিলাম, যেটা আমরা বুঝতে পারি নি।

6ঈশ্বর বলেন, “তোমার কাঁধ থেকে ভারী বোঝা আমি নিয়েছিলাম

এবং তোমার হাতের ভারী ঝাঁকাগুলিও আমি বিলি করেছিলাম।

7তোমরা সমস্যার মধ্যে ছিলে। তোমরা সাহায্য চেয়েছিলে।

আমি তোমাদের মুক্ত করে দিলাম। ঝড়ের মেঘের মধ্যে আমি লুকিয়েছিলাম এবং আমি তোমাদের উত্তর দিয়েছিলাম।

মরীবার জলের ধারে আমি তোমাদের পরীক্ষা করেছিলাম।”

8“হে আমার লোকজন, আমার কথা শোন।

তোমাদের আমি আমার চুক্তি দেব, হে ইস্রায়েল, আমার কথা শোন!

9বিদেশীরা যে সব মূর্ত্তি পূজা করে,

তোমরা তাদের উপাসনা কর না।

10আমিই প্রভু, তোমাদের ঈশ্বর,

যে তোমাদের মিশর থেকে বার করে এনেছিলাম।

হে ইস্রায়েল, তোমার মুখ খোল,

আমি তোমাকে আহার দেবো।

11“কিন্তু আমার লোকরা আমার দিকে মনোযোগ দেয় নি।

ইস্রায়েল আমায় মানে নি।

12তাই ওরা যা করতে চেয়েছিলো, আমি ওদের তাই করতে দিয়েছি।

ইস্রায়েলীয়রা যা করতে চেয়েছিলো, তাই করেছে।

13যদি আমার লোকরা আমার কথা শুনতো এবং আমি যে ভাবে চাই সেভাবে বাঁচতো,

14তাহলে আমি ওদের শত্রুদের পরাজিত করতাম।

যারা ইস্রায়েলে সংকটসমূহ নিয়ে আসবে তাদের আমি শাস্তি দেব।

15প্রভুর শত্রুরা ভয়ে কেঁপে যেতো।

চিরদিনের জন্য ওরা শাস্তি পেতো।

16ঈশ্বর তাঁর লোকদের সবার সেরা গম দিতেন।

যতক্ষণ না তারা পরিতৃপ্ত হয়, ততক্ষণ তাঁর লোকদের ঈশ্বর মধু দেবেন।”

82

আসফের একটি প্রশংসা গীত।

1ঈশ্বর দেবতাদের মণ্ডলীতে+ 82:1 ঈশ্বর … মণ্ডলীতে অন্য জাতিরা শিখিয়েছিল যে এল্ (ঈশ্বর) এবং অন্য দেবতারা একত্রে মিলিত হয়েছিলেন পৃথিবীর লোকদের কি করা হবে সে সিদ্ধান্ত নিতে। কিন্তু অনেক সময় রাজা এবং নেতাদেরও “দেবতা” বলা হয়ে থাকে। সুতরাং এই সঙ্গীতটি হয়তো ইস্রায়েলের নেতাদের প্রতি ঈশ্বরের সতর্কবাণী। দাঁড়ান।

দেবতাদের সেই সভায় তিনিই ছিলেন বিচারক।

2ঈশ্বর বলেন, “কতদিন তোমরা অন্যায়ভাবে লোকের বিচার করবে?

আর কতদিন তোমরা দুষ্ট লোকদের শাস্তি না দিয়ে ছেড়ে দেবে?”

3“দরিদ্র লোকদের এবং অনাথদের বিচার কর।

ওই সব দরিদ্র লোকদের অধিকারকে রক্ষা কর।

4ওই সব অসহায় ও দরিদ্রদের সাহায্য কর।

দুষ্ট লোকদের থেকে ওদের রক্ষা কর।

5“কে ঘটে চলেছে তা ওরা জানে না।

ওরা বোঝে না!

ওরা যে কি করছে তা ওরা জানে না,

ওদের চারপাশে ওদের পৃথিবী ভেঙে পড়েছে!”

6আমি ঈশ্বর বলছি, “তোমরা দেবতা।

তোমরা পরাৎ‌‌পরের সন্তানগণ।

7যেমন ভাবে সাধারণ মানুষ অবশ্যই মরে, তোমরাও সেই ভাবেই মারা যাবে।

সব নেতারা যেভাবে মারা যায়, তোমরাও সেইভাবেই মারা যাবে।”

8ঈশ্বর, আপনি উঠুন! আপনিই বিচারক হন!

ঈশ্বর, সব জাতির ওপরে আপনিই নেতা হন!

83

আসফের প্রশংসা গীতগুলির একটি

1ঈশ্বর, নীরব থাকবেন না!

কান বন্ধ করে রাখবেন না!

ঈশ্বর আপনি কিছু বলুন।

2ঈশ্বর, শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

এবং খুব শীঘ্রই ওরা আক্রমণ করবে।

3আপনার লোকদের বিরুদ্ধে ওরা ফন্দি আঁটছে।

যে লোকদের আপনি ভালোবাসেন, আপনার শত্রুরা তাদের বিরুদ্ধে শলাপরামর্শ করছে।

4ওই শত্রুরা বলাবলি করছে, “এস, আমরা ওদের পুরোপুরি ধ্বংস করে দিই।

তাহলে কোন ব্যক্তি আর কোনদিনের জন্যও ইস্রায়েলের নাম স্মরণ করবে না।”

5ঈশ্বর, ওই সব লোক আপনার বিরুদ্ধে এবং আমাদের সঙ্গে আপনি যে চুক্তি করেছেন,

তার বিরুদ্ধে লড়াই করার জন্য, এক জোট হয়েছে।

6 ওই শত্রুরা আমাদের সঙ্গে লড়াই করবে বলে এক জোট হয়েছে: ওদের মধ্যে যারা রয়েছে তারা হলো ইদোমবাসী, ইশ্মায়েলীয়, মোয়াব ও হাগারের উত্তরপুরুষ,

গবাল, অম্মোন ও অমালেকের অধিবাসী, সোর দেশের লোক এবং পলেষ্টীয় লোকেরা।

ওই সব লোক আমাদের সঙ্গে লড়াই করার জন্য একজোট হয়েছে।

8এমনকি অশূরীয়রাও ওদের সঙ্গে যোগ দিয়েছে।

লোটের উত্তরপুরুষদের+ 83:8 লোটের উত্তরপুরুষ অর্থাৎ‌, “মোয়াবীয় এবং অম্মোনীয়রা।” ওরা খুব শক্তিশালী করেছে।

9ঈশ্বর কীশোন নদীর কাছে, যেমন করে আপনি মিদিয়নদের পরাজিত করেছিলেন,

যেমন করে আপনি সীষরা ও যাবীনকে পরাজিত করেছিলেন তেমন করে আপনি ওই শত্রুদের পরাজিত করুন।

10ঐন্দোরে আপনি ওদের পরাজিত করেছিলেন।

মাটিতেই ওদের দেহগুলো পচে গিয়েছিলো।

11ঈশ্বর, ওই শত্রু নেতাদের পরাজিত করুন। ওরেব ও সেবদের প্রতি আপনি যা করেছিলেন ওদের প্রতিও তাই করুন।

সেবহ ও সল‌্মুন্নের প্রতি আপনি যা করেছিলেন ওদের প্রতিও তাই করুন।

12ঈশ্বর, ওই লোকরা আমাদের

আপনার ভূখণ্ড থেকে বার করে দিতে চেয়েছিল।

13হে ঈশ্বর, খড় কুটো যেমন বাতাসে উড়ে যায়, তেমনি ভাবে আপনি ওদের উড়িয়ে দিন।

ঝোড়ো হাওয়ায় খড় যেমন ছড়িয়ে যায় তেমনি ভাবে ওদের ইতঃস্তত ছড়িয়ে দিন।

14দাবানল যেমন করে অরণ্য ধ্বংস করে,

লেলিহান আগুন যেমন করে পাহাড় পুড়িয়ে দেয় তেমন করে আপনি শত্রুদের ধ্বংস করুন।

15হে ঈশ্বর, ঝড় যেমন করে ধূলো উড়িয়ে নিয়ে যায় তেমনি করে আপনি ওই লোকেদের তাড়া করুন।

টর্নেডোর মত ওদের কাঁপিয়ে দিন, ওদের উড়িয়ে দিন।

16ঈশ্বর, আপনি ওদের এমন শিক্ষা দিন যাতে ওরা বুঝতে পারে ওরা প্রকৃতই দুর্বল।

তখন ওরা আপনার নামের উপাসনা করতে চাইবে!

17ঈশ্বর, চিরদিনের মত ওদের ভীত ও লজ্জিত করে দিন।

ওদের অপমানিত ও বিনষ্ট করুন।

18তখন ওরা বুঝতে পারবে যে,

আপনিই ঈশ্বর।

ওরা জানতে পারবে যে, আপনিই একমাত্র পরাৎ‌‌পর,

সারা পৃথিবীর ঈশ্বর!

84

সঙ্গীত পরিচালকের প্রতি: গিত্তীৎ সহযোগে কোরহ পরিবার থেকে একটি প্রশংসা গীত।

1হে সর্বশক্তিমান প্রভু, আপনার মন্দির সত্যিই অমূল্য!

2আপনার মন্দিরে ঢুকতে গেলে আমি প্রতীক্ষা করতে পারি না।

আমি অত্যন্ত উত্তেজিত!

আমার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ জীবন্ত ঈশ্বরের সঙ্গে থাকতে চায়।

3হে সর্বশক্তিমান প্রভু, আমার রাজা, আমার ঈশ্বর, পাখিরা পর্যন্ত আপনার মন্দিরে তাদের আশ্রয় খুঁজে পেয়েছে।

আপনার বেদীর কাছেই ওরা বাসা বেঁধেছে এবং ওদের শাবকও আছে।

4যারা আপনার মন্দিরে বাস করছে তারা খুবই ভাগ্যবান।

ওরা এখনও আপনার প্রশংসা করছে।

5হৃদয়ে সঙ্গীত নিয়ে যেসব লোকেরা

আপনার মন্দিরে আসছে তারা খুব খুশী!

6তারা নির্ঝরের মত, বাকা উপত্যকা, যেটি ঈশ্বর তৈরী করেছিলেন,

সেটা পার হয়ে যাত্রা করে।

শরতের বৃষ্টিতে পুকুরগুলো ভরে রয়েছে।

7লোকরা যত ঈশ্বরের কাছে যায়

তত শক্তিশালী হয়।

8হে সর্বশক্তিমান প্রভু, আমার প্রার্থনা শুনুন।

হে যাকোবের ঈশ্বর, আমার কথা শুনুন।

9হে ঈশ্বর, আমাদের রক্ষাকর্তাকে সুরক্ষা দিন।

আপনার মনোনীত রাজার প্রতি সদয় হোন।

10অন্য জায়গায় এক হাজার দিন কাটানোর চেয়ে

আপনার মন্দিরে একদিন কাটানো অনেক ভালো।

একজন দুষ্ট লোকের ঘরে বাস করার চেয়ে

আমার ঈশ্বরের গৃহের দ্বারে দাঁড়িয়ে থাকা অনেক ভালো।

11প্রভুই আমাদের রক্ষাকারী ও মহিমময় রাজা।+ 84:11 রক্ষাকারী … রাজা আক্ষরিক অর্থে, “সূর্য এবং বর্ম।”

ঈশ্বর দয়া ও মহিমার সঙ্গে আমাদের আশীর্বাদ করেন।

যে সব লোক তাঁকে অনুসরণ করে ও মান্য করে

ঈশ্বর তাদের ভালো জিনিসগুলি দেন।

12হে সর্বশক্তিমান প্রভু, যারা আপনাকে বিশ্বাস করে তারা প্রকৃতই সুখী!

85

সঙ্গীত পরিচালকের প্রতি: কোরহ পরিবার থেকে একটি প্রশংসা গীত।

1প্রভু, আপনার রাজ্যের প্রতি সদয় হোন।

যাকোবের লোকেরা বিদেশে নির্বাসিত।

নির্বাসিতদের ওদের নিজের দেশে ফিরিয়ে নিয়ে আসুন।

2প্রভু, আপনার লোকেদের ক্ষমা করে দিন!

ওদের পাপ মুছে দিন!

3প্রভু, আর ক্রুদ্ধ হবেন না।

রাগে আত্মহারা হবেন না।

4হে আমাদের পরিত্রাতা ঈশ্বর,

আমাদের ওপর ক্রুদ্ধ হওয়া থেকে বিরত হোন এবং আবার আমাদের গ্রহণ করুন।

5চিরদিনই কি আপনি

আমাদের ওপর ক্রুদ্ধ থাকবেন?

6আবার আমাদের জীবন্ত করে দিন!

আপনার লোকদের সুখী করুন।

7প্রভু আমাদের রক্ষা করুন

এবং আপনি যে আমাদের ভালোবাসেন তা প্রদর্শন করুন।

8প্রভু ঈশ্বর কি বলেছেন তা আমি শুনেছি।

তিনি বলেছেন, তাঁর লোকদের জন্য ও তাঁর অনুগামীদের জন্য শান্তি থাকবে।

তিনি আরও বলেছেন, তাই ওদের আর কখনও নির্বোধ জীবনযাত্রায় ফিরে যাওয়া উচিৎ‌ হবে না।

9ঈশ্বর তাঁর অনুগামীদের খুব শীঘ্রই রক্ষা করবেন।

আমরা খুব শীঘ্রই সম্মানের সঙ্গে আমাদের ভূখণ্ডে বাস করবো।

10তারা সত্য এবং করুণাকে অভিনন্দন জানাবে।

তারা শান্তি ও ধার্ম্মিকতাকে চুমু খাবে।

11পৃথিবীর লোকরা ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান হবে।

স্বর্গ থেকে ঈশ্বর ওদের মঙ্গল করবেন।

12প্রভু আমাদের অনেক ভালো জিনিস দেবেন।

জমিগুলো প্রচুর পরিমাণে ভালো শস্য দেবে।

13ধার্ম্মিকতা ঈশ্বরের আগে আগে যাবে

এবং তাঁর চলার পথ প্রস্তুত করবে।

86

দায়ূদের প্রার্থনা।

1আমি একজন দীন, অসহায় মানুষ।

প্রভু আমার কথা দয়া করে শুনুন এবং আমার প্রার্থনার উত্তর দিন।

2প্রভু, আমি আপনার অনুগামী, অনুগ্রহ করে আমায় রক্ষা করুন!

আমি আপনার দাস, আপনি আমার ঈশ্বর।

আমি আপনাতে বিশ্বাস করি, তাই আমায় রক্ষা করুন।

3হে আমার প্রভু, আমার প্রতি সদয় হোন।

সারাদিন ধরে আমি আপনার কাছে প্রার্থনা করছি।

4প্রভু, আমার জীবন আমি আপনার হাতে দিলাম।

আমি আপনার দাস, তাই আমায় সুখী করুন।

5প্রভু, আপনি মঙ্গলময় এবং করুণাময়।

আপনার লোকেরা সাহায্যের জন্য আপনাকে ডাকে।

প্রকৃতই আপনি ওই সব লোককে ভালোবাসেন।

6প্রভু, আমার প্রার্থনা শুনুন।

করুণার জন্য আমার প্রার্থনা শুনুন।

7প্রভু, আমার সঙ্কটের সময়ে আমি আপনার কাছে প্রার্থনা করছি।

আমি জানি আপনি আমায় উত্তর দেবেন!

8ঈশ্বর, আপনার মত কেউই নেই।

আপনি যা করেছেন তা আর কেউ করতে পারবে না।

9প্রভু, আপনিই প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন।

ওরা সবাই যেন এসে আপনার উপাসনা করে।

ওদের সকলে যেন আপনার নামের সম্মান করে।

10ঈশ্বর, আপনি মহান এবং আপনি আশ্চর্য কার্য করেন!

আপনি একমাত্র আপনিই ঈশ্বর!

11প্রভু, আপনার পথ সম্পর্কে আমায় শিক্ষা দিন

এবং আমি আপনার সত্য পথ অবলম্বন করে বেঁচে থাকবো।

আপনার উপাসনা করাকে আমার জীবনের

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় করতে আমায় সাহায্য করুন।

12ঈশ্বর, প্রভু আমার, আমার সকল অন্তর দিয়ে আমি আপনার প্রশংসা করি।

চিরদিন আমি আপনার নামের সম্মান করবো!

13ঈশ্বর আপনি আমার জন্য কত মহান ভালোবাসা প্রদর্শন করেছেন

এবং মৃত্যুর হাত থেকে আমায় রক্ষা করেছেন।

14ঈশ্বর, অহঙ্কারী লোকরা আমায় আক্রমণ করছে।

একদল নৃশংস লোক আমায় হত্যার চেষ্টা করছে।

ওই সব লোক আপনাকে সম্মান করে না।

15প্রভু, আপনি দয়াময় ও করুণাময় ঈশ্বর।

আপনি ধৈর্য্যশীল, বিশ্বস্ত এবং প্রেমে পরিপূর্ণ।

16ঈশ্বর, আমার প্রতি সদয় হোন এবং দেখান যে আপনি আমার কথা শুনেছেন।

আমি আপনার দাস, আমায় শক্তি দিন।

আমি আপনার দাস, আমায় রক্ষা করুন!

17ঈশ্বর, আপনি যে আমায় সাহায্য করবেন তা প্রদর্শন করে আমায় একটা চিহ্ন দিন।

আমার শত্রুরা সেই চিহ্ন দেখবে এবং ওরা হতাশ হবে।

সেটা প্রমাণ করবে যে আপনি আমার প্রার্থনা শুনেছেন এবং আপনি আমাকে সাহায্য করবেন।

87

কোরহ পরিবার থেকে একটি প্রশংসা গীত।

1জেরুশালেমের পবিত্র পাহাড়ে ঈশ্বর তাঁর মন্দির নির্মাণ করেছেন।

2ইস্রায়েলের যে কোন জায়গার চেয়ে সিয়োনের ফটকগুলোকে ঈশ্বর অনেক বেশী ভালোবাসেন।

3হে ঈশ্বরের নগরী, লোকে তোমার সম্পর্কে বিস্ময়কর কথা বলে।

4ঈশ্বর তাঁর সব লোকের তালিকা রাখেন, ওদের মধ্যে কিছু লোক মিশর ও বাবিলে বাস করে।

ওদের মধ্যে কিছু লোক পলেষ্টীয়, সোর ও কূশ দেশে জন্মগ্রহণ করেছিলো।

5যারা সিয়োনে জন্মেছে,

তাদের প্রত্যেককে ঈশ্বর চেনেন।

পরাৎ‌‌পর এই নগর নির্মাণ করেছেন।

6ঈশ্বর, তাঁর সব লোকদের তালিকা রেখেছেন।

প্রত্যেকটি লোক কোথায় জন্মেছে তা ঈশ্বর জানেন।

7ঈশ্বরের লোকরা বিশেষ ছুটি উদ্‌যাপন করতে জেরুশালেমে যায়।

ওরা প্রচণ্ড সুখী, ওরা নাচছে এবং গাইছে।

ওরা বলে, “জেরুশালেম থেকেই সব ভালো জিনিস আসে।”

88

কোরহ পরিবার থেকে একটি প্রশংসা গীত। সঙ্গীত পরিচালকের প্রতি: একটি যন্ত্রণাদায়ক রোগ সম্পর্কে ইষ্রাহীয় হেমনের একটি মস্কীল।

1প্রভু ঈশ্বর, আপনিই আমার পরিত্রাতা।

দিন রাত্রি ধরে আমি আপনার কাছে প্রার্থনা করছি।

2আমার প্রার্থনার দিকে মনোযোগ দিন।

করুণার জন্য আমার প্রার্থনা শুনুন।

3আমার আত্মা এই যন্ত্রণায় অনেক কষ্ট পেয়েছে!

খুব তাড়াতাড়ি আমি মারা যাবো।

4ইতিমধ্যেই লোকরা আমার সঙ্গে সেই রকম আচরণ শুরু করেছে, যা একজন মৃতের প্রতি করা হয়,

অথবা একজন লোক যে বেঁচে থাকার পক্ষে খুব দুর্বল তার সঙ্গে যেমন ব্যবহার করা হয়।

5ওরা মৃতদের মধ্যে আমাকে খোঁজে।

আমি সেই মৃত লোকের মত কবরে পড়ে আছি,

যে মৃত লোককে আপনি ভুলে গেছেন,

যে আপনার থেকে এবং আপনার যত্ন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

6আপনি আমাকে মাটির সেই গর্তে পুরে দিয়েছেন।

হ্যাঁ, আপনি আমাকে অন্ধকারে নিক্ষেপ করেছেন।

7হে ঈশ্বর, আপনি আমার প্রতি ক্রোধান্বিত ছিলেন

এবং আপনি আমায় শাস্তি দিয়েছেন।

8আপনি আমার বন্ধুদের আমায় ছেড়ে যেতে বাধ্য করেছেন।

অচ্ছুত লোকের মত ওরা সবাই আমাকে এড়িয়ে যায়।

আমি গৃহবন্দী হয়ে আছি, আমি বাইরে যেতে পারি না।

9যন্ত্রণায় কেঁদে কেঁদে আমার চোখ টন্টন্ করছে।

প্রভু, সারাক্ষণ আমি আপনার কাছে প্রার্থনা করি!

প্রার্থনার সময় আমার দুটি বাহু আমি আপনার দিকে তুলে ধরি।

10প্রভু, আপনি কি মৃত লোকদের জন্য অলৌকিক কাজসমূহ করেন?

প্রেতরা কি জেগে উঠে আপনার প্রশংসা করে? না!

11কবরে থাকা লোকরা কি আপনার সত্য প্রেম সম্বন্ধে কথা বলতে পারে?

মৃত্যুর জগতে থাকা লোকেরা কি আপনার বিশ্বস্ততার কথা বলতে পারে? না!

12যে সব আশ্চর্য কার্য আপনি করেন, অন্ধকারে থাকা মৃতরা তা দেখতে পায় না।

বিস্মৃতির দেশে মৃত লোকেরা আপনার ধার্ম্মিকতার কথা বলতে পারে না।

13প্রভু, আমাকে সাহায্য করার জন্য আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি!

প্রত্যেকদিন উষাকালে আমি আপনার কাছে প্রার্থনা করি।

14প্রভু কেন আপনি আমায় ত্যাগ করেছেন?

কেন আপনি আমার কথা শুনতে পান না?

15তরুণ বয়স থেকেই আমি অসুস্থ ও দুর্বল।

আমি আপনার ক্রোধ ভোগ করেছি।

আমি আপনার ক্রোধের শিকার হয়েছি।

আমি অসহায়!

16প্রভু, আপনার ক্রোধ

আমাকে ধ্বংস করেছে।

17জ্বালা-যন্ত্রণা আমার নিত্যসঙ্গী।

আমার মনে হচ্ছে যেন, আমি আমার জ্বালা-যন্ত্রণায় ডুবে যাচ্ছি।

18প্রভু, আমার প্রিয়জন ও বন্ধুদের থেকে আপনি আমার বিচ্ছিন্ন করেছেন।

একমাত্র অন্ধকারই আমার সঙ্গী হওয়ার জন্য অবশিষ্ট রয়েছে।

89

ইষ্রাহীয় এথনের কাছ থেকে একটি মস্কীল।

1প্রভুর প্রেম সম্পর্কে আমি সর্বদাই গান গাইবো।

তাঁর বিশ্বস্ততা সম্পর্কে আমি চিরকাল এবং অনন্তকাল গাই গাইবো!

2প্রভু, আমি সত্যিই বিশ্বাস করি যে আপনার ভালোবাসা চিরন্তন!

আপনার বিশ্বস্ততা আকাশের মত থেকে যায়!

3ঈশ্বর বলেছেন, “আমার মনোনীত রাজার সঙ্গে আমি একটি চুক্তি করেছি।

আমার দাস দায়ূদের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি।

4‘দায়ূদ, তোমার পরিবারকে আমি চিরদিন বাঁচিয়ে রাখবো।

তোমার রাজ্যকে আমি চিরকাল অব্যাহত রাখতে সাহায্য করব।’”

5প্রভু, আপনি আশ্চর্য কার্য্য করেন। এই জন্য আকাশ আপনার প্রশংসা করে।

লোকেরা আপনার ওপর নির্ভর করতে পারে। পবিত্র লোকেদের মণ্ডলীতে শুধুমাত্র এই সম্পর্কেই গান করে।

6স্বর্গে প্রভুর সমকক্ষ কেউ নেই।

অন্য কোন “দেবতার” সঙ্গে প্রভুকে তুলনা করা চলে না।

7ঈশ্বর পবিত্র লোকেদের সঙ্গে সাক্ষাৎ করেন, ওই পবিত্র দূতরা তাঁর চারপাশে জড়ো হয়।

ওরা ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করে।

ওরা তাঁর ভয়ে দাঁড়িয়ে থাকে।

8হে প্রভু সর্বশক্তিমান ঈশ্বর, আপনার মত কেউই নয়।

আমরা সম্পূর্ণভাবে আপনাকে বিশ্বাস করতে পারি।

9আপনি পরাক্রমশালী সমুদ্রকে শাসন করেন,

এর উত্তাল তরঙ্গমালাকে আপনি শান্ত করে দিতে পারেন।

10হে ঈশ্বর, আপনি রহবকে পরাজিত করেছিলেন।

আপনার শক্তিশালী বাহু বলে আপনি আপনার শত্রুদের ছত্রভঙ্গ করেছিলেন।

11হে ঈশ্বর, স্বর্গ এবং মর্ত্য আপনার অধিকারভুক্ত।

এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আপনি সৃষ্টি করেছেন।

12উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যা কিছু রয়েছে সবই আপনি সৃষ্টি করেছেন।

তাবোর ও হর্ম্মোণ পর্বত আপনার নামের প্রশংসা করছে।

13আপনার বাহু পরাক্রমবিশিষ্ট!

আপনার হস্ত শক্তিমান!

বিজয়ী হয়ে আপনার ডানহাত উপরের দিকে ওঠে!

14সত্য ও ন্যায় বিচারের ওপর আপনার রাজ্য প্রতিষ্ঠিত।

প্রেম এবং বিশ্বাস আপনার রাজাসনের দাস।

15ঈশ্বর, আপনার নিষ্ঠাবান অনুগামীরা সত্যিই সুখী।

তারা আপনার করুণার আলোকে বাস করে।

16আপনার নাম সর্বদাই তাদের সুখী করে।

তারা আপনার ধার্ম্মিকতার প্রশংসা করে।

17আপনি তাদের বিস্ময়কর শক্তি।

তাদের শক্তি আপনার কাছ থেকে আসে।

18প্রভু, আপনিই আমাদের রক্ষাকর্তা।

ইস্রায়েলের পবিত্র একজনই আমাদের রাজা।

19আপনার বিশ্বস্ত অনুগামীদের সঙ্গে আপনি এক স্বপ্নদর্শনের কথা বলেছিলেন,

“জনতার মধ্যে থেকে আমি একজন তরুণকে মনোনীত করেছি।

আমি সেই তরুণকে একজন গুরুত্বপূর্ণ লোক করে তুলেছি।

সেই তরুণ সৈন্যকে আমি শক্তিশালী করেছি।

20আমার দাস দায়ূদকে আমি খুঁজে পেয়েছি।

বিশেষ তৈল দ্বারা আমি দায়ূদকে অভিষিক্ত করেছি।

21আমার ডান হাত দিয়ে আমি দায়ূদকে সহায়তা দিয়েছি

এবং আমার শক্তি দিয়ে আমি তাকে শক্তিশালী করেছি।

22এই মনোনীত রাজাকে শত্রুরা পরাজিত করতে পারে নি।

দুষ্ট লোকরা ওকে হারাতে পারে নি।

23আমি ওর শত্রুদের শেষ করে দিয়েছি।

যারা আমার মনোনীত রাজাকে ঘৃণা করেছে, তাদের আমি পরাজিত করেছি।

24যে রাজাকে আমি পছন্দ করেছি, তাকে আমি সর্বদা ভালোবাসবো ও সমর্থন করবো।

সর্বদাই আমি তাকে শক্তিশালী করে তুলবো।

25আমার মনোনীত রাজাকে আমি সমুদ্রের দায়িত্ব দিয়েছি।

নদীগুলোকে সে নিয়ন্ত্রণ করবে।

26সে আমাকে বলবে, ‘আপনিই আমার পিতা।

আপনিই আমার ঈশ্বর, আমার শিলা, আমার পরিত্রাতা।’

27আমি তাকে আমার প্রথম জাত সন্তান করবো।

সে পৃথিবীর সব রাজাদের ওপরে মহারাজা হবে।

28আমার প্রেম, ওই মনোনীত রাজাকে সব সময়েই রক্ষা করবে।

ওর সঙ্গে আমার চুক্তি কোনদিন শেষ হবে না।

29আমি ওর পরিবারকে চিরকাল অব্যাহত রাখব।

ওর রাজ্য স্বর্গগুলির মতই চিরদিন বজায় থাকবে।

30ওর উত্তরপুরুষরা যদি আমার বিধি ত্যাগ করে,

যদি ওরা আমায় মান্য করা থেকে বিরত হয়, আমি ওদের শাস্তি দেবো।

31যদি আমার মনোনীত রাজার উত্তরপুরুষরা

আমার বিধি আজ্ঞা উপেক্ষা করে,

32তাহলে আমি ওদের ভয়ানক শাস্তি দেবো।

33কিন্তু ওদের ওপর থেকে কখনও আমার ভালোবাসা প্রত্যাহার করবো না।

সর্বদাই আমি ওদের প্রতি বিশ্বস্ত থাকবো।

34দায়ূদের সঙ্গে আমি কখনও আমার চুক্তি ভঙ্গ করবো না।

আমি আমাদের চুক্তির পরিবর্তনও করবো না।

35আমার পবিত্রতা দিয়ে, আমি ওকে প্রতিশ্রুতি দিয়েছি।

দায়ূদের সঙ্গে আমি কখনই মিথ্যাচার করবো না!

36দায়ূদের পরিবার চিরদিনের জন্য অব্যাহত থাকবে।

যতকাল সূর্য থাকবে ততকাল ওর রাজ্য বজায় থাকবে।

37চাঁদের মতই ওর রাজত্ব চিরদিন বজায় থাকবে।

আকাশই আমার সেই চুক্তির প্রমাণ দেয়। এই চুক্তি বিশ্বাস যোগ্য।”

38কিন্তু ঈশ্বর, আপনার মনোনীত রাজার প্রতি আপনি ক্রুদ্ধ হয়েছেন,

এবং আপনি তাকে বরাবরই ত্যাগ করেছেন।

39আপনার চুক্তি আপনি বাতিল করে দিয়েছেন।

আপনি রাজার মুকুটকে ধূলোয় নিক্ষেপ করেছেন।

40রাজার নগরীর প্রাচীর আপনি মাটিতে ফেলে দিয়েছেন।

তার সব দুর্গকে আপনি ধ্বংস করেছেন।

41পথচারী মানুষ তার জিনিস চুরি করে নিয়ে যায়।

তার প্রতিবেশীরা তাকে বিদ্রূপ করে।

42রাজার সব শত্রুকে আপনি খুশী করেছেন।

তার শত্রুদের আপনি যুদ্ধে জয়ী হতে দিয়েছেন।

43ঈশ্বর, আপনি ওদের নিজেদের রক্ষা করতে সাহায্য করেছেন।

আপনার রাজাকে আপনি যুদ্ধে জয় করতে সাহায্য করেন নি।

44আপনি তাকে জয়ী হতে দেন নি।

তার সিংহাসনকে আপনি ভূ-লুন্ঠিত করেছেন।

45তার যৌবনেই আপনি তার জীবনকে ছোট করে দিয়েছেন।

তাকে আপনি লজ্জা দিয়েছেন।

46প্রভু, আর কতদিন ওই সব চলবে?

আপনি কি চিরদিন আমাদের উপেক্ষা করবেন?

আপনার ক্রোধ কি চিরদিনই আগুনের মত জ্বলতে থাকবে?

47স্মরণ করে দেখুন আমার জীবন কত নাতিদীর্ঘ।

আপনি আমাদের সকলকেই সামান্য সময়ের জন্য সৃষ্টি করেছেন, এরপর আমরা মারা যাবো।

48কেউ চিরদিন বাঁচবে না, এবং এমন কেউই নেই যে মরবে না।

কোন ব্যক্তিই কবর থেকে নিজেকে রক্ষা করতে পারবে না।

49হে ঈশ্বর, সেই প্রেম কোথায় যা অতীতে আপনি প্রদর্শন করেছিলেন?

আপনি দায়ূদকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তার পরিবারের প্রতি আপনি বিশ্বাসভাজন থাকবেন।

50 হে প্রভু, স্মরণে রাখবেন, কেমন করে লোকরা আপনার দাসকে অপমান করেছিলো।

প্রভু, আপনার শত্রুদের কাছ থেকে সেই সব অপমান আমায় শুনতে হয়েছে।

ওই লোকরা আপনার মনোনীত রাজাকে অপমান করেছে।

52ধন্য প্রভু চিরকালের জন্য!

আমেন! আমেন!

90

চতুর্থ খণ্ড

(গীতসংহিতা 90-106)

ঈশ্বরের লোক, মোশির প্রার্থনা।

1হে প্রভু, আমাদের সমস্ত প্রজন্মের জন্য আপনি আমাদের গৃহ ছিলেন।

2হে ঈশ্বর, পর্বতমালার জন্মের আগে,

এই পৃথিবীর এবং জগৎ‌‌ সৃষ্টির আগে, আপনিই ঈশ্বর ছিলেন।

হে ঈশ্বর, আপনি চিরদিন ছিলেন এবং আপনি চিরদিন থাকবেন।

3এই পৃথিবীতে আপনিই মানুষকে এনেছেন।

আপনি পুনরায় তাদের ধূলোয় পরিণত করেন।

4আপনার কাছে হাজার বছর গতকালের মত,

যেন গত রাত্রি।

5আপনি আমাদের ঝেঁটিয়ে বিদায় করে দেন, আমাদের জীবন একটা স্বপ্নের মত, সকাল হলেই আমরা চলে যাই।

আমরা ঘাসের মত।

6সকালে ঘাসগুলো জন্মায়

এবং বিকেলে তা শুকিয়ে মরে যায়।

7ঈশ্বর, আপনার ক্রোধ আমাদের ধ্বংস করে দিতে পারে

এবং তা আমাদের ভীত করে!

8আমাদের সব পাপ আপনি জানেন।

ঈশ্বর, আমাদের প্রত্যেকটি গোপন পাপ আপনি দেখতে পান।

9আপনার ক্রোধ আমাদের জীবন শেষ করে দিতে পারে।

ফিস্‌ফিসানি কথার মত আমাদের জীবন শেষ হয়ে যায়।

10আমরা হয়তো বা 70 বছর বেঁচে থাকি।

যদি আমরা শক্তিশালী হই তাহলে হয়তো 80 বছর বেঁচে থাকতে পারি।

আমাদের জীবন কঠোর পরিশ্রম এবং যন্ত্রণায় ভরা।

তারপর হঠাৎ‌‌ আমাদের জীবন শেষ হয়ে যায় এবং আমরা উড়ে চলে যাই।

11হে ঈশ্বর, আপনার ক্রোধের পূর্ণ শক্তি কতখানি তা কোন ব্যক্তিই জানে না।

কিন্তু ঈশ্বর, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভয় আপনার ক্রোধের মতই বিরাট।

12আমাদের জীবন প্রকৃতপক্ষে যে কত ছোট তা আমাদের দেখান।

যাতে আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারি।

13প্রভু সব সময় আমাদের মধ্যে ফিরে আসুন।

আপনার দাসদের প্রতি সদয় হোন।

14প্রত্যেক প্রভাতে আপনার প্রেমে আমাদের ভরিয়ে দিন।

আমাদের সুখী হতে দিন, এ জীবনকে উপভোগ করতে দিন।

15আমাদের জীবনে অনেক দুঃখ ও সমস্যা দিয়েছেন।

এবার আমাদের সুখী করুন।

16যে সব অলৌকিক কাজ আপনি আপনার সেবকদের জন্য করেন, তা ওরা দেখুক।

ওদের সন্তানদের আপনার মহিমা দেখতে দিন।

17ঈশ্বর আমাদের শ্রমে সাহায্য করুন।

আমাদের শ্রম তাঁকে সাহায্য করুক।

91

1গুপ্ত আশ্রয় লাভের জন্য তুমি পরাৎ‌‌পরের কাছে যেতে পারো।

সুরক্ষার জন্য তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেতে পারো।

2আমি প্রভুকে বলেছি, “আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল, আপনিই আমার দুর্গ।

হে আমার ঈশ্বর, আমি আপনাকে বিশ্বাস করি।”

3ভয়ঙ্কর ব্যাধি এবং গুপ্ত বিপদ থেকে

ঈশ্বর তোমায় রক্ষা করবেন।

4নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে যেতে পারো।

যেমন করে পাখি তার ডানা মেলে তার শাবকদের আগলে রাখে, তেমন করে, ঈশ্বর তোমায় রক্ষা করবেন।

তোমায় রক্ষা করার জন্য ঈশ্বর হবেন একটি ঢাল ও প্রাচীরের মত।

5রাতে তোমার ভয় পাওয়ার মতো কিছু থাকবে না।

দিনের বেলাতেও শত্রুর তীরকে তুমি ভয় পাবে না।

6নিশাকালে যে অসুখ আসে তাকে তুমি ভয় পাবে না,

কিংবা দিনের বেলায় যে ভয়ঙ্কর অসুস্থতা আসে তাকেও তুমি ভয় পাবে না।

7তুমি 1000 হাজার শত্রুকে পরাজিত করতে পারবে।

তোমার নিজের ডান হাত 10,000 শত্রু সৈন্যকে পরাজিত করবে।

শত্রুরা তোমায় স্পর্শ পর্যন্ত করতে পারবে না!

8লক্ষ্য করে দেখ, দেখবে যে

ওই দুষ্ট লোকদের শাস্তি হয়েছে!

9কেন? কারণ তুমি ঈশ্বরে আস্থা রাখ।

কারণ পরাৎ‌‌পরকে তুমি তোমার নিরাপদ আশ্রয়স্থলরূপে গ্রহণ করেছ।

10তোমার কোন অমঙ্গল হবে না।

তোমার বাড়ীতে কোন অসুখ থাকবে না।

11ঈশ্বর তাঁর দূতদের আজ্ঞা দেবেন

এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে।

12তোমার পা যাতে পাথরে হোঁচট না খায়,

সেই জন্য ওদের হাত তোমায় ধরে থাকবে।

13বিষধর সাপ, এমন কি সিংহের মধ্যে দিয়েও

তুমি হেঁটে যেতে পারবে।

14প্রভু বলেন, “যদি কোন ব্যক্তি আমাকে ভালবাসে এবং বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করবো।

আমার অনুগামীরা যারা আমার নাম উপাসনা করে, তাদের আমি রক্ষা করবো।

15আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেবো।

যখন তারা সমস্যায় পড়বে তখন আমি ওদের সঙ্গে থাকবো।

আমি ওদের রক্ষা করবো এবং সম্মান দেবো।

16আমার অনুগামীদের আমি দীর্ঘ জীবন দেবো।

আমি ওদের রক্ষা করবো।”

92

বিশ্রাম দিবসের জন্য একটি প্রশংসা গীত।

1প্রভুর প্রশংসা করাই ভাল।

হে পরাৎ‌‌পর, আপনার নামের প্রশংসা করাই ভাল।

2প্রাতঃকালে আপনার প্রেমের গান

এবং নিশাকালে আপনার বিশ্বস্ততার গান গাওয়াই ভালো।

3ঈশ্বর, দশ তারা যন্ত্রে এবং বীণায়

আপনার জন্য সুর বাজানো ভাল।

4প্রভু, যে সব জিনিস আপনি করেছেন তা দিয়ে আমাদের প্রকৃতই সুখী করেছেন।

আমরা প্রফুল্লচিত্তে ওই সব বিষয়ের গুণগান করি।

5প্রভু, আপনি সেই সব মহৎ‌‌ কাজ করেছেন।

আপনার চিন্তা বুঝে ওঠা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন।

6আপনার তুলনায় মানুষ এক্কেবারে নির্বোধ প্রাণী।

আমরা সেই বোকাদের মত যারা কিছুই বুঝতে পারে না।

7দুষ্ট লোকরা আগাছার মত বেঁচে থেকে এবং মরে।

যে অর্থহীন কাজ তারা করে যায়, তা চিরদিনের জন্য ধ্বংস হবে।

8কিন্তু প্রভু, আপনি চিরদিনের জন্য সম্মানিত থাকবেন।

9প্রভু, আপনার সব শত্রু ধ্বংস হবে।

সেই সব লোক যারা মন্দ কাজ করে, তারা ধ্বংস হবে।

10একটা গণ্ডার যেমন তার বিশাল খড়্গ দিয়ে আক্রমণ করে, আমিও সেই ভাবে, যারা আমার বিরোধিতা করে, সেইসব দুষ্ট লোকদের আক্রমণ করব।

বিশেষ কাজের জন্য আপনি আমায় মনোনীত করেছেন এবং গন্ধ তেল মাথায় ঢেলে আমায় অভিষিক্ত করেছেন।

11চারপাশে আমি শত্রুদের দেখতে পাচ্ছি, বিরাট বলদের মত ওরা আমায় আক্রমণের জন্য তৈরী হয়ে রয়েছে।

আমি শুনছি ওরা আমার সম্পর্কে কি বলছে।

12ধার্ম্মিক লোকরা প্রভুর মন্দিরে পোঁতা

লিবানোনের এরস গাছের মত।

13ধার্ম্মিক লোকরা ঈশ্বরের মন্দিরে

অঙ্গনের কুসুমিত তাল গাছের মত।

14তাদের বৃদ্ধ বয়সেও,

তারা স্বাস্থ্যবান তরুণ গাছের মতই ফল ধারণ করে।

15প্রভু যে ভাল

এটা দেখানোর জন্যই ওরা ওখানে আছে।

তিনিই আমার শিলা

এবং তিনি কোন ভুল করেন না।

93

1প্রভুই রাজা।

তিনি রাজকীয় এবং শক্তিমান পোশাকে সজ্জিত।

তিনি দৃঢ়তার সঙ্গে এই বিশ্বকে তার আপন জায়গায় স্থাপন করেছেন

এবং এটাকে নাড়ানো হবে না।

2হে ঈশ্বর, আপনার রাজত্ব চিরদিন ধরে রয়েছে।

ঈশ্বর আপনার অস্তিত্ব অনাদিকাল থেকে রয়েছে।

3প্রভু, নদীর গর্জন প্রচণ্ড তীব্র।

উচ্চকিত ঢেউ প্রচণ্ড গর্জনশীল।

4সমুদ্রের উচ্চকিত ঢেউ প্রচণ্ড তীব্র ও গর্জনশীল।

কিন্তু উর্দ্ধে অবস্থিত প্রভু তার থেকেও বেশী শক্তিশালী।

5প্রভু আপনার বিধি চিরদিন বজায় থাকবে।

আপনার পবিত্র মন্দিরের অস্তিত্ব দীর্ঘকালের জন্য বজায় থাকবে।

94

1প্রভু, আপনিই সেই ঈশ্বর যিনি আসেন এবং লোকেদের শাস্তি দেন।

আপনি সেই ঈশ্বর যিনি মানুষের জন্য শাস্তি নিয়ে আসেন।

2আপনিই সারা পৃথিবীর বিচারক।

উদ্ধত লোকদের যে শাস্তি প্রাপ্য তা আপনি ওদের দিন।

3প্রভু, দুষ্ট লোকরা আর কতকাল ধরে উল্লাস করবে?

আরও কতদিন প্রভু?

4আরও কতদিন ধরে ওই দুষ্কৃতকারীরা

তাদের দুষ্কৃতির বড়াই করে যাবে?

5প্রভু, ওরা আপনার লোকদের আঘাত করে।

ওরা আপনার লোকদের কষ্ট দিয়েছে।

6আমাদের দেশে যে সব বিধবা ও বিদেশী থাকে, ওই দুর্জনরা তাদের হত্যা করে।

অনাথদেরও ওরা খুন করে।

7ওরা বলে, ওরা যে সব মন্দ কাজ করে প্রভু তা দেখেন না!

ওরা বলে কি ঘটেছে ইস্রায়েলের ঈশ্বর তাও জানে না।

8তোমরা নিষ্ঠুর লোকরা সত্যই নির্বোধ মানুষ!

আর কবে তোমরা শিক্ষা লাভ করবে?

তোমরা মন্দ লোকরা সত্যি অপগণ্ড!

তোমরা অবশ্যই বোঝবার চেষ্টা কর।

9ঈশ্বর আমাদের কান সৃষ্টি করেছেন,

তাই নিশ্চয়ই তাঁরও কান রয়েছে এবং তিনি শুনতেও পান কি ঘটছে!

ঈশ্বর আমাদের চোখ দিয়েছেন,

তাই নিশ্চিতভাবে কি ঘটছে তা তিনি দেখতে পান!

10ঈশ্বর ওই লোকদের মধ্যে নিয়মানুবর্তিতা আনবেন।

ওই লোকেরা কি করবে তা ঈশ্বরই ওদের শেখাবেন।

11মানুষ কি ভাবছে তাও ঈশ্বর জানেন।

ঈশ্বর জানেন যে মানুষ বাতাসের একটি ফুৎ‌কারের মত।

12প্রভু যে লোককে নিয়মানুবর্তী করেন সে সত্যই সুখী হবে।

ঈশ্বর তাকে বেঁচে থাকার প্রকৃত পথ কি তা দেখাবেন।

13ঈশ্বর, সংকটের সময় যে লোক শান্ত থাকে তাকেই আপনি সাহায্য করবেন।

মন্দ লোকেদের যতক্ষণ পর্যন্ত না কবরে পাঠানো হয় ততক্ষণ পর্যন্ত আপনি তাকে শান্ত থাকতে সাহায্য করবেন।

14প্রভু তাঁর লোকদের ত্যাগ করবেন না।

সাহায্য না করে তিনি ওদের ত্যাগ করবেন না।

15ন্যায্য বিচার ফিরে আসবে এবং ন্যায়পরায়ণতা নিয়ে আসবে।

তারপর সৎ‌ এবং ভাল লোকরা অবশ্যই থাকবে।

16মন্দ লোকদের বিরুদ্ধে লড়াই করার জন্য কেউই আমায় সাহায্য করে নি।

যারা মন্দ কাজ করে, তাদের সঙ্গে লড়াই করার জন্য কোন লোক আমার পাশে দাঁড়ায় নি।

17যদি প্রভু আমায় সাহায্য না করতেন

আমি এতদিনে কবরের গর্ভে নীরব হয়ে যেতাম।

18আমি জানি আমি পতনোন্মুখ ছিলাম,

কিন্তু প্রভু তাঁর অনুগামীদের সাহায্য করেছেন।

19আমি প্রচণ্ড চিন্তিত ও বিমর্ষ ছিলাম।

কিন্তু প্রভু, আপনি আমায় সান্ত্বনা দিয়ে আমায় সুখী করেছেন!

20ঈশ্বর আপনি ক্রুর বিচারকদের সাহায্য করবেন না।

তাই মন্দ বিচারকরা মানুষের জীবনকে আরও কঠিনতর করার জন্য নিয়ম ব্যবহার করে।

21ওই বিচারকরা ধার্ম্মিক লোকদের আক্রমণ করে।

ওরা নিরপরাধ লোকদের দোষী বলে বিচার করে এবং ওদের হত্যা করে।

22কিন্তু পর্বতগুলির সু-উচ্চে প্রভুই আমার নিরাপদ আশ্রয়স্থল।

ঈশ্বর আমার শিলা, আমার নিরাপদ আশ্রয়স্থল।

23মন্দ কাজ করার জন্য ঈশ্বর ওই দুষ্ট বিচারকদের শাস্তি দেবেন।

পাপ করেছে বলে ঈশ্বর ওদের ধ্বংস করবেন।

প্রভু আমাদের ঈশ্বর, ওই দুষ্ট বিচারকদের ধ্বংস করবেন।

95

1এস, আমরা প্রভুর প্রশংসা করি!

যে শিলা আমাদের রক্ষা করেন তাঁর উদ্দেশ্যে আমরা উচ্চস্বরে প্রশংসাধ্বনি দিই।

2আমরা প্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের গান গাই।

তাঁর প্রশংসায় আমরা আনন্দগান গাই।

3কেন? কারণ প্রভুই মহান ঈশ্বর!

তিনিই সেই মহান রাজা যিনি সকল “দেবতাদের” শাসন করছেন।

4গভীরতম গুহা, উচ্চতম পর্বত, সবই প্রভুর।

5সমুদ্রও তাঁরই—তিনিই তা সৃষ্টি করেছেন।

ঈশ্বর তাঁর নিজের হাতে এই শুকনো জমি সৃষ্টি করেছেন।

6এস, আমরা অবনত হয়ে তাঁর উপাসনা করি!

যে প্রভু আমাদের সৃষ্টি করেছেন তাঁর প্রশংসা করি!

7কেন? কারণ যদি আমরা তাঁর কন্ঠ শুনি

তাহলে তিনি আমাদের ঈশ্বর হবেন

এবং আমরা হব সেই লোকেরা যাদের তিনি খাদ্য জোগান,

আমরা হব সেই মেষ যাদের তিনি স্বহস্তে নেতৃত্ব দেন।

8ঈশ্বর বলেন, “মরীবাতে তোমরা যেমন অবাধ্য হয়েছিলে,

মঃসার মরুপ্রান্তরে যেমন হয়েছিল, তেমন হয়ো না।

9তোমাদের পূর্বপুরুষরা আমায় পরীক্ষা করেছে।

ওরা আমাকে পরীক্ষা করেছিলো কিন্তু এই সময় ওরা দেখেছিলো আমি কি করতে পারি!

1040 বছর ধরে আমি ওদের প্রতি ধৈর্য্য ধারণ করেছি।

আমি জানি যে ওরা বিশ্বাসী নয়।

ওরা আমার শিক্ষামালা অনুসরণ করতে অগ্রাহ্য করেছে।

11তাই ওদের প্রতি আমি ক্রুদ্ধ হয়েছিলাম এবং আমি কথা দিয়েছিলাম যে,

‘ওরা আমার বিশ্রামের স্থানে কখনো প্রবেশ করতে পারবে না।’”

96

1প্রভু যা কিছু নতুন করেছেন তার জন্য একটা নতুন গান গাও!

সারা পৃথিবীকে প্রভুর উদ্দেশ্যে গেয়ে উঠতে দাও।

2প্রভুর উদ্দেশ্যে গান গাও এবং তাঁর নামকে ধন্য কর!

আনন্দ সংবাদ ছড়িয়ে দাও! যিনি প্রতিদিন আমাদের রক্ষা করেন তাঁর কথা বল!

3লোকেদের বল যে ঈশ্বর সত্যিই বিস্ময়কর।

ঈশ্বর যে সব আশ্চর্য কার্য করেন তা সর্বত্র মানুষকে বল।

4প্রভু মহান এবং প্রশংসার যোগ্য।

অন্য যে কোন “দেবতার” চেয়ে তিনি অনেক বেশী ভয়ঙ্কর।

5অন্যান্য সমস্ত জাতির “দেবতা” মূর্ত্তিমাত্র।

কিন্তু প্রভু স্বর্গ সৃষ্টি করেছেন।

6তাঁর সামনে অনুপম মহিমা ভাস্বর হয়ে ওঠে।

ঈশ্বরের পবিত্র মন্দিরে শক্তি ও সৌন্দর্য্য দুই-ই আছে।

7হে পরিবার ও জাতিগণ, প্রশংসার গান কর

এবং প্রভুকে মহিমান্বিত কর।

8প্রভুর নামের প্রশংসা কর।

তোমাদের নৈবেদ্য নাও এবং মন্দিরে যাও।

9তোমাদের পবিত্র পোশাকে প্রভুর সামনে নত হও।

পৃথিবীর সমগ্র জনগণ, তাঁর উপস্থিতিতে তাঁকে শ্রদ্ধা জানাও।

10জাতিগণের মধ্যে ঘোষণা করে দাও যে প্রভু রাজা!

তাহলে বিশ্ব ধ্বংস হবে না।

অতএব প্রভু ন্যায়পরায়ণতার সঙ্গে লোকদের বিচার করেন।

11হে স্বর্গলোক—সুখী হও! হে পৃথিবী—উল্লসিত হও!

সমুদ্র এবং সমুদ্রে যা কিছু রয়েছে তোমরা সবাই আনন্দে চিৎকার করে ওঠো!

12ক্ষেতগুলি এবং সেখানে যা কিছু জন্মেছে, সুখী হও!

হে অরণ্যের বৃক্ষরাশি, তোমরা গান গাও ও সুখী হও!

13খুশী হও, কারণ প্রভু আসছেন।

পৃথিবীকে শাসন+ 96:13 শাসন অথবা “বিচার।” করার জন্য প্রভু আসছেন।

ন্যায় বিচার ও সত্যপথে তিনি পৃথিবীকে শাসন করবেন।

97

1প্রভু শাসন করেন, তাই পৃথিবী সুখী।

দূরদূরান্তের ভূখণ্ডও সুখী।

2ঘন কালো মেঘ প্রভুকে ঘিরে রয়েছে।

সুবিচার এবং ধার্ম্মিকতা তাঁর রাজ্যকে দৃঢ় করে।

3একটা আগুন প্রভুর আগে আগে যায়

এবং তাঁর শত্রুদের ধ্বংস করে।

4তাঁর বিদ্যুৎ আকাশে ঝলক দিয়ে ওঠে।

তা দেখে লোকে ভয় পায়।

5পর্বতও প্রভুর সামনে মোমের মত গলে যায়।

সমগ্র পৃথিবীর প্রভুর সামনে তারা গলে যায়!

6আকাশ তাঁর ধার্ম্মিকতার কথা বলে!

প্রত্যেকে তাঁর মহিমা দেখুক!

7লোকরা তাদের মূর্ত্তিকে পূজা করে।

ওরা ওদের “দেবতার” বড়াই করে।

কিন্তু ওই লোকগুলো লজ্জিত হবে।

ওদের “দেবতারাই” মাথা নত করে প্রভুর উপাসনা করবে।

8সিয়োন, শোন এবং সুখী হও!

যিহূদার শহরসমূহ, সুখী হও!

কেন? কারণ ঈশ্বর যথাযথ সিদ্ধান্ত নেন।

9হে পরাৎ‌‌পর প্রভু, প্রকৃতই আপনি পৃথিবীর শাসনকর্তা।

“দেবতাদের” চেয়ে আপনি অনেক ভালো।

10যারা প্রভুকে ভালোবাসে, তারা মন্দকে ঘৃণা করবে।

ঈশ্বর তাঁর অনুগামীদের মন্দ লোকদের হাত থেকে রক্ষা করেন।

11ধার্ম্মিক লোকদের ওপর আলো ও সুখ উদ্ভাসিত হয়।

12হে ধার্ম্মিক লোকরা, প্রভুতে সুখী হও!

তাঁর পবিত্র নামের সম্মান কর!

98

একটি প্রশংসা গীত

1প্রভুর উদ্দেশ্যে একটা নতুন গান গাও,

কারণ তিনি নতুন নতুন আশ্চর্য কার্য করেছেন!

তাঁর পবিত্র ডান বাহু

আবার তাঁকে বিজয় এনে দিয়েছে।

2প্রভু জাতিগুলোর নিকট তাঁর উদ্ধার করার শক্তি প্রকাশ করেছেন।

প্রভু তাদের তাঁর ন্যায়পরায়ণতা প্রদর্শন করেছেন।

3ইস্রায়েলের লোকদের প্রতি প্রভুর বিশ্বস্ততা তাঁর অনুগামীরা স্মরণ করে।

দূরদূরান্তের দেশও আমাদের ঈশ্বরের ত্রাণশক্তি দেখেছে।

4পৃথিবীর প্রত্যেকটি মানুষ, প্রভুর উদ্দেশ্যে আনন্দধ্বনি দাও।

শীঘ্রই প্রশংসা গীত শুরু কর!

5হে বীণা, প্রভুর প্রশংসা কর।

বীণার সুর প্রভুর প্রশংসা কর।

6ভেঁপু ও বাঁশি বাজাও

এবং আমাদের রাজা প্রভুর উদ্দেশ্যে আনন্দ ধ্বনি দাও!

7সমুদ্র এবং পৃথিবী এবং যেখানে যা কিছু আছে

সবাই যেন উচ্চস্বরে গেয়ে ওঠে।

8হে নদীসমূহ, তোমরা হাততালি দাও!

হে পর্বতরাজি, তোমরা একসঙ্গে গেয়ে ওঠো!

9প্রভুর সামনে গান গাও

কেননা তিনি বিশ্বকে শাসন করতে আসছেন।

তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে এই বিশ্বকে শাসন করবেন।

তিনি সততার সঙ্গে লোকদের শাসন করবেন।

99

1প্রভুই রাজা।

তাই জাতিগুলোকে ভয়ে কাঁপতে দাও।

করূব দূতদের ওপরে ঈশ্বর একজন রাজার মত বসেন।

তাই পৃথিবীকে ভয়ে কেঁপে উঠতে দাও।

2সিয়োনে প্রভু মহান!

সমগ্র জাতির ওপরে তিনি একজন মহান নেতা।

3সমস্ত লোক আপনার প্রশংসা করুক।

ঈশ্বরের নাম ভীতিপ্রদ।

ঈশ্বরই পবিত্র।

4শক্তিশালী রাজা ন্যায় বিচার পছন্দ করে।

ঈশ্বর, আপনিই ধার্ম্মিকতা সৃষ্টি করেছেন।

আপনিই যাকোবকে ধার্ম্মিকতা এবং ন্যায়নীতি দিয়েছিলেন।

5আমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর

এবং তাঁর পবিত্র পাদপীঠে+ 99:5 পাদপীঠ এর অর্থ সম্ভবতঃ মন্দির। উপাসনা কর।

6মোশি ও হারোণ তাঁর বহু যাজকদের মধ্যে দু’জন

এবং শমূয়েলও তাঁর নাম উচ্চারণকারীদের একজন।

ওরা প্রভুর কাছে প্রার্থনা করেছিলো

এবং প্রভু ওদের উত্তর দিয়েছেন।

7দীর্ঘ মেঘের ভেতর থেকে ঈশ্বর কথা বলেছেন।

ওরাও তাঁর আজ্ঞাগুলো পালন করেছিল।

ঈশ্বর ওদের বিধি প্রদান করেছিলেন।

8প্রভু, আমাদের ঈশ্বর, আপনি ওদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন।

আপনি ওদের দেখিয়েছেন যে আপনিই ক্ষমাশীল ঈশ্বর

এবং মানুষ মন্দ কাজ করে বলে আপনি মানুষকে শাস্তি দেন।

9আমাদের প্রভু ঈশ্বরের প্রশংসা কর।

তাঁর পবিত্র পর্বতের দিকে মাথা নত কর এবং তাঁর উপাসনা কর।

প্রভু আমাদের ঈশ্বর, সত্যিই পবিত্র!

100

একটি ধন্যবাদার্হ গীত।

1হে পৃথিবী, প্রভুর উদ্দেশ্যে গান গাও!

2যখন তুমি প্রভুর সেবা কর তখন আনন্দিত থেকো!

আনন্দ গীত গাইতে গাইতে প্রভুর সামনে এসো!

3এটা জেনো যে প্রভুই ঈশ্বর।

তিনিই আমাদের সৃষ্টি করেছেন।

আমরা তাঁরই মেষের পাল।

4ধন্যবাদের গীত গাইতে গাইতে তাঁর শহরে এসো।

প্রশংসা গীত গাইতে গাইতে তাঁর মন্দিরে এসো।

তাঁকে সম্মান কর, তাঁর নামকে ধন্য কর।

5প্রভু ভালো!

তাঁর ভালোবাসা চিরন্তন।

আমরা সর্বদাই তাঁর ওপর আস্থা রাখতে পারি!

101

দায়ূদের একটি গীত।

1আমি প্রেম এবং ন্যায়ের গান গাইবো।

প্রভু, আমি আপনার উদ্দেশ্যে গান গাইবো।

2আমি একজন বিচক্ষণ লোকের মত শুদ্ধ হৃদয় নিয়ে

একটি শুদ্ধ জীবনযাপন করব।

আপনি আমার গৃহের একান্ত অভ্যন্তরভাগে কখন আসবেন?+ 101:2 আমি … আসবেন অথবা, আমি বিচক্ষণের মত একটি শুদ্ধ জীবনযাপন করব। কখন আপনি আমার কাছে আসবেন? আমি আমার গৃহের একেবারে অভ্যন্তরে একটি শুদ্ধ হৃদয় নিয়ে বাস করব।

3আমার সামনে কোন মূর্ত্তি আমি রাখবো না।

ওরকম ভাবে যারা আপনার বিরুদ্ধে যায় তাদের আমি ঘৃণা করি।

আমি তা করবো না!

4আমি সৎ‌ থাকবো।

আমি কোন মন্দ কাজ করবো না।

5যদি কেউ গোপনে তার প্রতিবেশী সম্পর্কে মন্দ কথা বলে,

আমি তাকে চুপ করিয়ে দেবো।

আমি লোকেদের কখনই উদ্ধত হতে দেবো না

এবং তাদের ভাবতে দেবো না যে তারা অন্যান্যদের চেয়ে ভালো।

6আমি সমস্ত দেশের মধ্যে সেই সব লোকেদের খুঁজবো যাদের ওপর নির্ভর করা যায়।

এবং একমাত্র তাদেরই আমার সেবা করতে দেবো।

যারা পবিত্র জীবনযাপন করে একমাত্র তারাই আমার সেবক হবে।

7আমি মিথ্যেবাদীদের আমার গৃহের গোপন

অভ্যন্তরভাগে বাস করতে দেব না।

8এই দেশে যে সব মন্দ লোক বাস করে, সব সময়েই আমি তাদের ধ্বংস করবো।

মন্দ লোকদের আমি প্রভুর শহর ছেড়ে যেতে বাধ্য করবো।

102

যন্ত্রণা কাতর একটি মানুষের প্রার্থনা। সে যখন দুর্বল বোধ করে ও প্রভুকে তার অভিযোগ জানাতে চায় তখনকার প্রার্থনা।

1প্রভু, আমার প্রার্থনা শুনুন।

সাহায্যের জন্য আমার ক্রন্দন শুনুন।

2যখন আমি সমস্যার মধ্যে থাকি তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না।

আমার কথা শুনুন, যখন আমি সাহায্যের জন্য প্রার্থনা করি তখন আমায় উত্তর দিন।

3ধোঁয়ার মত আমার জীবন কেটে যাচ্ছে।

আমার জীবন একটি আগুনের মত যা ধীরে ধীরে পুড়ে যাচ্ছে।

4আমার শক্তি চলে গেছে।

আমি শুকনো মৃত প্রায় ঘাসের মত।

আমি আমার খাবার পর্যন্ত খেতে ভুলে গেছি।

5দুঃখের কারণে আমার ওজন কমে যাচ্ছে।+ 102:5 আমার … যাচ্ছে আক্ষরিক অর্থে, “আমার অস্থিগুলো চামড়ার সঙ্গে জুড়ে যাচ্ছে।”

6আমি একটি ধ্বংসস্তূপের মধ্যে বাস করা পেঁচার মত নিঃসঙ্গ।

ধ্বংসাবশিষ্ট অট্টালিকায় আমি একা পেঁচার মত বাস করছি।

7আমি ঘুমোতে পারি না।

আমি ছাদে বাস করা এক নিঃসঙ্গ পাখির মত।

8শত্রুরা সব সময়ে আমাকে অপমান করে।

ওরা আমাকে নিয়ে মজা করে ও ভৎ‌র্সনা করে।

9আমার খাদ্যই এখন আমার বিরাট দুঃখ।

আমার চোখের জল আমার পানীয়তে পড়ছে।

10কেন? কারণ প্রভু আপনি আমার প্রতি ক্রুদ্ধ হয়েছেন।

আপনিই আমাকে তুলে ধরেছেন এবং তারপর আপনিই আমায় ছুঁড়ে ফেলে দিয়েছেন।

11দিনের শেষের দীর্ঘ ছায়াগুলির মত আমার জীবন প্রায় শেষ হয়ে গেছে।

আমি শুকনো এবং মৃত প্রায় ঘাসের মত।

12কিন্তু প্রভু, আপনি চিরদিনই বিরাজিত থাকবেন।

আপনার নাম চিরকাল এবং অনন্তকাল মনে রাখা হবে।

13আপনাকে উত্থান করতে হবে এবং আপনি সিয়োনকে স্বস্তি দেবেন।

কারণ তাকে সান্ত্বনা দেবার সময় হয়েছে।

14আপনার দাসগণ সিয়োনের পাথরগুলিকে ভালোবাসে।

এই শহরের ধূলোকে পর্যন্ত তারা ভালোবাসে।

15লোকরা প্রভুর নামের উপাসনা করবে।

হে ঈশ্বর, পৃথিবীর সমস্ত রাজারা আপনাকে মহিমান্বিত করবে।

16প্রভু সিয়োনকে আবার নির্মাণ করবেন।

লোকেরা আবার তাঁর মহিমা দেখবে।

17যে সব লোককে ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন, তিনি আবার তাদের প্রার্থনার উত্তর দেবেন।

ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন।

18ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইসব লিখে রাখো

এবং ভবিষ্যতে ওরা প্রভুর প্রশংসা করবে।

19প্রভু, তাঁর পবিত্র স্থান থেকে নীচের দিকে চেয়ে দেখবেন।

স্বর্গ থেকে প্রভু পৃথিবীর দিকে চেয়ে দেখবেন।

20তিনি বন্দীদের প্রার্থনা শুনবেন।

যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের তিনি মুক্ত করবেন।

21তারপর সিয়োনে লোকরা প্রভুর কথা বলবে।

জেরুশালেমে তারা প্রভুর নামের প্রশংসা করবে।

22সব জাতিসমূহ একসঙ্গে জড় হবে।

প্রভুর সেবার জন্য সব রাজ্য ছুটে আসবে।

23আমার শক্তি কমে এসেছে।

আমার জীবনও ছোট হয়ে এসেছে।

24তাই আমি বলেছিলাম, “আমি যতক্ষণ যুবক আছি আমাকে মরতে দেবেন না।

ঈশ্বর আপনি চিরদিন বিরাজিত থাকবেন!

25সুদূর অতীতে আপনি এই বিশ্বসৃষ্টি করেছিলেন।

নিজের হাতে আপনি আকাশ সৃষ্টি করেছিলেন!

26এই বিশ্ব, এই আকাশ একদিন শেষ হয়ে যাবে কিন্তু আপনি চির বিরাজমান থাকবেন!

ওদের বস্ত্রের মতই পরিধান করা হবে।

এবং জামাকাপড়ের মতই আপনি ওদের বদল করবেন।

ওরা সবাই পরিবর্তিত হবে।

27কিন্তু ঈশ্বর, আপনি পরিবর্তিত হবেন না।

আপনি চিরদিন বিরাজ করবেন!

28আজ আমরা আপনার দাস।

আমাদের সন্তানরাও এখানে বসবাস করবে।

এমনকি তাদের উত্তরপুরুষরাও আপনার উপাসনা করার জন্য এখানেই বসবাস করবে।”

103

দায়ূদের একটি গীত।

1হে আমার আত্মা, প্রভুকে ধন্যবাদ দাও!

আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, তাঁর পবিত্র নামের প্রশংসা কর!

2হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর!

ভুলে যেও না যে তিনি সত্যিই দয়ালু।

3ঈশ্বর আমাদের পাপসমূহ ক্ষমা করেন।

তিনি আমাদের সকল রোগ থেকে সারিয়ে তোলেন।

4ঈশ্বর আমাদের জীবনকে কবর থেকে রক্ষা করেন।

তিনি আমাদের প্রেম ও সহানুভূতি দেন।

5তিনি আমাদের রাশি রাশি ভালো জিনিস দেন।

তিনিই সেইজন যিনি পুরানো পালক ঘসে নতুন পালক গজানো

একটি ঈগলের মত তোমাদের যৌবন পুনরুজ্জীবিত করেন।

6প্রভুই সৎ‌।

প্রভু অবদমিত লোকদের কাছে ন্যায় বিচার ও নিরপেক্ষতা আনেন।

7ঈশ্বর মোশিকে তাঁর শিক্ষামালা দিয়েছিলেন।

যে সব ক্ষমতা সম্পন্ন কাজ ঈশ্বর করতে পারেন সে সব তিনি ইস্রায়েলকে দেখিয়েছিলেন।

8প্রভু দয়ালু এবং ক্ষমতাশীল।

ঈশ্বর ধৈর্য্যশীল এবং প্রেমে পূর্ণ।

9প্রভু সব সময় আমাদের সমালোচনা করেন না।

প্রভু সর্বদা আমাদের ওপর ক্রুদ্ধ থাকেন না।

10আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম

কিন্তু প্রাপ্য শাস্তি তিনি আমাদের দেন নি।

11যেমন করে পৃথিবীর ওপরে আকাশ বিস্তৃত হয়ে আছে,

তেমনি ঈশ্বরের অনুগামীদের ওপরে ঈশ্বরের প্রেম পরিব্যপ্ত হয়ে আছে।

12পূর্ব যেমন পশ্চিমের থেকে বিচ্ছিন্ন, তেমন করেই ঈশ্বর,

আমাদের কাছ থেকে আমাদের পাপকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছেন।

13পিতা যেমন পুত্রের প্রতি দয়াময়

তেমনি প্রভুও তাঁর অনুগামীদের প্রতি দয়ালু।

14ঈশ্বর আমাদের সম্পর্কে সব কিছুই জানেন।

ঈশ্বর জানেন যে আমরা ধূলো থেকে সৃষ্ট হয়েছি।

15ঈশ্বর জানেন আমাদের জীবন

ঘাসের মত অত্যন্ত সংক্ষিপ্ত।

ঈশ্বর জানেন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বুনো ফুলের মত, সেই সব ফুল খুব তাড়াতাড়ি জন্মায়।

16তারপর উত্তপ্ত বাতাস বইলেই সেই সব ফুল ঝরে পড়ে।

আবার তুমি বলতেও পারবে না সেই সব ফুল কোথায় জন্মেছিল।

17কিন্তু প্রভু তাঁর অনুগামীদের প্রতি সবসময়ই স্নেহশীল।

তিনি চিরদিনই তাঁর অনুগামীদের ভালোবাসবেন।

ঈশ্বর তাঁর সন্তানদের প্রতি এবং সন্তানদের সন্তানের প্রতিও ভালো ব্যবহার করবেন।

18যারা তাঁর চুক্তি অনুসরণ করে, তাদের প্রতি ঈশ্বর ভালো ব্যবহার করেন।

যারা তাঁর আজ্ঞা মেনে চলে তাদের প্রতিও ঈশ্বর ভালো ব্যবহার করেন।

19স্বর্গে ঈশ্বরের সিংহাসন রয়েছে

এবং তিনিই সব কিছুর শাসন করছেন।

20হে দূতগণ, প্রভুর প্রশংসা কর!

তোমরা দূতরা সেই শক্তিশালী সৈন্য যারা ঈশ্বরের আজ্ঞা পালন করো।

তোমরা ঈশ্বরের কথা শোন এবং তাঁর আজ্ঞা মান্য কর।

21প্রভু এবং তাঁর সকল সৈন্যদের প্রশংসা কর।

তোমরা তাঁর দাস।

ঈশ্বর যা চান তোমরা তাই কর।

22প্রভুর প্রশংসা কর।

তাঁর রাজ্যের প্রতিটি জায়গায় তাঁর সব কাজগুলিকে প্রশংসা কর।

হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর!

104

1হে আমার আত্মা প্রভুর প্রশংসা কর!

হে প্রভু আমার ঈশ্বর, আপনি মহান!

মহিমা এবং সম্মান সহ সজ্জিত।

2যেমন করে মানুষ জামাকাপড় পরে, তেমন করে আপনি আলোক পরিধান করেন।

আপনিই আকাশকে পর্দার মত বিস্তৃত করেছেন।

3ঈশ্বর তার ওপরে আপনি আপনার গৃহ নির্মাণ করেছেন।

ঘন মেঘকে রথের মত ব্যবহার করে,

বাতাসের ডানায় ভর করে আপনি সারা আকাশে ঘুরে বেড়ান।

4ঈশ্বর, আপনার দূতদের আপনি বাতাসের মত

এবং আপনার দাসদের আগুনের মত করে সৃষ্টি করেছেন।+ 104:4 ঈশ্বর … করেছেন এখানে সম্ভবতঃ দু ধরণের দেবদূতের কথা বলা হচ্ছে, করূব দেবদূত আর সেরাফ দেবদূত। সেরাফ নামটি হল একটি হিব্রু শব্দের মত যার অর্থ আগুন।

5ঈশ্বর, পৃথিবীকে আপনি তার শক্ত ভিতের ওপর নির্মাণ করেছেন,

তাই পৃথিবী কখনও পড়ে যাবে না।

6কম্বলের মত আপনি তাকে জল দিয়ে ঢেকে দিয়েছেন।

জলরাশি পর্বতকে ঢেকে দিয়েছে।

7কিন্তু আপনি নির্দেশ দিয়েছিলেন তাই জলও সরে গিয়েছিলো।

ঈশ্বর আপনি জলের দিকে চেয়ে উচ্চস্বরে নির্দেশ দিয়েছিলেন এবং জলরাশি সরে গিয়েছিলো।

8সেই জলরাশি পর্বতসমূহ থেকে বয়ে গিয়ে পড়েছিলো উপত্যকার মধ্যে

এবং তারপর তার জন্য যে নির্দিষ্ট জায়গা আপনি তৈরী করেছিলেন সেখানে ঝরে পড়েছিলো।

9আপনিই সমুদ্রের সীমা নির্ধারণ করেছেন।

অতএব, জলরাশি আর অত উঁচুতে উঠবে না যাতে পৃথিবী পুনরায় ঢেকে যেতে পারে।

10ঈশ্বর, আপনিই প্রস্রবণের জলকে নদীর ধারায় প্রবাহিত করিয়েছেন।

পার্বত্য ধারা বেয়ে তা নীচে নেমে আসে।

11সেই জলধারা সব বন্য প্রাণীদের পানীয় জল দেয়।

এমন কি বুনো গাধারাও এখানে জল পান করতে আসে।

12জলের ধারে বুনো পাখিরা বাস করতে আসে,

কাছাকাছি গাছের ডালে বসে তারা গান গায়।

13ঈশ্বর পর্বত বেয়ে বৃষ্টি পাঠান।

যে সব জিনিস ঈশ্বর সৃষ্টি করেছেন সেগুলি পৃথিবীর যা কিছু প্রয়োজন তার সবই জোগান দেয়।

14পশুদের জন্য তিনি ঘাস দিয়েছেন।

আমরা আমাদের কঠিন পরিশ্রম দিয়ে যে উদ্ভিদগুলি রোপন করি তাও তিনিই দেন, ওই সব গাছ মাটি থেকে আমাদের খাদ্য দেয়।

15যে দ্রাক্ষারস আমাদের সুখী করে,

যে তেল আমাদের চামড়া নরম রাখে,

যে খাদ্য আমাদের শক্তিশালী করে সে সবই ঈশ্বর আমাদের দেন।

16লিবানোনের মস্ত বড় এরস গাছগুলো ঈশ্বরের।

প্রভুই ওই গাছগুলো লাগিয়েছেন এবং ওদের প্রয়োজনীয় জল তিনিই দিয়েছিলেন।

17ওই গাছগুলোতে চড়ুই থেকে শুরু করে

সারস পর্যন্ত সব পাখি বাসা করেছে।

18উঁচু পর্বতে বুনো ছাগলরা থাকে।

বিশাল বিশাল পাথরের মধ্যে পাহাড়ী ভোঁদড় লুকিয়ে থাকে।

19হে ঈশ্বর, কবে ছুটি শুরু হবে তা বলে দেওয়ার জন্য আপনি আমাদের চাঁদ দিয়েছেন।

এবং কখন অস্ত যেতে হবে সূর্য তা সব সময়েই জানে।

20রাত্রি হবার জন্য আপনি অন্ধকার সৃষ্টি করেছেন,

সেই সময় হিংস্র পশুরা বেরিয়ে আসে এবং ঘুরে বেড়ায়।

21আক্রমণের সময় সিংহ গর্জন করে ওঠে,

ঈশ্বর যে খাদ্য তাদের দেন তা যেন তারা গর্জন করে চাইতে থাকে।

22তারপর সূর্য ওঠে

এবং পশুরা তাদের ঘরে গিয়ে বিশ্রাম করে।

23তারপর লোকরা যে যার কাজে যায়

এবং তারা সন্ধ্যা পর্যন্ত কাজ করে।

24হে ঈশ্বর, আপনি অনেক বিস্ময়কর কাজ করেছেন।

আপনার সৃষ্ট জিনিসে এই পৃথিবী পূর্ণ।

আপনি যা কিছু করেন, তার মধ্যে আমরা আপনার প্রজ্ঞা দেখি।

25সাগরের দিকে দেখ তা কত বড়!

সাগরের মধ্যে কত রকম ছোট

এবং বড় প্রাণীসমূহ আছে যা গোনা যায় না!

26আপনার সৃষ্ট লিবিয়াথন যখন সমুদ্রে খেলা করে,

তখন জাহাজসমূহ সমুদ্র পারাপার করে।

27ঈশ্বর, ওই সব জিনিসই আপনার ওপর নির্ভর করে।

যথাসময়ে আপনি ওদের খাদ্য দেন।

28সব জীবন্ত প্রাণীকেই আপনি তাদের আহারের খাদ্য দেন।

ভালো ভালো খাবারে ভর্ত্তি করে আপনি আপনার করযুগল উন্মুক্ত করেন এবং তারা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আহার করে যায়।

29কিন্তু যখন আপনি ওদের থেকে বিমুখ হন ওরা ভয় পেয়ে যায়।

ওদের আত্মা ওদের ছেড়ে যায়, ওরা দুর্বল হয়ে পড়ে এবং মারা যায় এবং ওদের দেহ আবার ধূলোয় পরিণত হয়!

30কিন্তু যখন আপনি আপনার আত্মাকে পাঠালেন, প্রভু, তখন ওরা আবার স্বাস্থ্যবান হল।

দেশটিকে আপনি আবার নতুন করে তোলেন!

31প্রভুর মহিমা চিরদিন বিরাজ করুক!

ঈশ্বর যা সৃষ্টি করেছেন তা তিনি উপভোগ করুন।

32প্রভু যদি একবার পৃথিবীর দিকে তাকান

পৃথিবী কেঁপে যাবে।

পর্বতকে তিনি স্পর্শ করলে

সেখান থেকে ধোঁয়া বেরোতে থাকবে।

33আমার সারা জীবন আমি ঈশ্বরের উদ্দেশ্যে গান গাইব।

যতক্ষণ আমি বেঁচে থাকবো, আমি প্রভুর প্রশংসা গীত গাইব।

34আমি যা বলেছি, তা যেন ঈশ্বরকে সন্তুষ্ট করে।

প্রভুর সঙ্গ লাভ করে আমি খুশী।

35পাপ যেন পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায়।

দুষ্ট লোকদের অস্তিত্ব যেন আর না থাকে।

হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর!

প্রভুর প্রশংসা কর!

105

1প্রভুকে ধন্যবাদ দাও এবং তাঁর নাম উপাসনা কর।

তাঁর সমস্ত বিস্ময়কর কাজকর্ম সম্বন্ধে জাতিগণকে বল।

2প্রভুর উদ্দেশ্যে গান গাও; তাঁর প্রশংসা গান কর।

তিনি যে সব আশ্চর্য কার্য করেন সে সম্পর্কে বল।

3প্রভুর পবিত্র নামে গর্ববোধ কর।

যারা প্রভুর খোঁজে এসেছে তারা যেন সুখী হয়!

4শক্তির জন্য তোমরা প্রভুর কাছে যাও।

সর্বদাই তাঁর কাছে সাহায্যের জন্য যাও।

5তিনি যে সব আশ্চর্য কার্য করেন তা স্মরণ কর।

তিনি যে সমস্ত চমৎ‌‌কার কাজ করেছেন এবং তাঁর বিচক্ষণ প্রজ্ঞা সিদ্ধান্তগুলি স্মরণে রেখো।

6তোমরা তাঁর দাস অব্রাহামের উত্তরপুরুষ।

তোমরা যাকোবের উত্তরপুরুষ যাদের ঈশ্বর বেছে নিয়েছিলেন।

7প্রভুই আমাদের ঈশ্বর।

প্রভু সারা বিশ্বকে শাসন করেন।

8ঈশ্বর তাঁর চুক্তি চিরদিন স্মরণে রাখেন এবং 1000 প্রজন্ম ধরে,

যে আজ্ঞাগুলি তিনি দিয়েছেন তা স্মরণে রাখেন।

9অব্রাহামের সঙ্গে ঈশ্বর একটা চুক্তি করেছিলেন।

ইস‌্হাককে ঈশ্বর একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন।

10তারপর সেটি তিনি যাকোবকে বিধিরূপে দিলেন।

ইস্রায়েলের সঙ্গে ঈশ্বর চুক্তি করেছিলেন, এই চুক্তি চিরদিন ধরে চলবে!

11ঈশ্বর বললেন, “আমি তোমাদের কনানের ভূখণ্ড দেব।

সেই দেশটি তোমাদের হবে।”

12যখন অব্রাহামের পরিবার ছোট ছিল, তখন ঈশ্বর এই প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সেই সময়, সেই দেশে তারা বিদেশী ছিল।

13তারা এক জাতি থেকে অন্য জাতিতে,

এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলো।

14কিন্তু ঈশ্বর লোকদের ওদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেন নি।

ঈশ্বর রাজাদের সাবধান করে দিয়েছিলেন যে ওদের কোন ক্ষতি করা চলবে না।

15ঈশ্বর বলেছিলেন, “আমার মনোনীত লোকদের আঘাত করো না।

আমার ভাববাদীদের প্রতি অন্যায় করো না।”

16ঈশ্বর সেই দেশে এক দুর্ভিক্ষ ঘটালেন।

লোকজন আহারের জন্য খাবার পেল না।

17কিন্তু, ঈশ্বর যোষেফ নামে একজনকে ওদের সামনে পাঠালেন।

যোষেফকে একজন ক্রীতদাস হিসাবে বিক্রি করা হয়েছিল।

18ওরা একটি দড়ি যোষেফের পায়ে জড়িয়ে বেঁধে দিল।

ওরা তার গলায় একটা লোহার রিং পরিয়ে দিল।

19ঈশ্বর যা বলেছিলেন তা যতদিন পর্যন্ত না প্রকৃতপক্ষে ঘটল, ততদিন যোষেফ ক্রীতদাসই ছিল।

প্রভুর বার্তা প্রমাণ করেছিল যে যোষেফ নির্দোষ ছিল।

20তাই মিশরের রাজা তাকে মুক্ত করে দিল।

সেই জাতির নেতা তাকে কারাগারের বাইরে বার করে দিল।

21সে তাকে নিজের বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিল।

যোষেফও তার প্রভুর সমস্ত সম্পত্তির রক্ষণাবেক্ষণ করত।

22যোষেফ অন্যান্য নেতাদের নির্দেশ দিয়েছিল।

বৃদ্ধ লোকদেরও যোষেফ শেখাতো।

23পরে ইস্রায়েল মিশরে এলো।

যাকোব হামের দেশে থাকলো।

24যাকোবের পরিবার বেশ বড় হয়ে গেল।

ওদের শত্রুদের থেকে ওরা অনেক শক্তিশালী হয়ে গেল।

25এই মিশরীয়রা যাকোবের পরিবারকে ঘৃণা করতে লাগল।

ওরা ওদের ক্রীতদাসদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল।

26তাই ঈশ্বর তাঁর দাস মোশি

এবং তাঁর নির্বাচিত যাজক হারোণকে পাঠিয়েছিলেন।

27ঈশ্বর মোশি ও হারোণকে ব্যবহার করে

হামের দেশে বহু অভাবনীয় কাজ করিয়েছিলেন।

28ঈশ্বর নীরন্ধ্র অন্ধকার পাঠিয়েছিলেন,

কিন্তু মিশরীয়রা তবুও তাঁর কথা শুনতে অস্বীকার করল।

29তাই ঈশ্বর জলকে রক্তে পরিণত করলেন

এবং ওদের সব মাছ মারা গেল।

30ওদের দেশ ব্যাঙে ভরে গিয়েছিল।

রাজার শোবার ঘরে পর্যন্ত ব্যাঙ ঢুকে পড়েছিলো।

31ঈশ্বর আজ্ঞা দিলেন,

উকুন ও মাছিরা উড়ে এলো।

তারা দেশের সর্বত্রই ছড়িয়ে পড়ল!

32ঈশ্বর বৃষ্টিকে শিলাবৃষ্টিতে পরিণত করলেন।

সারা দেশে বিদ্যুৎপাত হল।

33ঈশ্বর ওদের দ্রাক্ষালতা ও ডুমুর গাছ ধ্বংস করে দিলেন।

ঈশ্বর ওদের দেশের সব গাছ ধ্বংস করে দিলেন।

34ঈশ্বর আজ্ঞা দিলেন এবং গঙ্গাফড়িং ও পঙ্গপালরা এলো।

ওদের সংখ্যা গণনারও অতীত।

35ঝাঁকে ঝাঁকে গঙ্গাফড়িং ও পঙ্গপালরা দেশের সব গাছপালা ও দ্রাক্ষালতা,

ডুমুর গাছগুলো খেয়ে শেষ করে দিল।

36এরপর ঈশ্বর, দেশের প্রত্যেকটি প্রথমজাতকে হত্যা করলেন।

ঈশ্বর সমস্ত জোষ্ঠ সন্তানদের হত্যা করলেন।

37তারপর ঈশ্বর মিশর থেকে তাঁর লোকদের বার নিয়ে এলেন।

আসার সময় ওরা সঙ্গে করে সোনা রূপো নিয়ে এলো।

ঈশ্বরের কোন লোকই হোঁচট খায় নি বা পড়ে যায় নি।

38ঈশ্বরের লোকদের চলে যেতে দেখে মিশর ভীষণ খুশী হয়েছিলো,

কেননা ওরা ঈশ্বরের লোকদের ভয় পেতো।

39ঈশ্বর তাদের ওপর কম্বলের মত একটি মেঘ বিস্তৃত করে দিলেন।

রাত্রে তাঁর লোকদের আলো দেখানোর জন্য, ঈশ্বর তাঁর অগ্নিস্তম্ভ ব্যবহার করলেন।

40লোকরা খাদ্য চাইল এবং ঈশ্বর তাদের কাছে কোয়েল এনে দিলেন

এবং তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য ঈশ্বর আকাশ থেকে তাদের রুটি দিলেন।

41ঈশ্বর শিলাটিকে অর্ধেক করে ভাঙলেন এবং সেখান থেকে জল বেরিয়ে এলো।

মরুভূমিতে একটা নদী বইতে শুরু করলো!

42ঈশ্বর তাঁর পবিত্র প্রতিশ্রুতির কথা স্মরণ করলেন।

তাঁর দাস অব্রাহামের কাছে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা তিনি স্মরণ করলেন।

43ঈশ্বর মিশর থেকে তাঁর নির্বাচিত লোকদের বার করে আনলেন।

লোকজন মহা উল্লাস করতে করতে, আনন্দ গান গাইতে গাইতে বেরিয়ে এলো!

44তারপর ঈশ্বর তাদের সেই দেশ দিলেন যেখানে অন্যান্য লোকরা বাস করেছিলো,

অন্যান্য লোকরা যার জন্য পরিশ্রম করেছিলো, ঈশ্বরের লোকরা সেই সব জিনিস পেলো।

45কেন ঈশ্বর এইসব করলেন? যাতে তাঁর লোকরা তাঁর বিধি মান্য করে।

যাতে তারা তাঁর শিক্ষামালাসমূহ সতর্কতার সঙ্গে পালন করে।

প্রভুর প্রশংসা কর!

106

1প্রভুর প্রশংসা কর!

প্রভুকে ধন্যবাদ দাও কারণ তিনি মঙ্গলময়!

ঈশ্বরের প্রেম চিরন্তন!

2ঈশ্বর যে প্রকৃতপক্ষে কত মহান তা কেউই বর্ণনা করে বলতে পারবে না।

কোন ব্যক্তিই ঈশ্বরের যথেষ্ট প্রশংসা করতে পারে না।

3যারা ঈশ্বরের নির্দেশ মানে তারা সুখী হয়।

ওই সব লোক সর্বদাই ভালো কাজ করে।

4হে প্রভু, যখন আপনি আপনার লোকদের দয়া করবেন, তখন আমার কথা স্মরণে রাখবেন।

যখন আপনি আপনার লোকদের রক্ষা করবেন তখন আমায় মনে রাখতে ভুলে যাবেন না।

5আপনার পছন্দ করা লোকদের জন্য আপনি যে সব ভালো কাজ করেন,

আমাকেও তার অংশীদার হতে দিন।

আপনার জাতির সঙ্গে আমাকেও আনন্দ করতে দিন।

আপনার লোকদের সঙ্গে আমাকেও আপনার প্রশংসা করতে দিন।

6যেমন ভাবে আমাদের পূর্বপুরুষরা পাপ করেছে, আমরাও তেমন ভাবেই পাপ করেছি।

আমরা ভুল করেছি। আমরা গর্হিত কাজ করেছি!

7হে প্রভু, মিশরে আপনি যে সব অলৌকিক কাজ করেছিলেন

তা থেকে আমাদের পূর্বপুরুষরা কিছুই শেখেনি।

তারা আপনার ভালবাসা ও দয়া মনে রাখে নি।

লোহিত সাগরের ধারে, আমাদের পূর্বপুরুষরা, আপনার বিরুদ্ধাচরণ করেছিল।

8কিন্তু তাঁর পবিত্র নামের মহিমার জন্য ঈশ্বর তাদের রক্ষা করেছিলেন।

তাঁর মহৎ‌‌ শক্তি প্রদর্শনের জন্য ঈশ্বর ওদের রক্ষা করেছিলেন।

9ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং লোহিত সাগর শুকিয়ে গিয়েছিলো।

শুকনো মরুভূমি দিয়ে চলার মত, তিনি আমাদের পূর্বপুরুষদের সমুদ্রের গভীরতার ভেতর দিয়ে ডাঙায় নিয়ে গিয়েছিলেন।

10ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের শত্রুদের হাত থেকে আমাদের বাঁচিয়েছিলেন!

তাদের শত্রুদের হাত থেকে ঈশ্বর তাদের উদ্ধার করেছিলেন।

11ঈশ্বর সমুদ্র দ্বারা ওদের শত্রুদের আবৃত করেছিলেন!

ওদের একজন শত্রুও পালাতে পারে নি!

12তারপর আমাদের পূর্বপুরুষরা ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন।

তাঁরা তাঁর প্রশংসা করেছিলেন।

13কিন্তু ঈশ্বর যা করেছিলেন, আমাদের পূর্বপুরুষরা খুব তাড়াতাড়ি তা ভুলে গিয়েছিলেন।

তাঁরা ঈশ্বরের পরামর্শের জন্য অপেক্ষা করেন নি।

14আমাদের পূর্বপুরুষরা মরুভূমিতে ক্ষুধার্ত হয়েছিলেন।

উষর প্রান্তরে তাঁরা ঈশ্বরকে পরীক্ষা করেছিলেন।

15কিন্তু আমাদের পূর্বপুরুষরা যা চেয়েছিলেন, ঈশ্বর ওঁদের তাই দিয়েছিলেন।

কিন্তু ঈশ্বর ওঁদের এক ভয়াবহ রোগও দিয়েছিলেন।

16পবিত্র শিবিরে লোকরা বিশ্বস্ত রইল

এবং মোশি ও হারোণের প্রতি তাদের উদ্যম দেখাল।

17কিন্তু দাথন এবং অবীরামের গোষ্ঠীর দিকে মাটি দ্বিধাবিভক্ত হল,

তাদের গিলে ফেলল এবং ঢেকে দিল।+ 106:16-17 পবিত্র … দিল শিবিরে থাকা লোকেরা মোশির প্রতি এবং প্রভুর পবিত্র যাজক হারোণের প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠল। তাই ঈশ্বর তাদের শাস্তি দিয়েছিলেন। মাটি দ্বিধা বিভক্ত হয়ে দাথনকে গিলে ফেলেছিল। তারপর মাটি বন্ধ হয়ে গেল এবং অবীরামের গোষ্ঠীকে চাপা দিল।

18তারপর এক আগুনের হল্কা সেই জনতাকে পুড়িয়ে দিলো।

তারপর আগুন সেই সব দুষ্ট লোকদের পুড়িয়ে দিলো।

19হোরেব পর্বতে তারা একটা সোনার বাছুর তৈরী করেছিল।

তারা সেই মূর্ত্তিকে পূজো করেছিলো।

20এইভাবে তৃণগ্রাসী বলদ মূর্ত্তির সঙ্গে

ওদের মহিমাময় ঈশ্বরের আদান-প্রদান করেছিলো!

21ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের রক্ষা করেছিলেন! কিন্তু তাঁরা তাঁকে সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন।

মিশরে যে ঈশ্বর বিরাট অলৌকিক কাজ করেছিলেন, তাঁকে তাঁরা ভুলে গেলেন।

22হামের দেশে ঈশ্বর আশ্চর্য কার্য করেছিলেন।

লোহিত সাগরের ধারে ঈশ্বর ভয়ঙ্কর কাজ করেছিলেন।

23ঈশ্বর ওসব লোককে ধ্বংস করতে চেয়েছিলেন।

কিন্তু মোশি, যাকে তিনি মনোনীত করেছিলেন তিনি ঈশ্বরকে নিরস্ত করেন।

ঈশ্বর ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু মোশি পথ রোধ করে দাঁড়ান

তাই ঈশ্বর সেইসব লোকদের আর ধ্বংস করেন নি।

24কিন্তু তারপর এইসব লোক কনানের চমৎ‌‌কার রাজ্যে প্রবেশ করতে অস্বীকার করে।

ওরা বিশ্বাস করেনি যে, ওই দেশে (কনানে) বসবাসকারী মানুষদের পরাজিত করতে ঈশ্বর ওদের সাহায্য করবেন।

25আমাদের পূর্বপুরুষরা ঈশ্বরের বিরুদ্ধে ক্ষোভ করতে তাঁবুর ভেতরে রয়ে গিয়েছিলেন।

তাঁরা প্রভুর কন্ঠস্বর শুনতে অস্বীকার করেছিলেন।

26তাই ঈশ্বর প্রতিশ্রুতি করেছিলেন যে তাঁরা মরুভূমিতে মারা যাবেন।

27ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি অন্য লোকদের তাদের উত্তরপুরুষদের পরাজিত করতে দেবেন।

ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আমাদের পূর্বপুরুষদের তিনি বিভিন্ন জাতিদের মধ্যে ছড়িয়ে দেবেন।

28তারপর, বাল-পিয়োরে, ঈশ্বরের লোকরা বাল মূর্ত্তির পূজা করায় যোগ দিয়েছিলো।

ঈশ্বরের লোকরা জংলী দলটিতে যোগ দিয়েছিলো এবং মৃত লোকের সম্মানে উৎসর্গ করা বলি আহার করেছিলো।

29ঈশ্বর তাঁর লোকদের প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন

এবং তিনি তাদের ভীষণ অসুস্থ করে দিয়েছিলেন।

30কিন্তু পীনহস ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলো

এবং ঈশ্বর অসুস্থতা রদ করেছিলেন।

31ঈশ্বর জানতেন যে পীনহস খুব ভালো একটা কাজ করেছিলো।

ঈশ্বর সেটা চিরদিন, অনন্তকালের জন্য স্মরণে রাখবেন!

32মরীবার কাছে লোকজন প্রচণ্ড ক্রোধান্বিত হল।

তারা মোশিকে দিয়ে কিছু কু-কাজ করালো।

33কারণ ওই লোকরা মোশিকে ভীষণ বিমর্ষ করে তুলল+ 106:33 কারণ … তুলল আক্ষরিক অর্থে, “তারা তার আত্মাকে তিক্ত করে তুলল।”

এবং সে কিছু চিন্তা-ভাবনা না করেই কথা বলল।

34ঈশ্বর তাঁর লোকদের কনানে অন্য জাতিসমূহ যারা বাস করছিল তাদের ধ্বংস করে দিতে বললেন।

কিন্তু ইস্রায়েলের লোকরা ঈশ্বরের কথা মান্য করে নি!

35তারা অন্য জাতিগুলোর সঙ্গে মেলামেশা করেছিল

এবং তারা যা করত ওরা তাই করতে শিখেছিল।

36ওই লোকগুলো ঈশ্বরের লোকদের জন্য ফাঁদের মতই ভয়ঙ্কর হল।

ঈশ্বরের লোকরাও সেইসব মূর্ত্তিসমূহের পূজা করতে শুরু করলো যাদের ওরা পূজা করত।

37এমনকি ঈশ্বরের লোকেরা তাদের সন্তানদের পর্যন্ত হত্যা করেছিলো

এবং ওই দানবদের কাছে উৎসর্গ করেছিলো।

38ঈশ্বরের লোকরা নিস্পাপ লোকদের হত্যা করেছিলো।

ওরা ওদের নিজেদের সন্তানদেরও হত্যা করেছিলো

এবং তাদের মূর্ত্তিসমূহের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলো।

39তাই অন্য লোকদের পাপে ঈশ্বরের লোকরা অপবিত্র হয়ে উঠেছিল।

ঈশ্বরের লোকরা তাদের ঈশ্বরের কাছে অবিশ্বাসী হয়ে উঠেছিলো এবং অন্য লোকরা যা করতো ওরাও তাই করতে শুরু করেছিল।

40ঈশ্বর তাঁর লোকজনের ওপরে চটে গেলেন।

তাদের ব্যাপারে ঈশ্বর ক্লান্ত হয়ে গেলেন!

41ঈশ্বর তাঁর লোকেদের,+ 106:41 তাঁর লোকেদের অথবা “তাঁর দেশকে।” কেউ চায় নি এমন কিছুতে পরিবর্তন করে দিলেন।

ঈশ্বর ওদের শত্রুদের দিয়ে ওদের শাসন করালেন।

42ঈশ্বরের লোকদের শত্রুরা ওদের দাবিয়ে রাখলো

এবং তাদের নিজেদের ক্ষমতার মধ্যে রাখলো।

43ঈশ্বর তাদের বহুবার রক্ষা করেছিলেন

কিন্তু তারা ঈশ্বরের উপদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।+ 106:43 তারা … করেছিল অথবা “তারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করবার জন্য একত্র হবে।”

অতএব, এই কারণে লোকদের সম্মানে খাটো করা হয়েছিল।

44কিন্তু ঈশ্বরের লোকরা যখনই সমস্যায় পড়েছে ওরা সাহায্যের জন্য ঈশ্বরকে ডেকেছে

এবং প্রত্যেকবারই ঈশ্বর ওদের প্রার্থনা শুনেছেন।

45ঈশ্বর সর্বদাই তাঁর চুক্তির কথা স্মরণে রেখেছিলেন

এবং তাঁর মহৎ‌‌ প্রেম দিয়ে তিনি সর্বদাই ওদের স্বস্তি দিয়েছিলেন।

46অন্য জাতিরা ওদের বন্দী হিসেবে নিয়ে গিয়েছিলো।

কিন্তু তাঁর লোকদের প্রতি ওদের সদয় করেন।

47হে প্রভু, আমাদের ঈশ্বর, আমাদের রক্ষা করুন!

আমাদের অন্য সব জাতি থেকে ফিরিয়ে নিয়ে আসুন

যাতে আমরা আপনার পবিত্র নামের প্রশংসা করতে পারি

এবং বন্দনা গান করে আপনাকে সম্মান করতে পারি।

48ইস্রায়েলের প্রভু ঈশ্বরের বন্দনা কর। ঈশ্বর চির বিরাজমান

এবং তিনি চিরদিন বিরাজিত থাকবেন।

সব লোকরা বলল, “আমেন!”

প্রভুর প্রশংসা কর!

107

পঞ্চম খণ্ড

(গীতসংহিতা 107-150)

1প্রভুকে ধন্যবাদ দাও, কেননা তিনি মঙ্গলময়।

তাঁর প্রেম চিরন্তন!

2প্রভু যাদের রক্ষা করেছেন, তারা প্রত্যেকে অবশ্যই এই একই কথাগুলি উচ্চারণ করবে।

প্রভু ওদের শত্রুদের হাত থেকে রক্ষা করেছেন।

3প্রভু বিভিন্ন দেশ থেকে তাঁর লোকদের জড় করেছেন।

তাদের তিনি পূর্ব ও পশ্চিম এবং উত্তর ও দক্ষিণ থেকে নিয়ে এসেছেন।

4ওদের কেউ কেউ মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিলো।

ওরা বাঁচার জন্য অন্য জায়গা খুঁজছিলো

কিন্তু ওরা কোন শহর খুঁজে পাচ্ছিলো না।

5ক্ষুধা-তৃষ্ণায় ওরা ক্রমশঃই

দুর্বল হয়ে পড়ছিলো।

6তখন ওরা সাহায্যের জন্য প্রভুকে ডাকলো

তাই তিনি ওদের বিপদ থেকে উদ্ধার করলেন।

7ঈশ্বর সোজা তাদের সেই শহরে নিয়ে গেলেন যেখানে তারা বাস করতে পারে।

8প্রভুকে তাঁর প্রেমের জন্য এবং তাঁর আশ্চর্য কার্য,

যা তিনি লোকদের জন্য করেছেন, তার জন্য ধন্যবাদ দাও।

9ঈশ্বর তৃষিত আত্মার তৃষ্ণা নিবৃত্ত করেন;

ঈশ্বর সুন্দর জিনিস দিয়ে ক্ষুধিত আত্মার সন্তুষ্টি করেন।

10ঈশ্বরের কিছু লোক বন্দী ছিল,

ওরা অন্ধকার গারদে বদ্ধ হয়েছিলো।

11কেন? কারণ ঈশ্বর যা বলেছেন, ওরা তার বিরুদ্ধে লড়াই করেছিলো।

তারা পরাৎ‌‌পরের উপদেশসমুহ মান্য করতে অস্বীকার করেছিলো।

12ওদের কুকর্মের জন্য ঈশ্বর ওদের জীবনকে কঠিনতর করে তুলেছিলেন।

ওরা হোঁচট খেয়ে পড়লো কিন্তু ওদের সাহায্যের জন্য কেউ ছিল না।

13ওরা সমস্যায় পড়েছিলো, তাই ওরা সাহায্যের জন্য প্রভুকে ডেকেছিলো

এবং তিনি তাদের সমস্যাসমূহ থেকে বাঁচিয়েছিলেন।

14ঈশ্বর ওদের অন্ধকার কারাগার থেকে বাইরে বার করে এনেছিলেন।

যে দড়ি দিয়ে ওদের বেঁধে রাখা হয়েছিলো, ঈশ্বর তা ছিন্ন করেছিলেন।

15প্রভুর প্রেমের জন্য এবং মানুষের জন্য

তিনি যে সব আশ্চর্য কার্য করেন, তার জন্য তাঁকে ধন্যবাদ দাও।

16শত্রুদের পরাজিত করতে ঈশ্বর আমাদের সাহায্য করেন।

ঈশ্বর ওদের পিতলের দরজা ভেঙে দিতে পারেন।

ঈশ্বর ওদের ফটকের লোহা ভেঙে দিতে পারেন।

17কিছু লোক ওদের পাপসমূহ ও অন্যায়গুলোকে, নিজেদের নির্বোধে পরিণত করতে দেয়।

তারা তাদের পাপসমূহের জন্য ভয়ঙ্কর ভাবে ভুগবে।

18ওরা আহার গ্রহণ করতে অস্বীকার করেছিলো

এবং প্রায় মারা গিয়েছিলো।

19ওরা সমস্যায় পড়েছিলো, তাই ওরা প্রভুর কাছে সাহায্য চেয়েছিলো।

এবং ওদের সমস্যা থেকে তিনি ওদের বাঁচিয়েছিলেন।

20ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং ওদের সমস্যা মুক্ত করেছিলেন।

তাই ওই লোকরা মৃত্যু থেকে রক্ষা পেয়েছিলো।

21প্রভুকে তাঁর প্রেমের জন্য এবং লোকদের জন্য

তিনি যে সব আশ্চর্য কার্য করেন তার জন্য ধন্যবাদ দাও।

22প্রভু যা কিছু করেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ দেওয়ার উদ্দেশ্যে, প্রভুর কাছে বলি উৎসর্গ কর।

প্রভু যা যা করেছেন তা আনন্দের সঙ্গে বল।

23কিছু লোক নৌকা করে সমুদ্রে পাড়ি দিয়েছিলো,

ওদের জীবিকা ওদের মহাসমুদ্রে টেনে নিয়ে গিয়েছিলো।

24ওই সব লোক দেখেছে প্রভু কি করতে পারেন।

সমুদ্রে তিনি যে সব বিস্ময়কর কাজ করেছেন, তা ওরা দেখেছে।

25ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন এবং প্রবল বাতাস বইতে শুরু করেছিলো।

ঢেঊগুলো ক্রমেই উচ্চ থেকে উচ্চতর হয়েছিল।

26ঢেউগুলো ওদের আকাশে তুলে দিচ্ছিলো

এবং সমুদ্রের গভীরে নামিয়ে দিচ্ছিলো।

সে এমন ভয়ঙ্কর ঝড় ছিলো যে ওরা সাহস হারিয়ে ফেলেছিলো।

27ওরা টল্মল করছিলো এবং নেশাগ্রস্তের মত বোধ করছিলো।

নাবিক হিসেবে তাদের ক্ষমতা কোন কাজেই লাগেনি।

28ওরা সমস্যায় পড়েছিলো তাই ওরা সাহায্যের জন্য প্রভুকে ডেকেছিলো

এবং তিনি সমস্যাসমুহ থেকে ওদের রক্ষা করেছিলেন।

29ঈশ্বর ঝড় থামিয়ে দিয়েছিলেন।

তিনি সমুদ্রকে শান্ত করে দিয়েছিলেন।

30সমুদ্র শান্ত দেখে নাবিকরা খুশী হয়েছিলো

এবং তারা যেখানে যেতে চেয়েছিলো সেখানে ঈশ্বর তাদের নিরাপদে পৌঁছে দিয়েছিলেন।

31তাঁর প্রেমের জন্য এবং লোকদের জন্য তিনি যে সব আশ্চর্য কার্য করেন,

তার জন্য প্রভুকে ধন্যবাদ দাও।

32বিরাট মহাসমাজের সামনে প্রভুর মহাসভায় প্রশংসা কর।

প্রবীণ নেতারা যখন একত্রিত হবে তখন তাঁর প্রশংসা করো।

33ঈশ্বর নদীগুলিকে মরুভূমিতে পরিণত করেছেন।

ঈশ্বর ঝর্ণার প্রবাহ বন্ধ করেছেন।

34উর্বর জমিকে ঈশ্বর পরিবর্তিত করেছেন এবং তা অকাজের নোনা জমিতে পরিণত হয়েছে।

কেন? কারণ সেই অঞ্চলে মন্দ লোকরা বসবাস করতো।

35ঈশ্বর মরুভূমিকে জলময় সরোবরে পরিবর্তিত করলেন।

শুকনো জমি থেকে তিনি ঝর্ণার প্রবাহ বইয়ে দিলেন।

36ক্ষুধার্ত মানুষকে ঈশ্বর সেই দেশে নিয়ে এলেন

এবং তারা বসবাসের জন্য শহর নির্মাণ করলো।

37ওরা ওদের জমিতে বীজ বুনলো।

ওরা জমিতে দ্রাক্ষালতা পুঁতলো এবং ওরা খুব ভাল ফসল পেলো।

38ঈশ্বর ওদের আশীর্বাদ করলেন, ওদের পরিবার বেড়ে উঠতে লাগলো।

ওদের বহুবিধ গৃহপালিত পশু হলো।

39দুর্যোগ এবং সমস্যার জন্য

ওদের পরিবারগুলো ছোট এবং দুর্বল ছিলো।

40ঈশ্বর ওদের নেতাদের লজ্জিত ও বিব্রত করালেন।

ঈশ্বর ওদের মরুভূমির সেই স্থানে ঘোরালেন যেখানে কোন রাস্তাই নেই।

41কিন্তু ঈশ্বর তারপর ওই ভাগ্যহত লোকদের দূর্দশা থেকে উদ্ধার করলেন।

এবং এখন ওদের পরিবার মেষের পালের মত বড় হয়েছে।

42সৎ‌ লোকরা এটা দেখে এবং তারা সুখী হয়।

কিন্তু, মন্দ লোকরা এটা দেখে এবং তারা জানে না কি বলবে।

43কোন ব্যক্তি যদি জ্ঞানী হয় তবে সে এইসব গুলো স্মরণে রাখবে

এবং সে হৃদয়ঙ্গম করবে, ঈশ্বরের প্রকৃত প্রেম কি।

108

দায়ূদের প্রশংসা গীতগুলির অন্যতম।

1ঈশ্বর, আমি প্রস্তুত, আমার সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে

আপনার প্রশংসা গান করার জন্য আমি প্রস্তুত।

2হে বীণা এবং অন্যান্য তন্ত্রবাদ্য,

সূর্যকে জাগিয়ে দাও!

3হে প্রভু, বিভিন্ন জাতির মধ্যে আমরা আপনার প্রশংসা করবো।

অন্যান্য লোকদের মাঝে আমরা আপনার প্রশংসা করবো।

4হে প্রভু, আপনার প্রেম আকাশের চেয়ে উঁচু।

আপনার প্রেম উচ্চতম মেঘের চেয়েও উঁচুতে অবস্থিত।

5হে ঈশ্বর, স্বর্গের ওপরে উঠুন!

সারা বিশ্বকে আপনার মহিমা দেখতে দিন।

6হে ঈশ্বর, আপনার মিত্রদের রক্ষার জন্য এটা করুন।

আমার প্রার্থনার উত্তর দিন এবং আপনার পরাক্রমী শক্তি ব্যবহার করুন।

7ঈশ্বর তাঁর মন্দিরে বলেছেন,

“আমি যুদ্ধে জয়ী হবো এবং জয় করে সুখী হবো!

আমার লোকজনদের মধ্যে আমি এই ভূখণ্ড ভাগ করে দেবো।

আমি ওদের শিখিম উপত্যকা দেবো।

আমি ওদের সুক্কোত উপত্যকা দেবো।

8গিলিয়দ ও মনঃশিও আমার থাকবে।

ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ হবে।

যিহূদা হবে আমার বিচারদণ্ড।

9মোয়াব আমার পা ধোয়ার পাত্র হবে।

ইদোম হবে আমার পাদূকাবাহক দাস।

আমি পলেষ্টীয়দের পরাজিত করবো এবং জয়ধ্বনি দেবো।”

10 কে আমাকে শত্রুর দূর্গে নেতৃত্ব দেবে?

কে আমাকে ইদোমের বিরুদ্ধে লড়াই করতে নেতৃত্ব দেবে?

ঈশ্বর একমাত্র আপনিই আমাদের সাহায্য করতে পারেন।

কিন্তু আপনি আমাদের ত্যাগ করেছেন, আপনি আমাদের সৈন্যদের সঙ্গে যান নি!

12ঈশ্বর আমাদের শত্রুদের পরাজিত করতে আমাদের সাহায্য করুন!

লোকেরা আমাদের সাহায্য করতে পারবে না!

13একমাত্র ঈশ্বরই আমাদের শক্তিশালী করে তুলতে পারেন।

ঈশ্বরই আমাদের শত্রুদের পরাজিত করতে পারেন!

109

সঙ্গীত পরিচালকের প্রতি: দায়ূদের একটি প্রশংসা গীত।

1ঈশ্বর, আমার প্রার্থনা শোনা থেকে বিরত হবেন না!

2দুষ্ট লোকরা আমার সম্পর্কে মিথ্যা কথা বলছে।

যা সত্য নয় ওরা তাই বলছে।

3লোকেরা আমার সম্পর্কে অপ্রীতিকর কথাবার্তা বলছে।

অকারণে লোকরা আমায় আক্রমণ করছে।

4আমি ওদের ভালোবেসেছিলাম, কিন্তু ওরা আমায় ঘৃণা করে।

তাই ঈশ্বর, এখন আমি আপনার কাছে শরণাগত।

5আমি ওইসব লোকেদের জন্য ভাল কাজই করেছিলাম

কিন্তু ওরা আমার প্রতি মন্দই করেছে।

আমি ওদের ভালোবেসেছিলাম,

কিন্তু ওরা আমায় ঘৃণা করেছে।

6আমার শত্রু যে মন্দ কাজ করেছে তার জন্য ওকে শাস্তি দিন।

একজন লোককে খুঁজে বার করুন যে প্রমাণ দেবে ও ভুল করেছে।

7বিচারককে এই সিদ্ধান্ত নিতে দিন যে আমার শত্রু ভুল করেছে এবং সে দোষী।

আমার শত্রুরা যা যা বলে তা যেন ওর পক্ষে অহিতকরই হয়।

8আমার শত্রুর শীঘ্রই মৃত্যু হোক্।

অন্য লোকরা তার স্থান নিক।

9আমার শত্রুর সন্তানদের অনাথ

এবং তার স্ত্রীকে বিধবা করে দিন।

10ওরা যেন ঘর বাড়ী হারিয়ে

ভিখারী হয়ে যায়।

11আমার শত্রু যার কাছে ঋণী সে যেন ওর সব কিছু নিয়ে নেয়।

আমার শত্রু যে সব জিনিসের জন্য কঠিন পরিশ্রম করেছিল, সেগুলো কোন আগন্তুক এসে নিয়ে যাক।

12কামনা করি, কোন লোক যেন আমার শত্রুর প্রতি সদয় না হয়।

কামনা করি, কোন লোক যেন ওর ছেলেদের প্রতি ক্ষমা না দেখায়।

13আমার শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিন।

পরবর্তী প্রজন্ম যেন সব কিছু থেকে ওর নাম মুছে দেয়।

14প্রভু যেন আমার শত্রুর পূর্বপুরুষদের পাপ সম্পর্কে অবগত হোন।

ওর মায়ের পাপও যেন কখনও ধুয়ে না যায়।

15আমি আশা করি প্রভু চিরদিন ওই সব পাপগুলো স্মরণে রাখবেন।

এবং আমি আশা করি, আমার শত্রুকে সম্পূর্ণ ভুলে যেতে তিনি লোকদের বাধ্য করবেন।

16কেন? কারণ ওই মন্দ লোকটা কোনদিন কোন ভালো কাজ করে নি।

সে কোনদিন কাউকে ভালোবাসে নি।

দরিদ্র ও অসহায় মানুষের জীবনকে সে কঠিন করে তুলেছিলো।

17ওই লোকটা সর্বদাই অন্যদের অভিশাপ দিতে ভালবাসত।

তাই ওর ক্ষেত্রেই ওই সব মন্দ বিষয় ফলতে দিন।

ওই মন্দ লোকটা কোনদিন চায় নি, অন্য কারো ভালো হোক্।

তাই ওর ভালো হতে দেবেন না।

18অভিশাপ যেন ওর বস্ত্র হয়।

অভিশাপ যেন ওর তৃষ্ণার জল হয়,

অভিশাপগুলো যেন ওর দেহে মাখা তেল হয়।

19দুষ্ট লোকে যে পোশাক পরে অভিশাপগুলো যেন সেই পোশাকসমূহ হয়

এবং অভিশাপই যেন ওদের কোমরবন্ধ হয়।

20আমার শত্রুর প্রতি প্রভু যেন এসব করেন। যারা আমায় খুন করতে চায় তাদের প্রতি প্রভু যেন এসব করেন।

21প্রভু, আপনি আমার সদাপ্রভু। তাই আমার প্রতি এমন ব্যবহার করুন যা আপনার নামের মর্যাদা এনে দেবে।

আপনার প্রেম খুব মহান, তাই আমায় রক্ষা করুন।

22আমি নিছক একজন অসহায় দরিদ্র মানুষ।

প্রকৃতই আমি ভগ্ন হৃদয়ের এক দুঃখী মানুষ।

23আমি এমন অনুভব করি যেন, বেলা শেষের লম্বা ছায়ার মত আমার জীবন শেষ হয়ে গেছে।

আমি নিজেকে অগ্রাহ্য করা ছারপোকার মত মনে করি।

24ক্ষুধার কারণে আমার হাঁটু দুটো দুর্বল।

ওজন কমে গিয়ে আমি ক্রমশঃই রোগা হয়ে যাচ্ছি।

25মন্দ লোকরা আমায় অপমান করে।

আমার দিকে তাকিয়ে ওরা মাথা নাড়ায়।

26প্রভু আমার ঈশ্বর, আমায় সাহায্য করুন।

আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন এবং আমায় উদ্ধার করুন!

27তখন ওই লোকরা জানতে পারবে যে আপনি আমায় সাহায্য করেছিলেন।

ওরা জানতে পারবে যে আপনার শক্তিই আমাকে সাহায্য করেছিলো।

28ওই মন্দ লোকরা আমায় অভিশাপ দেয়।

কিন্তু আপনি আমায় আশীর্বাদ করতে পারেন প্রভু।

ওরা আমায় আক্রমণ করেছে, তাই ওদের পরাজিত করুন।

তাহলে আপনার দাস, আমি সুখী হব।

29আমার শত্রুদের বিব্রত করে দিন!

ওদের বস্ত্রাবরণ হিসেবে ওরা যেন ওদের লজ্জাই পরিধান করে।

30আমি প্রভুকে ধন্যবাদ দিই।

বহু লোকদের সামনে আমি তাঁর প্রশংসা করি।

31কেন? কারণ অসহায় লোকদের পাশে প্রভু দাঁড়ান।

ওদের যারা মৃত্যুদণ্ড দিতে চায়, তাদের থেকে ঈশ্বর ওদের রক্ষা করেন।

110

দায়ূদের প্রশংসা গীতগুলির অন্যতম।

1প্রভু আমার মনিবকে বলেছেন,

“যতক্ষণ পর্যন্ত আমি তোমার শত্রুকে তোমার অধীনে না এনে দিই ততক্ষণ আমার ডান দিকে বস।”

2প্রভু তোমার রাজ্য বাড়াতে সাহায্য করবেন, তোমার রাজ্য সিয়োনে শুরু হবে

যতদিন পর্যন্ত তুমি তোমার শত্রুদের তাদের নিজেদের রাজ্যে শাসন করবে, ততদিন তা বাড়তে থাকবে।

3যখন আপনি আপনার সৈন্যদের একত্রিত করবেন,

তখন আপনার লোকরা স্বেচ্ছায় আপনার সঙ্গে যোগ দেবে।

ওরা ওদের বিশেষ পোশাক পরে অতি প্রত্যুষে মিলিত হবে।

জমিতে পড়া শিশির কণার মত ওই তরুণরা আপনার চারদিকে থাকবে।

4প্রভু একটা প্রতিশ্রুতি দিয়েছেন

এবং তিনি তাঁর মত পরিবর্তন করবেন না।

“তুমি চিরদিনের জন্য একজন যাজক, একটি বিশিষ্ট রীতির যাজকের মত,

যেমন মল্কীষেদক ছিল সেইরকম।”

5আমার প্রভু আপনার ডান দিকে রয়েছে।

যখন তিনি ক্রুদ্ধ হন তখন তিনি অন্যান্য রাজাদের পরাজিত করেন।

6ঈশ্বর জাতি সকলের বিচার করবেন।

জমিটি মৃতদেহে ঢেকে যাবে

এবং ঈশ্বর শক্তিশালী জাতির নেতাদের শাস্তি দেবেন।

7রাস্তার ধারের ঝর্ণা থেকে রাজাকে জল পান করতে হবে।

তারপর সে বিজয়ী হয়ে তার মাথা তুলবে!

111

1প্রভুর প্রশংসা কর!

যেখানে সৎ‌ লোকেরা জমায়েত হয়,

সেই মণ্ডলীতে আমি সমস্ত অন্তর দিয়ে প্রভুকে ধন্যবাদ দিই।

2প্রভু বিস্ময়কর কাজকর্ম করেন।

ঈশ্বরের কাছ থেকে যে সব ভালো জিনিস আসে লোকরা তা চায়।

3ঈশ্বর প্রকৃতই বিস্ময়কর এবং মহিমাময় কার্য করেন।

তাঁর ধার্মিকতা চিরদিনই বিরাজ করে।

4ঈশ্বর, আশ্চর্য কার্য করেন যাতে আমরা মনে রাখি

যে প্রভু সত্যিই দয়াময় ও ক্ষমাশীল।

5ঈশ্বর, তাঁর অনুগামীদের আহার দেন।

ঈশ্বর চিরদিন তাঁর চুক্তি স্মরণে রাখেন।

6ঈশ্বর যে সব শক্তিশালী জিনিসগুলি করেছেন তা তাঁর লোকজনের কাছে প্রমাণ করেছে

যে তিনি অন্য জাতিসমূহের অধিকারভুক্ত দেশ তাদের দিয়েছিলেন।

7ঈশ্বর যা কিছু করেন সবই সুন্দর ও যথাযথ।

তাঁর সব আজ্ঞাকেই নির্ভর করা চলে।

8ঈশ্বরের আজ্ঞাসমূহ চিরদিন বজায় থাকবে।

যে কারণে ঈশ্বর আজ্ঞাগুলি দিয়েছিলেন সেগুলি ছিল সৎ‌ ও আন্তরিক।

9তাঁর লোকেদের উদ্ধার করার জন্য ঈশ্বর কাউকে পাঠিয়েছিলেন এবং ঈশ্বর তাদের সঙ্গে যে চুক্তি করেছেন তা চিরদিন বজায় থাকবে।

ঈশ্বরের নাম ভয়ঙ্কর এবং পবিত্র।

10ঈশ্বরের প্রতি ভয় এবং শ্রদ্ধা থেকেই প্রজ্ঞার সূত্রপাত হয়।

যারা ঈশ্বরকে মান্য করে তারা খুব বিচক্ষণ।

চিরদিন ঈশ্বরের প্রতি প্রশংসাগীত গাওয়া হবে।

112

1প্রভুর প্রশংসা কর!

সেই ব্যক্তি যে প্রভুকে ভয় ও শ্রদ্ধা করে সে খুব সুখী হবে।

সেই ব্যক্তি ঈশ্বরের আজ্ঞা পছন্দ করে।

2তার উত্তরপুরুষরা এই পৃথিবীতে মহৎ‌‌ হবে।

সৎ‌ লোকদের উত্তরপুরুষরা সত্যিকারের ধন্য হবে।

3সেই ব্যক্তির পরিবার প্রচণ্ড ধনী হবে

এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে।

4সৎ‌ লোকদের কাছে ঈশ্বর অন্ধকারে প্রতিভাত একটি আলোর মত।

ঈশ্বর দয়াময়, ক্ষমাশীল এবং ভালো।

5একজন ব্যক্তির পক্ষে দয়ালু এবং উদার হওয়া ভালো।

একজন ব্যক্তির পক্ষে তার কর্মে সৎ‌ থাকা ভালো।

6সেই ব্যক্তির কোনদিন পতন হবে না।

একজন ধার্মিক ব্যক্তিকে চিরদিন স্মরণ করা হবে।

7সে দুঃসংবাদে ভীত হবে না।

সে তার নিজের বিশ্বাসে দৃঢ় কেননা সে প্রভুতে আস্থা রাখে।

8সেই ব্যক্তি নিজের বিশ্বাসে দৃঢ়।

সে কখনও ভয় পাবে না, সুতরাং সে তার শত্রুদের পরাজিত করবে।

9সেই ব্যক্তি দরিদ্রদের মুক্তহস্থে দান করে

এবং তার ধার্মিকতা চিরদিন বজায় থাকবে।

সে বিরাট সম্মান পাবে।

10দুষ্ট লোকরা এইসব দেখে রেগে যায়।

ওরা রাগে দাঁত কড়মড় করতে থাকে কিন্তু তারপর ওরা অদৃশ্য হয়ে যায়।

যা সব থেকে বেশী করে দুষ্ট লোকরা চায় তা ওরা পাবে না।

113

1প্রভুর প্রশংসা কর!

প্রভুর দাসরা, তাঁর প্রশংসা কর!

প্রভুর নামের প্রশংসা কর।

2প্রভুর নাম এখনকার জন্য এবং চিরকালের জন্য ধন্য হোক্।

3যেখানে পূর্বদিকে সূর্যোদয় হয়

সেখান থেকে শুরু করে পশ্চিমে যেখানে সূর্য অস্ত যায় সেখান পর্যন্ত প্রভুর নামের প্রশংসা হোক্।

4প্রভু, সমস্ত জাতিগুলির উর্দ্ধে।

তাঁর মহিমা আকাশ পর্যন্ত যায়।

5কোন ব্যক্তিই আমাদের প্রভু ঈশ্বরের মত নয়।

ঈশ্বর স্বর্গের উঁচু আসনে বসেন।

6ঈশ্বর আমাদের থেকে এত উঁচুতে আছেন যে আকাশ ও পৃথিবীকে দেখতে হলে

তাঁকে নীচের দিকে তাকাতে হয়।

7ঈশ্বর দরিদ্র লোকদের ধূলো থেকে ওপরে তোলেন।

আস্তাকুঁড় থেকে ঈশ্বর ভিখারীদের তুলে আনেন।

8এবং সেই সব লোকদের ঈশ্বর খুব গুরুত্বপূর্ণ করে তোলেন।

ঈশ্বর তাদের লোকদের ওপর নেতৃত্ব করবার জন্য উচ্চ স্থানগুলি দেন।

9একজন নারীর কোন সন্তান না থাকতে পারে।

কিন্তু ঈশ্বর তাকে সন্তান দেন ও সুখী করেন।

প্রভুর প্রশংসা কর!

114

1ইস্রায়েল মিশর ত্যাগ করলো।

যাকোব সেই বিদেশ ত্যাগ করলো।

2যিহূদা ঈশ্বরের বিশেষ মানুষ হলো।

ইস্রায়েল তাঁর রাজত্ব হলো।

3এই দেখে লোহিতসাগর দৌড়ে পালিয়েছিলো।

যর্দন নদীও ঘুরে দৌড় দিয়েছিলো।

4পর্বতগুলো বুনো ছাগলের মত নেচে উঠেছিলো।

পাহাড়গুলো মেষের মত নেচে উঠেছিলো।

5লোহিতসাগর কেন তুমি ছুটে পালালে?

যর্দন নদী কেন তুমি ঘুরে দৌড় দিলে?

6পর্বতমালা কেন তোমরা বুনো ছাগলের মত নাচলে?

পাহাড় সকল, কেন তোমরা মেষশাবকের মত নাচলে?

7যাকোবের প্রভু, ঈশ্বরের সামনে, পৃথিবী কেঁপে গিয়েছিলো।

8ঈশ্বর হলেন এমন একজন, যিনি পাথর থেকে জলকে প্রবাহিত করান।

ঈশ্বর শক্ত পাথর থেকে একটি জলধারা প্রবাহিত করেছিলেন।

115

1হে প্রভু, আমাদের কোন সম্মান পাওয়া উচিৎ‌ নয়।

সব সম্মানই আপনার।

আপনার প্রেমের জন্য আমরা আপনাকে বিশ্বাস করতে পারি।

2অন্য জাতির লোকরা কি করে বলতে পারে, “কোথায় তোমাদের ঈশ্বর?”

3ঈশ্বর স্বর্গে রয়েছেন এবং তিনি যা চান তাই করতে পারেন।

4অন্যান্য জাতির “দেবতারা” শুধুই সোনা ও রূপার তৈরী মূর্ত্তি মাত্র।

ওরা কিছু মানুষের তৈরী মূর্ত্তি মাত্র।

5ওই মূর্ত্তিদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না।

ওদের চোখ আছে কিন্তু দেখতে পায় না।

6ওদের কান আছে কিন্তু শুনতে পায় না।

ওদের নাক আছে কিন্তু ঘ্রাণ নিতে পারে না।

7ওদের হাত আছে কিন্তু অনুভব করতে পারে না।

ওদের পা আছে কিন্তু চলতে পারে না

এবং ওদের কন্ঠ থেকে কোন স্বর আসে না।

8যে সব লোকরা মূর্ত্তিগুলি তৈরী করে এবং তাতে তাদের আস্থা রাখে, তারা কি ওই সব মূর্ত্তিগুলোর মত হয়ে যাবে?

9হে ইস্রায়েলের লোকরা, প্রভুকে বিশ্বাস কর!

প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন।

10হারোণের পরিবার প্রভুকে বিশ্বাস কর!

প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন।

11প্রভুর অনুগামীরা, প্রভুকে বিশ্বাস কর!

প্রভু ওদের রক্ষক এবং তিনি তাদের সাহায্য করেন।

12প্রভু আমাদের স্মরণে রাখবেন

এবং আমাদের আশীর্বাদ করবেন।

প্রভু ইস্রায়েলকে আশীর্বাদ করবেন।

প্রভু হারোণের পরিবারকে আশীর্বাদ করবেন।

13প্রভু তাঁর সমস্ত অনুগামীদের আশীর্বাদ করবেন।

দীন থেকে মহত্তম পর্যন্ত সকলকেই সমানভাবে আশীর্বাদ করবেন।

14প্রভু, তোমাকে এবং তোমার সন্তানদের অনেক অনেক আশীর্বাদ দিন।

15প্রভুই স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন

এবং প্রভু তোমাকে স্বাগত জানাচ্ছেন!

16স্বর্গ ঈশ্বরের

কিন্তু মানুষকে তিনি পৃথিবী দিয়েছেন।

17মৃত লোকেরা ঈশ্বরের প্রশংসা করে না।

মৃত লোকেরা, যারা কবরে রয়েছে তারা প্রভুর প্রশংসা করে না।

18কিন্তু আমরা এখন প্রভুকে ধন্যবাদ দিচ্ছি এবং চিরদিন আমরা তাঁকে ধন্যবাদ দেবো।

প্রভুর প্রশংসা কর!

116

1প্রভু যখন আমার প্রার্থনা শোনেন,

তখন আমার ভালো লাগে।

2আমি যখন সাহায্যের জন্য ডাকি

তখন তিনি আমার কথা শুনলে আমার ভালো লাগে।

3আমি প্রায় মৃত হয়ে গিয়েছিলাম!

আমার চার দিকে মৃত্যুর দড়িগুলো জড়ানো ছিল।

কবর আমার ওপর ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে।

আমি সংকটযুক্ত ও দুঃখিত হলাম।

4তখন আমি প্রভুর নামকে আমন্ত্রণ করলাম।

আমি বলেছিলাম: “প্রভু, আমায় রক্ষা করুন!”

5প্রভু মঙ্গলময় এবং করুণাময়।

ঈশ্বর দয়াময়।

6প্রভু অসহায় মানুষের যত্ন নেন।

আমি সহায়হীন ছিলাম, প্রভু আমায় রক্ষা করেছেন।

7হে আমার আত্মা, তোমার বিশ্রামের স্থানে ফিরে এস!

প্রভু তোমার সম্পর্কে যত্ন নেবেন।

8হে ঈশ্বর, আপনি আমার আত্মাকে মৃত্যু থেকে রক্ষা করেছেন

এবং আপনি আমার অশ্রু নিবারণ করেছেন।

আপনি আমায় পতন থেকে রক্ষা করেছেন।

9জীবিতদের রাজ্যে, আমি প্রভুর সেবা অব্যাহত রাখব।

10যখন আমি বলেছি, “আমি ধ্বংস হয়ে গেছি”

তখনও আমি বিশ্বাস করে চলেছি।

11হ্যাঁ, যখন আমি বিমর্ষ ছিলাম,

তখন বলেছিলাম, “সব লোকই মিথ্যাবাদী।”

12আমি প্রভুকে কি আর দিতে পারি?

আমার যা কিছু আছে সবই প্রভু দিয়েছেন!

13তিনি আমায় রক্ষা করেছেন,

তাই আমি তাঁকে পেয় নৈবেদ্য উৎসর্গ করবো।

আমি প্রভুর নাম আমন্ত্রণ করবো।

14যা প্রতিশ্রুতি দিয়েছি, প্রভুকে আমি তা দেবো।

আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো।

15প্রভুর অনুগামীদের একজনের মৃত্যু প্রভুর কাছে খুবই গুরুত্বপূর্ণ।

প্রভু, আমি আপনার একজন দাস!

16আমি আপনার দাস,

আমি আপনারই এক দাসীর সন্তান।

প্রভু, আপনিই আমার প্রথম শিক্ষক ছিলেন!

17আমি আপনাকে ধন্যবাদ উৎসর্গ করবো।

আমি প্রভুর নাম স্মরণ করবো।

18যা প্রতিশ্রুতি দিয়েছি প্রভুকে আমি তা দেবো।

আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো।

19আমি জেরুশালেমের মন্দিরে যাবো।

প্রভুর প্রশংসা কর।

117

1তোমরা জাতিসকল, প্রভুর প্রশংসা কর।

তোমরা সব লোকেরা, প্রভুর প্রশংসা কর।

2প্রভু আমাদের খুব ভালোবাসেন!

এবং প্রভু চিরদিনই আমাদের প্রতি সৎ‌ থাকবেন।

প্রভুর প্রশংসা কর!

118

1প্রভুকে সম্মান কর, কারণ তিনিই ঈশ্বর।

তাঁর প্রকৃত প্রেম চির প্রবহমান থাকে!

2ইস্রায়েল এই কথা বল,

“তাঁর প্রকৃত প্রেম চির প্রবহমান থাকে!”

3যাজকরা তোমরা বল,

“তাঁর প্রকৃত প্রেম চির প্রবহমান থাকে!”

4তোমরা লোকেরা যারা প্রভুকে উপাসনা কর,

তোমরা বলো, “তাঁর প্রকৃত প্রেম চির প্রবহমান থাকে!”

5আমি সমস্যায় পড়েছিলাম তাই সাহায্যের জন্য আমি প্রভুকে ডেকেছিলাম।

প্রভু আমায় উত্তর দিয়েছেন এবং আমায় মুক্ত করেছেন।

6আমার সঙ্গে প্রভু আছেন, তাই আমি ভয় পাবো না।

লোকেরা আমাকে আহত করার জন্য কিছু করতে পারে না।

7প্রভুই আমার সহায়।

আমি আমার শত্রুদের পরাজিত দেখবো।

8মানুষকে বিশ্বাস করার থেকে

প্রভুকে বিশ্বাস করা অনেক ভালো।

9তোমাদের নেতাদের বিশ্বাস করা থেকে

প্রভুকে বিশ্বাস করা অনেক ভালো।

10বহু শত্রু আমাকে ঘিরে ধরেছিল।

কিন্তু প্রভুর শক্তির দ্বারা আমি আমার শত্রুদের পরাজিত করেছি।

11আমার শত্রুরা ক্রমাগত আমায় ঘিরেই যাচ্ছিল।

প্রভুর শক্তির সাহায্যে আমি ওদের পরাজিত করেছি।

12ঝাঁক ঝাঁক মৌমাছির মত শত্রুরা আমায় ঘিরে ধরেছিলো।

কিন্তু দ্রুত জ্বলনশীল ঝোপের মত ওরা শেষ হয়ে গিয়েছিলো।

প্রভুর শক্তি দিয়ে আমি ওদের পরাজিত করেছি।

13আমার শত্রুরা আমায় আক্রমণ করেছিলো এবং আমাকে প্রায় শেষ করে দিয়েছিলো।

কিন্তু প্রভু আমায় সাহায্য করেছিলেন।

14প্রভুই আমার শক্তি এবং আমার জয়গান!

প্রভু আমায় রক্ষা করেন!

15ধার্ম্মিক লোকেদের বাড়ীতে তুমি এই বিজয় উৎসব শুনতে পাবে।

প্রভু আবার তাঁর মহান শক্তি প্রদর্শন করলেন।

16প্রভুর বাহুগুলি জয়ে উত্তোলিত।

তিনি আবার একবার তাঁর মহান শক্তি দেখালেন।

17আমি মরবো না, আমি বেঁচে থাকবো

এবং প্রভু কি করেছেন তা আমি বলবো।

18প্রভু আমায় শাস্তি দিয়েছেন,

কিন্তু তিনি আমায় মরতে দেন নি।

19ন্যায়ের সিংহদ্বারগুলি আমার জন্য খুলে যাও,

আমি প্রভুর উপাসনা করতে ভেতরে আসবো।

20ওইগুলো প্রভুর দ্বার।

একমাত্র ধার্ম্মিক লোকরাই ওর মধ্যে দিয়ে যেতে পারে।

21হে প্রভু, আমার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য

এবং আমাকে রক্ষা করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

22যে পাথরটিকে স্থপতিরা চায় নি, সেটাই হয়ে গেল মুখ্য প্রস্তর।

23প্রভু এটি করেছেন

এবং এটি দেখতে অদ্ভুত লাগছে!

24আজকের দিন সেই দিন যা প্রভু সৃষ্টি করেছেন।

আজ আমাদের আনন্দ করতে দিন, সুখী হতে দিন।

25লোকেরা বললো, “প্রভুর প্রশংসা কর!

প্রভু আমাদের রক্ষা করেছেন!

26সেই লোকটিকে স্বাগত জানাও, যে প্রভুর নাম নিয়ে আসছে।”

যাজকরা উত্তর দিয়েছিলো, “আমরা তোমাকে প্রভুর গৃহে স্বাগত জানাই!

27প্রভুই ঈশ্বর এবং তিনি আমাদের গ্রহণ করেন।

বলির জন্য একটা মেষ বাঁধ এবং সেটাকে বেদীর কোণে নিয়ে চল।”

28প্রভু, আপনিই আমার ঈশ্বর, আপনাকে ধন্যবাদ দিই।

আমি আপনার প্রশংসা করি!

29প্রভুর প্রশংসা কর! কারণ তিনি মঙ্গলময়।

তাঁর প্রকৃত প্রেম চিরন্তন।

119

আলেফ

1সেই সব লোক যারা সৎ‌ ও শুদ্ধ জীবনযাপন করে তারা সুখী।

ওই সব লোক প্রভুর শিক্ষামালাকে অনুসরণ করে।

2যারা প্রভুর চুক্তি মানে তারা সুখী।

তারা সর্বান্তঃকরণ দিয়ে প্রভুকে মানে।

3ওই সব লোক কোন মন্দ কাজ করে না।

ওরা প্রভুকে মানে।

4প্রভু, আপনি আমাদের আজ্ঞা দিয়েছেন

এবং আপনি আমাদের ওই আজ্ঞাসমূহ পুরোপুরি মানতে বলেছেন।

5প্রভু, সবসময় আমি যদি

আপনার বিধি মানি,

6তাহলে আমি যখন আপনার আদেশগুলি নিয়ে চিন্তা করব

তখন আমি লজ্জিত হবো না।

7তাহলে আমি প্রকৃতই আপনাকে সম্মান করতে পারবো,

যখন আমি আপনার ন্যায্য বিধিগুলি সমীক্ষা করব।

8প্রভু আমি আপনার আজ্ঞাগুলো পালন করবো

তাই আমাকে ছেড়ে যাবেন না!

বৈৎ‌

9একজন যুবক কি করে শুদ্ধ জীবনযাপন করবে?

আপনার আদেশসমুহ মেনে সে এরকম করতে পারবে।

10সমগ্র অন্তর দিয়ে আমি প্রভুর সেবা করতে চেষ্টা করি।

ঈশ্বর, আপনার আজ্ঞা মানতে আমায় সাহায্য করুন।

11আপনার শিক্ষামালা আমি যত্ন করে অনুধাবন করি,

যাতে আমি আপনার বিরুদ্ধে পাপ না করি।

12হে প্রভু, আপনি ধন্য।

আপনার বিধিসমূহ আমায় শেখান।

13আমি আপনার সব প্রাজ্ঞ সিদ্ধান্তের কথা বলবো।

14আমি যে কোন জিনিসের চেয়ে

আপনার চুক্তিসমুহ জানতে বেশী উপভোগ করি।

15আমি আপনার নিয়মের আলোচনা করি।

আমি আপনার জীবনধারা অনুসরণ করি।

16আমি আপনার বিধিসমুহ উপভোগ করি।

আপনার বাক্য আমি ভুলবো না।

গিমল

17আপনার দাস, এই যে আমি, আমার প্রতি ভাল ব্যবহার করুন,

যাতে আমি বেঁচে থাকতে পারি এবং আপনার আজ্ঞাসমুহ মানতে পারি।

18প্রভু আমার চোখ খুলে দিন, আমাকে আপনার শিক্ষাসমুহ দেখতে দিন

এবং যেসব আশ্চর্য কার্য আপনি করেছেন তা পাঠ করতে দিন।

19প্রভু, এই দেশে আমি একজন বিদেশী।

আমার কাছ থেকে আপনার শিক্ষাকে আড়াল করে রাখবেন না।

20সব সময়েই আমি

আপনার সিদ্ধান্তগুলো অনুধাবন করতে চাই।

21প্রভু, আপনি অহঙ্কারী লোকদের সমালোচনা করেন।

যারা আপনার আদেশগুলি মানতে অস্বীকার করে, তাদের ভাগ্যে মন্দ কিছু ঘটবে।

22আমাকে লজ্জিত এবং বিব্রত করবেন না।

আমি আপনার চুক্তি পালন করেছি।

23নেতারা পর্যন্ত আমার সম্পর্কে মন্দ কথা বলেছে।

কিন্তু প্রভু, আমি, আপনার দাস

এবং আমি আপনার বিধিসমূহ অনুধাবন করি।

24আপনার চুক্তি আমার নিকট বন্ধু।

ওটি আমাকে ভালো উপদেশ দেয়।

দালৎ‌

25আমি খুব শীঘ্রই মারা যাবো।

প্রভু আপনি আজ্ঞা দিন এবং আমাকে বাঁচতে দিন।

26আমার জীবন সম্পর্কে আমি আপনাকে বলেছি এবং আপনি আমায় উত্তর দিয়েছেন।

এখন আমাকে আপনার বিধি সম্পর্কে শিক্ষা দিন।

27প্রভু আপনার বিধি বুঝতে আমায় সাহায্য করুন।

যে সব আশ্চর্য কার্য আপনি করেছেন তা আমায় বলতে দিন।

28আমি দুঃখী এবং শ্রান্ত।

আপনি আজ্ঞা করুন এবং আমি আবার শক্তিশালী হয়ে উঠবো।

29হে প্রভু, আমাকে ওই প্রবঞ্চনাময় জীবন থেকে দূরে রাখুন।

আপনার শিক্ষামালা দিয়ে আমায় পরিচালিত করুন।

30হে প্রভু, আমি আপনার প্রতি বিশ্বস্ত থাকতে স্থির করেছি।

অত্যন্ত সাবধানতার সঙ্গে আমি আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তসমূহ অনুধাবন করি।

31হে প্রভু, আপনার চুক্তিতে আমি নিশ্চল থাকবো।

অতএব আমাকে হতাশ করবেন না।

32আমি আনন্দের সঙ্গে আপনার আজ্ঞাগুলো মানবো।

প্রভু আপনার আজ্ঞাগুলো আমায় সুখী করে।

হে

33প্রভু, আমাকে আপনার বিধি শিক্ষা দিন,

আমি সেগুলো মেনে চলবো।

34আমাকে বুঝতে সাহায্য করুন, আমি আপনার শিক্ষামালাগুলো মানবো।

আমি সম্পূর্ণভাবে সেগুলো পালন করবো।

35হে প্রভু, আপনার আজ্ঞাসমুহের পথে আমায় পরিচালিত করুন।

জীবনের সেই পথ আমি সত্যিই ভালোবাসি।

36কি করে ধনী হওয়া যায় সেই চিন্তার থেকে,

আপনার চুক্তি সম্পর্কে চিন্তা করতে আমায় সাহায্য করুন।

37প্রভু, অসার বিষয়ের দিকে আমাকে তাকাতে দেবেন না।

আপনার পথে বাঁচতে আমায় সাহায্য করুন।

38আপনার দাসের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করুন,

যার ফলে লোকরা আপনাকে শ্রদ্ধা করে।

39যে লজ্জাকে আমি ভয় পাই তা আপনি নিরসন করুন।

আপনার সিদ্ধান্তগুলি জ্ঞানগর্ভ এবং ভালো।

40দেখুন আমি আপনার আজ্ঞাগুলো ভালোবাসি।

আমার প্রতি ভালো ব্যবহার করুন এবং আমায় বাঁচতে দিন।

বৌ

41প্রভু, আমার প্রতি আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন।

আপনার প্রতিশ্রুতি মত আমায় রক্ষা করুন।

42তাহলে যে লোকরা আমায় অপমান করেছে তাদের জন্য আমি একটা উত্তর খুঁজে পাবো।

প্রভু আপনি যা বলেন প্রকৃতই আমি তা বিশ্বাস করি।

43আপনার সত্য শিক্ষা সম্পর্কে আমাকে সর্বদাই বলতে দিন।

প্রভু, আমি আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তের ওপর নির্ভর করি।

44প্রভু, আমি চিরদিন আপনার শিক্ষামালাগুলো অনুসরণ করবো।

45তাহলে আমি মুক্ত হবো।

কেন? কারণ আপনার বিধি পালন করতে আমি আপ্রাণ চেষ্টা করি।

46এমন কি রাজাদের সামনেও

আমি নির্ভয়ে আপনার নীতি কি বলে সে সম্বন্ধে বলব।

47হে প্রভু, আপনার আজ্ঞাগুলি আমি ভালবাসি

এবং ওগুলোতে আমি আনন্দ পাই।

48প্রভু, আপনার আজ্ঞাগুলোর প্রশংসা করি।

আমি সেগুলোকে ভালোবাসি এবং সেগুলো অনুধাবন করি।

সয়িন

49প্রভু আমার প্রতি আপনার প্রতিশ্রুতির কথা মনে রাখবেন।

সেই প্রতিশ্রুতি আমাকে আশা দেয়।

50আমি দুর্দশাগ্রস্ত ছিলাম, আপনি আমায় স্বস্তি দিয়েছেন।

আপনার বাক্য আমাকে পুর্নবার বাঁচতে দিয়েছে।

51যারা ভাবে ওরা নিজেরা আমার চেয়ে ভালো, তারা আমাকে ক্রমাগত অপমান করেছে।

কিন্তু আমি আপনার শিক্ষা অনুসরণ করা থেকে বিরত হই নি।

52আমি সর্বদাই আপনার প্রাজ্ঞ সিদ্ধান্তসমূহ স্মরণ করি।

প্রভু আপনার প্রাজ্ঞ সিদ্ধান্ত আমায় সান্ত্বনা দেয়।

53যখন দেখি, দুর্জন মানুষ আপনার শিক্ষা অনুসরণ করা থেকে বিরত হয়েছে,

তখন আমি ক্রুদ্ধ হই।

54আপনার বিধিগুলোই আমার গৃহে+ 119:54 গৃহে অথবা “মন্দিরে যেখানে আমি থাকি।” সঙ্গীত।

55প্রভু, রাতে আমি আপনার নাম স্মরণ করি।

56এটা সম্ভব হয়েছে তার কারণ,

আমি যত্ন করে আপনার আজ্ঞা পালন করি।

হেৎ‌

57প্রভু, আপনার আজ্ঞা পালন করাকেই আমার জীবনের কর্তব্য বলে স্থির করেছি।

58প্রভু, আমি সম্পূর্ণভাবে আপনার ওপর নির্ভর করি।

আপনার প্রতিশ্রুতি মত আমার প্রতি সদয় হোন।

59নিজের জীবন সম্পর্কে আমি খুব সতর্কভাবে চিন্তা করেছি

এবং আমি আপনার চুক্তিতে ফিরে এসেছি।

60কোনও বিলম্ব না করে আমি আপনার আজ্ঞাগুলি পালন করার জন্য তাড়াতাড়ি ফিরে এসেছি।

61একদল মন্দ লোক আমার সম্পর্কে বাজে কথা বলেছে।

কিন্তু প্রভু, আমি আপনার শিক্ষামালাকে ভুলিনি।

62আপনার সুসিদ্ধান্তর জন্য,

মাঝ রাতে উঠে আমি আপনাকে ধন্যবাদ দিই।

63যারা আপনার উপাসনা করে

আমি তাদের প্রত্যেকের কাছে বন্ধুস্বরূপ।

64প্রভু, আপনার প্রকৃত প্রেম পৃথিবীকে পূর্ণ করে।

আমায় আপনার বিধিগুলো শেখান।

টেট

65হে প্রভু, আমার জন্য, আপনার এই দাসের জন্য আপনি অনেক মঙ্গল করেছেন।

যা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি ঠিক তাই করেছেন।

66প্রভু, প্রাজ্ঞ সিদ্ধান্ত গ্রহণের জন্য আমায় প্রজ্ঞা দিন।

আমি আপনার আজ্ঞাসমুহ বিশ্বাস করি।

67দুর্দশায় পড়ার আগে আমি অনেক ভুল কাজ করেছি।

কিন্তু এখন আমি যত্ন করে আপনার আজ্ঞা পালন করি।

68হে ঈশ্বর, আপনি মঙ্গলময় এবং আপনি ভালো কাজসমূহ করেন।

আপনার বিধিগুলো আমায় শেখান।

69লোকরা যারা ভাবে ওরা আমার চেয়ে ভালো তারা আমার সম্পর্কে বাজে কথা এবং মিথ্যা কথা বলেছে।

কিন্তু সমস্ত অন্তর দিয়ে আমি আপনার আজ্ঞা পালন করে গেছি।

70ঐ সব লোক খুবই নির্বোধ।

কিন্তু আমি আপনার শিক্ষামালার অধ্যয়ন উপভোগ করেছি।

71আমি যে ভুগেছিলাম তা ভালোই হয়েছিল,

কারণ আমি আপনার বিধিগুলো শিখেছিলাম।

72প্রভু, আপনার শিক্ষামালাগুলো আমার পক্ষে হিতকর।

তারা 1000 খণ্ড সোনা ও রূপোর চেয়েও উত্তম।

ইয়ুদ

73হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন এবং আপনি নিজের হাত দিয়ে আমায় অবলম্বন দিয়েছেন।

আপনার আজ্ঞাগুলো বুঝতে এবং পালন করতে আমায় সাহায্য করুন।

74প্রভু, আপনার অনুগামীরা আমায় দেখে এবং আমায় শ্রদ্ধা করে।

ওরা খুশী, কারণ আপনার কথা আমি বিশ্বাস করি।

75প্রভু, আমি জানি আপনার সিদ্ধান্তগুলো সুন্দর

এবং আপনি যে আমায় শাস্তি দিয়েছিলেন তা আপনার পক্ষে যথাযথ ছিলো।

76এখন আপনার প্রকৃত প্রেম দিয়ে আমায় আরাম দিন।

আপনার প্রতিশ্রুতি মত আমায়, আপনার দাসকে আরাম দিন।

77হে প্রভু, আমার ওপর আপনার করুণা বর্ষন করুন এবং আমায় বাঁচতে দিন।

আমি আপনার শিক্ষামালাগুলো সত্যিই উপভোগ করি।

78লোকে, যারা নিজেদের আমার চেয়ে উত্তম বলে মনে করে তারা আমার সম্পর্কে মিথ্যা কথা বলেছে।

ঐ লোকগুলো যেন লজ্জিত হয়। হে প্রভু, আপনার বিধিগুলো আমি অধ্যয়ন করি।

79আশা করি আপনার অনুগামীরা আমার কাছে ফিরে আসবে

এবং তারা আপনার চুক্তি সম্পর্কে জানবে।

80প্রভু আপনার আজ্ঞাগুলো আমাকে নিখুঁতভাবে পালন করতে দিন,

তাহলে আমি আর লজ্জিত হব না।

কফ

81আমি প্রায় মৃত, আপনি আমায় রক্ষা করবেন এই প্রতীক্ষায় আছি।

কিন্তু হে প্রভু, আপনি যা বলেন তাতে আমি বিশ্বাস করি।

82আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা দেখতে দেখতে আমার দুচোখ ক্লান্ত হয়ে গেছে।

হে প্রভু, কখন আপনি আমাকে আরাম দেবেন?

83যদি আমি কখনও আবর্জনাস্তুপে শূন্য মদের পিপার মত পরিত্যক্ত হই

তখনও আমি আপনার বিধিগুলো ভুলবো না।

84আমি কতদিনই বা বাঁচবো?

হে প্রভু, যারা আমায় নির্যাতিত করেছে, সেইসব লোকেদের আপনি কবে শাস্তি দেবেন?

85কিছু উদ্ধত লোক তাদের মিথ্যার দ্বারা আমায় বিদ্ধ করেছে

এবং তাও আপনার শিক্ষামালার বিরুদ্ধে।

86প্রভু লোকে আপনার সব আজ্ঞা বিশ্বাস করতে পারে।

আমায় নির্যাতন করে ঐসব ভুল করেছিল।

আমায় সাহায্য করুন।

87ঐ লোকরা আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছে।

কিন্তু আমি আপনার আজ্ঞা পালন থেকে বিরত হই নি।

88প্রভু আমার প্রতি আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন এবং আমায় বাঁচতে দিন।

আপনি যা বলবেন আমি তাই করবো।

লামদ

89হে প্রভু, আপনার বাণী চিরকাল থাকে।

আপনার বাণী স্বর্গে চিরকালের জন্য থাকে।

90চিরদিনের জন্যই আপনি বিশ্বস্ত।

প্রভু, আপনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এখনও তা রয়েছে।

91এখনও পর্যন্ত এই পৃথিবী যে অস্তিত্বশীল রয়েছে, তার কারণ আপনার বিধি।

এই পৃথিবী আপনার বিধিকে একজন ক্রীতদাসের মতই মান্য করে।

92আপনার শিক্ষামালাগুলো যদি আমার কাছে বন্ধুর মত না হত

তাহলে আমার দুর্গতিই আমায় শেষ করে দিতো।

93আমি আপনার আজ্ঞাগুলি কখনই ভুলবো না,

কারণ সেগুলো আমাকে বাঁচতে দিয়েছে।

94প্রভু, আমি আপনারই, তাই আমাকে রক্ষা করুন!

কেন? কারণ আপনার আজ্ঞাগুলি মানতে আমি আপ্রাণ চেষ্টা করি।

95দুষ্ট লোকরা আমায় ধ্বংস করতে চেয়েছিলো।

কিন্তু আপনার চুক্তি আমাকে জ্ঞানী করেছে।

96আপনার বিধি ছাড়া

সব কিছুরই সীমা আছে।

মেম

97হে প্রভু, আমি আপনার শিক্ষামালাগুলো ভালোবাসি।

সব সময়েই আমি সে সম্পর্কে কথা বলি।

98প্রভু আপনার আজ্ঞাগুলো আমাকে আমার শত্রুদের থেকে জ্ঞানী করেছে।

আপনার বিধি সব সময়েই আমার সঙ্গে থাকে।

99আমার সকল শিক্ষকের চেয়ে আমি জ্ঞানী,

কারণ আমি আপনার চুক্তি অধ্যয়ন করি।

100সমস্ত প্রাচীন নেতাদের চেয়ে আমি বেশী বিজ্ঞ

কারণ আমি আপনার সব আজ্ঞাগুলি মান্য করি।

101আমি প্রতিটি মন্দ কাজ থেকে নিজেকে দূরে রেখেছিলাম।

তাই প্রভু, আপনি যা বলবেন, আমি তাই করতে পারি।

102হে প্রভু, আপনি আমার শিক্ষক,

তাই আমি আপনার বিধিসমূহ পালন করা থেকে বিরত হব না।

103আপনার বাক্যগুলো আমার মুখে

মধুর চেয়েও মিষ্টি লাগে।

104আপনার শিক্ষামালা আমাকে জ্ঞানী করেছে,

তাই ভ্রান্ত শিক্ষাকে আমি ঘৃণা করি।

নূন

105প্রভু, আপনার বাক্যগুলো

প্রদীপের মত আমার পথকে আলোকিত করে।

106আপনার বিধিগুলো ভালো।

আমি সেগুলো পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করবো।

107প্রভু দীর্ঘদিন ধরে আমি ভুগেছি।

দয়া করে আপনার প্রতিশ্রুতি মত আমাকে আবার বাঁচতে দিন!

108প্রভু আমার প্রশংসা গ্রহণ করুন

এবং আপনার বিধিগুলো শেখান।

109আমার জীবন সর্বদাই সঙ্কটাপন্ন।

কিন্তু আমি আপনার শিক্ষাগুলো ভুলি নি।

110দুষ্ট লোকরা আমায় ফাঁদে ফেলতে চেয়েছিলো।

কিন্তু আমি আপনার আজ্ঞাগুলি অমান্য করিনি।

111প্রভু, আমি চিরদিন আপনার চুক্তি অনুসরণ করবো।

এটা আমাকে ভীষণ খুশী করে।

112আপনার বিধিগুলো পালন করার জন্য

আমি অবশ্যই সর্বদা আপ্রাণ চেষ্টা করবো।

সামক

113প্রভু, যারা আপনার প্রতি পুরোপুরি নিষ্ঠাবান নয় তাদের আমি ঘৃণা করি।

কিন্তু আপনার শিক্ষামালাগুলো আমি ভালোবাসি।

114আমায় রক্ষা করুন, আমায় আড়াল করে রাখুন।

প্রভু, আপনি যা বলেন আমি সব বিশ্বাস করি।

115প্রভু, দুষ্ট লোককে আমার কাছে আসতে দেবেন না।

আমি অবশ্যই আমার ঈশ্বরের আজ্ঞা পালন করবো।

116হে প্রভু, আপনার প্রতিশ্রুতি মত আমায় সহায়তা দিন এবং আমি অবশ্যই বাঁচবো।

আমি আপনাকে বিশ্বাস করি, আমাকে হতাশ করবেন না।

117প্রভু, আমায় সাহায্য করুন, আমি রক্ষা পাবো।

আমি সর্বদা আপনার আজ্ঞাগুলি অধ্যয়ন করবো।

118হে প্রভু, যারা আপনার বিধি ভঙ্গ করে তাদের সবার কাছ থেকে আপনি সরে আসুন।

কেন? কারণ যখন তারা আপনাকে অনুসরণ করার কথা বলেছিলো, তখন তারা মিথ্যা কথা বলেছিলো।

119প্রভু, দুষ্ট লোকদের আপনি আবর্জনার মত পৃথিবীতে ছুঁড়ে ফেলে দিন।

তাই আমি সর্বদাই আপনার চুক্তিকে ভালোবাসবো।

120প্রভু, আমি আপনাকে ভয় করি।

আপনার বিধিকে আমি ভয় ও শ্রদ্ধা করি।

অয়িন

121যা সঠিক এবং ভালো আমি তাই করেছি।

হে প্রভু, যারা আমায় উৎ‌পীড়ন করে এমন লোকেদের হাতে আমায় সমর্পণ করবেন না।

122আপনার দাস, আমার প্রতি ভাল ব্যবহার করবার প্রতিশ্রুতি করুন।

হে প্রভু, ঐ অহঙ্কারী লোকেদের আমাকে উৎ‌পীড়ন করতে দেবেন না।

123হে প্রভু, আপনার সাহায্যের আশায় থেকে

এবং আপনার সুন্দর বাক্যের প্রত্যাশায় আমার দু চোখ ক্লান্ত।

124আমি আপনার দাস। আমার প্রতি আপনার প্রকৃত ভালোবাসা দেখান।

আমাকে আপনার বিধিগুলো শেখান।

125আমি আপনার দাস।

আমি যাতে আপনার চুক্তি জানতে পারি, আমায় বুঝতে সাহায্য করুন।

126প্রভু এখন আপনার কিছু করার সময় এসেছে।

লোকরা আপনার বিধি ভঙ্গ করেছে।

127প্রভু আপনার বিধিগুলোকে

আমি সব থেকে খাঁটি সোনার চেয়েও ভালোবাসি।

128আপনার সব আজ্ঞা আমি খুব যত্ন করে পালন করি।

ভ্রান্ত শিক্ষাকে আমি ঘৃণা করি।

পে

129হে প্রভু, আপনার চুক্তি সত্যিই বিস্ময়কর।

সেই জন্য আমি তা অনুসরণ করি।

130যখন লোকেরা আপনার বানীসমুহ বুঝতে শুরু করে,

তা একটি আলোর মত যেটা তাদের সঠিক পথে বেঁচে থাকার পথ দেখায়।

131হে প্রভু, আমি সত্যিই আপনার আজ্ঞাগুলো অধ্যয়ন করতে চাই।

আমি সেই লোকের মত যার নিঃশ্বাস ভারী হয়েছে এবং অধৈর্য্য হয়ে প্রতীক্ষা করছে।

132ঈশ্বর আমার দিকে দেখুন, আমার প্রতি সদয় হন,

যারা আপনার নাম ভালোবাসে তাদের পক্ষে যা হিতকর তাই করুন।

133প্রভু, আপনার প্রতিশ্রুতি মত আমায় পরিচালিত করুন।

আমার প্রতি ক্ষতিকর কিছু ঘটতে দেবেন না।

134হে প্রভু, যে সব লোক আমায় আঘাত করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন

এবং আমি আপনার আজ্ঞা মান্য করবো।

135প্রভু, আপনার দাসকে গ্রহণ করুন

এবং আমাকে আপনার বিধি শিক্ষা দিন।

136লোকে আপনার শিক্ষামালাকে মান্য করে না।

সেইজন্য আমি এত কেঁদেছি যে আমার চোখের জলে একটা নদী বইয়ে দিয়েছি।

সাদে

137হে প্রভু, আপনি মঙ্গলময়

এবং আপনার বিধিগুলোও ন্যায্য ও সৎ‌।

138আপনার চুক্তিতে আপনি আমাদের জন্য ভালো এবং ন্যায্য বিধিসমূহ দিয়েছেন।

আমরা সত্যি তাদের ওপর নির্ভর করতে পারি।

139আমার প্রবল উদ্দীপনা আমায় ধ্বংস করে দিচ্ছে।

আমার শত্রুরা আপনার আজ্ঞাগুলো ভুলে গেছে তাই আমি এত বিমর্ষ হয়ে রয়েছি।

140আমরা যে আপনার বাক্যকে বিশ্বাস করতে পারি,

আমাদের কাছে সেই প্রমাণ আছে এবং আমি তা ভালোবাসি।

141আমি একজন তরুণ লোক এবং লোকে আমায় সম্মান করে না।

কিন্তু আমি আপনার আজ্ঞা ভুলি নি।

142আপনার ধার্ম্মিকতা চিরন্তন

এবং আপনার শিক্ষাগুলিকে বিশ্বাস করা যায়।

143আমার সমস্যা এবং দুঃসময় ছিল।

কিন্তু আমি আপনার নির্দেশ উপভোগ করি।

144আপনার চুক্তি চিরকালের জন্য ভালো ও ন্যায্য।

আমাকে বুঝতে সাহায্য করুন যাতে আমি বাঁচতে পারি।

কুফ

145হে প্রভু, আমার সর্বান্তঃকরণ দিয়ে আমি আপনাকে ডাকছি, আমায় উত্তর দিন!

আমি আপনার সমস্ত আজ্ঞাগুলি মান্য করব।

146প্রভু, আমি আপনাকে ডাকছি।

আমায় রক্ষা করুন! আমি আপনার চুক্তি পালন করবো।

147আপনার কাছে প্রার্থনা করার জন্য আমি খুব সকালে উঠি।

আপনি যা বলেন আমি তার ওপর নির্ভর করি।

148আপনার কথা অধ্যয়নের জন্য

আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি।

149হে প্রভু, আপনি প্রেমময় এবং ন্যায়পরায়ণ।

দয়া করে আমার কথা শুনুন এবং আমাকে বাঁচতে দিন।

150দুষ্ট লোকরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

ঐ লোকরা আপনার শিক্ষামালা অনুসরণ করে না।

151প্রভু, আপনি আমার কাছেই আছেন

এবং আপনার সব আজ্ঞাই বিশ্বাস করা চলে।

152দীর্ঘদিন আগে আমি আপনার চুক্তি থেকে জেনেছি

যে আপনার শিক্ষামালা হবে চিরন্তন।

রেশ

153প্রভু, আমার দুর্দশা দেখুন এবং আমায় উদ্ধার করুন।

আমি আপনার শিক্ষামালাগুলো ভুলি নি।

154হে প্রভু, আমার জন্য আপনি লড়াই করুন এবং আমায় রক্ষা করুন।

আপনার প্রতিশ্রুতি অনুসারে আমায় বাঁচতে দিন।

155দুষ্ট লোকরা জয় করতে পারবে না,

কারণ তারা আপনার বিধি অনুসরণ করে না।

156প্রভু, আপনি অত্যন্ত সদয়। যেগুলো আপনি যথাযথ বলেন সেই কাজই করুন এবং আমায় বেঁচে থাকতে দিন।

157আমার অনেক শত্রু আছে যারা আমাকে আঘাত করতে চায়,

কিন্তু আমি আপনার চুক্তি অনুসরণ করা থেকে বিরত হই নি।

158আমি ঐ বিশ্বাসঘাতকদের দেখি।

প্রভু, তারা আপনার বাক্য অনুসরণ করে না এবং আমি তা ঘৃণা করি।

159দেখুন, আপনার আজ্ঞা পালনের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি।

প্রভু আপনার সব ভালোবাসা দিয়ে আমায় বেঁচে থাকতে দিন।

160একেবারে শুরু থেকে আপনার প্রত্যেকটি বাক্যকেই নির্ভর করা যাবে।

প্রভু, আপনার সমস্ত ভালো ও ন্যায্য বিধিগুলো চিরদিনই থাকবে।

শিন্

161শক্তিশালী নেতারা বিনা কারণে আমায় আক্রমণ করেছিলো।

কিন্তু আমি একমাত্র আপনার বিধিকে ভয় ও শ্রদ্ধা করেছিলাম।

162হে প্রভু, আপনার বাক্যসমুহ আমাকে খুশী করে,

একটি লোক প্রচুর সম্পদ খুঁজে পেলে যেমন সুখী হয় তেমন সুখী।

163আমি মিথ্যাকে ঘৃণা করি! আমি ওসব সহ্য করতে পারি নি।

কিন্তু আমি আপনার শিক্ষামালাকে ভালোবাসি, প্রভু।

164আপনার ভালো ও ন্যায্য বিধিগুলোর জন্য

আমি দিনে সাতবার আপনার প্রশংসা করি।

165যারা আপনার শিক্ষাকে ভালোবাসে সেই লোকেরা প্রকৃত শান্তি খুঁজে পাবে।

কোন কিছুই ঐ লোকদের পতন ডেকে আনতে পারবে না।

166প্রভু, আপনি আমায় রক্ষা করবেন আমি এই জন্য প্রতীক্ষা করছি।

আমি আপনার আজ্ঞাগুলি পালন করেছি।

167আমি আপনার চুক্তি অনুসরণ করেছি।

প্রভু, আপনার বিধিগুলো আমি প্রচণ্ড ভালোবাসি।

168আমি আপনার আজ্ঞা এবং আপনার চুক্তি অনুসরণ করেছি।

প্রভু, আমি কি করেছি তার সবই আপনি জানেন।

তৌ

169প্রভু আমার আনন্দ গীত শুনুন।

আপনার প্রতিশ্রুতি মত আমায় জ্ঞানী করে দিন।

170প্রভু, আমার প্রার্থনা শুনুন।

আপনার প্রতিশ্রুতি মত আমায় রক্ষা করুন।

171আমায় আপনি আপনার বিধিগুলো শিখিয়েছেন।

আপনার প্রশংসা আমার ওষ্ঠ থেকে উপছে পড়ে।

172আপনার বাক্যে আমাকে সাড়া দিতে দিন এবং আমাকে আমার গান গাইতে দিন।

হে প্রভু, আপনার সব বিধিই ভালো।

173আমি স্থির করেছি আপনার আজ্ঞাই মান্য করবো।

তাই এগিয়ে আসুন এবং আমায় সাহায্য করুন।

174হে প্রভু, আমি চাই আপনি আমায় রক্ষা করুন।

আপনার শিক্ষামালা আমাকে সুখী করে।

175আমাকে বাঁচতে দিন এবং আপনার প্রশংসা করতে দিন প্রভু।

আপনার বিধি যেন আমায় সাহায্য করে।

176হারিয়ে যাওয়া মেষের মত আমি ঘুরে বেড়াচ্ছিলাম অতি দূরে।

হে প্রভু, আমায় খুঁজতে আসুন।

আমি আপনার দাস

এবং আমি আপনার আজ্ঞাগুলি ভুলে যাই নি।

120

মন্দির পর্যন্ত যাওয়ার জন্য একটি গীত।

1আমি সমস্যায় পড়েছিলাম।

সাহায্যের জন্য আমি প্রভুকে ডেকেছিলাম

এবং তিনি আমায় উদ্ধার করেছেন!

2“প্রভু, যারা আমার সম্পর্কে মিথ্যা বলেছে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন।

ওই লোকগুলো যে কথাগুলো বলেছে তা সত্য নয়।”

3মিথ্যাবাদীরা তোমরা কি জানো তোমরা কি পাবে?

তোমরা কি জানো তোমরা কি লাভ করবে?

4সৈনিকগণের তীক্ষ্ণ তীরসমুহ এবং জ্বলন্ত কয়লা দিয়ে তোমাদের শাস্তি দেওয়া হবে।

5তোমরা মিথ্যাবাদী, তোমাদের কাছে বাস করা মেশকে বাস করার মতন।

এটা যেন কেদরের তাবুঁতে বাস করার সমতুল্য।

6যারা শান্তিকে ঘৃণা করে তেমন লোকদের সঙ্গে

আমি দীর্ঘদিন বাস করেছি।

7আমি বলেছি আমি শান্তি চাই,

কিন্তু তারা যুদ্ধ চেয়েছে।

121

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

1সাহায্যের জন্য আমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকি।

কিন্তু প্রকৃতপক্ষে আমার সাহায্য কোথা থেকে আসবে?

2আমার সাহায্য প্রভুর কাছ থেকে আসবে,

যে প্রভু স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা।

3ঈশ্বর তোমার পতন ঘটাতে দেবেন না।

তোমার রক্ষাকর্তা ঘুমিয়ে পড়বেন না।

4ইস্রায়েলের রক্ষাকর্তা কখনও ঘুমোন না।

ঈশ্বর কখনও নিদ্রা যান না।

5প্রভুই তোমার রক্ষাকর্তা।

তাঁর মহৎ‌‌ শক্তি দিয়ে তিনি তোমায় রক্ষা করেন।

6দিনের বেলায় সূর্য তোমায় আঘাত করতে পারে না।

রাতের বেলায় চাঁদ তোমায় আঘাত করতে পারে না।

7সকল বিপদ থেকে প্রভু তোমায় রক্ষা করবেন।

প্রভু তোমার আত্মাকে রক্ষা করবেন।

8যখনই তুমি আসবে এবং যাবে তখন প্রভু তোমায় সাহায্য করবেন।

প্রভু তোমাকে এখন এবং চিরদিন সাহায্য করবেন!

122

মন্দির পর্যন্ত যাওয়ার জন্য দায়ূদের কাছ থেকে একটি গীত।

1আমি প্রচণ্ড খুশী হয়েছিলাম যখন লোকে বলেছিলো,

“চল আমরা প্রভুর মন্দিরে যাই।”

2আমরা এখানে জেরুশালেমের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি।

3এটা নতুন জেরুশালেম!

একটা সংযুক্ত শহর হিসেবে এই শহর আবার গড়ে উঠেছে।

4এটা সেই শহর যেখানে

ঈশ্বরের লোকরা যায়।

প্রভুর নামের প্রশংসা করার জন্য ইস্রায়েলের লোকরা সেখানে যায়,

ওরা সবাই প্রভুর পরিবারগোষ্ঠীর লোক।

5দায়ূদের পরিবারের রাজগণ তাঁদের বিচারের সিংহাসন ঐখানেই স্থাপন করেছেন।

লোকজনের বিচার করার জন্য তাঁরা তাঁদের সিংহাসন ঐখানে স্থাপন করেছেন।

6জেরুশালেমের শান্তির জন্য প্রার্থনা কর:

“আমি আশা করি যারা আপনাকে ভালোবাসে তারা ওখানে গিয়ে শান্তি পাবে।

7আমি আশা করি আপনার প্রাচীরের ভিতরে শান্তি থাকবে।

আপনার প্রাসাদগুলি নিরাপদ থাকুক।”

8আমার প্রতিবেশী এবং ভাইদের ভালোর জন্য আমি প্রার্থনা করি,

সেখানে শান্তি থাকবে।

9আমাদের প্রভুর মন্দিরের কল্যানের জন্য,

এই শহরের ভাল কিছু হোক্ এই মানসে আমি প্রার্থনা করি।

123

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

1হে ঈশ্বর, আমি আমার নয়ন যুগল ঊর্দ্ধে তুলি এবং আপনার কাছে প্রার্থনা করি।

স্বর্গে আপনি রাজার মত বসেন।

2দাসরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য

তাদের মনিবের ওপর নির্ভর করে।

সেইভাবে আমরাও আমাদের প্রভু ঈশ্বরের ওপর নির্ভর করি।

প্রভু আমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করবেন, এই প্রতীক্ষায় আমরা রয়েছি।

3প্রভু, আমাদের প্রতি সদয় হোন,

কারণ দীর্ঘদিন ধরে আমরা অপমানিত হয়ে এসেছি।

4ঐসব অলস এবং উদ্ধত লোকদের কাছ থেকে

আমরা যথেষ্ট অপমান ও নিন্দা পেয়েছি।

124

মন্দির পর্যন্ত যাওয়ার জন্য দায়ূদের রচিত একটি গীত।

1যদি প্রভু আমাদের দিকে না থাকতেন তাহলে কি হতে পারত?

হে ইস্রায়েল, আমাকে উত্তর দাও।

2যখন লোকে আমাদের আক্রমণ করেছিলো,

তখন যদি প্রভু আমাদের দিকে না থাকতেন তাহলে কি অবস্থা হত?

3যখন আমাদের শত্রুরা আমাদের প্রতি ক্রুদ্ধ হয়েছিলো,

তখন হয়তো তারা আমাদের জ্যান্ত গিলে ফেলত।

4আমাদের শত্রুরা আমাদের বন্যার মত ধুয়ে দিয়ে যেতো,

নদীর মত ডুবিয়ে দিয়ে যেতো।

5ঐ গর্বিত লোকরা মুখের ওপর ছাড়িযে যাওয়া জলের মত হত

এবং আমাদের ডুবিয়ে দিত।

6প্রভুর প্রশংসা কর!

প্রভু আমাদের শত্রুদের হাতে, আমাদের ধরা পড়তে ও হত হতে দেন নি।

7আমরা সেই পাখির মত, যে জালে জড়িয়ে পড়েও পালিয়ে গিয়েছিলো।

জাল ছিঁড়ে গেল এবং আমরা পালিয়ে গেলাম।

8প্রভুর কাছ থেকে আমাদের সাহায্য আসে।

প্রভুই স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন।

125

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

1যে লোকরা প্রভুতে আস্থা রাখে তারা সিয়োন পর্বতের মত হবে।

তারা কখনই কাঁপবে না

এবং তারা চিরদিন অব্যাহত থাকবে।

2জেরুশালেমের চারদিকেই পর্বত রয়েছে এবং প্রভু তাঁর লোকদের চারদিকে রয়েছেন।

তাঁর লোককে তিনি চিরদিন রক্ষা করবেন।

3দুষ্ট লোকরা ভাল লোকদের দেশকে চিরদিন শাসন করবে না।

যদি তাই হত তাহলে সৎ‌ লোকরাও হয়তো মন্দ কাজ করা শুরু করতো।

4হে প্রভু, ভাল ও সৎ‌ লোকদের প্রতি ভালো ব্যবহার করুন।

শুদ্ধ হৃদয়ের লোকদের প্রতি সৎ‌ ব্যবহার করুন।

5মন্দ লোকরা মন্দ কাজকর্ম করে।

প্রভু ঐসব মন্দ লোককে শাস্তি দেবেন।

ইস্রায়েলের শান্তি বজায় থাকুক!

126

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

1সিয়োন থেকে নির্বাসিত লোকদের প্রভু যখন ফিরিয়ে আনলেন,

সেই সময় যেন স্বপ্নের মতই ছিলো!

2আমরা আনন্দে ভরে গিয়েছিলাম এবং আনন্দে গান গেয়েছিলাম!

তখন অন্যান্য জাতিতে সংবাদ ছড়িয়ে পড়লো,

“ইস্রায়েলের লোকদের জন্য প্রভু বিস্ময়কর সব কাজ করেছেন।”

3হ্যাঁ, প্রভু আমাদের জন্য চমৎ‌‌কার জিনিসগুলি করেছেন এবং এই বিষয়ে আমরা খুশী।

4হে প্রভু, মরুভূমিতে অতর্কিত বন্যার মত

আমাদের ভাগ্য+ 126:4 ভাগ্য অথবা “আমাদের, যাদের বন্দী হিসেবে নেওয়া হয়েছিল।” ফিরিয়ে দিন।

5কোন ব্যক্তি যখন বীজ বোনে তখন হয়তো সে বিমর্ষ থাকে।

কিন্তু যখন সে ফসল সংগ্রহ করে তখন সে খুশী হয়।

6যখন সে জমিতে বীজ বয়ে নিয়ে যায় তখন সে কাঁদতে পারে।

কিন্তু যখন সে শস্য ঘরে তোলে তখন সে খুশী হবে, আর উল্লাসে চিৎকার করবে!

127

মন্দির পর্যন্ত যাওয়ার জন্য শলোমনের একটি গীত।

1যদি প্রভু স্বয়ং একটি বাড়ী না তৈরী করেন,

তাহলে নির্মাণকারীরা বৃথাই তাদের সময় নষ্ট করছে।

যদি প্রভু স্বয়ং শহরের নজরদারি না করেন

তাহলে রক্ষী বৃথাই তার সময় নষ্ট করছে।

2জীবিকার জন্য ভোরে ওঠা

এবং অধিক রাত পর্যন্ত কাজ করা অবশ্যই সময়ের অপচয়।

ঈশ্বর যাদের ভালোবাসেন

তাদের রাত্রে সুনিদ্রা দেন।

3শিশুরা ঈশ্বরেরই উপহার। তারা হল মায়ের গর্ভ থেকে পাওয়া পুরস্কার।

4একজন যুবকের ছেলেরা একজন সৈনিকের তূণের ভেতর থেকে বেরিয়ে আসা তীরের মত।

5যে লোক তার তূণকে সন্তান দ্বারা পূর্ণ করে সে ধন্য হবে।

সেই লোক কখনই পরাজিত হবে না নগরের ফটকগুলিতে, তার সন্তানরা তাকে তার শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ করবে।

128

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

1প্রভুর প্রত্যেকটি অনুগামীই সুখী।

ঈশ্বর যেভাবে চান তারা সেইভাবেই বাঁচে।

2যার জন্য তুমি পরিশ্রম করছো তা তুমি উপভোগ করবে।

তুমি সুখী হবে এবং তোমার ভাল হবে।

3গৃহে তোমার স্ত্রী ফলদায়ী দ্রাক্ষালতার মতই হবে।

তোমার সন্তানরা তোমার পোঁতা জলপাই গাছের মতই তোমার টেবিলের চারপাশে থাকবে।

4এইভাবেই প্রভু তাঁর অনুগামীকে তাঁর প্রকৃত আশীর্বাদ দেবেন।

5সিয়োন থেকে প্রভু তোমায় আশীর্বাদ করুন।

সারা জীবন ধরে জেরুশালেমে তুমি তাঁর আশীর্বাদ উপভোগ কর।

6তুমি যেন তোমার নাতি-নাতনিদের দেখার জন্য দীর্ঘ জীবন লাভ কর।

ইস্রায়েলের শান্তি বজায় থাকুক।

129

মন্দির পর্যন্ত আরোহণের একটি গীত।

1সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো।

হে ইস্রায়েল, আমাকে ঐ শত্রুদের সম্পর্কে বল।

2সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো।

কিন্তু তারা কখনই জয়ী হয় নি।

3আমার পিঠে গভীর ক্ষত না হওয়া পর্যন্ত তারা আমায় মেরেছিল।

আমার দীর্ঘ গভীর ক্ষত হয়েছিল।

4কিন্তু মঙ্গলময় প্রভু দড়ি কেটে দিয়েছিলেন।

আমাকে ঐ মন্দ লোকদের হাত থেকে মুক্ত করেছিলেন।

5যারা সিয়োনকে ঘৃণা করতো তারা পরাজিত হয়েছে।

যুদ্ধ থামিয়ে দিয়ে ওরা দৌড়ে পালিয়ে গেছে।

6ঐ লোকগুলো ছাদের ওপর জন্মানো ঘাসের মত।

সেই ঘাস বেড়ে ওঠার আগেই মারা যায়।

7একজন শ্রমিক সেই ঘাস থেকে এক মুঠো দানাও পায় না।

এক গাদা দানার জন্য সেখানে যথেষ্ট ছিল না।

8পাশ দিয়ে যাওয়ার সময় কোনও লোকে বলবে না “প্রভু তোমায় আশীর্বাদ করুন।”

ওদের অভিনন্দন জানিয়ে লোকে বলবে না, “প্রভুর নামে আমরা তোমায় আশীর্বাদ করি।”

130

মন্দির পর্যন্ত আরোহণের একটি গীত।

1হে প্রভু, আমি গভীর সংকটের মধ্যে পড়েছি,

তাই সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি।

2হে আমার প্রভু, আমার কথা শুনুন।

সাহায্যের জন্য আমার প্রার্থনা শুনুন।

3হে প্রভু, আপনি যদি লোকদের তাদের পাপ সমূহের জন্য শাস্তি দেন

তাহলে কেউই আর জীবিত থাকবে না।

4প্রভু আপনার লোকদের ক্ষমা করে দিন।

তাহলে আপনার উপাসনা করার মত লোক থাকবে।

5প্রভু আমায় সাহায্য করবেন আমি এই প্রতীক্ষায় রয়েছি।

আমার আত্মা তাঁর জন্য প্রতীক্ষা করে।

প্রভু যা বলেন আমি তা বিশ্বাস করি।

6আমি আমার প্রভুর প্রতীক্ষায় রয়েছি,

যেমন একজন প্রহরী সকাল হওয়ার প্রতীক্ষায় থাকে।

7হে ইস্রায়েল, প্রভুকে বিশ্বাস কর।

প্রকৃত প্রেম একমাত্র প্রভুতেই খুঁজে পাওয়া যায়।

প্রভু আমাদের বারে বারে রক্ষা করেন

8এবং প্রভু ইস্রায়েলকে তাদের সব পাপের জন্যই ক্ষমা করবেন।

131

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

1হে প্রভু, আমি অহঙ্কারী নই।

আমি কোন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হবার ভান করি না।

এমন কি আমি বিরাট কিছু করবার চেষ্টাও করি না।

আমি নিজেকে এমন কোন ব্যাপারে জড়াই না, যা খুব বড় ও আমার অসাধ্য।

2আমি শান্ত, আমার আত্মা শান্ত।

মায়ের কোলে পরিতৃপ্ত শিশুর মত

আমার আত্মা শান্তিতে মগ্ন।

3ইস্রায়েল (তুমি) প্রভুকে বিশ্বাস কর।

তাঁকে এখন বিশ্বাস কর, তাঁকে চিরদিন বিশ্বাস কর!

132

মন্দির পর্যন্ত আরোহণের একটি গীত।

1প্রভু স্মরণে রাখবেন দায়ূদ কেমন কষ্ট পেয়েছিলেন।

2দায়ূদ প্রভুর কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন।

দায়ূদ যাকোবের শক্তিমান ঈশ্বরের কাছে একটি বিশেষ প্রতিশ্রুতি করেছিলেন।

3দায়ূদ বলেছিলেন, “আমি আমার বাড়িতে যাবো না,

আমি আমার বিছানায় শোব না।

4আমি ঘুমোতে যাব না।

আমি আমার চোখকে বিশ্রাম দেবো না।

5যতক্ষণ পর্যন্ত না আমি যাকোবের শক্তিমান ‘একজনের’ জন্য একটি বাসস্থান খুঁজে পাই

ততক্ষণ পর্যন্ত আমি ওই সবের কোন কিছুই করবো না!”

6আমরা ইফ্রাথায় সে সম্পর্কে শুনেছি।

কিরিয়ৎ যিয়ারিমে আমরা সাক্ষ্য সিন্দুক খুঁজে পেয়েছি।

7চল আমরা পবিত্র তাঁবুতে যাই।

চল আমরা সেই চৌকিতে উপাসনা করি যেখানে প্রভু তাঁর পা রাখেন।+ 132:7 চল … রাখেন এর অর্থ হতে পারে সাক্ষ্য সিন্দুক, পবিত্র তাঁবু অথবা মন্দির। যেন ঈশ্বর এক রাজা যিনি তাঁর সিংহাসনে বসে আছেন এবং লোকরা তাঁকে যেখানে উপাসনা করে সে জাযগায় তাঁর পা দুটি রেখেছেন।

8হে প্রভু, আপনি এবং আপনার শক্তির সিন্দুক+ 132:8 শক্তির সিন্দুক সাক্ষ্যসিন্দুকটি প্রায় সেই যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হত এটা শেখাবার জন্য যে লোকদের সঙ্গে ঈশ্বরের ক্ষমতা ছিল। উত্থান করুন

এবং বিশ্রাম স্থানে ফিরে আসুন।

9হে প্রভু, আপনার যাজকরা ধার্ম্মিকতায় সজ্জিত।

আপনার নিষ্ঠাবান অনুগামীরা প্রচণ্ড সুখী।

10আপনার সেবক দায়ূদের ভালোর জন্য,

আপনার মনোনীত রাজাকে বাতিল করবেন না।

11প্রভু দায়ূদের কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছেন; প্রভু দায়ূদের প্রতি বিশ্বস্ত থাকবার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রভু প্রতিশ্রুতি দিয়েছেন যে, দায়ূদের পরিবার থেকেই রাজারা আসবে।

12প্রভু বলেছেন, “দায়ূদ, যদি তোমার সন্তানরা আমার চুক্তি এবং যে বিধিসমূহ আমি তাদের শিখিয়েছি

তা মানে তাহলে সর্বদাই তোমার পরিবারের কোন একজন, তোমার নিজের বংশধর, রাজা হবে।”

13তাঁর মন্দিরের স্থান হিসেবে প্রভু সিয়োনকে মনোনীত করেছেন।

তাঁর গৃহ (মন্দির) হিসেবে তিনি সেই স্থানই চেয়েছিলেন।

14প্রভু বলেছিলেন, “চিরদিনের জন্য এটাই আমার স্থান হবে।

আমার থাকার স্থান হিসেবে আমি এই জায়গাকে মনোনীত করেছি।

15প্রচুর খাদ্য দিয়ে আমি এই শহরকে আশীর্বাদ করবো।

এমনকি দরিদ্র মানুষরাও প্রচুর খাদ্য পাবে।

16আমি যাজকদের পরিত্রাণ দিয়ে সজ্জিত করবো।

আমার অনুগামীরা সুখী হবে।

17এই স্থানে আমি দায়ূদকে শক্তিশালী করবো।

আমার দ্বারা মনোনীত রাজার জন্য আমি একটি প্রদীপ দেব।

18দায়ূদের শত্রুদের আমি লজ্জায় ঢেকে দেবো।

কিন্তু দায়ূদের রাজ্যকে আমি বাড়িয়ে তুলবো।”

133

মন্দির পর্যন্ত যাওয়ার জন্য দায়ূদের গানের অন্যতম।

1যখন ভাইরা সঙ্ঘবদ্ধ হয়ে একত্রিত বসে

তখন সেটা কত সুন্দর ও মনোরম।

2এটা যেন সেই সুগন্ধি তেলের মত যে তেল হারোণের মাথায় ঢালা হয়েছে

এবং তার মাথা থেকে মুখ ও দাড়ি বেয়ে তার বিশেষ বস্ত্রে গড়িয়ে পড়েছে।

3এটা হর্ম্মোণ পর্বত থেকে আগত মৃদু বৃষ্টির মত যেটা সিয়োন পর্বতের ওপর ঝরে পড়ছে।

কারণ সিয়োনে প্রভু তাঁর আশীর্বাদ দিয়েছিলেন, অনন্তকালের জীবনের আশীর্বাদ।

134

মন্দির পর্যন্ত যাওয়ার একটি গীত।

1তোমরা প্রভুর দাসরা

যারা সারা রাত ধরে মন্দিরে তাঁর সেবা কর!

2সেবকগণ দুহাত তুলে

তোমরা প্রভুর প্রশংসা কর।

3প্রভু সিয়োন থেকে তোমাদের আশীর্বাদ করুন।

প্রভু আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন।

135

1প্রভুর প্রশংসা কর!

প্রভু নামের প্রশংসা কর!

হে প্রভুর দাসগণ, তাঁর প্রশংসা কর!

2তোমরা যারা প্রভুর মন্দিরে দাঁড়িয়ে আছো,

আমাদের ঈশ্বরের মন্দিরের আঙিনায়, তারা তাঁর প্রশংসা কর।

3প্রভুর প্রশংসা কর, কারণ তিনি ভালো।

তাঁর নামের প্রশংসা কর, কারণ তা অত্যন্ত মনোরম।

4প্রভু যাকোবকে মনোনীত করেছেন।

ইস্রায়েল ঈশ্বরের অধিকারভুক্ত।

5আমি জানি প্রভু মহান!

আমাদের প্রভু সব দেবতাদের চেয়ে মহান!

6স্বর্গে এবং পৃথিবীতে, সমুদ্র বা গভীর মহাসাগরে

ঈশ্বর যা চান তাই করতে পারেন।

7ঈশ্বরই, সারা পৃথিবীতে মেঘ সৃষ্টি করেন।

ঈশ্বরই বৃষ্টি এবং বিদ্যুৎ সৃষ্টি করেন

এবং ঈশ্বরই বাতাস সৃষ্টি করেন।

8ঈশ্বর, মিশরবাসীদের প্রথম সন্তান এবং সেখানকার পশুদের প্রথম শাবককে ধ্বংস করেছিলেন।

9ঈশ্বর, মিশরে অনেক চমৎ‌‌কার ও অলৌকিক কাজ করেছিলেন।

এমনকি ফরৌণ এবং তার আধিকারিকদের জন্যও ঈশ্বর এইসব ঘটনা ঘটিয়েছিলেন।

10ঈশ্বর অনেক জাতিকে পরাজিত করেছিলেন।

অনেক শক্তিশালী রাজাকে ঈশ্বর হত্যা করেছিলেন।

11ইমোরীয়দের রাজা সীহোনকে ঈশ্বর পরাজিত করেছিলেন।

বাশনের রাজা ওগকে ঈশ্বর পরাজিত করেছিলেন।

কনানের সব রাজ্যগুলিকে ঈশ্বর পরাস্ত করেছিলেন।

12এবং তাদের ভূখণ্ডগুলি প্রভু ইস্রায়েলকে দিয়েছেন।

তাদের ভূখণ্ড প্রভু তাঁর লোকদের দিয়েছেন।

13প্রভু আপনার নাম চিরদিন ধরে বিখ্যাত থাকবে!

প্রভু মানুষ আপনাকে চিরকাল মনে রাখবে।

14প্রভু জাতিগুলিকে শাস্তি দিয়েছিলেন।

কিন্তু প্রভু তাঁর সেবকদের প্রতি সদয় ছিলেন।

15অন্যান্য লোকদের দেবতারা শুধুই সোনা ও রূপোর মূর্ত্তি।

ওদের দেবতারা নিছকই মানুষের হাতের তৈরী মূর্ত্তি মাত্র।

16ওই মূর্ত্তিগুলোর মুখ ছিলো কিন্তু কথা বলতে পেতো না।

ওই মূর্ত্তিগুলোর চোখ ছিলো কিন্তু দেখতে পেতো না।

17ওই মূর্ত্তিগুলোর কান ছিলো কিন্তু শুনতে পেতো না।

ওই মূর্ত্তিগূলোর নাক ছিলো কিন্তু ঘ্রাণ নিতে পারতো না।

18যে লোকগুলো ওই মূর্ত্তিগুলো তৈরী করেছে তারাও ওই রকম হয়ে যাবে!

কেন? কারণ ওরা বিশ্বাস করে যে মূর্ত্তিগুলোই ওদের সাহায্য করবে।

19হে ইস্রায়েলের পরিবারবর্গ, প্রভুর প্রশংসা কর!

হে হারোণের পরিবার, প্রভুর প্রশংসা কর!

20হে লেবীয় পরিবার প্রভুর প্রশংসা কর!

হে প্রভুর অনুগামীরা, প্রভুর প্রশংসা কর!

21সিয়োন থেকে, তাঁর গৃহ জেরুশালেম থেকে,

প্রভু প্রশংসা প্রাপ্ত হন।

প্রভুর প্রশংসা কর!

136

1প্রভুর প্রশংসা কর কারণ তিনিই মঙ্গলকর।

তাঁর প্রকৃত প্রেম বিরাজমান থাকে।

2যিনি সব দেবতাদের দেবতা, সেই ঈশ্বরের প্রশংসা কর!

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

3সব প্রভুদের প্রভুকে প্রশংসা কর!

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

4ঈশ্বরের প্রশংসা কর যিনি একাই বিস্ময়কর সব কাজ করেন!

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

5ঈশ্বরের প্রশংসা কর যিনি প্রজ্ঞা দিয়ে আকাশ সৃষ্টি করেছেন!

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

6শুষ্ক ভূখণ্ডকে তিনি সাগরে স্থাপন করেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

7ঈশ্বর মহান আলোগুলো সৃষ্টি করেছেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

8দিনকে শাসন করার জন্য ঈশ্বর সূর্য সৃষ্টি করেছেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

9রাত্রিকে শাসন করার জন্য ঈশ্বর চাঁদ এবং তারা সৃষ্টি করেছেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

10মিশরের প্রথম জাত মানুষ এবং প্রাণীকে ঈশ্বর হত্যা করেছিলেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

11ঈশ্বর ইস্রায়েলকে মিশর থেকে বার করে এনেছিলেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

12ঈশ্বর তাঁর বিপুল শক্তি ও ক্ষমতা প্রদর্শন করে ছিলেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

13ঈশ্বর লোহিত সাগরকে দুভাগে ভাগ করেছিলেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

14ঈশ্বর লোহিত সাগরের মধ্যে দিয়ে ইস্রায়েলকে পরিচালিত করেছিলেন।

তাঁর প্রকৃত প্রেম অনন্তকাল অব্যাহত থাকে।

15ফরৌণ এবং সৈন্যবাহিনীকে ঈশ্বর লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছিলেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

16ঈশ্বর তাঁর লোকদের মরুভূমির মধ্যে দিয়ে পথ দেখিয়েছিলেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

17ঈশ্বর শক্তিশালী রাজাদের পরাজিত করেছিলেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

18ঈশ্বর বলবান রাজাদের পরাজিত করেছিলেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

19ঈশ্বর ইমোরীয়দের রাজা সীহোনকে পরাজিত করেছিলেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

20ঈশ্বর বাশনের রাজা ওগকে পরাজিত করেছিলেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

21ঈশ্বর তাদের ভূখণ্ড ইস্রায়েলকে দিয়েছিলেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

22ঈশ্বর সেই ভূখণ্ড ইস্রায়েলকে উপহারস্বরূপ দিয়েছেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

23যখন আমরা পরাজিত হয়েছিলাম, তখন ঈশ্বর আমাদের স্মরণে রেখেছিলেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

24ঈশ্বর আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছিলেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

25ঈশ্বর প্রত্যেকটি লোককে আহার দেন।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

26স্বর্গের ঈশ্বরের প্রশংসা কর।

তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

137

1বাবিলের নদীগুলির তীরে আমরা বসেছিলাম

এবং যখন সিয়োনের কথা মনে পড়েছিল, তখন আমরা কেঁদেছিলাম।

2আমরা আমাদের বীণাগুলি নিকটবর্তী বাইশী গাছে ঝুলিয়ে রেখেছিলাম।

3বাবিলের লোকরা যারা আমাদের অধিকার করেছিল, তারা আমাদের গান গাইতে বলেছিলো।

ওরা আমাদের আনন্দের গান গাইতে বলেছিলো।

ওরা আমাদের সিয়োন সম্পর্কে গান গাইতে বলেছিলো।

4কিন্তু বিদেশ বিভুঁইতে

আমরা প্রভুর গান গাইতে পারি না!

5জেরুশালেম, কখনও যদি আমি তোমাকে ভুলে যাই,

তাহলে যেন আমি বাজনা বাজাতে ভুলে যাই।

6জেরুশালেম কখনও যদি আমি তোমাকে ভুলে যাই,

তাহলে যেন আবার আমি গান না গাই।

আমি প্রতিজ্ঞা করছি

আমি তোমাকে কখনও ভুলবো না।

7আমি প্রতিজ্ঞা করছি যে,

জেরুশালেম সর্বদাই আমার শ্রেষ্ঠতম আনন্দ হবে।

হে প্রভু, জেরুশালেমের পতনের দিন ইদোমীয়রা কি করেছিল মনে রাখবেন।

তারা চিৎকার করে বলেছিল, “ভেঙে ফেলো, আমূল ভেঙে ফেলো!”

8বাবিল তুমি ধ্বংস হয়ে যাবে!

সেই লোকই ধন্য যে তোমার প্রাপ্য শাস্তি তোমাকে দেয়।

সেই মানুষের প্রশংসা হোক্ যে লোক, তোমাকে সেই ভাবে আঘাত করে, যেমন তুমি আমাদের আঘাত করেছিলে।

9সেই লোক ধন্য যে তোমাদের শিশুদের আঁকড়ে ধরে

আর তাদের পাথরে পিষে ফেলে।

138

দায়ূদের একটি গীত।

1ঈশ্বর, আমার সর্বান্তঃকরণ দিয়ে আমি আপনার প্রশংসা করি।

সব দেবতার সামনে আমি আপনার গান গাইবো।

2ঈশ্বর, আপনার পবিত্র মন্দিরে আমি মাথা নত করে প্রণাম করি।

আমি আপনার নাম প্রেম এবং নিষ্ঠার প্রশংসা করি।

কারণ আপনার প্রতিশ্রুতি আপনার নামকে পৃথিবীর সব কিছুর ঊর্দ্ধে প্রতিষ্ঠা করেছে।

3ঈশ্বর, আমি আপনার সাহায্য চেয়েছিলাম।

আপনি আমায় সাড়া দিয়েছেন! আপনি আমায় শক্তি দিয়েছেন।

4প্রভু, পৃথিবীর প্রত্যেকটা রাজা যখন শুনবে আপনি কি বলেন

তখন তারা আপনার প্রশংসা করবে।

5তারা প্রভুর পথের বন্দনা গান গাইবে

কারণ প্রভুর মহিমা অত্যন্ত মহান।

6যদিও ঈশ্বর মহিমান্বিত

তথাপি তিনি নম্র ব্যক্তিদের সম্বন্ধে যত্ন নেন।

আত্মগর্বী লোকরা কি করে তা ঈশ্বর জানেন,

কিন্তু তিনি তাদের থেকে দূরে থাকেন।

7হে ঈশ্বর, আমি সংকটে পড়েছি, আমায় বাঁচিয়ে রাখবেন।

শত্রুরা যদি আমার প্রতি ক্রুদ্ধ হয়, ওদের হাত থেকে আমায় রক্ষা করবেন।

8প্রভু, আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সব জিনিস আমায় দিন।

প্রভু, আপনার প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে।

প্রভু, আপনি আমাদের সৃষ্টি করেছেন। তাই আমাদের ছেড়ে যাবেন না।

139

সঙ্গীত পরিচালকের প্রতি। দায়ূদের একটি প্রশংসা গীত।

1প্রভু আপনি আমায় পরীক্ষা করেছেন।

আমার সম্পর্কে আপনি সবই জানেন।

2আমি কখন বসি এবং উঠি আপনি তাও জানেন।

বহু দূর থেকেই আপনি আমার চিন্তা-ভাবনা জানতে পারেন।

3প্রভু, আমি কোথায় যাই এবং আমি কোথায় শুই তাও আপনি জানেন।

আমি যা করি তার সবই আপনি জানেন।

4প্রভু, আমি কিছু বলার আগেই

আপনি বুঝে যান আমি কি বলতে চাই।

5প্রভু, আপনি আমার সামনে পিছনে আমার চারদিকে রয়েছেন।

নম্রভাবে আমার ওপর আপনার হাত রাখুন।

6আপনি যা জানেন তাতে আমি বিস্ময়াভিভূত।

এটা আমার বোধের অতীত।

7যেখানে যেখানে আমি যাই সর্বত্রই আপনার আত্মা বিরাজ করে।

হে প্রভু, আমি আপনার কাছ থেকে পালাতে পারি না।

8হে প্রভু, যদি আমি স্বর্গলোকে যাই, আপনি সেখানে রয়েছেন।

যদি আমি পাতালে যাই, আপনি সেখানেও রয়েছেন।

9প্রভু, যেখানে সূর্যের উদয় হয় সেই পূর্বদিকে যদি আমি যাই আপনি সেখানে রয়েছেন।

যদি আমি পশ্চিমের সমুদ্রে যাই সেখানেও আপনি রয়েছেন।

10সেখানেও আপনার ডান হাত আমায় ধরে থাকে

এবং আমায় পরিচালিত করে।

11প্রভু, আমি আপনার কাছ থেকে লুকিয়ে থাকতে চাইতে পারি এবং বলতে পারি,

“দিনের আলো এখন রাত্রিতে বদলে গেছে।

নিশ্চয়ই অন্ধকার আমাকে লুকিয়ে দেবে।”

12কিন্তু অন্ধকার আপনার কাছে অন্ধকার নয়।

প্রভু, রাত আপনার কাছে দিনের মতই উজ্জ্বল।

13প্রভু আপনি আমার সারা দেহ সৃষ্টি করেছেন।

যখন আমি মাতৃদেহে ছিলাম তখনও আপনি আমার সম্পর্কে সব জানতেন।

14প্রভু, আমি আপনার প্রশংসা করি! আপনি অত্যন্ত বিস্ময়-বিহ্বলভাবে ও চমৎ‌‌কার ভাবে আমাকে সৃষ্টি করেছেন।

আমি খুব ভালোভাবে জানি যে আপনি যা কিছু করেছেন সবই চমৎ‌‌কার।

15আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন।

মায়ের দেহে লুকিয়ে যখন আমার শরীর বড় হচ্ছিলো তখন আপনি আমার অস্থি মজ্জাকে পর্যন্ত লক্ষ্য করেছিলেন।

16আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আপনি বাড়তে দেখেছিলেন।

আপনার গ্রন্থে আপনি সে সম্বন্ধে লিখে রেখেছেন।

প্রত্যেকদিন আপনি আমার ওপর লক্ষ্য রেখেছেন।

তার মধ্যে একটাও হারিয়ে যায় নি।

17আপনার চিন্তাগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ।

ঈশ্বর আপনি কত জানেন!

18যদি আমি আপনার চিন্তাগুলোকে গুনতে পারতাম, তারা সংখ্যায় সমস্ত বালুকণার চেয়ে বেশী হতো

এবং যখন আমি শেষ করতাম, তখনও আমি আপনার সঙ্গে থাকতাম।

19ঈশ্বর, দুষ্ট লোকদের শেষ করে দিন।

ওই ঘাতকদের আমার থেকে দূরে সরিয়ে নিন।

20ওই মন্দ লোকরা আপনার সম্পর্কে মন্দ কথা বলে।

ওরা আপনার নাম সম্পর্কে বাজে কথা বলে।

21প্রভু যারা আপনাকে ঘৃণা করে আমি তাদের ঘৃণা করি।

যারা আপনার বিরুদ্ধে যায় তাদের আমি ঘৃণা করি।

22আমি তাদের পুরোপুরি ঘৃণা করি!

আপনার শত্রুরা আমারও শত্রু।

23হে প্রভু, আমার দিকে দেখুন এবং আমার অন্তরকে জানুন।

আমায় পরীক্ষা করুন এবং আমার চিন্তাগুলো জানুন।

24দেখুন কোন মন্দ চিন্তা আমার মনে আছে কিনা

এবং আমাকে সেই পথে পরিচালিত করুন যে পথ চির বিরাজমান থাকে।

140

সঙ্গীত পরিচালকের প্রতি। দায়ূদের একটি প্রশংসা গীত।

1প্রভু মন্দ লোকদের হাত থেকে আমায় রক্ষা করুন।

নৃশংস লোকের থেকে আমায় রক্ষা করুন।

2ওই লোকরা মন্দ কাজ করার পরিকল্পনা করে।

ওই লোকরা সর্বদাই লড়াই করে।

3ওদের জিভ বিষধর সাপের মত।

ওদের জিভের নীচে সাপের মতই বিষ থাকে।

4প্রভু, দুষ্ট লোকদের থেকে আমায় রক্ষা করুন।

নৃশংস লোকদের থেকে আমায় রক্ষা করুন; ওই লোকরা আমায় ফাঁদে ফেলবার জন্য আমায় তাড়া করে।

5ওই উদ্ধত লোকরা আমার জন্য ফাঁদ পেতেছে।

আমাকে ধরার জন্য ওরা জাল বিছিয়েছে।

ওরা আমার পথে ফাঁদ পেতেছে।

6প্রভু, আপনিই আমার ঈশ্বর।

প্রভু আমার প্রার্থনা শুনুন।

7প্রভু, আপনি আমার শক্তিশালী প্রভু; আপনি আমার পরিত্রাতা।

আপনি আমার শিরস্ত্রাণের মত যেটা যুদ্ধের সময় আমার মাথাকে রক্ষা করে।

ওদের পরিকল্পনাকে সফল হতে দেবেন না।

তাহলে ওরা নিজেদের ছাড়িয়ে যাবে।

8প্রভু, ঐ লোকরা দুষ্ট। ওরা যা চায় তা ওদের পেতে দেবেন না।

ওদের পরিকল্পনাকে সফল হতে দেবেন না; নতুবা ওরা শক্তিশালী হয়ে উঠতে পারে।

9হে প্রভু, আমার শত্রুকে জয়ী হতে দেবেন না; ওরা সবসময়েই মন্দ ফন্দি আঁটে।

ওদের খারাপ ফন্দিগুলো যেন ওদের ক্ষেত্রেই ঘটে।

10ওদের মাথায় জ্বলন্ত কয়লা ঢেলে দিন।

আমার শত্রুদের আগুনে ফেলে দিন।

ওদের কবরের মধ্যে নিক্ষেপ করুন যাতে ওরা আর ওখান থেকে উঠতে না পারে।

11প্রভু, ওই মিথ্যাবাদীদের বাঁচতে দেবেন না।

ওই মন্দ লোকদের প্রতি যেন মন্দ ঘটনাই ঘটে।

12আমি জানি প্রভু ন্যায়সঙ্গভাবে দরিদ্রদের বিচার করেন।

ঈশ্বর সহায়হীনকে সাহায্য করেন।

13হে প্রভু, সৎ‌ ও ভাল লোকরা আপনার নামের প্রশংসা করবে।

সৎ‌ লোকরা আপনার উপাসনা করবে।

141

দায়ূদের প্রশংসা গীতের অন্যতম।

1প্রভু, সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি।

যখন আমি আপনার কাছে প্রার্থনা করি তখন আমার প্রার্থনা শুনুন।

শীঘ্রই আমাকে সাহায্য করুন!

2প্রভু আমার প্রার্থনা গ্রহণ করুন; এটা যেন জ্বলন্ত ধূপের সুগন্ধির মত হয়।

এটা যেন সান্ধ্যকালীন উৎসর্গের মত হয়।

3প্রভু, আমি যা বলি সে সম্বন্ধে যেন সাবধান হই;

আমি যেন কোন মন্দ কথা না বলি।

4মন্দ কাজ করার আকাঙ্খা আমার মধ্যে থাকতে দেবেন না।

মন্দ লোকরা যা করে আনন্দ পায়

আমাকে তার সামিল হতে দেবেন না।

5একজন সৎ‌ লোক আমার ভুল সংশোধন করিয়ে দিতে পারে।

সেটা তারই দয়া।

আপনার অনুগামীরা আমার সমালোচনা করতে পারে।

সেটা ওদের পক্ষে ভালো কাজ হবে; তাও আমি মেনে নেবো।

কিন্তু মন্দ লোকরা যে সব মন্দ কাজ করে তার বিরুদ্ধে আমি সর্বদাই প্রার্থনা করবো।

6ওদের শাসকদের শাস্তি পেতে দিন।

তখন লোকে জানতে পারবে আমি সত্য বলেছিলাম।

7লোকে মাটি খোঁড়ে, জমি চাষ করে এবং সার ছড়িয়ে দেয়।

একই রকমভাবে ওদের কবরের চারদিকে আমাদের হাড় ছড়ানো থাকবে।

8হে আমার প্রভু, আমি সাহায্যের জন্য আপনার দিকে চেয়ে থাকি।

আমি আপনাকে বিশ্বাস করি। আমাকে মরে যেতে দেবেন না।

9মন্দ লোকরা আমার জন্য ফাঁদ পেতেছে।

আমাকে ওদের ফাঁদে পড়তে দেবেন না।

ওরা যেন ওদের ফাঁদে আমার ধরতে না পারে।

10দুষ্ট লোকরা নিজেরাই যেন নিজেদের ফাঁদে পড়ে।

এবং আমি যেন অনাহত ভাবে চলে যেতে পারি।

142

দায়ূদের একটি মস্কীল। যখন তিনি গুহায় ছিলেন সেই সময় থেকে একটি প্রার্থনা।

1আমি সাহায্যের জন্য প্রভুকে ডাকবো।

আমি প্রভুর কাছে প্রার্থনা করবো।

2আমি প্রভুকে আমার সব সংকটের কথা বলবো।

আমি প্রভুকে আমার অসুবিধার কথা বলবো।

3আমার শত্রুরা আমার জন্য একটা ফাঁদ পেতেছে।

আমি সমর্পণ করতে প্রস্তুত।

কিন্তু প্রভু জানেন আমার মধ্যে কি হচ্ছে।

4আমি চারদিকে দেখি,

কিন্তু আমি আমার কোন বন্ধু দেখি না।

আমার পালানোর কোন জায়গা নেই।

কেউ আমাকে রক্ষা করার চেষ্টা করে না।

5তাই আমি প্রভুর কাছে উচ্চস্বরে সাহায্য প্রার্থনা করেছিলাম।

“প্রভু, আপনিই আমার নিরাপদ আশ্রয়স্থল।

প্রভু আপনিই আমায় বাঁচতে দিতে পারেন।”

6হে প্রভু, আমার প্রার্থনা শুনুন

কারণ আমি অসহায়।

যারা আমায় তাড়া করে তাদের হাত থেকে আমায় রক্ষা করুন।

ওই লোকগুলো আমার পক্ষে প্রচণ্ড শক্তিশালী।

7আমাকে এই ফাঁদ এড়িয়ে যেতে সাহায্য করুন

যাতে আমি আপনার নামের প্রশংসা করতে পারি।

এবং ভালো লোকরা এসে আমার সঙ্গে উদ্‌যাপন করবে,

কারণ আপনি আমায় প্রযত্নে রেখেছিলেন।

143

দায়ূদের প্রশংসা গীতের অন্যতম।

1প্রভু, আমার প্রার্থনা শুনুন।

এবং তারপর আমার প্রার্থনার উত্তর দিন।

আমাকে দেখান যে সত্যিই আপনি কত মঙ্গলকর ও বিশ্বস্ত।

2আমি আপনার দাস, আমাকে বিচার করবেন না।

কারণ কোন জীবিত ব্যক্তি আপনার সামনে কখনই নির্দোষ বলে বিবেচিত হতে পারে না।

সারা জীবন ধরে আমি কি কখনও নিষ্পাপ বলে বিবেচিত হব।

3কিন্তু শত্রুরা আমায় তাড়া করেছে।

তারা আমার জীবনকে ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে।

দীর্ঘদিন আগে মরে যাওয়া লোকের মত

ওরা আমাকে অন্ধকার কবরে ঠেলে দিচ্ছে।

4আমি ত্যাগ করতে প্রস্তুত।

আমি আমার সাহস হারিয়ে ফেলেছি।

5কিন্তু দীর্ঘকাল আগে কি ঘটেছিলো আমার তা মনে আছে।

বহু বিষয়, যেগুলো আপনি করেছিলেন তার সম্বন্ধে আমি ভাবি।

আপনার বিপুল ক্ষমতা দিয়ে আপনি যা করেছিলেন সে সম্পর্কে আমি বলে থাকি।

6প্রভু, আমার দু হাত তুলে আপনার কাছে প্রার্থনা করি,

যেমন করে শুকনো জমি বৃষ্টির প্রতীক্ষা করে তেমন করে আমি আপনার সাহায্যের প্রতীক্ষা করি।

7শীঘ্রই আমাকে উত্তর দিন প্রভু।

আমি সাহস হারিয়েছি।

আমার থেকে বিমুখ হবেন না।

কবরে শুয়ে থাকা মৃত লোকের মত আমাকে মৃত হতে দেবেন না।

8প্রভু আজকের সকালে আমাকে আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন।

আমি আপনাতে বিশ্বাস রাখি।

আমার যা করণীয় তা আমায় দেখান।

আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করছি!

9প্রভু আমি নিরাপত্তার জন্য আপনার কাছে এসেছি।

শত্রুদের থেকে আমায় রক্ষা করুন।

10আমাকে দিয়ে আপনি কি করাতে চান তা আমায় দেখান।

আপনি আমার ঈশ্বর।

আপনার মহৎ‌‌ উদ্দীপনা দিয়ে

আমায় সঠিক পথে এগিয়ে দিন।

11প্রভু আমাকে বাঁচতে দিন,

তাহলে লোকে আপনার নামের প্রশংসা করবে।

আপনি যে প্রকৃতই মঙ্গলকর তা আমায় দেখান

এবং শত্রুদের থেকে আমায় রক্ষা করুন।

12হে প্রভু, আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন

এবং যারা আমায় মেরে ফেলতে চাইছে সেই শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন।

তাদের পরাজিত করুন

এবং তাদের ধ্বংস করুন।

144

দায়ূদের একটি গীত।

1প্রভু আমার শিলা,

আমার নিরাপদ স্থান; প্রভুর প্রশংসা কর!

প্রভু আমার হাতগুলোকে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেন।

তিনি আমার আঙ্গুলগুলিকে সংগ্রামের জন্য প্রশিক্ষণ দেন।

2প্রভু আমায় ভালোবাসেন এবং রক্ষা করেন।

উঁচু পাহাড়ে প্রভু আমার নিরাপদ আশ্রয়স্থল,

প্রভুই আমায় উদ্ধার করেন।

প্রভুই আমার ঢাল।

আমি তাঁকে বিশ্বাস করি।

আমার লোকদের তিনি আমার অধীনস্থ করেন।

3প্রভু, লোকরা কেন আপনার কাছে এত গুরুত্বপূর্ণ?

কেন আপনি আমাদের সম্বন্ধে যত্ন নেন।

4একজন লোকের জীবন বাতাসের ফুত্‌কারের মত।

একজন মানুষের জীবন চলমান ছায়ার মত।

5প্রভু, আকাশ বিদীর্ণ করে নেমে আসুন।

পর্বত স্পর্শ করুন, পর্বত থেকে ধোঁয়া বেরিয়ে আসবে।

6হে প্রভু, আপনি বিদ্যুতের চমক পাঠান এবং আমার শত্রুদের ছত্রভঙ্গ করুন।

আপনার “তীরগুলি” নিক্ষেপ করুন এবং তাদের পালাতে বাধ্য করুন।

7প্রভু, স্বর্গ থেকে নেমে আসুন এবং আমায় রক্ষা করুন!

শত্রুর সাগরে আমাকে ডুবে যেতে দেবেন না।

এইসব বিদেশীদের হাত থেকে আমায় রক্ষা করুন।

8এই শত্রুরা মিথ্যাবাদী।

ওরা এমন কথা বলে যা সত্য নয়।

9প্রভু যে সব বিস্ময়কর কাজ আপনি করেন, সে সম্পর্কে আমি একটা নতুন গান গাইবো।

দশতারা বীণা বাজিয়ে আমি আপনার প্রশংসা করবো।

10রাজাদের তাঁদের যুদ্ধসমূহে জয়ী হতে প্রভু সাহায্য করেন।

প্রভু তাঁর দাস দায়ূদকে শত্রুর তরবারি থেকে রক্ষা করেছেন।

11এই বিদেশীর হাত থেকে আমায় রক্ষা করুন।

এইসব শত্রুরা মিথ্যাবাদী।

ওরা এমন কথা বলে যা সত্য নয়।

12আমাদের তরুণ ছেলেরা শক্ত গাছের মত।

আমাদের কন্যারা প্রাসাদের অনুপম কারুকার্যের মত।

13আমাদের গোলাগুলি

সব রকম ফসলে পূর্ণ।

আমাদের চারণক্ষেত্রে

হাজারে হাজারে মেষ রয়েছে।

14আমাদের সৈন্যরা সুরক্ষিত।

কোন শত্রু জোর করে এখানে প্রবেশ করতে চাইছে না।

আমরাও যুদ্ধ করতে যাচ্ছি না।

রাস্তাগুলোতে লোকজন চিৎকার করছে না।

15এই রকম সময় লোকজন ভীষণ খুশী।

প্রভু যদি স্বয়ং তাদের ঈশ্বর হন লোকজন ভীষণ খুশী হয়।

145

দায়ূদের একটি ভজন।

1হে আমার ঈশ্বর এবং রাজা, আমি আপনার প্রশংসা করি।

চিরদিনের জন্য এবং অনন্তকালের জন্য আমি আপনার নামকে আশীর্বাদ করি।

2প্রতিদিন আমি আপনার প্রশংসা করি।

চিরদিনের জন্য আমি আপনার নামের প্রশংসা করি।

3প্রভু মহান; লোকজন ভীষণভাবে তাঁর প্রশংসা করে।

যে সব মহৎ‌‌ কাজ তিনি করেন, তা আমরা গুনতে পারি না।

4প্রভু, আপনি যা করেন তার জন্য লোকজন চিরদিন আপনার প্রশংসা করবে।

আপনি যে মহৎ‌‌ কাজ করেন তার সম্পর্কে তারা বলবে।

5আপনার মহত্ব এবং মহিমা দুইই চমৎ‌‌কার।

আপনার বিস্ময়কর কাজ সম্পর্কে আমি বলবো।

6প্রভু, যে সব বিস্ময়কর কাজ আপনি করেন সে সম্পর্কে লোকে বলবে।

আপনি যে সব মহৎ‌‌ কাজ করেন সে সম্পর্কে আমি বলবো।

7আপনি যেসব ভালো কাজ করেন সে সম্পর্কে লোকরা বলবে।

লোকে আপনার ধার্ম্মিকতার গান গাইবে।

8প্রভু দয়াময় এবং ক্ষমাশীল।

প্রভু স্থিতধী এবং প্রেমে পরিপূর্ণ।

9প্রতিটি লোকের জন্যই প্রভু মঙ্গলকর।

প্রভু যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতিটি বস্তুর প্রতি তিনি করুণা প্রদর্শন করেন।

10প্রভু, আপনি যা করেন, তাই আপনাকে প্রশংসা এনে দেয়।

আপনার অনুগামীরা আপনার প্রশংসা করে।

11তারা বলে আপনার রাজত্ব কত মহৎ‌‌।

তারা আপনার মহত্ব সম্বন্ধে বলে।

12তাই হে প্রভু, আপনি যে সব মহৎ‌‌ কাজ করেন অন্য লোকেরা তা জানতে পারে

এবং তারা জানতে পারে আপনার রাজত্ব কত বিশাল এবং গৌরবময়।

13প্রভু, আপনার রাজত্ব চির বিরাজমান থাকবে।

আপনি চিরদিনই রাজত্ব করবেন।

14পতিত মানুষকে প্রভু উদ্ধার করেন।

যারা সমস্যায় পড়ে প্রভু তাদের সাহায্য করেন।

15হে প্রভু, সমস্ত জীবিত প্রাণী তাদের খাদ্যের জন্য আপনার দিকে চেয়ে থাকে।

এবং যথাসময়ে আপনি তাদের খাদ্য দেন।

16হে প্রভু, আপনি আপনার হাত খুলে দিন

এবং জীবিত প্রাণীদের যা কিছু প্রয়োজন তা দিন।

17প্রভু যা কিছু করেন তা সবই ভালো।

যা কিছু তিনি করেন তা দেখিয়ে দেয় তিনি কত মঙ্গলকর এবং বিশ্বস্ত।

18যারা তাঁর সাহায্য প্রার্থনা করে, প্রভু ওই সব লোকের কাছেই থাকেন।

তিনি তাঁর উপাসকদের অন্তরঙ্গ।

19তাঁর অনুগামীরা যা চান প্রভু তাই করেন।

তিনি ওদের প্রার্থনার উত্তর দেন এবং ওদের রক্ষা করেন।

20যারা তাঁকে ভালোবাসে, প্রভু তাদের রক্ষা করেন।

কিন্তু মন্দ লোকদের প্রভু বিনাশ করেন।

21আমি প্রভুর প্রশংসা করবো!

সব লোক যেন চিরদিন ধরে তাঁর পবিত্র নামের প্রশংসা করে।

146

1প্রভুর প্রশংসা কর!

হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর!

2আমার সারাজীবন ধরে আমি প্রভুর প্রশংসা করবো।

সারা জীবন আমি তাঁর প্রশংসা করবো।

3সাহায্যের জন্য তোমরা নেতাদের ওপর নির্ভর কর না।

লোকেদের বিশ্বাস কর না। কেন? কারণ লোকে তোমাকে বাঁচাতে পারে না।

4মানুষ মরে কবরে চলে যায়।

তখন তাদের সাহায্যের সব পরিকল্পনা শেষ হয়ে যায়।

5কিন্তু যারা ঈশ্বরের কাছ থেকে সাহায্য চায় তারা ভীষণ সুখী হয়।

ওরা ওদের প্রভু ঈশ্বরের ওপর নির্ভর করে।

6প্রভুই স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন।

প্রভু সমুদ্র এবং তার ভেতরের সব জিনিস সৃষ্টি করেছেন।

প্রভু তাদের চিরদিন রক্ষা করবেন।

7নিস্পেষিত লোকদের জন্য প্রভু ঠিক কাজ করেন।

ঈশ্বর ক্ষুধার্ত মানুষকে আহার দেন।

কারাগারে বদ্ধ মানুষকে প্রভুই মুক্ত করেন।

8প্রভু অন্ধকে পুনরায় দৃষ্টি দেন।

যারা সমস্যায় পড়েছে, প্রভু তাদের সাহায্য করেন।

যে সব লোকরা ভাল তাদের প্রভু ভালোবাসেন।

9আমাদের দেশে যে সব বিদেশীরা বাস করে তাদের প্রভু রক্ষা করেন।

প্রভুই বিধবা ও অনাথদের দেখাশোনা করেন

কিন্তু মন্দ লোকদের প্রভু বিনাশ করেন।

10প্রভু চিরদিনই শাসন করবেন!

সিয়োন, তোমার ঈশ্বর চিরদিনই রাজত্ব করবেন!

প্রভুর প্রশংসা কর!

147

1প্রভুর প্রশংসা কর কারণ তিনি মঙ্গলকর।

আমাদের ঈশ্বরের কাছে প্রশংসার গান কর।

তাঁর প্রশংসা করা ভালো এবং মনোরম।

2প্রভু জেরুশালেম শহরটি বানিয়েছেন।

যে সব ইস্রায়েলীয়কে বন্দী হিসেবে নিয়ে যাওয়া হয়েছিলো ঈশ্বর তাদের ফিরিয়ে এনেছিলেন।

3ঈশ্বর তাদের ভগ্নহৃদয় সারিয়ে তুলেছিলেন

এবং তাদের ক্ষতের শুশ্রূষা করেছিলেন।

4ঈশ্বর তারা গণনা করেন

এবং প্রত্যেকটিকে তাদের নাম ধরে ডাকেন।

5আমাদের প্রভু মহান; তিনি প্রচণ্ড শক্তিশালী।

তিনি যে কত জানেন তার কোন সীমা নেই।

6বিনয়ী লোকদের ঈশ্বর সাহায্য করেন।

কিন্তু মন্দ লোকদের তিনি হতবিহ্বল করে দেন।

7প্রভুকে ধন্যবাদ দাও।

বীণা বাজিয়ে তাঁর প্রশংসা কর।

8ঈশ্বর আকাশকে মেঘে ঢেকে দেন।

ঈশ্বরই বৃষ্টি আনেন।

ঈশ্বরই পাহাড়ে ঘাসের জন্ম দেন।

9ঈশ্বর প্রাণীকে খাদ্য দেন।

ঈশ্বর নবীন পাখীদের আহার দেন।

10মানবিক ইচ্ছাসমূহ ঈশ্বরের মধ্যে থাকে না।

যুদ্ধের শক্তিশালী ঘোড়াগুলো তিনি চান না।

11যারা তাঁর উপাসনা করে তাদের নিয়েই প্রভু সুখী।

যারা তাঁর প্রকৃত প্রেমে বিশ্বাস রাখে ঈশ্বর তাদের নিয়েই খুশী হন।

12জেরুশালেম, প্রভুর প্রশংসা কর!

সিয়োন, তোমার প্রভুর প্রশংসা কর!

13জেরুশালেম, তোমার ফটকগুলিকে ঈশ্বর দৃঢ় করেছেন

এবং তোমার শহরের লোকজনকে ঈশ্বর আশীর্বাদ করেন।

14ঈশ্বর তোমাদের রাজ্যে শান্তি এনেছেন।

সেজন্যই যুদ্ধের সময় শত্রুরা তোমাদের ফসল নিয়ে যায় নি এবং তোমাদের আহারের জন্য প্রচুর শস্য আছে।

15ঈশ্বর পৃথিবীকে একটা আদেশ দিলে

সে তৎ‌ক্ষণাৎ‌ তা পালন করে।

16যতক্ষণ পর্যন্ত মাটি পশমের মত সাদা না হয়, ঈশ্বর ততক্ষণ তুষার পাত করেন।

ঈশ্বরই শিলাবৃষ্টিকে বাতাসের মধ্যে ধূলোর মত উড়িয়ে নিয়ে যান।

17ঈশ্বর আকাশ থেকে শিলাবৃষ্টি বর্ষণ করান।

তাঁর পাঠানো ঠাণ্ডা কেউ সহ্য করতে পারে না।

যে মেঘ তিনি পাঠান কোন লোকই তাকে দাঁড় করাতে পারে না।

18তারপর ঈশ্বর আর একটা আদেশ দেন এবং আবার উষ্ণ বাতাস বইতে শুরু করে।

বরফ গলতে শুরু করে এবং জল প্রবাহিত হয়।

19ঈশ্বর যাকোবকে তাঁর নির্দেশ দিয়েছিলেন।

ঈশ্বর তাঁর নিয়ম ও বিধিগুলো ইস্রায়েলকে দিয়েছিলেন।

20অন্য কোন জাতির জন্য ঈশ্বর এসব করেন নি।

তাঁর বিধিগুলো ঈশ্বর অন্য লোকদের শেখান নি।

প্রভুর প্রশংসা কর।

148

1প্রভুর প্রশংসা কর!

হে দূতগণ স্বর্গ থেকে প্রভুর প্রশংসা কর!

2তোমরা সব দূতগণ, প্রভুর প্রশংসা কর!

তাঁর সেনাবাহিনীরা+ 148:2 তাঁর সেনাবাহিনীরা এটা “দূতগণ” হতে পারে অথবা “তারকা ও গ্রহসমুহ” অথবা “সৈন্যবাহিনীর সেনারা।” প্রভুর প্রশংসা কর!

3চন্দ্র ও সূর্য প্রভুর প্রশংসা কর।

আকাশের তারকাগণ এবং আলো তাঁর প্রশংসা কর!

4স্বর্গের উচ্চতম স্থানে প্রভুর প্রশংসা কর!

হে আকাশের উর্দ্ধের জলরাশি, তাঁর প্রশংসা কর!

5প্রভুর নামের প্রশংসা কর।

কারণ ঈশ্বর আদেশ দিয়েছিলেন এবং তাই প্রতিটি বস্তু অস্তিত্ব পেয়েছে!

6চিরদিন অব্যাহত থাকবার জন্য ঈশ্বর এইসব সৃষ্টি করেছেন।

ঈশ্বর তাদের অনন্ত বিধিসমুহ দিয়েছেন।

7পৃথিবীর সব কিছুই প্রভুর প্রশংসা করে!

মহাসাগরের বড় বড় সামুদ্রিক প্রাণীরা, প্রভুর প্রশংসা কর!

8আগুন ও শিলাবৃষ্টি, তুষার এবং ধোঁয়া,

এবং ঝোড়ো বাতাস সবই ঈশ্বর সৃষ্টি করেছেন।

9ঈশ্বর পাহাড় ও পর্বতমালা সৃষ্টি করেছেন,

ফলের বৃক্ষসমুহ ও এরস গাছ সৃষ্টি করেছেন।

10সমস্ত প্রাণী ও গবাদি পশু এবং সরীসৃপ ও পাখি সৃষ্টি করেছেন।

11ঈশ্বরই পৃথিবীতে রাজাগণকে এবং জাতিগণকে সৃষ্টি করেছেন।

ঈশ্বরই নেতাদের ও বিচারকদের সৃষ্টি করেছেন।

12ঈশ্বরই তরুণ তরুণীদের সৃষ্টি করেছেন।

ঈশ্বরই বৃদ্ধ ও যুবকদের সৃষ্টি করেছেন।

13প্রভুর নামের প্রশংসা কর।

চিরদিনের জন্য তাঁর নামের সম্মান কর!

পৃথিবী এবং স্বর্গে যা কিছু রয়েছে,

তারা সবাই প্রভুর প্রশংসা কর!

14ঈশ্বর তাঁর মানুষদের শক্তিশালী করবেন।

লোক ঈশ্বরের অনুগামীদের প্রশংসা করবে।

লোকে ইস্রায়েলের প্রশংসা করবে।

ওরা সেই লোক যাদের জন্য ঈশ্বর লড়াই করেন, প্রভুর প্রশংসা কর!

149

1প্রভুর প্রশংসা কর!

প্রভু নতুন যা করেছেন তার জন্য একটা নতুন গান গাও!

যেখানে তাঁর অনুগামীরা একসঙ্গে জড় হয়, সেই সমাজে তাঁর প্রশংসা কর।

2ইস্রায়েলকে তাদের স্রষ্টাকে নিয়ে আনন্দ করতে দাও।

সিয়োনের লোককে তাদের রাজাকে নিয়ে আনন্দ করতে দাও।

3লোকেরা বীণা ও খঞ্জনী বাজাক

এবং নাচতে নাচতে ঈশ্বরের প্রশংসা করুক!

4ঈশ্বর তাঁর লোকদের প্রতি প্রসন্ন।

ঈশ্বর তাঁর বিনম্র লোকদের জন্য এক বিস্ময়কর জিনিস করেছেন।

তিনি তাদের রক্ষা করেছেন!

5হে ঈশ্বর অনুগামীরা, তোমাদের জয়কে উপভোগ কর!

বিছানায় যাওয়ার পরে পর্যন্ত সুখী হও।

6লোকজনকে চিৎকার করে প্রভুর প্রশংসা করতে দাও

এবং তাদের হাতে তরবারি ধরতে দাও।

7ওরা ওদের শত্রুদের শাস্তি দিতে যাক।

ওরা ওই সব লোকদের শাস্তি দিতে যাক।

8ঈশ্বরের লোকরা ওদের রাজাদের এবং বড় বড় নেতাদের

লোহার শিকল দিয়ে শৃঙ্খলিত করবে।

9ঈশ্বরের নির্দেশ মতই ঈশ্বরের লোকরা ওদের শাস্তি দেবে।

ঈশ্বরের সমস্ত অনুগামীরা, তাঁকে সম্মান জানাও।

প্রভুর প্রশংসা কর!

150

1প্রভুর প্রশংসা কর!

ঈশ্বরের মন্দিরে তাঁর প্রশংসা কর!

স্বর্গে তাঁর ক্ষমতার প্রশংসা কর!

2ঈশ্বর যে সব মহৎ‌‌ কাজ করেন, তার জন্য তাঁর প্রশংসা কর!

তাঁর সকল মহত্বের জন্য তাঁর প্রশংসা কর!

3শিঙা ও বাঁশির সাহায্যে তাঁর প্রশংসা কর!

বীণা ও লীরা বাজিয়ে তাঁর প্রশংসা কর!

4খঞ্জনি বাজিয়ে নাচ করতে করতে তাঁর প্রশংসা কর!

তন্ত্রবাদ্যযন্ত্র ও বাঁশি বাজিয়ে তাঁর প্রশংসা কর!

5করতালের উচ্চ ধ্বনিতে তাঁর প্রশংসা কর!

কান ফাটানো করতালের শব্দে তাঁর প্রশংসা কর!

6প্রত্যেকটি জীব তোমরা তাঁর প্রশংসা কর!

প্রভুর প্রশংসা কর!